1. ITNS 280N কী?
ITNS 280N হল আয়কর আইন, 2025-এর অধীনে বিভিন্ন ধরনের আয়কর প্রদানের জন্য একটি চালান ফর্ম। এটি সাধারণত স্ব-মূল্যায়ন কর, অগ্রিম কর, নিয়মিত মূল্যায়নের উপর কর, সেকেন্ডারী সমন্বয় কর, অর্জিত কর, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি, ধারা 429-এর অধীনে বিলম্বের ফি (ফর্ম 113 এবং ফর্ম 114), আপীলের ফি এবং অপরাধ মীমাংসার ফি প্রদানের জন্য ব্যবহৃত হয়।
2. ITNS 280N-এ কোন মুখ্য খাত ও উপখাতগুলি অন্তর্ভুক্ত রয়েছে?
অন্তর্ভুক্ত মুখ্য শীর্ষগুলি হলো নিগম কর (0020) এবং আয়কর (কোম্পানি ব্যতীত) (0021)। অন্তর্ভুক্ত গৌণ শীর্ষগুলি হলো স্ব-মূল্যায়ন কর (300), অগ্রিম কর (100), নিয়মিত মূল্যয়ানের উপর কর (400), সেকেন্ডারী সমন্বয় কর (110), অর্জিত কর (111), PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি (500), ধারা 429-এর অধীনে বিলম্ব ফি (ফর্ম 113 এবং ফর্ম 114) (500), আপীল ফি (500) এবং অপরাধ মীমাংসার ফি (500)।
3. আয়কর প্রদানের জন্য আমি কোথায় ITNS 280N অ্যাক্সেস করতে পারি?
লগইন করার পরে, ই-ফাইল → ই-পে ট্যাক্স → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → নতুন অর্থপ্রদান → আয়কর/নিগম কর টাইল অথবা নিয়মিত মূল্যায়ন কর (400) হিসেবে দাবি করা করের অর্থপ্রদান টাইল-এর মাধ্যমে ITNS 280N অ্যাক্সেস করা যাবে। লগইনের আগে, এটি ড্যাশবোর্ড → ই-পে ট্যাক্স (দ্রুত লিঙ্ক) → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → PAN ও মোবাইল নম্বর ইনপুট স্ক্রিন → OTP যাচাইকরণ → আয়কর/নিগম কর টাইল অথবা নিয়মিত মূল্যায়ন কর (400) হিসেবে দাবি করা করের অর্থপ্রদান টাইল থেকে অ্যাক্সেস করা যাবে।
4. উপখাত 500-এর অধীনে কী কী অর্থপ্রদান করা যাবে?
উপখাত 500-এর অধীনে, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি, ধারা 429-এর অধীনে বিলম্ব ফি (ফর্ম 113 এবং ফর্ম 114), আপীল ফি এবং অপরাধ মীমাংসার ফি প্রদান করা যেতে পারে।
5. উপখাত 500-এর অধীনে যেকোনো অর্থপ্রদান জমা দেওয়ার ক্ষেত্রে, কর বিভাজনের বিবরণে কোন ক্ষেত্রটি ব্যবহার করতে হবে?
আপীলের ফি, ধারা 429-এর অধীনে বিলম্ব ফি, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি এবং অপরাধ মীমাংসার ফি জমা দিতে, "অর্থ প্রদানের প্রকার"-এর অধীনে উপখাতটি শীর্ষ "অন্যান্য প্রাপ্তি (500)" নির্বাচন করতে হবে এবং কর বিভাজনের বিবরণ স্ক্রিনে "অন্যান্য" ক্ষেত্রটিতে টাকার পরিমাণ উল্লেখ বা এন্টার করতে হবে।
6. PAN-এর আধার সংযুক্ত করার জন্য আমি কীভাবে অর্থপ্রদান করতে পারি?
PAN-এর সাথে আধার সংযুক্ত করার জন্য অর্থপ্রদান করতে ই-ফাইল → ই-পে ট্যাক্স → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → আয়কর আইন, 2025 → নতুন অর্থপ্রদান → আয়কর টাইল → অর্থ প্রদানের প্রকার (উপখাত) → অন্যান্য প্রাপ্তি (500) → অর্থপ্রদানের উপ-প্রকার → PAN-এর সাথে আধার সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি -এ গিয়ে।
7. আমি সফলভাবে অর্থপ্রদান করেছি। BSR কোড বা চালানের ক্রমিক সংখ্যা কোথা থেকে পেতে পারি?
