1. মূল্যায়ন বর্ষ 2026-27-এ কারা ITR-4 ফাইল করার যোগ্য?

ITR-4 সে সকল আবাসিক ব্যক্তি / HUF / সংস্থা (LLP ব্যতীত) ফাইল করতে পারেন, যাঁদের:

  • সংশ্লিষ্ট অর্থ বর্ষে যাঁদের আয় ₹50 লাখ টাকার উপর নয়
  • ব্যবসা এবং পেশা থেকে হওয়া আয়, যা 44AD, 44ADA বা 44AE ধারার অধীনে অনুমানের ভিত্তিতে গণনা করা হয়
  • 112A ধারার অধীনে দীর্ঘ সময়ভিত্তিক পুঁজির আয় 1.25 লাখ টাকার বেশি নয়
  • বেতন/ পেনশন থেকে, দুটি বাড়ি থাকলে সেই গৃহ সম্পত্তি থেকে, কৃষিজমি থেকে যাঁর আয় ( ₹ 5000/- টাকা পর্যন্ত)
  • আয়ের অন্য কোনও উৎস যেগুলির মধ্যে রয়েছে (লটারি জেতা এবং ঘোড়দৌড় থেকে হওয়া আয় বাদে):
    • সেভিংস অ্যাকাউন্টের সুদ
    • জমা রাখা অর্থ থেকে প্রাপ্ত সুদ (ব্যাঙ্ক / পোস্ট অফিস/ সমবায় সমিতিতে)
    • আয়কর রিফান্ড থেকে প্রাপ্ত সুদ
    • পারিবারিক পেনশন
    • অন্য কোনও প্রকার সুদের আয় (যেমন, অসুরক্ষিত ঋণ থেকে প্রাপ্ত সুদজনিত আয়)

2. মূল্যায়ন বর্ষ 2026-27-এ কারা ITR-4 ফাইল করতে পারবেন না?

ITR-4 সেই সকল ব্যক্তি / HUF / সংস্থা (LLP ব্যতীত) ফাইল করতে পারবেন না, যাঁরা:

  • বসবাসকারী তবে সাধারণভাবে বসবাসকারী (RNOR) নন, অথবা অনাবাসী ভারতীয়
  • যাঁর সামগ্রিক আয় 50 লক্ষ টাকার বেশি
  • স্বল্পমেয়াদী পুঁজিগত লাভ;
  • 112A ধারার অধীনে দীর্ঘমেয়াদী পুঁজিগত লাভ 1.25 লক্ষ টাকার বেশি
  • কৃষি থেকে যাঁর আয় ₹5,000/- টাকার বেশি
  • যিনি কোনও কোম্পানির অধিকর্তা
  • যাঁর দুই এর বেশি সংখ্যক গৃহসম্পত্তি থেকে আয়ের সংস্থান রয়েছে;
  • যাঁর নিম্নোক্ত প্রকৃতির আয় রয়েছে:
    • যিনি লটারি জিতেছেন;
    • যিনি ঘোড়দৌড়ের ঘোড়ার মালিক অথবা যাঁকে ঘোড়দৌড়ের ঘোড়া প্রতিপালন করতে হয়;
    • ধারা 115BBDA অথবা 115BBE-এর অধীনে যাঁর আয় বিশেষ হারে করযোগ্য;
  • পূর্ববর্তী বছরের যে কোনো সময় যাঁর তালিকাভুক্ত নয় এমন কোনও ইক্যুইটি শেয়ারের মালিকানা ছিল
  • যোগ্য স্টার্ট-আপ হওয়ার কারণে নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত ESOP-তে যাঁর আয়কর স্থগিত করা আছে
  • ITR-4 ফাইল করার যোগ্যতামূলক শর্তসমূহের অন্তর্ভুক্ত নন

    3. মূল্যায়ন বর্ষ 2026-27-এ ITR-4 ফর্মে কী কী প্রধান পরিবর্তন এসেছে?

