1. সংক্ষিপ্ত বিবরণ
গ্রাহক যোগ করুন পরিষেবা ই-ফাইলিং পোর্টালে সমস্ত টাইপ 1 এবং টাইপ 2 নথিভুক্ত ERI ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এই পরিষেবা দ্বারা, নথিভুক্ত PAN ব্যবহারকারী এবং রেজিস্টার্ড TAN ব্যবহারকারীদের যোগ আপনার গ্রাহক হিসাবে তাদের রিটার্ন এবং ফর্ম ফাইল জমা দেওয়া সহ তাদের তরফে কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।
এছাড়াও, করদাতা হিসেবে নথিভুক্ত না হলেo, ( টাইপ 1 এবং টাইপ 2 ) ERI গণ (শুধু PAN ব্যবহারকারীদের জন্য) ই-ফাইলিং পোর্টালে তাদের গ্রাহক হিসেবে যোগ করে তাদের রেজিস্টার করতে পারে।
এই পরিষেবা দ্বারা, ERI ( টাইপ 1 এবং টাইপ 2 ) ই -ফাইলিং পোর্টালে ( লগ ইন করার পরে ) সক্রিয়/নিষ্ক্রিয় গ্রাহকদের বিশদ বিবরণ দেখতে সক্ষম হবে।
আপনার গ্রাহকদের সফলভাবে যোগ করার পরে, আপনি আপনার যোগ করা গ্রাহকের তরফে নিম্নলিখিত ক্রিয়াগুলি সম্পন্ন করার জন্য সক্ষম হবেন:
- ফর্ম 26AS, বার্ষিক তথ্য বিবৃতি দেখা
- আয়কর রিটার্ন গুলি/ফর্ম দেখা এবং দাখিল করা
- প্রোফাইলের বিশদ বিবরণ দেখা / আপডেট করা
- বিজ্ঞপ্তি দেখা
- দাবি করা অনাদায়ী কর সমন্ধে প্রতিক্রিয়া প্রদান করা
- সংশোধন স্থিতি dekhun
- কর ক্রেডিট তারতম্যের বিশদ বিবরণ দেখুন
- পরিষেবার জন্য অনুরোধ জমা করুন (রিফান্ড পুনরায় জারি করা/ বিলম্ব মুকুব)
- অভিযোগ জমা করুন এবং তাদের অবস্থা দেখুন
- ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে আয়কর প্রদান করুন।
2. এই পরিষেবা পাওয়ার পূর্বশর্ত
- ই-ফাইলিং পোর্টালে নথিভুক্ত ব্যবহারকারী
- বৈধ ও সক্রিয় PAN
- তাকে গ্রাহক হিসাবে যোগ করার আগে করদাতার কাছ থেকে তাঁর সম্মতিগ্রহণ।
সাধারণ প্রাক-প্রয়োজনীয়তার বিষয়গুলি ছাড়াও, গ্রাহক হিসাবে যোগ করার জন্য করদাতাদের শ্রেণীর উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রাক্-প্রয়োজনীয়তাগুলি নিশ্চিত করা প্রয়োজন।
| ক্রমিক। সংখ্যা। | বর্ণনা | পূর্বশর্তগুলি |
| 1. | গ্রাহক হিসাবে PAN ব্যবহারকারীদের যোগ করা হচ্ছে |
|
| 2. | গ্রাহক হিসাবে TAN ব্যবহারকারীদের যোগ করা হচ্ছে |
|
3. ধাপে- ধাপে নির্দেশিকা
3.1 গ্রাহক হিসেবে নিবন্ধিত করদাতা যোগ করুন
3.2অনিবন্ধিত করদাতাদের গ্রাহক হিসাবে যোগ করুন
3.3 গ্রাহক হিসাবে TAN ব্যবহারকারীদের যোগ করুন
3.1. গ্রাহক হিসাবে নিবন্ধিত করদাতাদের যোগ করুন
পদক্ষেপ 1: ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

