1. ই-প্রসিডিং কী?

ই-প্রসিডিং হলো ই-ফাইলিং পোর্টালে শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। এই পরিষেবাটি ব্যবহার করে, যেকোনো নিবন্ধিত ব্যবহারকারী (বা তার অনুমোদিত প্রতিনিধি) আয়কর বিভাগ কর্তৃক জারি করা যেকোনো নোটিশ / বিজ্ঞপ্তি / চিঠির জবাব দেখতে এবং জমা দিতে পারেন।

2. ই-প্রসিডিংগুলির সুবিধাগুলি কী কী?

ই-প্রসিডিং হল আয়কর বিভাগ দ্বারা জারি করা সমস্ত নোটিশ/অনুবেদন/চিঠির বৈদ্যুতিনভাবে প্রতিক্রিয়া জানানোর সহজ উপায়। এটি করদাতার উপর থেকে নিয়ম পালনের বোঝা কমিয়ে দেয়,কারণ এর জন্য আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। এছাড়া, ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা করা এবং রেকর্ডের হিসাব রাখা সহজ হয়।

3. আমাকে জারি করা নোটিশে আমার প্রতিক্রিয়া জমা দেওয়ার পরে আমি কি আমার প্রতিক্রিয়া দেখতে পারি?

হ্যাঁ, ই-প্রসিডিং-এ আপনি আপনার অথবা আপনার অনুমোদিত প্রতিনিধির ফাইল করা প্রতিক্রিয়া দেখতে পারবেন।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই-প্রসিডিং >>আপনার তথ্যের জন্য

4. আমাকে ইস্যু করা আয়কর আইন, 1961 এর ধারা 143(1)(a) / আয়কর আইন, 2025 এর ধারা 270(1)(a) এর অধীনে সমন্বয়ের উপর আমার দেওয়া উত্তরের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপন করা হয়েছে কিনা তা আমি কোথায় দেখতে পাব?

আয়কর বিভাগ দ্বারা উত্থাপিত প্রশ্নগুলি ই-প্রসিডিং-এ দেখতে পারেন।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই-প্রসিডিং >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

5. কার্যক্রম সীমাবদ্ধতা তারিখের 4 দিন বাকি আছে।প্রতিক্রিয়া কেন জমা করা যাচ্ছে না?

আপনার কার্যক্রম যদি মুক্ত অবস্থায় থাকে, তবে জবাব জমা দিন বিকল্পটি শুধুমাত্র কার্যক্রম সময়সীমার তারিখের 7 দিন আগে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপলব্ধ থাকবে। যদি কার্যক্রম সময়সীমার কোনো তারিখ না থাকে, তাহলে আয়কর কর্তৃপক্ষ ই-সাবমিশনের বিকল্পটি বন্ধ করে দিতে পারে। কিন্তু আয়কর কর্তৃপক্ষ চাইলে, প্রক্রিয়াটির মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা পুনরায় চালু করা যেতে পারে।

6. ই-ফাইলিং পোর্টালে কোনো নোটিশের প্রতিক্রিয়া জানানোর পরে আমি কি সেটি সংশোধন করতে পারি?

না, ই-ফাইলিং পোর্টালে প্রতিক্রিয়া একবার জমা দিলে আপনি সেটি আর সংশোধন করতে পারবেন না।

7. আয়কর আইন, 1961 এবং আয়কর আইন,2025 অনুযায়ী ই-প্রসিডিং-এর আওতায় আমি কোন কোন নোটিশ/আদেশের জবাব দিতে পারি?

আয়কর বিভাগ এবং CPC দ্বারা জারি করা সমস্ত নোটিশ/বিজ্ঞপ্তি/চিঠিগুলি ই-প্রসিডিং-এ উপলব্ধ, যেখানে আপনি সেগুলি দেখতে এবং সংযুক্তি সহ (ই-ফাইলিং পোর্টালে আপলোডিং এর মাধ্যমে) প্রতিক্রিয়া জমা করতে পারেন। আপনি এই পরিষেবার মাধ্যমে নিম্নলিখিত নোটিশগুলির উত্তর দেখতে এবং জমা দিতে পারেন।