    মূল্যায়ন বর্ষ 2026-27 থেকে ITR-4 ফর্মে নিম্নলিখিত প্রধান পরিবর্তনগুলি করা হয়েছে:

    • দুটি গৃহসম্পত্তি: এখন করদাতারা ITR-1 এ একটির পরিবর্তে দুটি গৃহসম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের উল্লেখ করতে পারবেন।
    • অনাদায়ী ভাড়া সংক্রান্ত ফিল্ড:বাড়িভাড়া দেন এমন করদাতাদের সাহায্যার্থে "অনাদায়ী ভাড়া " সংক্রান্ত একটি নতুন, বিশেষ ফিল্ড যুক্ত করা হয়েছে।
    • বিদেশী সম্পদ সংক্রান্ত রিপোর্টিং: বৈদেশিক অবসরকালীন সুবিধাসমূহ রিপোর্ট করার প্রয়োজন নেই।

      4.আমি একজন ব্যবসায়িক আয়সম্পন্ন ব্যক্তি,। ITR-4 ফাইল করার সময় আমি কি পুরনো কর ব্যবস্থা বেছে নিতে পারি?

      হ্যাঁ, আপনার ব্যবসা থাকলে আপনি পুরনো কর ব্যবস্থা বেছে নিতে পারেন। কিন্তু আয়কর আইন, 1961 এর 139(1) ধারা অনুসারে পুরনো কর ব্যবস্থা বেছে নিতে হলে আপনাকে আয়কর রিটার্ন ফাইল করার পূর্বনির্ধারিত তারিখের আগে ফর্ম 10 IEA ফাইল করতে হবে।

      5. আমি এমন এক ব্যক্তি যার ব্যবসায়িক আয় রয়েছে। আমি কি কর প্রদানের ক্ষেত্রে প্রতি বছর নতুন কর ব্যবস্থা এবং পুরনো কর ব্যবস্থার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারি?

      ব্যবসায়িক আয়সম্পন্ন ব্যক্তিগন প্রতি বছর নতুন এবং পুরনো কর ব্যবস্থার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন না। একবার পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়ার পরে, তাঁরা তাঁদের জীবদ্দশায় কেবল একবারই নতুন কর ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ পাবেন। একবার নতুন কর ব্যবস্থায় ফিরে আসার পর তাঁরা আর পুরনো কর ব্যবস্থা বেছে নিতে পারবেন না।

      অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ব্যবসায়িক আয়সম্পন্ন ব্যক্তিদের অবশ্যই দুবার ফর্ম 10-IEA ফাইল করতে হবে, একবার পুরনো কর ব্যবস্থা ব্যবহার করার জন্য এবং দ্বিতীয়বার নতুন কর ব্যবস্থায় ফিরে আসার জন্য।

      6. পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়ার/ প্রত্যাহারের পূর্বনির্ধারিত তারিখ কোনটি?

      আয়কর আইন অনুসারে, যে ব্যক্তির ব্যবসায়িক আয় রয়েছে তাঁকে আয়কর আইন, 1961-এর 139 (1) ধারা অনুসারে ITR ফাইল করার পূর্বনির্ধারিত তারিখের পূর্বে ফর্ম 10-IEA জমা দিতে হবে।

      7. ITR-4 রিটার্ন ফাইল করার সময় উপলব্ধ সকল ছাড় দাবি করা যাবে কি?

      হ্যাঁ, করদাতা যখন পূর্বনির্ধারিত তারিখের ভিতর ফর্ম 10-IEA ফাইল করে, রিটার্নের অংশ A এর ফাইলিং বিভাগ- সাধারণ ও ব্যক্তিগত তথ্য বিভাগের অধীনে ফর্ম 10-IEA ফাইল করার তারিখ ও স্বীকৃতিসূচক সংখ্যাটি পেশ করার পর নিম্নের প্রশ্নের উত্তর হিসেবে "হ্যাঁ, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী" উত্তরটি নির্বাচন করে "পূর্বনির্ধারিত নতুন কর ব্যবস্থা" এর পরিবর্তে "পুরনো কর ব্যবস্থার" বিকল্পটিতে পরিবর্তন করে নেবেন, তখনই রিটার্নে উপলব্ধ সকল ছাড় দাবি করা যাবে:

      Data responsive

      8. ITR-4 ফাইল করার জন্য আমার কী কী নথি প্রয়োজন? ITR ফাইল করার জন্য কি PAN এর সঙ্গে আধার সংযুক্ত থাকা প্রয়োজন?

      ITR-4 ফাইল করার জন্য আপনাকে নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত রাখতে হবে (যেমন প্রযোজ্য):

