PAN লগইন দিয়ে চালান তৈরি করুন

(অর্থ প্রদানের জন্য তাৎক্ষণিক চালান তৈরি)

(অর্থ প্রদানের জন্য তাৎক্ষণিক চালান তৈরি)

Frequently Asked Questions

ITNS 280N সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. ITNS 280N কী?

ITNS 280N হল আয়কর আইন, 2025-এর অধীনে বিভিন্ন ধরনের আয়কর প্রদানের জন্য একটি চালান ফর্ম। এটি সাধারণত স্ব-মূল্যায়ন কর, অগ্রিম কর, নিয়মিত মূল্যায়নের উপর কর, সেকেন্ডারী সমন্বয় কর, অর্জিত কর, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি, ধারা 429-এর অধীনে বিলম্বের ফি (ফর্ম 113 এবং ফর্ম 114), আপীলের ফি এবং অপরাধ মীমাংসার ফি প্রদানের জন্য ব্যবহৃত হয়।

2. ITNS 280N-এ কোন মুখ্য খাত ও উপখাতগুলি অন্তর্ভুক্ত রয়েছে?

অন্তর্ভুক্ত মুখ্য শীর্ষগুলি হলো নিগম কর (0020) এবং আয়কর (কোম্পানি ব্যতীত) (0021)। অন্তর্ভুক্ত গৌণ শীর্ষগুলি হলো স্ব-মূল্যায়ন কর (300), অগ্রিম কর (100), নিয়মিত মূল্যয়ানের উপর কর (400), সেকেন্ডারী সমন্বয় কর (110), অর্জিত কর (111), PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি (500), ধারা 429-এর অধীনে বিলম্ব ফি (ফর্ম 113 এবং ফর্ম 114) (500), আপীল ফি (500) এবং অপরাধ মীমাংসার ফি (500)।

3. আয়কর প্রদানের জন্য আমি কোথায় ITNS 280N অ্যাক্সেস করতে পারি?

লগইন করার পরে, ই-ফাইল → ই-পে ট্যাক্স → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → নতুন অর্থপ্রদান → আয়কর/নিগম কর টাইল অথবা নিয়মিত মূল্যায়ন কর (400) হিসেবে দাবি করা করের অর্থপ্রদান টাইল-এর মাধ্যমে ITNS 280N অ্যাক্সেস করা যাবে। লগইনের আগে, এটি ড্যাশবোর্ড → ই-পে ট্যাক্স (দ্রুত লিঙ্ক) → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → PAN ও মোবাইল নম্বর ইনপুট স্ক্রিন → OTP যাচাইকরণ → আয়কর/নিগম কর টাইল অথবা নিয়মিত মূল্যায়ন কর (400) হিসেবে দাবি করা করের অর্থপ্রদান টাইল থেকে অ্যাক্সেস করা যাবে।

4. উপখাত 500-এর অধীনে কী কী অর্থপ্রদান করা যাবে?

উপখাত 500-এর অধীনে, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি, ধারা 429-এর অধীনে বিলম্ব ফি (ফর্ম 113 এবং ফর্ম 114), আপীল ফি এবং অপরাধ মীমাংসার ফি প্রদান করা যেতে পারে।

5. উপখাত 500-এর অধীনে যেকোনো অর্থপ্রদান জমা দেওয়ার ক্ষেত্রে, কর বিভাজনের বিবরণে কোন ক্ষেত্রটি ব্যবহার করতে হবে?

আপীলের ফি, ধারা 429-এর অধীনে বিলম্ব ফি, PAN-এর সাথে আধারের সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি এবং অপরাধ মীমাংসার ফি জমা দিতে, "অর্থ প্রদানের প্রকার"-এর অধীনে উপখাতটি শীর্ষ "অন্যান্য প্রাপ্তি (500)" নির্বাচন করতে হবে এবং কর বিভাজনের বিবরণ স্ক্রিনে "অন্যান্য" ক্ষেত্রটিতে টাকার পরিমাণ উল্লেখ বা এন্টার করতে হবে।

6. PAN-এর আধার সংযুক্ত করার জন্য আমি কীভাবে অর্থপ্রদান করতে পারি?

PAN-এর সাথে আধার সংযুক্ত করার জন্য অর্থপ্রদান করতে ই-ফাইল → ই-পে ট্যাক্স → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → আয়কর আইন, 2025 → নতুন অর্থপ্রদান → আয়কর টাইল → অর্থ প্রদানের প্রকার (উপখাত) → অন্যান্য প্রাপ্তি (500) → অর্থপ্রদানের উপ-প্রকার → PAN-এর সাথে আধার সংযুক্ত করতে বিলম্বের জন্য ফি -এ গিয়ে।

7. আমি সফলভাবে অর্থপ্রদান করেছি। BSR কোড বা চালানের ক্রমিক সংখ্যা কোথা থেকে পেতে পারি?

