অনলাইনে ITR-4 (সুগম) ফাইল করার জন্য ইউজার ম্যানুয়াল

 1. সংক্ষিপ্ত বিবরণ

ITR-4 ফাইল করার পরিষেবা নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ই-ফাইলিং পোর্টালে এবং অফলাইন ইউটিলিটির মাধ্যমে উপলব্ধ। এই পরিষেবার সাহায্যে স্বতন্ত্র করদাতা, HUF এবং ফার্ম (LLP ব্যতীত) ই-ফাইলিং পোর্টালে অনলাইনে ITR-4 ফাইল করতে পারেন।
এই ব্যবহারকারী নির্দেশিকায় অনলাইনে ITR-4 ফাইল করার প্রক্রিয়া ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।

2. এই পরিষেবাটি পাওয়ার জন্য পূর্বশর্ত

সাধারণ তথ্য
  • ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারীর বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড
  • PAN সক্রিয় আছে
  • ব্যক্তির আবাসিক স্থিতি হল বাসিন্দা
  • ই-ফাইলিং পোর্টালে একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে
  • যাচাইকরণ পদ্ধতিগুলিতে অ্যাক্সেস: নেট ব্যাঙ্কিং অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আধার OTP/ DSC/ EVC
অন্যান্য
  • PAN এর সঙ্গে আধার সংযুক্ত করা আছে (বাঞ্ছনীয়)।

3. ফর্মটি সম্পর্কে তথ্য

3.1 উদ্দেশ্য

আয়কর রিটার্ন ফর্ম হলো সেই নথি যার মাধ্যমে করদাতারা প্রতি বছর তাঁদের আয়ের বিবরণ এবং সেই আয়ের উপর প্রযোজ্য করের তথ্য আয়কর বিভাগে জমা দেন। ফর্ম ITR-4 আবাসিক ব্যক্তি, HUF, এবং সংস্থাগুলি (LLP ব্যতীত), যাঁরা পুরনো বা নতুন কর ব্যবস্থায় তাদের আয়কর রিটার্ন ফাইল করার জন্য নিম্নলিখিত 3.2 অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে ব্যবহার করতে পারেন।

3.2 এটি কারা ব্যবহার করতে পারেন?

ITR-4 একজন আবাসিক ব্যক্তি / HUF / অংশীদারিত্ব সংস্থার দ্বারা ফাইল করা যেতে পারে যাঁরা নিম্নলিখিত শর্তগুলি পূরণ করেন:
•  ব্যবসা বা পেশা থেকে আয় থাকলে
• ধারা 44AD অথবা ধারা 44A অনুযায়ী গণনা করা ব্যবসায়িক আয়
• ধারা 44ADA অনুযায়ী গণনা করা পেশা সূত্রে আয়
• ধারা 112-A-এর অধীনে দীর্ঘমেয়াদী মূলধন লাভ 1.25 লক্ষ টাকা পর্যন্ত (এগিয়ে নিয়ে আসা বা ক্যারি-ফরওয়ার্ড মূলধন ক্ষতি নেই)
• দুটির বেশী গৃহ সম্পত্তি থেকে আয় থাকা যাবে না

দ্রষ্টব্য: 
ITR-4 ফর্ম এমন কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয় যিনি কোনো সংস্থার অধিকর্তা বা তালিকাভুক্ত নয়
এমন ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করেছেন অথবা ESOP-এর উপর আয়কর স্থগিত রয়েছে অথবা 5000 টাকার বেশী কৃষি আয় রয়েছে অথবা ভারতের বাইরে কোনো সম্পত্তি (কোনো সংস্থার আর্থিক সুদ এর অন্তর্ভুক্ত) রয়েছে।
 
4. এক ঝলকে ফর্ম

অনলাইনে ITR-4 ফর্ম জমা দেওয়ার আগে আপনাকে সাতটি অংশ পূরণ করতে হবে এবং আপনি একটি প্রিভিউ পেজে প্রদত্ত তথ্য যাচাই করবেন। অংশগুলি নিম্নরূপঃ
1. ব্যক্তিগত তথ্য
2. মোট আয়
3. প্রকাশযোগ্য তথ্য এবং করমুক্ত আয়
4. ধারা 112A এর অধীনে দীর্ঘমেয়াদি মূলধন লাভ
5. মোট কর্তন
6. প্রদত্ত কর
7. মোট কর দায়
নীচে ITR-4 এর বিভিন্ন বিভাগের একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলঃ
 