      • ফর্ম 16
      • ফর্ম 16A
      • ফর্ম 26AS
      • AIS
      • বেতন-বিবরণপত্র
      • ব্যাঙ্ক-লেনদেন বিবৃতিসমূহ
      • গৃহ ঋণ সুদের শংসাপত্রসমূহ
      • বাড়ি ভাড়ার রসিদ (যদি প্রযোজ্য হয়)
      • ভাড়ার চুক্তিপত্র
      • অনুদান প্রদানের রসিদ
      • বিনিয়োগ, প্রিমিয়ামের অর্থপ্রদানের রসিদসমূহ- LIC, ULIP ইত্যাদি, এবং ITR ফর্মে পেশ করার জন্য অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র

      আধার এবং PAN এর সংযোগ থাকা গুরুত্বপূর্ণ। তবে, আপনার PAN এবং আধারের সংযোগ করা না থাকলেও আপনি আপনার ITR ফাইল করতে পারবেন, তবে পোর্টালে আপনার অ্যাক্সেস সীমিত থাকবে। অতএব, PAN কে আধারের সঙ্গে সংযুক্ত করে নিতে উপদেশ দেওয়া হচ্ছে।

      9. ITR-4 ফাইল করা ব্যবহারকারীদের জন্য অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্প বলতে কী বোঝায়?

      আয়কর আইন, 1961 এর 44AA ধারা অনুযায়ী, ব্যবসার সঙ্গে যুক্ত অথবা পেশাজীবী ব্যক্তিদের নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী প্রযোজ্য শর্তাবলী অনুসারে আর্থিক লেনদেনের হিসেব নিয়মিতভাবে হিসেবের বইয়ে নথিবদ্ধ রাখতে হয়। এই ধরনের বাধ্যবাধকতা থেকে ক্ষুদ্র-অঙ্কের করদাতাদের মুক্ত করার জন্য আয়কর আইন 44AD, 44ADA এবং 44AE ধারার অধীনে অনুমাননির্ভর কর প্রকল্প তৈরি করেছে। এই অনুমাননির্ভর কর প্রকল্পের অধীনে থাকা কোনও ব্যক্তি নির্দিষ্ট হারে আয় ঘোষণা করতে পারেন। আইনটিতে নিম্নলিখিতভাবে অনুমাননির্ভর কর প্রকল্পটিকে বিন্যস্ত করা হয়েছে:

      • ধারা 44AD: ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত করদাতাদের আনুমানিক আয়ের গণনা (বসবাসকারী ব্যক্তি, বসবাসকারী HUF, অথবা LLP ব্যতীত ভারতে স্থাপিত অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে) নির্দিষ্ট শর্তাবলীর সাপেক্ষে হয়।
      • ধারা 44ADA: ভারতের বাসিন্দা এবং 44AA (1) ধারায় উল্লিখিত পেশার সঙ্গে যুক্ত করদাতাদের ক্ষেত্রে অনুমাননির্ভর পেশাদারী আয়ের গণনা নির্দিষ্ট শর্তাবলীর সাপেক্ষে হয়।
      • ধারা 44AE: কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান (LLP ব্যতীত) অথবা অন্য কোনও ব্যক্তি, HUF,বা ফার্ম (যিনি ভারতের অধিবাসী অথবা অনাবাসী) যাঁরা পণ্য পরিবহনের যানবাহন চালানো, ইজারা নেওয়া/ ভাড়া দেওয়ার ব্যবসায় যুক্ত, পূর্ববর্তী বছরের কোনও সময় যাঁদের দশের অধিক পণ্য পরিবহণের যানবাহনের মালিকানা ছিল না, তাঁদের ক্ষেত্রে অনুমাননির্ভর আয়ের গণনা।

        10.ধারা 44AD & ধারা 44ADA এর অধীনে অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্প বেছে নেওয়ার জন্য আয়ের প্রান্তসীমা কোনটি?

