নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগইন- ব্যবহারকারী ম্যানুয়াল

 

1.সংক্ষিপ্ত বিবরণ

লগইন পরিষেবাটি ই-ফাইলিং পোর্টালের নিবন্ধিত ব্যবহারকারীকে ই-ফাইলিং পোর্টাল এবং ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ সমস্ত পরিষেবাগুলি অ্যাক্সেস করতে সক্ষম করে।

ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রদান করার জন্য প্রমাণপ্রত্রাদি সহ সমস্ত লগইন পদ্ধতি নীচে তালিকাভুক্ত করা হয়েছে:
 

লগইন করার পদ্ধতি যেসব প্রমাণপ্রত্রাদি দিতে হবে

নেট ব্যাংকিং

(ই-ফাইলিং ভল্ট উচ্চতর সুরক্ষা সক্রিয় করা নেই)
নেট ব্যাংকিং ব্যবহারকারী ID ও পাসওয়ার্ড

নেট ব্যাংকিং

(ই-ফাইলিং ভল্ট উচ্চতর সুরক্ষা সক্রিয় করা হয়েছে)
দ্বিতীয় ফ্যাক্টর প্রমাণীকরণের জন্য ব্যবহারকারী ID (PAN) & পাসওয়ার্ড + নেট ব্যাংকিং ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড

ব্যাংক/ডিম্যাট অ্যাকাউন্ট EVC

(ই-ফাইলিং ভল্ট উচ্চতর সুরক্ষা সক্রিয় করা হয়েছে)
2য়ফ্যাক্টর প্রমাণীকরণের জন্য ব্যবহারকারী ID (PAN) & পাসওয়ার্ড + ব্যাংক EVC
DSC 2য়ফ্যাক্টর প্রমাণীকরণের জন্য ব্যবহারকারী ID (PAN) & পাসওয়ার্ড + EVC
ব্যবহারকারী ID ব্যবহার করে লগ-ইন করুন – CA, TAN ব্যবহারকারী, ERI, বহিরাগত সংস্থা এবং ITDREIN ব্যবহারকারীদের জন্য। ব্যবহারকারী ID & পাসওয়ার্ড

অধিকাংশ বড় ব্যাংক তাদের নেট ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ই-ফাইলিং পোর্টালে অ্যাক্সেসের সুবিধা দেয়। কর-সংক্রান্ত পরিষেবার জন্য ই-ফাইলিং অ্যাকাউন্টে লগ-ইন করার এটি একটি নিরাপদ ও সহজ উপায়।
আপনার ব্যাংক এই সুবিধাটি প্রদান করে কি না তা পরীক্ষা করতে, আপনি আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটে নেট ব্যাংকিং বিকল্পটি দেখে নিতে পারেন।
এই ব্যবহারকারী নির্দেশিকায় আমরা আলোচনা করব কীভাবে নেট ব্যাংকিং-এর মাধ্যমে ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করা যায় (যদি ই-ফাইলিং ভল্ট উচ্চ সুরক্ষা সুবিধাটি সক্রিয় থাকে/সক্রিয় না থাকে)।

2. পূর্বশর্ত:

1. ই-ফাইলিং ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড (যদি নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগ-ইন করার জন্য ই-ফাইলিং ভল্ট চালু করা থাকে)
2. ই-ফাইলিং পোর্টালে ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করা থাকতে হবে এবং নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগ-ইনের সুবিধাটি সক্রিয় থাকতে হবে।
3. নেট ব্যাংকিং ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড।
4. নেট ব্যাংকিং-এর মাধ্যমে ই-ফাইলিং অ্যাকাউন্টে লগ-ইন করার আগে করদাতাকে অন্তত একবার নেট ব্যাংকিং-এ লগ-ইন করা থাকতে হবে।

3. ধাপে ধাপে প্রক্রিয়া:

ধাপ 1: ই-ফাইলিং পোর্টালের হোমপেজে যান। ‘লগইন’-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 2: লগ-ইন পৃষ্ঠায় ‘নেট ব্যাংকিং’-এ ক্লিক করুন।

Data responsive

অনুগ্রহ করে লক্ষ্য করুন:
1. নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগ-ইনের জন্য যদি ই-ফাইলিং ভল্ট উচ্চতর সুরক্ষা সুবিধাটি চালু করা থাকে— তাহলে প্রথমেই আপনাকে ই-ফাইলিং ব্যবহারকারী ID ও পাসওয়ার্ড দিতে হবে এবং এরপর নেট ব্যাংকিং প্রদানকারী ব্যাংকটি নির্বাচন করতে হবে।
2. নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগ-ইনের জন্য যদি ই-ফাইলিং ভল্ট উচ্চতর সুরক্ষা চালু করা না থাকে, তবে লগ-ইন পৃষ্ঠায় নেট ব্যাংকিং বিকল্পে ক্লিক করুন।

ধাপ 3: নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগ-ইন পৃষ্ঠায় ব্যাংকটি নির্বাচন করুন।

Data responsive

ধাপ 4: ব্যাংক নির্বাচন করার সময়, একটি পপ আপ বার্তা আসবে যে আপনি ই-ফাইলিং পোর্টাল থেকে বেরিয়ে অন্য পার্টি বা পক্ষের দ্বারা পরিচালিত ওয়েবসাইটে প্রবেশ করতে যাচ্ছেন। 'চালিয়ে যান'-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 5: আপনার নেট ব্যাংকিং-এর লগ-ইন প্রমাণপ্রত্রাদি ব্যবহার করে নেট ব্যাংকিং ওয়েবসাইটে লগ-ইন করুন।

Data responsive

অনুগ্রহ করে লক্ষ্য করুন: নেট ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্টটি ই-ফাইলিং পোর্টালে যাচাই করতে হবে এবং নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগইন করার জন্য মনোনীত হতে হবে।

ধাপ 6: ব্যাংকের ওয়েবসাইটে আয়কর ই-ফাইলিং ট্যাবটি খুঁজে বের করুন (ব্যাংকের ওয়েবসাইটে নেভিগেশন বা বিন্যাস একেক ব্যাংকের ক্ষেত্রে একেক রকমের হয়)। এরপর ব্যাংকের ওয়েবসাইটে থাকা ‘আয়কর ই-ফাইলিং-এ লগইন করুন’ বিকল্পে ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: এখান থেকে আপনাকে সরাসরি ই-ফাইলিং ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

Data responsive