1. ITNS 288N কী?

ITNS 288N হল একটি চালান ফর্ম যা আয়কর আইন 2025 অনুসারে স্ব-মূল্যায়ন কর প্রদান এবং ব্লক মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নের দাবি জানানোর জন্য ব্যবহার করা হয়।

2. ITNS 288N এর অধীনে কোন কোন প্রধান খাত ও মাইনর হেডগুলি রয়েছে?

প্রধান খাত:
-নিগম আয়কর (0020)
-আয়কর (কোম্পানিসমূহ ব্যতীত) (0021)
উপ খাত :
-ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311)
- ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য কর প্রদানের দাবি।(411)

3. 01/04/2026 তারিখ থেকে শুরু হওয়া অন্বেষণগুলির ক্ষেত্রে কোন আয়কর আইন প্রযোজ্য হবে?

যদি ব্যবহারকারী 01/04/2026 তারিখ থেকে শুরু হওয়া অন্বেষণের প্রেক্ষিতে কার্যকর হওয়া ব্লক সময়কালের জন্য প্রযোজ্য কর পরিশোধ করতে চান, তাহলে আয়কর আইন, 2025 প্রযোজ্য হবে অন্যথায় আয়কর আইন, 1961 নির্বাচন করুন। 2026-27 আর্থিক বর্ষ থেকে শুরু হওয়া অন্বেষণগুলির ক্ষেত্রে প্রারম্ভিক করবর্ষ হবে 2020।

4. আয়কর প্রদানের জন্য ITNS 288N আমি কোথা থেকে অ্যাক্সেস করতে পারি?

লগইনের পর:
ই-ফাইল-->; ই-পে আয়কর-->; ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311) এবং ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য কর প্রদানের দাবি(411) টাইল
লগইনের পূর্বে :
ড্যাশবোর্ড--; ই-পে আয়কর কুইক লিঙ্ক-->; প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন-->; PAN এবং মোবাইল নম্বর ইনপুট স্ক্রিন-->; OTP যাচাই-->; ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311) টাইল

5. ITNS 288N ব্যবহার করে দেওয়া অর্থ কী কেবলমাত্র প্রারম্ভিক করবর্ষের জন্য প্রযোজ্য, না এটি সমগ্র ব্লক সময়কালের জন্যই প্রযোজ্য?

ITNS 288N ব্যবহারের মাধ্যমে প্রদান করা অর্থ সমগ্র ব্লক সময়কালের জন্যই প্রযোজ্য, কেবলমাত্র চালানে প্রদত্ত প্রারম্ভিক করবর্ষের জন্য নয়।

6. অন্বেষণকারী ব্যক্তির (নির্দিষ্টায়িত) ক্ষেত্রে ব্লক সময়কালের জন্য প্রারম্ভিক করবর্ষ কোনটি হবে?

ব্লক সময়কালের জন্য প্রারম্ভিক করবর্ষ যেটি চালানের উপরিভাগে প্রদান করতে হবে, সেটি প্রাসঙ্গিক ব্লক সময়কালের অন্তর্ভুক্ত প্রারম্ভিক করবর্ষের অনুরূপ হবে। উদাহরণস্বরূপ,
কোনও একটি অন্বেষণ শুরু হওয়ার তারিখ যদি 20/04/2026 হয় এবং সেই অন্বেষণের সর্বশেষ অনুমোদন সম্পাদনের তারিখ 15/05/2026 হয়, তাহলে ব্লক সময়কাল হবে 01/04/2020 থেকে 15/05/2026, এবং "ব্লক সময়কালের প্রারম্ভিক করবর্ষ" হবে 2020, যা চালানের উপরের ডানদিকের কোণে পূরণ করতে হবে।

7. আপীলের ফি জমা দেওয়ার ক্ষেত্রে কোন উপাংশটি ব্যবহার করতে হবে?

আপীলের ফি জমা দেওয়া হয়ে থাকলে সেই বাবদ প্রদত্ত অর্থের বিবরণ 'প্রদত্ত অর্থের বিবরণ"এর অধীনে "অন্যান্য" তে প্রদান করুন।

8. একাধিক প্রকার অর্থ প্রদানের জন্য একটিমাত্র চালান ব্যবহার করা চলবে কি?

না, একাধিক প্রকার অর্থ প্রদানের জন্য একটিমাত্র চালান ব্যবহার করা যাবে না। আপনাকে প্রত্যেক প্রকার অর্থ প্রদানের জন্য পৃথক পৃথক চালান তৈরির অনুরোধ করা হচ্ছে:
a) একটিমাত্র চালান ব্যবহার করুন:
আয়কর, সারচার্জ এবং সেস এর জন্য
b) প্রতিটি ক্ষেত্রে পৃথক চালান ব্যবহার করুন:
সুদ
জরিমানা
অন্যান্য (আপীলের ফি, ইত্যাদি)

9. আমি ব্লক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দাবীকৃত অর্থ কীভাবে প্রদান করব?