        ধারা 44AD এর অধীনে মোট ব্যবসার প্রান্তসীমা 3 কোটি টাকা (যদি মোট অর্থমূল্য অথবা পূর্ববর্তী বছরে নগদ এবং অন্য কোনও পদ্ধতিতে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ তার পূর্ববর্তী বছরগুলির মোট প্রাপ্ত অর্থমূল্যের 5 শতাংশ ছাড়িয়ে না যায়) এবং অন্যথায় 2 কোটি টাকা।

        44ADA ধারার অধীনে এই প্রান্তসীমা 75 লাখ টাকা (যদি মোট অর্থমূল্য অথবা পূর্ববর্তী বছরে নগদ এবং অন্য কোনও পদ্ধতিতে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ তার পূর্ববর্তী বছরগুলির মোট প্রাপ্ত অর্থমূল্যের 5 শতাংশ ছাড়িয়ে না যায়) এবং অন্যথায় 50 লাখ টাকা।

        11. ধারা 44AD এর অধীনে থাকা অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পের আওতায় কারা পড়েন না?

        44AD ধারার প্রকল্পটি নিম্নলিখিত ব্যবসাগুলি ব্যতীত অন্য যেকোনো ব্যবসায় নিযুক্ত ক্ষুদ্র অঙ্কের করদাতাদের ছাড় দেওয়ার উপযোগীভাবে তৈরি করা হয়েছে:

        • 44AE ধারায় উল্লেখিত পণ্যবাহী গাড়ি চালানো, ভাড়া নেওয়া বা ভাড়া দেওয়ার ব্যবসা
        • একজন ব্যক্তি যিনি কোনও এজেন্সি ব্যবসা পরিচালনা করেন
        • কমিশন বা দালালি হিসেবে অর্থ উপার্জনকারী ব্যক্তি (যেমন, বীমা এজেন্ট)
        • এমন কোনও ব্যবসা, যার মোট অর্থমূল্য বা মোট প্রাপ্তি ₹ 2 কোটি টাকার বেশি
        • এমন কোনও ব্যবসা, যার মোট অর্থমূল্য বা মোট প্রাপ্তি ₹ 3 কোটি টাকার বেশি (₹ 3 কোটি টাকার অঙ্কটি সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে মোট অর্থমূল্য অথবা পূর্ববর্তী বছরে নগদ এবং অন্য কোনও পদ্ধতিতে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ তার পূর্ববর্তী বছরগুলির মোট প্রাপ্ত অর্থমূল্যের 5 শতাংশ ছাড়িয়ে না যায়)

        উপরের ক্ষেত্রটি ছাড়া 44AA (1) ধারার অধীনে যে ব্যক্তিকে নিয়মিত আর্থিক লেনদেনের হিসেব বইয়ে নথিবদ্ধ করতে হয়, তিনি 44AD ধারার অধীনস্থ অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পের আওতায় পড়বেন না।

        12. সংশ্লিষ্ট বছরে আমার ব্যবসায় মোট প্রাপ্ত অর্থমূল্যের পরিমাণ ₹ 3 কোটি টাকার বেশি। আমি কি 44AD-এর অধীনে অনুমানভিত্তিক কর প্রকল্পটি বেছে নিতে পারি?

        না। আপনি ধারা 44AD-র অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পটি বেছে নিতে পারেন শুধুমাত্র যদি আপনার ব্যবসার মোট অর্থমূল্য বা মোট প্রাপ্তি নির্ধারিত সীমা (অর্থাৎ ₹ 3 কোটি টাকা) অতিক্রম না করে।

        13. 44ADA ধারার অধীনে কারা অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পটি বেছে নিতে পারেন?

        44ADA ধারার অধীনস্থ অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পটি বেছে নিতে পারেন এমন করদাতা, যিনি কোনও ব্যক্তি, অথবা LLP ব্যতীত ভারতে স্থাপিত অংশীদারি প্রতিষ্ঠান, কোনও অর্থবর্ষে যাঁদের মোট প্রাপ্ত অর্থমূল্যের পরিমাণ ₹ 50 লাখ টাকার বেশি নয়।

        শর্তসাপেক্ষে, যদি ব্যবসার মোট অর্থমূল্য অথবা পূর্ববর্তী বছরে নগদে প্রাপ্ত মোট অর্থমূল্যের পরিমাণ তার পূর্ববর্তী বছরগুলির মোট প্রাপ্ত অর্থমূল্যের পাঁচ শতাংশের বেশি না হয়, তাহলে একটি অর্থবর্ষের জন্য এই সীমা 75 লাখ টাকা পর্যন্ত হবে।