  • আয়কর আইন 1961-এর 139(9) ধারা অথবা আয়কর আইন,2025 এর ধারা 263 (7)-এর অধীনে ত্রুটি সংক্রান্ত নোটিশ
  • আয়কর আইন,1961 এর ধারা 143(1)(a)অথবা আয়কর আইন,2025 এর 270(1)ধারার অধীনে প্রাথমিক সমন্বয়সাধন।
  • আয়কর আইন, 1961-এর ধারা 154 অথবা আয়কর আইন,2025-এর ধারা 284-এর অধীনে স্বতঃপ্রণোদিত সংশোধন
  • মূল্যায়ন আধিকারিক দ্বারা জারি করা নোটিশ
  • 'স্পষ্টীকরণ প্রয়োজন' বার্তা

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই-প্রসিডিং >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

8. AO কর্তৃক জারি করা নোটিশের জবাবে সংযুক্তিগুলির সংখ্যা/আকার অনুমোদিত আকারের চেয়ে বেশি, আমার কী করা উচিত?

একটি অ্যাটাচমেন্টের জন্য অনুমোদিত সর্বোচ্চ সাইজ হলো 5 MB। যদি আপনার আপলোড করার জন্য একাধিক ডকুমেন্ট থাকে, তবে আপনি সর্বোচ্চ 10টি পর্যন্ত অ্যাটাচমেন্ট নির্বাচন করতে পারবেন।সকল অ্যাটাচমেন্টের সর্বোচ্চ সাইজ 50 MB এর বেশি হওয়া উচিত নয়। যদি একটি নথির আকার অনুমোদিত সীমা অতিক্রম করে যায়, আপনি ফাইলের আকার কমিয়ে নথিটি সর্বোত্তম করে নিতে পারেন।

9. একটি ত্রুটিপূর্ণ রিটার্ন কী?

আয়কর আইন, 1961 এর ধারা 139(9) অথবা আয়কর আইন,2025 এর ধারা 263 (7) অনুসারে, রিটার্নে বা অনুচ্ছেদ্গুলিতে অসম্পূর্ণ বা অসঙ্গতিপূর্ণ তথ্যের কারণে অথবা অন্য কোনো কারণে একটি রিটার্ন ত্রুটিপূর্ণ গণ্য হতে পারে।

10. কি করে বুঝবো আমার রিটার্ন ত্রুটিপূর্ণ কিনা?

যদি আপনার রিটার্ন ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়, তাহলে আয়কর বিভাগ আপনাকে আয়কর আইন,1961 এর ধারা 139(9) অথবা আয়কর আইন, 2025 এর ধারা 263(7) অনুযায়ী আপনার নিবন্ধিত ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে ত্রুটি সংক্রান্ত একটি নোটিশ পাঠাবে এবং ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে সেটি দেখা যাবে।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই-প্রসিডিং >>আপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

11. ই-ফাইলিং পোর্টালে উত্তর জমা দেওয়ার পর আমি কি আমার উত্তরটি আপডেট বা প্রত্যাহার করতে পারি?

না, ই-ফাইলিং পোর্টালে একবার জমা করে দেওয়ার পরে আপনি আপনার প্রতিক্রিয়াটি আপডেট বা প্রত্যাহার করতে পারবেন না।

12. আমি কি আমার ত্রুটি সংক্রান্ত নোটিশের জবাব দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অনুমোদিত করতে পারি?

হ্যাঁ, আপনি আয়কর আইন, 2025 এর ধারা 139(9) অথবা 263 (7) অনুযায়ী ত্রুটিপূর্ণ নোটিশের জবাব দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অনুমোদন দিতে পারেন।

13. আয়কর বিভাগ কর্তৃক প্রেরিত ত্রুটিপূর্ণ নোটিশের জবাব দেওয়ার সময়সীমা কত?

আপনার রিটার্নে ত্রুটি পাওয়া গেলে, আপনার দ্বারা ফাইল করা রিটার্নে ত্রুটি সংশোধন করার জন্য আপনি নোটিশ প্রাপ্তির তারিখ থেকে 15 দিন কিংবা নোটিশে নির্ধারিত সময়পর্ব অনুযায়ী সময় পাবেন।তবে, আপনি সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারেন।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই -প্রক্রিয়া >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

14. যদি আমি ত্রুটি সংক্রান্ত নোটিসের কোন জবাব না দিই তাহলে কি হবে?

যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংক্রান্ত নোটিশের জবাব দিতে ব্যর্থ হন, তাহলে আপনার রিটার্নটি অবৈধ বলে গণ্য হতে পারে এবং ফলস্বরূপ, আয়কর আইন, 1961 বা আয়কর আইন,2025 অনুযায়ী ক্ষেত্রবিশেষে জরিমানা, সুদ, লোকসান পরবর্তী বছরে স্থানান্তর করতে না পারা, নির্দিষ্ট ছাড়ের সুবিধা হারানোর মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

15. আমাকে আয়কর আইন, 1961 এর ধারা 139(9)অথবা আয়কর আইন, 2025 এর ধারা 263 (7) অনুযায়ী ত্রুটিপূর্ণ রিটার্ন ফাইলের বিষয়ে অবহিত করা হয়েছে। আমি কি সেই মূল্যায়ন বর্ষ/কর বর্ষের জন্য নতুন করে রিটার্ন ফাইল করতে পারি?

হ্যাঁ, কোনো নির্দিষ্ট মূল্যায়ন বর্ষ/কর বর্ষে রিটার্ন ফাইলের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত না হয়ে থাকলে আপনি নতুন বা সংশোধিত রিটার্ন ফাইল করতে পারেন, অথবা এর বিকল্প হিসাবে আপনি ধারা 139/263 অনুযায়ী নোটিশের জবাব দিতে পারেন।

তবে, কোনো নির্দিষ্ট মূল্যায়ন বর্ষ/কর বর্ষের জন্য রিটার্ন ফাইলের নির্ধারিত সময় একবার শেষ হয়ে গেলে, আপনি নতুন / সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন না এবং আপনাকে আয়কর আইন, 2025 এর ধারা 139(9) বা 263(7) অনুযায়ী নোটিশের জবাব দিতে হবে।আপনি কোনো নোটিশের প্রতিক্রিয়া জমা দিতে না পারলে, রিটার্নটি অবৈধ হিসাবে গণ্য হবে কিংবা ঐ নির্ধারণ বর্ষের জন্য ফাইল করা হয়েছে বলে ধরা হবে না।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই -প্রক্রিয়া >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

16. সাধারণত কোন ভুলগুলোর কারণে রিটার্ন ত্রুটিপূর্ণ হয়?

কিছু সাধারণ ত্রুটি যা রিটার্নকে ত্রুটিপূর্ণ করে তোলে সেগুলি নিম্নরূপ:

  • TDS ক্রেডিটের দাবি জানানো হয়েছে কিন্তু করারোপণের জন্য প্রদত্ত সংশ্লিষ্ট প্রাপ্ত রাশি/আয়কে বাদ দেওয়া হয়েছে
  • ফর্ম 26AS, AIS-এ প্রদর্শিত মোট প্রাপ্তি, যার উপর TDS ক্রেডিট দাবি করা হয়েছে, তা আয়কর রিটার্নে আয়ের সমস্ত খাতের অধীনে প্রদর্শিত মোট প্রাপ্তির চেয়ে বেশি।
  • মোট সমগ্র আয় এবং আয়ের সমস্ত খাত শূন্য বা 0 হিসাবে দেখানো হলেও কর দায়বদ্ধতা গণনা করে পরিশোধ করা হয়েছে।
  • ITR-এ থাকা করদাতার নাম PAN ডাটাবেসে থাকা নামের সাথে মিলছে না।
  • করদাতাদের ব্যবসা বা পেশার মুনাফা ও লাভ খাতে আয় থাকলেও তাঁরা ব্যালান্স শীট এবং লাভ-ক্ষতি-এর অ্যকাউন্ট ফাইল করেননি।

17. 'স্পষ্টীকরণ প্রয়োজন'বার্তাটি কী?

যদি রিটার্নের কোনো অনুচ্ছেদ বা সংযুক্তিপত্রে প্রদত্ত তথ্য অপর্যাপ্ত বা অপ্রতুল হয় এবং করদাতার করা কিছু দাবির বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন হয়, তবে করদাতাকে ‘স্পষ্টীকরণের প্রয়োজন’ শীর্ষক বিজ্ঞপ্তি পাঠানো হয়।

পাথ:ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই -প্রক্রিয়া >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

18. ই-প্রসিডিং পরিষেবা ব্যবহার করে প্রতিক্রিয়া দেখতে ও জমা দিতে আমাকে কি ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে?

হ্যাঁ, ই-প্রসিডিং পরিষেবা ব্যবহার করে প্রতিক্রিয়া দেখতে ও জমা দিতে আপনাকে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই -প্রক্রিয়া

19. ই-প্রসিডিং পরিষেবা ব্যবহার করে করা প্রতিক্রিয়া / জমা দেওয়া তথ্য কি আমাকে ই-ভেরিফাই করতে হবে?