4.1 ব্যক্তিগত তথ্য

ITR-এর ব্যক্তিগত তথ্য বিভাগে, আপনাকে আপনার ই-ফাইলিং প্রোফাইল থেকে স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা তথ্য যাচাই করতে হবে। ITR ফর্মে আপনি কিছু ব্যক্তিগত তথ্য বদল করতে পারবেন না। তবে,আপনি আপনার ই-ফাইলিং প্রোফাইলে গিয়ে প্রয়োজনীয় পরিবর্তনগুলি করতে পারেন। আপনি আপনার প্রোফাইলের বিবরণ (কেবলমাত্র আধার নম্বর লেখা যাবে), যোগাযোগের বিরবণ, ফাইল করার ধরণের বিবরণ, অনুমোদিত প্রতিনিধি, অংশীদারের বিবরণ (যদি প্রযোজ্য হয়) এবং ব্যাঙ্কের বিবরণ আপনার ই-ফাইলিং প্রোফাইলে পরিবর্তন করতে পারেন।

প্রোফাইলের বিবরণ:

Data responsive

যোগাযোগের বিবরণ:

Data responsive

ফাইল করার ধরণের বিবরণ:
 

Data responsive

দ্রষ্টব্য:
অর্থ আইন, 2024 এর মাধ্যমে ধারা 115BAC(1A) সংযোজন করা হয়েছে, যার ফলে নতুন কর ব্যবস্থা নিম্নলিখিত করদাতাদের জন্য পূর্বনির্ধারিত কর ব্যবস্থা হিসেবে নির্ধারিত হয়েছে - ব্যক্তি করদাতা, HUF, AOP (সমবায় সমিতি নয়), BOI নিবন্ধিত হোক বা না হোক, অথবা কৃত্রিম বিচার সংক্রান্ত ব্যক্তি। যদি কোনও করদাতা নতুন কর ব্যবস্থা অনুসারে কর দিতে না চান, তবে তাঁকে স্পষ্টভাবে এই ব্যবস্থা থেকে বেরিয়ে যেতে হবে এবং পুরনো কর ব্যবস্থার অধীনে কর দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

কোনও ব্যবসা বা পেশা থেকে আয় করা একজন করদাতা নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি প্রাসঙ্গিক বছরের ক্ষেত্রে পুরনো কর ব্যবস্থায় ফিরে যেতে পারেন। তবে ব্যবসা বা পেশা থেকে আয় রয়েছে এমন ব্যক্তিদের প্রতি বছর পুরোনো ও নতুন কর ব্যবস্থা থেকে বেছে নেওয়ার সুযোগ থাকবে না। একবার কোন করদাতা ফর্ম 10-IEA ফাইল করে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে গেলে পরবর্তী বছরে তাঁর শুধুমাত্র একবার নতুন কর ব্যবস্থায় পুনরায় প্রবেশ করার সুযোগ থাকবে। কিন্তু একবার নতুন কর ব্যবস্থায় ফিরে গেলে,পরবর্তী বছরগুলিতে পুনরায় কর ব্যবস্থা পরিবর্তনের সুযোগ থাকবে না

তবে, নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য করদাতাকে ধারা 139(1) অনুযায়ী আয়কর রিটার্ন ফাইলিং এর পূর্বনির্দিষ্ট তারিখের মধ্যে বা তার আগে ফর্ম 10-IEA জমা দিতে হবে।