ই-পে ট্যাক্স → পেমেন্ট হিস্ট্রি → কার্যক্রম → বিবরণসমূহ দেখুন-এর অধীনে 7-অঙ্কের BSR কোড, অর্থপ্রদানের তারিখ এবং চালানের ক্রমিক সংখ্যা উপলব্ধ আছে এবং ই-ফাইলিং পোর্টালে লগইন করার পর তা অ্যাক্সেস করা যাবে।
8. একাধিক উপখাতের অধীনে অর্থপ্রদানের জন্য কি একটিমাত্র চালান (ITNS 280N) ব্যবহার করা যেতে পারে?
না। প্রতিটি উপখাতের অধীনে অর্থপ্রদানের জন্য আলাদা চালান ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, স্ব-মূল্যায়ন কর এবং অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে আলাদা আলাদা চালান প্রয়োজন হয়।
9. PAN লগইনের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400) কীভাবে করতে পারি?
নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400), ডিমান্ড রেফারেন্স নম্বর (DRN) সহ অথবা ছাড়া উভয়ভাবেই PAN লগইনের মাধ্যমে করা যেতে পারে। DRN ছাড়া অর্থপ্রদান করা ক্ষেত্রে ই-ফাইল → ই-পে ট্যাক্স → আয়কর আইন → নতুন অর্থপ্রদান → নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400)-এ গিয়ে প্রি-লগইন এবং পোস্ট-লগইন উভয়ভাবেই অর্থপ্রদান করা সম্ভব। DRN সহ অর্থপ্রদানের ক্ষেত্রে PAN ব্যবহার করে লগইন করা আবশ্যক, যার পর একই নির্দেশনা অনুসরণ করে DRN ব্যবহার করে অর্থপ্রদান সম্পূর্ণ করতে হবে।
10. DRN-সহ এবং DRN ছাড়া অর্থপ্রদানের প্রক্রিয়ায় কি কোনো পার্থক্য আছে?
হ্যাঁ। DRN সহ অর্থপ্রদান করার সময়, DRN বিকল্পটি নির্বাচন করলে তা স্বয়ংক্রিয়ভাবে DRN সংক্রান্ত সমস্ত বিবরণ নিয়ে আসে এবং ব্যবহারকারীকে সরাসরি অর্থপ্রদান পৃষ্ঠায় পুনর্নির্দেশ করা হয়; এই বিকল্পটি শুধুমাত্র PAN লগইনের পরেই উপলব্ধ। DRN ছাড়া অর্থপ্রদান করার সময়, ব্যবহারকারীকে স্ক্রিনে প্রদর্শিত হাইপারলিংকে ক্লিক করতে হবে এবং নেভিগেশন পাথ (লগইন → ডিমান্ড টাইল → এগিয়ে যাওয়ার লিঙ্ক) অনুসরণ করতে হবে, এবং এই বিকল্পটি প্রি-লগইন এবং পোস্ট-লগইন উভয় মোডেই উপলব্ধ।
11. ই-ফাইলিং পোর্টালে DRN ব্যবহার করে কীভাবে আমি ডিমান্ড পেমেন্ট করতে পারি?
DRN ব্যবহার করে ডিমান্ড পেমেন্ট করার জন্য, প্রযোজ্য বর্ষগুলির জন্য অর্থপ্রদানের স্ক্রিনে উপলব্ধ DRN রেডিও বোতামটি নির্বাচন করতে হবে, যার পরে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে DRN সংক্রান্ত বিবরণ নিয়ে আসবে এবং ব্যবহারকারীকে লেনদেন সম্পূর্ণ করার জন্য অর্থপ্রদান পৃষ্ঠায় পুনর্নির্দেশ করা হবে।
12. আমার কাছে DRN নেই। আমি কীভাবে ডিমান্ড পেমেন্ট করব?
যদি DRN উপলব্ধ না থাকে, তাহলেও পেমেন্ট স্ক্রিনে প্রদর্শিত হাইপারলিংকে ক্লিক করে এবং লগইন → ডিমান্ড টাইল → লিঙ্ক অনুসরণ করে ডিমান্ড পেমেন্ট করা যেতে পারে, যা ব্যবহারকারীকে অর্থ প্রদান সম্পন্ন করার জন্য উপযুক্ত পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করে।