ব্লক মূল্যায়নের অধীনে উত্থাপিত কোনও দাবীকৃত অর্থ প্রদান করা যাবে ই-ফাইলিং পোর্টালে লগইন করে নিম্নলিখিত পদ্ধতিতে; ই-ফাইল → ই-পে আয়কর → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → নতুন অর্থপ্রদান → ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ভিত্তিতে ধার্য হওয়া করের সাপেক্ষে দাবীকৃত অর্থপ্রদান (411)”। এরকম অর্থপ্রদানের জন্য একটি DRN (ডিমান্ড রেফারেন্স নাম্বার) আবশ্যিক। DRN ব্যবহারের মাধ্যমে অর্থ প্রদানের সময় অর্থ প্রদান স্ক্রিনে সংশ্লিষ্ট বছরের জন্য “DRN” বিকল্পটি নির্বাচন করুন। নির্বাচন করা হয়ে গেলে সিস্টেম নিজের থেকেই সংশ্লিষ্ট দাবীর বিস্তারিত বিবরণ পুনরুদ্ধার করবে এবং আপনাকে অর্থ প্রদানের পেজে নিয়ে যাবে, যেখানে আপনি অর্থ প্রদান সম্পূর্ণ করতে পারবেন।

10. ব্লক মূল্যায়নের ক্ষেত্রে "নির্দিষ্টায়িত ব্যক্তি" এবং "অন্য ব্যক্তি" কথার অর্থ কী?

"নির্দিষ্টায়িত ব্যক্তি" বলতে ধারা 247 এর অধীনে যে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অন্বেষণ করা হচ্ছে তাঁকে অথবা ধারা 248 এর অধীনে যে ব্যক্তির অ্যাকাউন্টের বই অথবা অন্য নথি অথবা কোনও সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে তাঁকে বোঝায়।অপরপক্ষে "অন্য ব্যক্তি" বলতে অন্বেষণকৃত ব্যক্তি (নির্দিষ্টায়িত ব্যক্তি) ব্যতিরেকে অন্য কোনও ব্যক্তিকে বোঝায়, ধারা 248 এর অধীনে নির্দিষ্টায়িত ব্যক্তির অন্বেষণ অথবা অধিগ্রহণের সময় যার নথি, অ্যাকাউন্টের বইসমূহ অথবা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।

11. ব্লক মূল্যায়নের ক্ষেত্রে "অন্য ব্যক্তি" কর্তৃক অর্থ প্রদানের সময় প্রারম্ভিক করবর্ষ হিসেবে কোন বছরটিকে বিবেচনা করা সঠিক হবে?

"অন্য ব্যক্তির" ক্ষেত্রে অঘোষিত আয় বলতে সেই সময়কালের আয়কে বোঝায়--
(A)(i) অন্বেষণ শুরু হওয়া বা অধিগ্রহণের ঠিক পূর্ববর্তী বর্ষের সঙ্গে সংশ্লিষ্ট করবর্ষ থেকে শুরু করে (যাকে নির্দিষ্টায়িত বর্ষ বলা হয়েছে) ; এবং
(ii) অন্বেষণ শুরু হওয়ার বা অধিগ্রহণের তারিখে শেষ হওয়া সময়কাল, সেক্ষেত্রে ধারা 301(a) এর বিধানসমূহ নির্বিশেষে, ওইপ্রকার অন্য ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টায়িত বর্ষ এবং অন্বেষণ শুরু হওয়ার করবর্ষের 1 এপ্রিল থেকে শুরু হয়ে ওই অন্বেষণ বা অধিগ্রহণের শেষতম অনুমোদন কার্যকর হওয়ার তারিখ পর্যন্ত সময়কাল ব্লক সময়কালের অন্তর্ভুক্ত হবে;
(B) যদি অন্য ব্যক্তির অঘোষিত আয় নির্দিষ্টায়িত বর্ষের পূর্ববর্তী পাঁচটি করবর্ষের যেকোনো একটির সঙ্গে সংশিষ্ট হয়, তবে ধারা 301(a) এর বিধানসমূহ নির্বিশেষে, কেবলমাত্র ওই একক করবর্ষটি সংশ্লিষ্ট অন্য ব্যক্তির জন্য ব্লক সময়কাল হিসেবে পরিগণিত হবে।
(C) উপরের ক্ষেত্রগুলি ছাড়া অন্য ক্ষেত্রে, ব্লক সময়কালের প্রারম্ভিক করবর্ষ অন্বেষণকৃত ব্যক্তির (নির্দিষ্টায়িত ব্যক্তি) অনুরূপ হবে।