পদক্ষেপ 2: আপনার ড্যাশবোর্ডে, গ্রাহক চালনা করুন > আমার গ্রাহক ক্লিক করুন।

পদক্ষেপ 3: আমার গ্রাহক পেজে, আপনি সক্রিয় এবং নিষ্ক্রিয় গ্রাহকের বিশদ তালিকা দেখতে পাবেন। করদাতাকে আপনার গ্রাহক হিসেবে যোগ করতে আপনার গ্রাহক-এ ক্লিক করুন।

পদক্ষেপ 4: গ্রাহক যোগ করুন পেজে, করদাতাদের PAN প্রদান করুন এবং জন্ম তারিখ/ ইনকর্পোরেশনের তারিখ নির্বাচন করুন এবং বৈধ করুন ক্লিক করুন।

পদক্ষেপ 5: প্রবেশ করা বিবরণের সফল বৈধতার পরে, যোগ করা গ্রাহকের তরফে প্রবেশ করা যেতে পারে এমন বিশদ বিবরণ এবং পরিষেবা পর্যালোচনা করুন।

পদক্ষেপ 6: গ্রাহক যোগ করুন পেজে, বৈধতার মেয়াদ নির্বাচন করুন (বৈধতাকরণের তারিখ থেকে সেদিনের তারিখ পর্যন্ত বৈধতার সময়কাল নির্বাচন করে) এবং আমি করদাতাদের (গ্রাহকের) থেকে স্বাক্ষরিত সম্মতি নিয়েছি স্বীকৃতি নির্বাচন করুন এবং চালিয়ে যান -এ ক্লিক করুন।

পদক্ষেপ 7: অনুরোধ সফলভাবে জমা করার পরে, লেনদেন ID সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। আপনি ভবিষ্যতে পর্যালোচনার জন্য লেনদেন ID নোট করে রাখতে পারেন। পোর্টালের মাধ্যমে অনুরোধ যাচাই করার জন্য ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত করদাতাদের ইমেল ID এবং মোবাইল নম্বরে অনুরোধ পাঠানো হয়েছে। করদাতার অনুমোদনের পরে, তাকে আপনার গ্রাহক হিসাবে যোগ করা হবে।

3.2. অনথিভুক্ত করদাতাদের গ্রাহক হিসাবে যোগ করুন
পদক্ষেপ 1: ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন

পদক্ষেপ 2: আপনার ড্যাশবোর্ডে, গ্রাহক চালনা করুন > আমার ক্লায়েন্ট-এ ক্লিক করুন।

পদক্ষেপ 3: আমার গ্রাহক পেজে, আপনি সক্রিয় এবং নিষ্ক্রিয় গ্রাহকের বিশদ তথ্য দেখতে পাবেন। করদাতাকে আপনার গ্রাহক হিসাবে যোগ করতে গ্রাহক যোগ করুন-এ ক্লিক করুন।

পদক্ষেপ 4: বৈধতা বিশদকরন পেজে করদাতার PAN প্রবেশ করুন, এবং জন্ম তারিখ / ইনকর্পোরেশনের তারিখ প্রদান করুন। ই-ফাইলিং এ নিবন্ধিত না হওয়া করদাতার পেজে একটি ত্রূটির বার্তা উপস্থিত হবে। করদাতাকে আপনার গ্রাহক হিসাবে যুক্ত করার আগে আপনার তাকে নিবন্ধিত করতে হবে। এখনই রেজিস্টার করুন-এ ক্লিক করুন।

পদক্ষেপ 5: ঘোষণা পেজে, যোগ করা গ্রাহকের তরফে প্রবেশ করানো পরিষেবাগুলি পর্যালোচনা করুন। বৈধতার মেয়াদ নির্বাচন করুন (বৈধকরণের তারিখ থেকে সেদিনের তারিখ পর্যন্ত বৈধতার মেয়াদ নির্বাচন করে) এবং আমি করদাতাদের (গ্রাহকের) থেকে স্বাক্ষরিত সম্মতি নিয়েছি স্বীকৃতি নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