  • ফার্মের ক্ষেত্রে এই প্রশ্নটি প্রযোজ্য নয় তাই "প্রযোজ্য নয়" নির্বাচন করুন।
  • যদি আপনি পূর্ববর্তী কোনো বছরে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে থাকেন এবং নির্ধারণ বর্ষ 2026-27 এও সেই ব্যবস্থাই অবলম্বন করতে চান তাহলে- "আপনি কি বর্তমান নির্ধারণ বর্ষের জন্য ফর্ম 10IEA জমা করেছেন?"- এই প্রশ্ন নির্বাচন করুন এবং উত্তর হিসেবে ITR-এ 'না' লিখুন।
  • যদি আপনি পূর্ববর্তী কোনো বছরে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে থাকেন কিন্তু নির্ধারণ বর্ষ 2026-27 এও সেই ব্যবস্থা অবলম্বন করতে না চান তাহলে- "আপনি কি বর্তমান নির্ধারণ বর্ষের জন্য ফর্ম 10IEA জমা করেছেন?"- এই প্রশ্ন নির্বাচন করুন এবং উত্তর হিসেবে ITR-এ 'হ্যাঁ' লিখুন এবং 2026-27 এ নতুন কর ব্যবস্থা বেছে নিতে ফর্ম 10-IEA জমা করুন।
  • ফর্ম 10-IEA, আয়কর আইন, 1961-এর 139(1) ধারার অধীনে রিটার্ন ফাইল করার পূর্বনির্ধারিত তারিখের মধ্যে ফাইল করতে হবে

ব্যাঙ্কের বিবরণ:

Data responsive

 4.2 মোট সমগ্র আয়

মোট সমগ্র আয় বিভাগে, আপনাকে পূর্বে-পূরণ করা তথ্য রিভিউ করতে হবে এবং বেতন/পেনশন, গৃহ সম্পত্তি, ব্যবসা বা পেশা এবং অন্যান্য সূত্র (যেমন সুদের আয়, পারিবারিক পেনশন ইত্যাদি) থেকে আয়ের বিবরণ যাচাই করতে হবে। এছাড়াও আপনাকে বাকী/ অতিরিক্ত কোনো বিবরণও উল্লেখ করতে হবে।

বেতন থেকে আয়:

Data responsive

10(13A) ধারার অধীনে HRA অব্যাহতি দাবি করার জন্য অতিরিক্ত তথ্য:

Data responsive

ব্যবসা বা পেশা থেকে আয়:

Data responsive

অধিকতম দুটি গৃহ সম্পত্তি থেকে আয় এবং ধার করা মূলধনের উপর সুদের বিবরণ:
 

Data responsiveData responsive

অন্যান্য উৎস থেকে আয়:

Data responsive

4.3 ঘোষণাবলী এবং ছাড়প্রাপ্ত আয়

ঘোষণাবলী এবং ছাড়প্রাপ্ত আয় বিভাগে, আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত আর্থিক বিবরণ, GST-এর জন্য রিপোর্ট করা মোট প্রাপ্ত অর্থমূল্যের তথ্য (ঐচ্ছিক) এবং এবং ছাড় প্রাপ্ত আয়ের বিবরণ প্রদান করতে হবে।
 

Data responsiveData responsiveData responsiveData responsive

4.4 ধারা 112A-এর অধীনে দীর্ঘমেয়াদী মূলধন লাভ:

Data responsive

4.5 মোট কর্তন

মোট কর্তন বিভাগে আপনাকে আয়কর আইন 1961 এর অধ্যায় VI-A অধীনে দাবি করতে চাওয়া সকল কর্তনের বিবরণ যোগ করতে হবে এবং সেগুলি যাচাই করতে হবে।
 

Data responsiveData responsiveData responsive

দ্রষ্টব্য :AY 2025-26 থেকে আপনাকে ছাড় দাবি করার জন্য কিছু অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে।

ধারা 80C:
 

Data responsive

ধারা 80CCC:

Data responsive

ধারা 80CCD (1) এবং ধারা 80CCD(1B):

Data responsive

 

Data responsive

ধারা 80DD:
 

Data responsive

ধারা 80U:
 

Data responsive

ধারা 80GG:

Data responsive

দ্রষ্টব্য: 
1.আপনি যদি পুরনো কর ব্যবস্থা বেছে না নেন, তবে শুধুমাত্র 'ধারা 80CCD (2)- টায়ার-1 NPS অ্যাকাউন্টে নিয়োগকর্তাদের অবদান' এবং 'ধারা 80CCH- অগ্নিবীর কর্পাস ফান্ডে জমাকৃত অর্থ'র অধীনে ছাড় সক্রিয় করা হবে।
2.যদি করদাতা পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়ে ধারা 80DD অথবা 80U-এর অধীনে অটিজম, সেরিব্রাল পলসি অথবা একাধিক প্রতিবন্ধকতা সংক্রান্ত ছাড় দাবি করেন, তাহলে আয়কর রিটার্ন ফাইলিং এর আগে ফর্ম 10-IA জমা করা বাধ্যতামূলক।
3. যদি করদাতা পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়ে ধারা 80GG অনুযায়ী ছাড় দাবি করেন তাহলে আয়কর রিটার্নের আগে ফর্ম 10BA জমা করা বাধ্যতামূলক।
4. ধারা 80CCD (1) এবং 80CCD(1B) এর অধীনে ছাড় দাবি করলে PRAN বাধ্যতামূলক
 
4.6 প্রদত্ত কর

প্রদত্ত কর বিভাগে, বিগত বছরে আপনাকে প্রদত্ত করের বিবরণ যাচাই করতে হবে। করের বিবরণগুলির মধ্যে প্রদানকারীর দ্বারা প্রদত্ত বেতন/ বেতন ব্যতীত অন্য কিছু থেকে প্রাপ্ত TDS, TCS, অগ্রিম কর, এবং স্ব-মূল্যায়ন কর অন্তর্ভুক্ত।
 

Data responsive

4.7 মোট কর দায়বদ্ধতা

মোট কর দায়বদ্ধতা বিভাগে, আপনি আপনার আয়ের, করের গণনা এবং মোট কর, সেস এবং সুদ দেখতে পাবেন। কর গণনা বিভাগে আপনি কর দায়বদ্ধতা বিষয়ক যে বিবরণ দিয়েছেন তা আপনাকে যাচাই করতে হবে।

Data responsive

  

Data responsive

5. কীভাবে ITR 4 অ্যাক্সেস করতে এবং জমা দিতে হয়

আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলির মাধ্যমে আপনার ITR ফাইল এবং জমা করতে পারেন:

•  অনলাইন মোডে 
•  অফলাইন মোডে

অনলাইন মোডে ITR ফাইল করতে এবং জমা দিতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:

ধাপ 1:আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।
 

Data responsive

ধাপ 2: ড্যাশবোর্ডে ক্লিক করুন 'ই-ফাইল'>'আয়কর রিটার্ন'>'আয়কর রিটার্ন ফাইল করুন'।

Data responsive

ধাপ 3:নির্বাচন করুন নির্ধারণ বর্ষ 2026-27 এবং ফাইলিং এর প্রকার হিসেবে অনলাইন এবং ক্লিক করুন 'এগিয়ে চলুন'।

Data responsive

ধাপ 4:যদি আপনি রিটার্নের খসড়া সেভ করে থাকেন কিন্তু তা জমা দেওয়া বাকী থাকে, ক্লিক করুন ফাইলিং পুনরায় শুরু করুন। যদি আপনি সেভ করা ড্রাফটটি বাতিল করতে চান এবং রিটার্নটি আবার নতুন করে শুরু করতে চান তাহলে ক্লিক করুন 'নতুন ফাইলিং শুরু করুন'।

Data responsive

ধাপ 5: আপনার ক্ষেত্রে প্রযোজ্য পরিস্থিতি বেছে নিন এবং ক্লিক করুন'এগিয়ে চলুন'

Data responsive

ধাপ 6: ড্রপডাউন থেকে ITR-4 ফর্মটি নির্বাচন করুন এবং ক্লিক করুন 'ITR-4 নিয়ে এগিয়ে চলুন'। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য ITR ফর্ম কোনটি তা না জানেন তবে বাম দিকে ক্লিক করে এগোন উইজার্ড বেসড্‌ রিটার্ন ফাইলিং এর জন্য।

Data responsive

ধাপ 7: আপনার জন্য প্রযোজ্য ITR বেছে নেওয়ার পর প্রয়োজনীয় নথির তালিকাটি দেখুন এবং ক্লিক করুন 'ফাইলিং শুরু করা যাক'।