        নিম্নলিখিত পেশাগুলিকে নির্দিষ্টায়িত করা হয়েছে:

        • আইন (সংক্রান্ত পেশা)
        • চিকিৎসাক্ষেত্র (সংক্রান্ত পেশা)
        • প্রকৌশল বা স্থাপত্যবিদ্যা (সংক্রান্ত পেশা)
        • হিসাবশাস্ত্র (সংক্রান্ত পেশা)
        • কারিগরী পরামর্শ (দান সংক্রান্ত পেশা)
        • অন্দরসজ্জা (সংক্রান্ত পেশা)
        • CBDT কর্তৃক নির্দেশিত অন্য কোনো পেশা

          14. আমি ধারা 44AD অথবা 44ADA এর অধীনে অনুমাননির্ভর কর আরোপণ প্রকল্পটি বেছে নিয়েছি। আমি কি মোট প্রাপ্ত অর্থমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলির অধীনে প্রযোজ্য হারে মুনাফা ঘোষণা করার পরে ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত কোনও ছাড় দাবি করতে পারি?

          না। কোনও ব্যক্তি অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্প বেছে নেওয়ার অর্থ, তিনি খরচজনিত সকল ছাড় দাবি করে ফেলেছেন। নির্দিষ্ট হারে মুনাফা ঘোষণা করার পর ছাড়ের আর কোনও দাবি অনুমোদিত নয়।তবে অধ্যায় VI-A র অধীনে আপনি ছাড়ের দাবি জানাতে পারেন।

          15. আমি ধারা 44ADA এর অধীনে অনুমাননির্ভর কর আরোপণ প্রকল্পটি বেছে নিয়েছি। এক্ষেত্রে আমাকে কি ধারা 44ADA তে অন্তর্ভুক্ত পেশা থেকে আয়ের ক্ষেত্রে অগ্রিম কর প্রদান করতে হবে?

          হ্যাঁ। ধারা 44ADA এর অধীনে অনুমাননির্ভর কর আরোপণ প্রকল্পটি বেছে নিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পূর্ববর্তী বছরের 15ই মার্চ তারিখ বা তার পূর্বে অগ্রিম করের 100% প্রদান করতে হবে। যদি আপনি পূর্ববর্তী বছরের 15ই মার্চ তারিখ বা তার পূর্বে অগ্রিম কর প্রদান করতে ব্যর্থ হন, তাহলে ধারা 234B এবং ধারা 234C অনুসারে আপনাকে সুদ প্রদান করতে হবে। অগ্রিম কর প্রদান ব্যবস্থার মাধ্যমে 31শে মার্চ তারিখ অথবা তার পূর্বে দেওয়া যে কোনো অর্থই ওই আর্থিক বছরে (যা উক্ত তারিখে শেষ হচ্ছে) দেওয়া অগ্রিম কর হিসেবে বিবেচিত হবে।

          16. আমি ধারা 44ADA এর অধীনে অনুমাননির্ভর কর আরোপণ প্রকল্পটি বেছে নিয়েছি। 44AA ধারা অনুযায়ী আমাকে কি অ্যাকাউন্টের লেনদেনের হিসেব-সংক্রান্ত বই রাখতে হবে?

          যদি আপনি 44AA (1) ধারায় নির্দিষ্টায়িত পেশাগুলির মধ্যে যেকোনো একটিতে নিয়োজিত হন এবং 44ADA ধারার অধীনে অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পটি বেছে নিয়ে থাকেন (মোট প্রাপ্ত অর্থমূল্যের 50% আয় হিসেবে ঘোষণা করে থাকেন), তাহলে আপনাকে নির্দিষ্টায়িত পেশার জন্য প্রযোজ্য আর্থিক লেনদেনের হিসেব বইয়ে নথিবদ্ধ রাখতে হবে না। (অর্থাৎ 44AA ধারার বিধানগুলি প্রযোজ্য হবে না)।

          17. আমি ধারা 44AE এর অধীনে অনুমাননির্ভর কর আরোপণ প্রকল্পটি বেছে নিয়েছি।এক্ষেত্রে আমাকে কি ধারা 44AE র অন্তর্গত ব্যবসা থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে অগ্রিম কর প্রদান করতে হবে?

