আয় ও কর নির্ধারক ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

আয় এবং করের আনুমানিক হিসাব নির্ধারক পরিষেবাটির মাধ্যমে ই-ফাইলিং পোর্টালের নিবন্ধিত ব্যবহারকারীরা, আয়কর আইনের বিধান, আয়কর বিধি এবং বিজ্ঞপ্তি অনুসারে, দাবিকৃত আয়(গুলি) এবং আইন অনুসারে দাবি করা ছাড় সংক্রান্ত তথ্য প্রদান করে তাঁদের করের আনুমানিক হিসাব নির্ধারণ করতে পারেন। এই পরিষেবাটি পুরনো বা নতুন কর ব্যবস্থার অধীনে পুরনো এবং নতুন ব্যবস্থা অনুযায়ী করের তুলনার সঙ্গে করের একটি অনুমানও প্রদান করে।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ

• বৈধ ব্যবহারকারী ID ও পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী

অনুগ্রহ করে লক্ষ্য করুন: এই ব্যবহারকারী নির্দেশিকাটি আয়কর আইন, 2025-এর অনুযায়ী কর বর্ষ (TY) 2026-27-এর জন্য কর অনুমান/গণনার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। আপনি যদি কর মূল্যায়ন বর্ষ (AY) 2026-27-এর জন্য করের অনুমান/গণনা করতে চান, তবে 3 (a).ধাপে প্রযোজ্য আইন হিসেবে আয়কর আইন, 1961 নির্বাচন করতে হবে।

3. ধাপে-ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে ‘আয় ও করের আনুমানিক হিসাব’-এ ক্লিক করুন।

Data responsive

‘আয় ও করের আনুমানিক হিসাব’-এ চারটি ট্যাব রয়েছে এবং আপনাকে এই ট্যাবগুলোতে আপনার বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

Data responsive

ধাপ 3a: ‘প্রাথমিক তথ্য' ট্যাবে প্রয়োজনীয় বিবরণগুলো লিখুন, যেমন— PAN, করদাতার নাম, প্রযোজ্য আইন নির্বাচন (আয়কর আইন 2025 বা আয়কর আইন 1961), আইন নির্বাচনের ভিত্তিতে মূল্যয়ন বর্ষ বা কর বর্ষ,করদাতার শ্রেণি, বসবাসকারীর স্থিতি,বয়স,এবং রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও প্রকৃত তারিখ।

Data responsive

অনুগ্রহ করে লক্ষ্য করুন: এই ব্যবহারকারী নির্দেশিকাটি কর বর্ষ (TY) 2026-27-এর কর অনুমান/গণনার লক্ষ্যে আয়কর আইন, 2025 অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আপনি যদি মূল্যায়ন বছর (AY) 2026-27-এর জন্য কর অনুমান/গণনা করতে চান, তাহলে আপনাকে ধাপ 3 (a)-এ আয়কর আইন, 1961 হিসাবে প্রযোজ্য আইন নির্বাচন করতে হবে।

ধাপ 3b: ‘আয়ের বিবরণ’ ট্যাবে, নিম্নলিখিত বিষয়গুলির প্রয়োজনীয় তথ্য দিন:

• বেতন খাতের অধীনে আয়,
• গৃহসম্পত্তি খাতের অধীনে আয়,
• মূলধন লাভ খাতের অধীনে আয়,
• ব্যবসা বা পেশা খাতের অধীনে আয়, এবং
• অন্যান্য উৎস খাতের অধীনে আয়

Data responsive

বেতন-বাবদ আয়ের বিবরণ: 

Data responsive

গৃহ-সম্পত্তি থেকে আয়ের বিবরণ:

Data responsive

মূলধন লাভের বিবরণ:

Data responsive

ব্যবসা বা পেশা থেকে আয়:

Data responsive

অন্যান্য উৎস থেকে আয়:

Data responsiveData responsiveData responsiveData responsive

ধাপ 3c: ‘কেটে নেওয়া কর’ ট্যাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য ছাড়ের বিবরণগুলি লিখুন যার মধ্যে PPF, LIC, আবাসন ঋণ, NPS, মেডিক্লেইম এবং উচ্চশিক্ষার ঋণ অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়।

Data responsive

ধাপ 3d: ‘কর সংক্রান্ত বিবরণ’ ট্যাবে যেখানে আপনার কাছে সহায়ক প্রমাণ রয়েছে, সেখানে TDS/TCS-এর বিবরণ এবং স্ব-মূল্যায়ন কর/অগ্রিম করের বিবরণ লিখুন/সম্পাদনা করুন।

Data responsive

ধাপ 4: সম্পন্ন হলে 'আনুমানিক কর'-এ ক্লিক করুন।

Data responsiveData responsive

ধাপ 5: আপনার প্রদেয় আনুমানিক কর গণনা করা হবে এবং প্রদর্শিত হবে।

Data responsive

 

Data responsiveData responsive

ধাপ 6: আপনি যদি আনুমানিক/গণনাকৃত করের PDF ডাউনলোড করতে চান, তবে আপনার কম্পিউটারে আনুমানিক করের গণনাটি PDF হিসেবে সেভ করতে ‘ডাউনলোড করুন’-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক/গণনাকৃত করের PDF এখানে দেওয়া হলো:

Data responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsiveData responsive