ই-পে ট্যাক্স → পেমেন্ট হিস্ট্রি → কার্যক্রম → বিবরণসমূহ দেখুন-এর অধীনে 7-অঙ্কের BSR কোড, অর্থপ্রদানের তারিখ এবং চালানের ক্রমিক সংখ্যা উপলব্ধ আছে এবং ই-ফাইলিং পোর্টালে লগইন করার পর তা অ্যাক্সেস করা যাবে।

8. একাধিক উপখাতের অধীনে অর্থপ্রদানের জন্য কি একটিমাত্র চালান (ITNS 280N) ব্যবহার করা যেতে পারে?

না। প্রতিটি উপখাতের অধীনে অর্থপ্রদানের জন্য আলাদা চালান ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, স্ব-মূল্যায়ন কর এবং অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে আলাদা আলাদা চালান প্রয়োজন হয়।

9. PAN লগইনের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400) কীভাবে করতে পারি?

নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400), ডিমান্ড রেফারেন্স নম্বর (DRN) সহ অথবা ছাড়া উভয়ভাবেই PAN লগইনের মাধ্যমে করা যেতে পারে। DRN ছাড়া অর্থপ্রদান করা ক্ষেত্রে ই-ফাইল → ই-পে ট্যাক্স → আয়কর আইন → নতুন অর্থপ্রদান → নিয়মিত মূল্যায়ন কর হিসাবে ডিমান্ড পেমেন্ট (400)-এ গিয়ে প্রি-লগইন এবং পোস্ট-লগইন উভয়ভাবেই অর্থপ্রদান করা সম্ভব। DRN সহ অর্থপ্রদানের ক্ষেত্রে PAN ব্যবহার করে লগইন করা আবশ্যক, যার পর একই নির্দেশনা অনুসরণ করে DRN ব্যবহার করে অর্থপ্রদান সম্পূর্ণ করতে হবে।

10. DRN-সহ এবং DRN ছাড়া অর্থপ্রদানের প্রক্রিয়ায় কি কোনো পার্থক্য আছে?

হ্যাঁ। DRN সহ অর্থপ্রদান করার সময়, DRN বিকল্পটি নির্বাচন করলে তা স্বয়ংক্রিয়ভাবে DRN সংক্রান্ত সমস্ত বিবরণ নিয়ে আসে এবং ব্যবহারকারীকে সরাসরি অর্থপ্রদান পৃষ্ঠায় পুনর্নির্দেশ করা হয়; এই বিকল্পটি শুধুমাত্র PAN লগইনের পরেই উপলব্ধ। DRN ছাড়া অর্থপ্রদান করার সময়, ব্যবহারকারীকে স্ক্রিনে প্রদর্শিত হাইপারলিংকে ক্লিক করতে হবে এবং নেভিগেশন পাথ (লগইন → ডিমান্ড টাইল → এগিয়ে যাওয়ার লিঙ্ক) অনুসরণ করতে হবে, এবং এই বিকল্পটি প্রি-লগইন এবং পোস্ট-লগইন উভয় মোডেই উপলব্ধ।

11. ই-ফাইলিং পোর্টালে DRN ব্যবহার করে কীভাবে আমি ডিমান্ড পেমেন্ট করতে পারি?

DRN ব্যবহার করে ডিমান্ড পেমেন্ট করার জন্য, প্রযোজ্য বর্ষগুলির জন্য অর্থপ্রদানের স্ক্রিনে উপলব্ধ DRN রেডিও বোতামটি নির্বাচন করতে হবে, যার পরে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে DRN সংক্রান্ত বিবরণ নিয়ে আসবে এবং ব্যবহারকারীকে লেনদেন সম্পূর্ণ করার জন্য অর্থপ্রদান পৃষ্ঠায় পুনর্নির্দেশ করা হবে।

12. আমার কাছে DRN নেই। আমি কীভাবে ডিমান্ড পেমেন্ট করব?