          হ্যাঁ, আপনাকে অগ্রিম কর প্রদান করতে হবে। যদি আপনি 44AE ধারার অধীনে অনুমাননির্ভর কর-আরোপণ প্রকল্পটি বেছে নিয়ে থাকেন, তাহলে অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয় না।

          18.একটি গৃহ সম্পত্তি যার কিছু অংশে আমি নিজে থাকি এবং কিছু অংশ ভাড়া দেওয়া রয়েছে, সেক্ষেত্রে গৃহ সম্পত্তির আয় কীভাবে গণনা করব?

          গৃহ সম্পত্তি দুই বা ততোধিক স্বাধীন একক/অংশে বিভক্ত হতে পারে, যার একটি অংশে কোনও ব্যক্তি নিজে থাকতে পারেন, এবং বাকি অংশ অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে (যেমন, ভাড়া দেওয়া হতে পারে বা নিজের ব্যবসার কাজে ব্যবহার করা হতে পারে)। এই জাতীয় সম্পত্তি থেকে আয় নিম্নলিখিত পদ্ধতিতে গণনা করতে হবে:

          1. সারা বছর ধরে আপনার বসবাসের জন্য যে অংশ /একক আপনার নিজের দখলে থাকবে, তা একটি স্বাধীন সম্পত্তি হিসাবে বিবেচিত হবে এবং এই ধরনের একটি অংশ /একক থেকে হওয়া আয় স্ব-অধিকৃত সম্পত্তির ক্ষেত্রে ITR-4 ব্যবহারকারী নির্দেশিকায় বর্ণিত পদ্ধতিতে গণনা করা হবে।
          2. যে অংশ /একক ভাড়া দেওয়া হয়েছে তা একটি স্বাধীন সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং এই ধরনের একটি অংশ /একক থেকে হওয়া আয় ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে ITR-4 ব্যবহারকারী নির্দেশিকায় বর্ণিত পদ্ধতিতে গণনা করা হবে।

          অনুগ্রহ করে খেয়াল রাখবেন, মূল্যায়ণ বর্ষ 2026-27 থেকে আপনি ITR-4 এ সর্বোচ্চ দুটি গৃহ সম্পত্তির আয় প্রকাশ করতে পারবেন।

          19. যদি আমি ধারা 80DD এবং ধারা 80U এর অধীনে কোনও ছাড় দাবি করি তাহলে কি আমাকে কোনও ফর্ম ফাইল করতে হবে?

          যদি আপনি ধারা 80DD এবং ধারা 80U এর অধীনে কোনও ছাড় দাবি করতে চান, তাহলে আপনাকে আয়কর রিটার্ন ফাইল করার পূর্বে আবশ্যিকভাবে ফর্ম 10 IA ফাইল করতে হবে এবং আয়কর রিটার্ন ফাইল করার সময় তফসিল 80DD এবং 80U তে ফর্ম 10 IA র বিশদ বিবরণ (ফর্ম ফাইল করার তারিখ এবং স্বীকৃতি-সূচক সংখ্যা) প্রদান করতে হবে।

          20.অনাদায়ী ভাড়া পরবর্তীকালে পুনরুদ্ধার/আদায় করা হলে তার আয়করের কী ব্যবস্থা হবে?

          কোনো পূর্ববর্তী অনাদায়ী ভাড়া পরবর্তীকালে পুনরুদ্ধার/আদায় হলে সেটি সংশ্লিষ্ট বছরের গৃহ সম্পত্তি থেকে আয় হিসাবে বিবেচিত হবে (উক্ত বছরে আপনি সেই সম্পত্তির মালিক থাকুন বা না থাকুন)। অনাদায়ী ভাড়ার 30 শতাংশ কেটে নেওয়ার পর তার উপর কর আরোপিত হবে।

