Do not have an account?
Already have an account?

1. কোন্‌ কোন্‌ পরিস্থিতিতে বিলম্ব মকুব করার আবেদনপত্র খারিজ হতে পারে?

আপনার মকুবের আবেদন গ্রহণ করা হবে এমন কোনও নিশ্চয়তা নেই। যদি আয়কর দপ্তর আপনার বিলম্বের কারণটি যথাযথ বলে মনে করে, তবে আপনার বিলম্বের জন্য মকুবের আবেদন গ্রহণ করতে পারে।

আয়কর দপ্তর নিম্নলিখিত কারণগুলির জন্য বিলম্ব মকুবের অনুরোধ নাকচ করতে পারে:

  1. যদি করদাতা বিলম্বের বৈধ এবং যুক্তিসঙ্গত কারণ সরবরাহ করতে ব্যর্থ হন;
  2. যদি করদাতার বারবার বিধি লঙ্ঘন করার ইতিহাস থাকে অথবা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন ফাইল করার জন্য কোনো প্রচেষ্টা না করে থাকেন অথবা সময়মতো কর পরিশোধ করতে ব্যর্থ হন;
  3. যদি করদাতা মকুবের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি বা প্রমাণপত্র জমা না দেন, তবে আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে। বিলম্বের কারণ ইত্যাদির প্রমাণ হিসাবে সমস্ত প্রয়োজনীয় নথি সরবরাহ করা গুরুত্বপূর্ণ।

2. আয়কর দপ্তর থেকে বিলম্বের জন্য মকুবের আবেদন গৃহীত হওয়ার পরে করদাতার করণীয় কী?

আয়কর কর্তৃপক্ষের কাছ থেকে মকুবের অনুরোধ অনুমোদিত হওয়ার পরে, করদাতাকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।

3. বিলম্বের জন্য মকুব অনুমোদিত হওয়ার পরে ITR ফাইল করার ধাপগুলি কী কী?

আপনার বিলম্বের জন্য মকুবের অনুরোধ অনুমোদন করা হলে, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

  • আপনার আয়কর রিটার্ন আপলোড করুন
  • আপলোড করা রিটার্ন ই-ভেরিফাই করুন