যদি DRN উপলব্ধ না থাকে, তাহলেও পেমেন্ট স্ক্রিনে প্রদর্শিত হাইপারলিংকে ক্লিক করে এবং লগইন → ডিমান্ড টাইল → লিঙ্ক অনুসরণ করে ডিমান্ড পেমেন্ট করা যেতে পারে, যা ব্যবহারকারীকে অর্থ প্রদান সম্পন্ন করার জন্য উপযুক্ত পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করে।

ITNS 282N সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. ITNS 282N কী?

ITNS 282N হলো একটি চালান ফর্ম যা বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর প্রদানের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে সিকিউরিটিজ লেনদেন কর, পণ্য লেনদেন কর, 379 ধারার অধীনে e-DRS পরিকল্পনা, এবং অন্যান্য কর।

2. ITNS 282N-এ কোন প্রধান খাত ও মাইনর হেডগুলি আওতাভুক্ত রয়েছে?

প্রধান খাত:
- সিকিউরিটিজ লেনদেন কর (0034)
- 379 ধারার অধীনে e-DRS পরিকল্পনা (0075)
- অন্যান্য কর (0028)

মাইনর হেড:
- স্ব-মূল্যায়ন কর (300)
- অগ্রিম কর (100)
- নিয়মিত মূল্যায়নের উপর কর (400)
- বিবিধ প্রাপ্তি (800)
- পণ্য লেনদেন কর (800)

3.আয়কর প্রদানের জন্য আমি কোথায় ITNS 282N অ্যাক্সেস করতে পারব?

লগইন করার পরে:
ই-ফাইল → ই-পে কর → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → নতুন অর্থপ্রদান → STT / CTT / ধারা 379 অনুযায়ী e-DRS / অন্যান্য কর টাইল

লগইনের আগে:
ড্যাশবোর্ড → ই-পে কর (দ্রুত লিঙ্ক) → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → PAN এবং মোবাইল নম্বর → OTP যাচাইকরণ → STT / CTT /ধারা 379 অনুযায়ী e-DRS / অন্যান্য কর টাইল

4. সিকিউরিটিজ লেনদেন কর জমা দেওয়ার জন্য কোন প্রধান খাত ও মাইনর হেড-এর সমন্বয় নির্বাচন করা উচিত?

সিকিউরিটিজ লেনদেন কর প্রদানের জন্য, অর্থপ্রদানের প্রকার-এর অধীনে প্রধান খাত — সিকিউরিটিজ লেনদেন কর (0034) এবং মাইনর হেড — স্ব-মূল্যায়ন কর (300) নির্বাচন করুন।

5. পণ্য লেনদেন কর জমা দেওয়ার জন্য কোন প্রধান খাত ও মাইনর হেড-এর সমন্বয় নির্বাচন করা উচিত?

পণ্য লেনদেন কর প্রদানের জন্য, অর্থপ্রদানের প্রকার-এর অধীনে প্রধান খাত — সিকিউরিটিজ লেনদেন কর (0034) এবং মাইনর হেড — পণ্য লেনদেন কর (800) নির্বাচন করুন।

6. e-DRS ফি প্রদানের জন্য কোন প্রধান খাত ও মাইনর হেড-এর সমন্বয় নির্বাচন করা উচিত?

e-DRS ফি প্রদানের জন্য, অর্থপ্রদানের প্রকার-এর অধীনে প্রধান খাত— 379 ধারার অধীনে e-DRS পরিকল্পনা (0075)মাইনর হেড — বিবিধ প্রাপ্তি (800) নির্বাচন করুন।

ITNS 288N সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. ITNS 288N কী?

ITNS 288N হল একটি চালান ফর্ম যা আয়কর আইন 2025 অনুসারে স্ব-মূল্যায়ন কর প্রদান এবং ব্লক মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নের দাবি জানানোর জন্য ব্যবহার করা হয়।

2. ITNS 288N এর অধীনে কোন কোন প্রধান খাত ও মাইনর হেডগুলি রয়েছে?

প্রধান খাত:
-নিগম আয়কর (0020)
-আয়কর (কোম্পানিসমূহ ব্যতীত) (0021)
উপ খাত :
-ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311)
- ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য কর প্রদানের দাবি।(411)

3. 01/04/2026 তারিখ থেকে শুরু হওয়া অন্বেষণগুলির ক্ষেত্রে কোন আয়কর আইন প্রযোজ্য হবে?