          21. TAN এর পরিবর্তে কি আমার "এমপ্লয়ার PAN" টি উদ্ধৃত করা যাবে?

          না। যেখানে TAN উদ্ধৃত করতে হবে সেই টেক্সটবক্সে কখনও PAN উদ্ধৃত করা চলবে না, যেহেতু PAN এবং TAN বরাদ্দ করার উদ্দেশ্য পৃথক। TAN হল এমন একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা উৎসে কর কর্তনকারী অথবা আদায়কারী পার্টিকে বরাদ্দ করা হয়। PAN হল এমন একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত লেনদেনের সংযোগ বজায় রাখার জন্য জারি করা হয়; যেমন কর প্রদান, TDS/TCS ক্রেডিট, আয়ের রিটার্ন, সম্পদের রিটার্ন, আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ বা আয়কর বিভাগ কর্তৃক প্রেরিত চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ, কোনও ব্যক্তির করা বিনিয়োগ, কোনও ব্যক্তির নেওয়া ঋণ ইত্যাদি।

          22. মূল্যায়ণ বর্ষ 2026-27 (মূল্যায়ণ বর্ষ 2025-26) এর জন্য ITR-4 ফাইল করার পূর্বনির্ধারিত তারিখ কোনটি?

          মূল্যায়ণ বর্ষ 2026-27 (মূল্যায়ণ বর্ষ 2025-26) এর জন্য ITR-4 ফাইল করা পূর্বনির্ধারিত তারিখ 31শে আগস্ট 2026।

          23. নতুন কর ব্যবস্থা এবং পুরনো কর ব্যবস্থা অনুযায়ী ধারা 87A এর অধীনে ছাড় কত?

          বর্তমানে ধারা 87A এর অধীনে ব্যক্তিগণ পুরনো কর ব্যবস্থা অনুযায়ী 12,500 টাকা এবং নতুন কর ব্যবস্থা অনুযায়ী 60,000 টাকা ছাড় দাবি করতে পারেন।

          24. এখন কি আমি শেষ 4টি মূল্যায়ন বর্ষের জন্য ফাইল করতে পারি?

          হ্যাঁ, যদি আপনি বিগত চার বছরের ITR ফাইল না করে থাকেন, তাহলে ITR-U ফাইল করতে পারেন। বর্তমান বর্ষের জন্য (মূল্যায়ন বর্ষ 2026-27) আপনি আপনার নিয়মিত অর্থাৎ বর্তমান বর্ষের ITR ফাইল করতে পারেন।

          25. ধারা 139(1) অনুযায়ী পূর্বনির্ধারিত তারিখের পর আয়কর রিটার্ন ফাইল করলে কী হবে?

          যদি আপনি 139(1) ধারার অধীনে পূর্বনির্ধারিত তারিখের ভিতর ITR ফাইল না করেন, সেক্ষেত্রে তারপরেও আপনি আপনার আয়কর রিটার্ন ফাইল করতে পারেন, তবে আপনাকে বিলম্বে ফাইল করার জন্য 5000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। করজনিত দায়ের (যদি থেকে থাকে) জন্য আপনার সুদও দেওয়ার প্রয়োজন হবে।

          26.ধারা 80Cর অধীনে যদি আমি ছাড় দাবি করি তাহলে কি কোনও অতিরিক্ত তথ্য দিতে হবে?

          হ্যাঁ, ধারা 80C এর অধীনে কর ছাড়ের জন্য আপনাকে অতিরিক্ত তথ্য অবশ্যই দিতে হবে। যদি আপনি ধারা 80C এর অধীনে কোনও ছাড় দাবি করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত বিশদ তথ্যগুলি প্রদান করতে হবে:

          • ছাড়ের জন্য যোগ্য অর্থমূল্য
          • পলিসি নম্বর অথবা নথি শনাক্তকরণ নম্বর
          Data responsive

          27. যদি আমি ধারা 80CCD(1) অথবা ধারা 80CCD(1B) এর অধীনে কোনও ছাড় দাবি করি, তাহলে কি আমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে?