Data responsiveData responsive

ধাপ 8: ITR ফাইল করার কারণটি বেছে নিন এবং ক্লিক করুন 'এগিয়ে চলুন'।

Data responsive

ধাপ 9: ITR ফর্মে আপনার আগে থেকে পূরণ করে রাখা তথ্য পর্যালোচনা করুন এবং প্রয়োজন হলে সংশোধন করুন। বাকী থাকা/ অতিরিক্ত তথ্য লিখুন (প্রয়োজন অনুসারে) এবং প্রতিটি বিভাগের শেষে ক্লিক করুন 'নিশ্চিত'।

Data responsive

দ্রষ্টব্য:
অর্থ আইন 2024 এর মাধ্যমে ধারা 115BAC(1A) সংযোজন করা হয়েছে, যার ফলে নতুন কর ব্যবস্থা নিম্নলিখিত করদাতাদের জন্য পূর্বনির্ধারিত কর ব্যবস্থা হিসেবে নির্ধারিত হয়েছে - স্বতন্ত্র করদাতা, HUF, AOP (সমবায় সমিতি নয়), BOI নিবন্ধিত হোক বা না হোক অথবা কৃত্রিম বিচার সংক্রান্ত ব্যক্তি। যদি কোনও করদাতা নতুন কর ব্যবস্থা অনুসারে কর দিতে না চান, তবে তাঁকে স্পষ্টভাবে এটি থেকে বেরিয়ে যেতে হবে এবং পুরনো কর ব্যবস্থার অধীনে কর দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

কোনও ব্যবসা বা পেশা থেকে আয় করা একজন করদাতা নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি প্রাসঙ্গিক বছরের ক্ষেত্রে পুরনো কর ব্যবস্থায় ফিরে যেতে পারেন। তবে এই বিকল্পটি গ্রহণ করতে হলে করদাতাকে ধারা 139(1) অনুসারে আয়কর রিটার্ন ফাইলিং এর পূর্বনির্দিষ্ট তারিখের মধ্যে বা তার আগে ফর্ম নং 10-IEA এ এই বিকল্প প্রয়োগ করতে হবে।
 

Data responsive

দ্রষ্টব্য:
•নির্ধারণ বর্ষ 2025-26 এ যদি আপনি নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বেছে নিন "হ্যাঁ, না বা প্রযোজ্য নয়"। যদি 'হ্যাঁ' নির্বাচন করা হয়, তাহলে ফর্ম 10-IEA ফাইলিংয়ের তারিখ এবং ফাইলিংয়ের স্বীকৃতি নম্বর লিখুন।
•  নির্ধারণ বর্ষ 2025-26 এর জন্য যদি আপনি না অথবা প্রযোজ্য নয় বেছে থাকেন এবং বর্তমান নির্ধারণ বর্ষ 2026-27 এ যদি নতুন কর ব্যবস্থা না বাছতে চান তাহলে বাছুন "হ্যাঁ", অথবা বাছুন "না"। যদি হ্যাঁ বেছে থাকেন তাহলে ফর্ম 10-IEA ফাইলিংয়ের তারিখ এবং ফাইলিংয়ের স্বীকৃতি নম্বর লিখুন।

ধাপ 10:ITR ফর্ম এর বিভিন্ন বিভাগে আপনার আয় এবং কর্তনের বিবরণ লিখুন। সম্পূর্ণ পূরণ করা এবং নিশ্চিত হওয়ার পর ক্লিক করুন 'যাচাই প্রক্রিয়ায় এগিয়ে চলুন'।
 

Data responsive

ধাপ 11: যদি কর দায় থাকে

আপনার প্রদত্ত বিবরণের ভিত্তিতে কর গণনার একটি সারসংক্ষেপ আপনি দেখতে পাবেন। গণনার ভিত্তিতে প্রদেয় কর দায়বদ্ধতা থাকলে, এখনই পেমেন্ট করুন এবং পরে পেমেন্ট করুন বিকল্পগুলি আপনি পেজের নীচে পাবেন। এখনই পেমেন্ট করুন বিকল্পটি বেছে নেওয়াই বাঞ্ছনীয়।