যদি ব্যবহারকারী 01/04/2026 তারিখ থেকে শুরু হওয়া অন্বেষণের প্রেক্ষিতে কার্যকর হওয়া ব্লক সময়কালের জন্য প্রযোজ্য কর পরিশোধ করতে চান, তাহলে আয়কর আইন, 2025 প্রযোজ্য হবে অন্যথায় আয়কর আইন, 1961 নির্বাচন করুন। 2026-27 আর্থিক বর্ষ থেকে শুরু হওয়া অন্বেষণগুলির ক্ষেত্রে প্রারম্ভিক করবর্ষ হবে 2020।

4. আয়কর প্রদানের জন্য ITNS 288N আমি কোথা থেকে অ্যাক্সেস করতে পারি?

লগইনের পর:
ই-ফাইল-->; ই-পে আয়কর-->; ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311) এবং ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ক্ষেত্রে প্রযোজ্য কর প্রদানের দাবি(411) টাইল
লগইনের পূর্বে :
ড্যাশবোর্ড--; ই-পে আয়কর কুইক লিঙ্ক-->; প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন-->; PAN এবং মোবাইল নম্বর ইনপুট স্ক্রিন-->; OTP যাচাই-->; ব্লক মূল্যায়নের জন্য স্ব-মূল্যায়ন কর (311) টাইল

5. ITNS 288N ব্যবহার করে দেওয়া অর্থ কী কেবলমাত্র প্রারম্ভিক করবর্ষের জন্য প্রযোজ্য, না এটি সমগ্র ব্লক সময়কালের জন্যই প্রযোজ্য?

ITNS 288N ব্যবহারের মাধ্যমে প্রদান করা অর্থ সমগ্র ব্লক সময়কালের জন্যই প্রযোজ্য, কেবলমাত্র চালানে প্রদত্ত প্রারম্ভিক করবর্ষের জন্য নয়।

6. অন্বেষণকারী ব্যক্তির (নির্দিষ্টায়িত) ক্ষেত্রে ব্লক সময়কালের জন্য প্রারম্ভিক করবর্ষ কোনটি হবে?

ব্লক সময়কালের জন্য প্রারম্ভিক করবর্ষ যেটি চালানের উপরিভাগে প্রদান করতে হবে, সেটি প্রাসঙ্গিক ব্লক সময়কালের অন্তর্ভুক্ত প্রারম্ভিক করবর্ষের অনুরূপ হবে। উদাহরণস্বরূপ,
কোনও একটি অন্বেষণ শুরু হওয়ার তারিখ যদি 20/04/2026 হয় এবং সেই অন্বেষণের সর্বশেষ অনুমোদন সম্পাদনের তারিখ 15/05/2026 হয়, তাহলে ব্লক সময়কাল হবে 01/04/2020 থেকে 15/05/2026, এবং "ব্লক সময়কালের প্রারম্ভিক করবর্ষ" হবে 2020, যা চালানের উপরের ডানদিকের কোণে পূরণ করতে হবে।

7. আপীলের ফি জমা দেওয়ার ক্ষেত্রে কোন উপাংশটি ব্যবহার করতে হবে?

আপীলের ফি জমা দেওয়া হয়ে থাকলে সেই বাবদ প্রদত্ত অর্থের বিবরণ 'প্রদত্ত অর্থের বিবরণ"এর অধীনে "অন্যান্য" তে প্রদান করুন।

8. একাধিক প্রকার অর্থ প্রদানের জন্য একটিমাত্র চালান ব্যবহার করা চলবে কি?

না, একাধিক প্রকার অর্থ প্রদানের জন্য একটিমাত্র চালান ব্যবহার করা যাবে না। আপনাকে প্রত্যেক প্রকার অর্থ প্রদানের জন্য পৃথক পৃথক চালান তৈরির অনুরোধ করা হচ্ছে:
a) একটিমাত্র চালান ব্যবহার করুন:
আয়কর, সারচার্জ এবং সেস এর জন্য
b) প্রতিটি ক্ষেত্রে পৃথক চালান ব্যবহার করুন:
সুদ
জরিমানা
অন্যান্য (আপীলের ফি, ইত্যাদি)

9. আমি ব্লক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দাবীকৃত অর্থ কীভাবে প্রদান করব?