          ধারা 80CCD(1) অথবা ধারা 80CCD(1B) এর অধীনে কোনও ছাড় দাবি করলে আপনাকে অবশ্যই অতিরিক্ত তথ্য দিতে হবে যদি আপনি এই ছাড়গুলি দাবি করতে চান তাহলে আপনাকে অবশ্যই PRAN ট্যাবে ক্লিক করে PRAN প্রদান করতে হবে।

           

          Data responsive

          যদি আপনি PRAN ট্যাবে PRAN প্রদান করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি নিম্নলিখিত বৈধতা-ত্রুটিটি দেখতে পাবেন:

          Data responsive

          28. ধারা 80DD অথবা 80U এর অধীনে ছাড়সমূহ দাবি করলে আমাকে ITR-4 ফর্মে কোন কোন অতিরিক্ত তথ্য অবশ্যই পেশ করতে হবে?

          ধারা 80DD অথবা 80U এর অধীনে ছাড় দাবি করলে আপনাকে অবশ্যই অতিরিক্ত তথ্য দিতে হবে। ধারা 80DD অথবা 80U এর অধীনে ছাড় দাবি করতে গেলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত বিশদ তথ্যগুলি দিতে হবে:

          • প্রতিবন্ধকতার প্রকৃতি
          • প্রতিবন্ধকতার প্রকার
          • নির্ভরশীল ব্যক্তির প্রকার
          • ছাড়ের অঙ্ক (টাকায়)
          • নির্ভরশীল ব্যক্তির PAN
          • নির্ভরশীল ব্যক্তির আধার
          • ফাইল করা ফর্ম 10 IA এর স্বীকৃতিসূচক সংখ্যা

          ধারা 80DD এর অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          ধারা 80U এর অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          29. যদি আমি ধারা 80D র অধীনে ছাড়সমূহ দাবি করি তাহলে কি আমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে

          ধারা 80D-এর অধীনে ছাড়সমূহ দাবি করলে আপনাকে অবশ্যই অতিরিক্ত তথ্য দিতে হবে। যদি আপনি ধারা 80D র অধীনে ছাড়সমূহ দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত বিশদ তথ্য দিতে হবে:

          • বীমাকারীর নাম (বীমা কোম্পানি)
          • পলিসি নম্বর
          • স্বাস্থ্য বীমার অঙ্ক (টাকায়)
          Data responsive

          30.যদি আমি ধারা 80E, 80EE, 80EEA & 80EEB এর অধীনে ছাড়সমূহ দাবি করতে চাই তাহলে কি আমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে?

          ধারা 80E, 80EE, 80EEA & 80EEB এর অধীনে ছাড়সমূহ দাবি করতে চাইলে আপনাকে অবশ্যই অতিরিক্ত তথ্য দিতে হবে। যদি আপনি ধারা 80E, 80EE, 80EEA & 80EEB এর অধীনে ছাড়সমূহ দাবি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিম্নলিখিত বিশদ তথ্যগুলি দিতে হবে:

          • কোথা থেকে ঋণ নেওয়া হয়েছে
          • প্রতিষ্ঠান বা ব্যাংকের নাম
          • ঋণ অ্যাকাউন্ট নম্বর
          • ঋণ অনুমোদনের তারিখ
          • ঋণের মোট পরিমাণ
          • সংশ্লিষ্ট তারিখ পর্যন্ত বকেয়া ঋণ
          • সুদের অঙ্ক (টাকায়)

          ধারা 80E-এর অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          ধারা 80EE-এর অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          ধারা 80EEA র অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          ধারা 80EEB র অধীনে ছাড়সমূহ:

          Data responsive

          31. যদি আমি ধারা 80GG র অধীনে ছাড়সমূহ দাবি করি তাহলে কি আমাকে কোনও ফর্ম ফাইল করতে হবে?

          যদি আপনি ধারা 80GG র অধীনে ছাড়সমূহ দাবি করতে চান, তাহলে আয়করের রিটার্ন ফাইল করার পূর্বে আপনাকে ফর্ম 10 BA ফাইল করতে হবে এবং ফর্ম 10 BA র বিশদ তথ্য (স্বীকৃতসূচক সংখ্যা) আয়কর রিটার্ন ফাইল করার সময় তফসিল 80GG তে দিতে হবে।

          Data responsive

          32. মূল্যায়ন বর্ষ 2026-27 থেকে TDS তফসিলে কি কোনও পরিবর্তন এসেছে?

          যদি আপনি TDS দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে ধারার অধীনে TDS কাটা হয়েছে সেটি উল্লেখ করতে হবে।

          Data responsive