Data responsiveData responsive

ধাপ 11a(i): যদি আপনি "এখন পেমেন্ট করুন" বাছেন তাহলে আপনাকে ই-পে কর পরিষেবায় নিয়ে যাওয়া হবে। ক্লিক করুন 'এগিয়ে চলুন'।

 

Data responsive


•  দ্রষ্টব্য: আপনি 'এগিয়ে চলুন' এ ক্লিক করলে আপনাকে কর দেওয়ার জন্য পোর্টালের ই-পে কর পেজে নিয়ে যাওয়া হবে। আরো জানতে ই-পে কর ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।
 
ধাপ 11a(ii):ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে সফলভাবে পেমেন্ট করার পর, একটি সাফল্য বার্তা দেখাতে পাবেন। ITR ফাইলিং শেষ করতে ক্লিক করুন 'রিটার্ন ফাইলিং এ ফিরে যান'।

Data responsive

• আপনি যদি পরে পরিশোধ করুন বিকল্পটি বেছে নেন, তাহলে আপনি আপনার আয়কর রিটার্নটি ফাইল করার পরে অর্থ প্রদান করতে পারেন, তবে ঋণ খেলাপকারী করদাতা হিসাবে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে এবং প্রদেয় করের উপর সুদ পরিশোধের দায়বদ্ধতা ধার্য হতে পারে।

ধাপ 12: যদি কোনো প্রদেয় কর দায়বদ্ধতা না থাকে, অথবা কর গণনার ভিত্তিতে কোনো রিফান্ড প্রাপ্য হয়, আপনাকে 'প্রিভিউ ও জমা করুন' পেজে নিয়ে যাওয়া হবে।
  

Data responsiveData responsive

ধাপ 13: প্রিভিউ এবং রিটার্ন জমা করুন পেজে, নাম এবং অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে। ঘোষণা চেকবক্সটি নির্বাচন করুন এবং ক্লিক করুন 'যাচাই প্রক্রিয়ায় এগিয়ে চলুন'

Data responsive

দ্রষ্টব্য:যদি আপনি কর রিটার্ন প্রস্তুতকারী বা TRP এর সাহায্য না নিয়ে থাকেন তাহলে TRP সংক্রান্ত টেক্সটবাক্সগুলি খালি রাখুন।
 ধাপ 14:অন্তর্বর্তী যাচাইকরণ সফল হলে ক্লিক করুন 'প্রিভিউ'।

Data responsive


দ্রষ্টব্য:আপনাকে যদি রিটার্নে ত্রুটির একটি তালিকা দেখানো হয়, তাহলে ত্রুটি সংশোধন করার জন্য আপনাকে ফর্মে ফিরে যেতে হবে। যদি কোনও ত্রুটি না থাকে তবে আপনি আপনার রিটার্ন প্রিভিউ করতে এগিয়ে যেতে পারেন।

ধাপ 15: রিটার্ন পেজের প্রিভিউ এ ক্লিক করুন 'যাচাই প্রক্রিয়ায় 'এগিয়ে চলুন'।

Data responsive

ধাপ 16: বৈধকরণ সফল হলে, ক্লিক করুন 'যাচাই প্রক্রিয়ায় এগিয়ে চলুন'।

Data responsive

দ্রষ্টব্য: যদি ত্রুটি থাকে, তাহলে আপনার রিটার্নে বৈধতাকরণ-ভুলের একটি তালিকা দেখাবে। আপনাকে সেই ত্রুটিগুলি সংশোধন করতে ফর্মে ফিরে যেতে হবে। যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আপনি রিটার্ন ই-যাচাই করতে পারেন, ক্লিক করুন 'যাচাই প্রক্রিয়ায় এগিয়ে চলুন'।
 