না, ই-প্রসিডিংস পরিষেবা ব্যবহার করে আপনার জমা দেওয়া উত্তরটি ই-ভেরিফাই করার প্রয়োজন নেই।

20. আমি কি ই-ফাইলিং পোর্টালে লগ ইন না করেই ‘স্পষ্টীকরণের প্রয়োজন’ নোটিশের জবাব দিতে পারি?

না, ‘স্পষ্টীকরণের প্রয়োজন’ বার্তাটির জবাব দিতে আপনাকে লগ ইন করতে হবে। আপনার উদ্দেশ্যে জারি করা নোটিশটি হয় আপনি দেখতে পাবেন না অথবা সেটির প্রতিক্রিয়া জানাতে পারবেন না।

পাথ: ড্যাশবোর্ড>মুলতুবি থাকা কাজ>> ই -প্রক্রিয়া >>আপনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য

21. ই-প্রসিডিংস পরিষেবা ব্যবহার করে অন্য কেউ কি আমার পক্ষে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক আমাকে জারি করা নোটিশগুলির প্রতিক্রিয়া দিতে পারেন?

হ্যাঁ, আপনি ই-প্রসিডিং পরিষেবা ব্যবহার করে আপনার পক্ষ থেকে একটি নোটিশের প্রতিক্রিয়া জানানোর জন্য একজন অনুমোদিত প্রতিনিধিকে যুক্ত করতে পারেন।

22. আমি কি ইতিমধ্যে যুক্ত / বিদ্যমান কোনো অনুমোদিত প্রতিনিধিকে অপসারণ করতে পারি?

হ্যাঁ,আপনি আপনার দ্বারা অনুমোদিত প্রতিনিধিকে অপসারণ বা প্রত্যাহার করতে পারেন।

23. আমাকে দেওয়া নোটিশের জবাব দেওয়ার জন্য আমি কি দুইজন অনুমোদিত প্রতিনিধি যুক্ত করতে পারি?

না, কার্যক্রম পরিচালনার জন্য একবারে শুধুমাত্র একজন অনুমোদিত প্রতিনিধি সক্রিয় থাকতে পারবেন।

24. আমি একটি সংশোধিত রিটার্ন দাখিল করেছি। আমাকে পাঠানো ‘স্পষ্টীকরণের প্রয়োজন’ সংক্রান্ত চিঠির প্রতিক্রিয়া জানানোর কি এখনও প্রয়োজন আছে?

না, আপনি যদি ইতিমধ্যে একই মূল্যায়ন বছর/কর বছরের জন্য একটি সংশোধিত রিটার্ন ফাইল করেন তবে সেক্ষেত্রে প্রতিক্রিয়া জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।এই নোটিশটির পরিপ্রেক্ষিতে 'সংশোধিত রিটার্ন ফাইল করা হয়েছে; পরবর্তী পদক্ষেপের প্রয়োজন নেই' মর্মে একটি বার্তা প্রদর্শিত হবে।

25. আমাকে পাঠানো ‘স্পষ্টীকরণের প্রয়োজন’ বিজ্ঞপ্তির জবাব দেওয়া কি আমার জন্য বাধ্যতামূলক? যদি হ্যাঁ হয়, তাহলে আমার প্রতিক্রিয়া জমা দেওয়ার সময়সীমা কত?

আপনার উদ্দেশ্যে জারি করা যোগাযোগে উল্লিখিত পূর্বনির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনাকে আপনার প্রতিক্রিয়া জমা দিতে / প্রদান করতে হবে। যদি নির্ধারিত তারিখ পার হয়ে যায় এবং কোনো জবাব না দেওয়া হয়, তবে CPC তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে রিটার্নটি প্রক্রিয়া করবে।

26. ওয়েবসাইটে প্রতিক্রিয়া জমা দিন বোতামটি নিষ্ক্রিয় কেন ?

নিম্নোক্ত কারণগুলির জন্য প্রতিক্রিয়া জমা দিন বোতামটি নিষ্ক্রিয় হতে পারে

  • CPC নোটিশের ক্ষেত্রে - যদি প্রতিক্রিয়া দেওয়ার নির্ধারিত তারিখ অতিক্রান্ত হয়ে থাকে।
  • ITBA নোটিশের ক্ষেত্রে - যদি আয়কর কর্তৃপক্ষ দ্বারা কার্যক্রমের অবস্থা বন্ধ/অবরুদ্ধ করা হয়ে থাকে।