ব্লক মূল্যায়নের অধীনে উত্থাপিত কোনও দাবীকৃত অর্থ প্রদান করা যাবে ই-ফাইলিং পোর্টালে লগইন করে নিম্নলিখিত পদ্ধতিতে; ই-ফাইল → ই-পে আয়কর → প্রযোজ্য আয়কর আইন নির্বাচন করুন → নতুন অর্থপ্রদান → ব্লক সময়কালের জন্য অন্বেষণ মূল্যায়নের ভিত্তিতে ধার্য হওয়া করের সাপেক্ষে দাবীকৃত অর্থপ্রদান (411)”। এরকম অর্থপ্রদানের জন্য একটি DRN (ডিমান্ড রেফারেন্স নাম্বার) আবশ্যিক। DRN ব্যবহারের মাধ্যমে অর্থ প্রদানের সময় অর্থ প্রদান স্ক্রিনে সংশ্লিষ্ট বছরের জন্য “DRN” বিকল্পটি নির্বাচন করুন। নির্বাচন করা হয়ে গেলে সিস্টেম নিজের থেকেই সংশ্লিষ্ট দাবীর বিস্তারিত বিবরণ পুনরুদ্ধার করবে এবং আপনাকে অর্থ প্রদানের পেজে নিয়ে যাবে, যেখানে আপনি অর্থ প্রদান সম্পূর্ণ করতে পারবেন।

10. ব্লক মূল্যায়নের ক্ষেত্রে "নির্দিষ্টায়িত ব্যক্তি" এবং "অন্য ব্যক্তি" কথার অর্থ কী?

"নির্দিষ্টায়িত ব্যক্তি" বলতে ধারা 247 এর অধীনে যে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অন্বেষণ করা হচ্ছে তাঁকে অথবা ধারা 248 এর অধীনে যে ব্যক্তির অ্যাকাউন্টের বই অথবা অন্য নথি অথবা কোনও সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে তাঁকে বোঝায়।অপরপক্ষে "অন্য ব্যক্তি" বলতে অন্বেষণকৃত ব্যক্তি (নির্দিষ্টায়িত ব্যক্তি) ব্যতিরেকে অন্য কোনও ব্যক্তিকে বোঝায়, ধারা 248 এর অধীনে নির্দিষ্টায়িত ব্যক্তির অন্বেষণ অথবা অধিগ্রহণের সময় যার নথি, অ্যাকাউন্টের বইসমূহ অথবা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।

11. ব্লক মূল্যায়নের ক্ষেত্রে "অন্য ব্যক্তি" কর্তৃক অর্থ প্রদানের সময় প্রারম্ভিক করবর্ষ হিসেবে কোন বছরটিকে বিবেচনা করা সঠিক হবে?

"অন্য ব্যক্তির" ক্ষেত্রে অঘোষিত আয় বলতে সেই সময়কালের আয়কে বোঝায়--
(A)(i) অন্বেষণ শুরু হওয়া বা অধিগ্রহণের ঠিক পূর্ববর্তী বর্ষের সঙ্গে সংশ্লিষ্ট করবর্ষ থেকে শুরু করে (যাকে নির্দিষ্টায়িত বর্ষ বলা হয়েছে) ; এবং
(ii) অন্বেষণ শুরু হওয়ার বা অধিগ্রহণের তারিখে শেষ হওয়া সময়কাল, সেক্ষেত্রে ধারা 301(a) এর বিধানসমূহ নির্বিশেষে, ওইপ্রকার অন্য ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টায়িত বর্ষ এবং অন্বেষণ শুরু হওয়ার করবর্ষের 1 এপ্রিল থেকে শুরু হয়ে ওই অন্বেষণ বা অধিগ্রহণের শেষতম অনুমোদন কার্যকর হওয়ার তারিখ পর্যন্ত সময়কাল ব্লক সময়কালের অন্তর্ভুক্ত হবে;
(B) যদি অন্য ব্যক্তির অঘোষিত আয় নির্দিষ্টায়িত বর্ষের পূর্ববর্তী পাঁচটি করবর্ষের যেকোনো একটির সঙ্গে সংশিষ্ট হয়, তবে ধারা 301(a) এর বিধানসমূহ নির্বিশেষে, কেবলমাত্র ওই একক করবর্ষটি সংশ্লিষ্ট অন্য ব্যক্তির জন্য ব্লক সময়কাল হিসেবে পরিগণিত হবে।
(C) উপরের ক্ষেত্রগুলি ছাড়া অন্য ক্ষেত্রে, ব্লক সময়কালের প্রারম্ভিক করবর্ষ অন্বেষণকৃত ব্যক্তির (নির্দিষ্টায়িত ব্যক্তি) অনুরূপ হবে।

Detailed guides and documentation