ধাপ 17: 'যাচাই প্রক্রিয়া সমাপ্ত করুন' পেজে আপনার পছন্দের বিকল্প বেছে নিন এবং ক্লিক করুন 'এগিয়ে চলুন'।
আপনার রিটার্নটি যাচাই করা বাধ্যতামূলক এবং ই-যাচাইকরণ (প্রস্তাবিত বিকল্প – এখনই ই-যাচাই করুন) হল আপনার ITR যাচাই করার সবচেয়ে সহজ উপায়– এটি দ্রুত, কাগজবিহীন এবং স্পিড পোস্টের মাধ্যমে CPC-তে স্বাক্ষর করা ITR-V পাঠানোর চেয়ে নিরাপদ।

Data responsive

দ্রষ্টব্য: আপনি যদি পরে ই-যাচাই করবেন, এই বিকল্পটি নির্বাচন করেন, তাহলে আপনি রিটার্ন জমা করতে পারবেন। কিন্তু ITR ফাইলিং এর 30 দিনের মধ্যে আপনাকে যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে।
 ধাপ 18:ই-যাচাই পেজে যে বিকল্পের মাধ্যমে আপনি ই-যাচাই করতে চান তা নির্বাচন করুন এবং ক্লিক করুন 'এগিয়ে চলুন'।

দ্রষ্টব্য:
• আরো জানতে কীভাবে ই-যাচাই করবেন ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।
•  আপনি 'ITR-V-এর মাধ্যমে যাচাই করুন' বিকল্পটি নির্বাচন করলে, আপনাকে 30 দিনের মধ্যে আপনার ITR-V-এর একটি স্বাক্ষরিত মুদ্রিত প্রতিলিপি সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার, আয়কর বিভাগ, বেঙ্গালুরু 560500-এ স্পিড পোস্টে পাঠাতে হবে।
•  নিশ্চিত করুন যে আপনার কাছে বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যাতে কোন বকেয়া রিফান্ড থাকলে তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে।
• আরও জানতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।
 
দ্রষ্টব্যঃ 31/03/2024 তারিখের 2024 এর 2 নং বিজ্ঞপ্তি অনুযায়ী

1. যদি আয়কর রিটার্ন আপলোড করার 30 দিনের মধ্যে ই-ভেরিফিকেশন/ITRV সম্পূর্ণ হয় - তাহলে রিটার্ন আপলোড করার তারিখকেই আয়কর রিটার্ন পেশ করার তারিখ হিসেবে গণ্য করা হবে।

2. যেখানে আয়কর রিটার্ন আপলোড করা হয়েছে কিন্তু আপলোড করার 30 দিন পর ই-ভেরিফিকেশন বা ITR-V জমা দেওয়া হয়েছে – সেক্ষেত্রে ই-ভেরিফিকেশন/ITR-V জমা দেওয়ার তারিখটিকেই আয়কর রিটার্ন পেশ করার তারিখ হিসেবে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী রিটার্ন দেরিতে ফাইল করার সমস্ত পরিণতি প্রযোজ্য হবে।

3.  সঠিকভাবে যাচাইকৃত ITR-V নির্ধারিত ফরম্যাটে এবং নির্ধারিত পদ্ধতিতে সাধারণ বা স্পিড পোস্টে করে বা অন্য কোনও মাধ্যমে শুধুমাত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে: সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার, আয়কর দপ্তর, বেঙ্গালুরু - 560500, কর্ণাটক।

4. যথাযথভাবে যাচাই করা ITR-V যে তারিখে CPC-এ গৃহীত হবে, সেই তারিখটিই আয়কর রিটার্ন আপলোডের তারিখ থেকে 30 দিনের সময়সীমা নির্ধারণের জন্য বিবেচিত হবে।

5. আরও স্পষ্ট করে বলা হচ্ছে যে, আপলোড করার পরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন যাচাই করা না হলে, এই ধরনের রিটার্ন বাতিল হিসাবে বিবেচিত হবে।

একবার আপনি আপনার রিটার্নটি ই-যাচাই করার পরে, একটি সাফল্য বার্তা প্রদর্শিত হবে, যাতে লেনদেন ID এবং স্বীকৃতি নম্বর দেওয়া থাকবে। এছাড়াও ই-ফাইলিং পোর্টালে আপনার নিবন্ধীকৃত মোবাইল নম্বর এবং ইমেল ID তে একটি সাফল্যবার্তা পাবেন।
 
 

Data responsive