পদক্ষেপ 6: রেজিস্ট্রেশন পেজে, প্রাথমিক বিবরণ হিসাবে নাম এবং জন্ম তারিখ/ ইনকর্পোরেশনের তারিখ (PAN এর ভিত্তিতে) প্রাক-পূরণ করা হবে । লিঙ্গ এবং আবাসিক অবস্থা নির্বাচন করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।

পদক্ষেপ 7: রেজিস্ট্রেশন পেজে, যোগাযোগের বিশদ তথ্য/মুখ্য যোগাযোগের বিশদ তথ্যে মোবাইল নম্বর, ইমেল ID এবং ডাকযোগে ঠিকানার বিশদ বিবরণ প্রদান করুন ( প্রদত্ত PAN এর শ্রেণী অনুযায়ী) এবং চালিয়ে যান ক্লিক করুন ।

পদক্ষেপ 8: অনুরোধ সফলভাবে জমা করার পরে, লেনদেন ID সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। আপনি ভবিষ্যতে পর্যালোচনার জন্য লেনদেন ID নোট করে রাখতে পারেন। পোর্টালের মাধ্যমে অনুরোধ যাচাই করার জন্য ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত করদাতাদের ইমেল ID এবং মোবাইল নম্বরে অনুরোধ পাঠানো হয়েছে। করদাতার অনুমোদনের পরে, তাকে আপনার গ্রাহক হিসাবে যোগ করা হবে।

3.3. গ্রাহক হিসাবে TAN ব্যবহারকারীদের যোগ করুন
পদক্ষেপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

পদক্ষেপ 2: আপনার ড্যাশবোর্ডে, গ্রাহক চালনা করুন > আমার গ্রাহক ক্লিক করুন।

পদক্ষেপ 3: আমার গ্রাহক পেজে, আপনি সক্রিয় এবং নিষ্ক্রিয় গ্রাহকদের বিশদ বিবরণ দেখতে পাবেন। করদাতাকে আপনার গ্রাহক হিসাবে যোগ করতে গ্রাহক যোগ করুন- এ ক্লিক করুন।

পদক্ষেপ 4: গ্রাহক যোগ করুন পেজে, ব্যবহারকারীর শ্রেনী নির্বাচন করুনএর অধীনে TAN নির্বাচন করুন, সংস্থার TAN নির্বাচন করুন এবং TAN বরাদ্দ করার তারিখ নির্বাচন করে বৈধ করুন ক্লিক করুন।

পদক্ষেপ 5: গ্রাহক যোগ করুন পেজে, যোগ করা গ্রাহকের তরফে প্রবেশ করা পরিষেবাগুলি পর্যালোচনা করুন। বৈধতার মেয়াদ নির্বাচন করুন (বৈধতাকরণের তারিখ থেকে সেদিনের তারিখ পর্যন্ত বৈধতার সময় নির্বাচন করে) এবং আমি করদাতাদের থেকে স্বাক্ষরিত সম্মতি নিয়েছি স্বীকৃতি নির্বাচন করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।

পদক্ষেপ 6: অনুরোধ সফলভাবে জমা দেওয়ার পরে, লেনদেন ID সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। আপনি ভবিষ্যতে পর্যালোচনার জন্য লেনদেন ID নোট করে রাখতে পারেন। পোর্টালের মাধ্যমে অনুরোধ যাচাই করার জন্য ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত TAN ব্যবহারকারীর ইমেল ID এবং মোবাইল নম্বরে অনুরোধ পাঠানো হয়েছে। TAN ব্যবহারকারী দ্বারা অনুমোদনের পরে, তাকে আপনার গ্রাহক হিসাবে যোগ করা হবে।
