1. ই-ফাইলিং পোর্টালে লগইন করার জন্য কি আমার মোবাইল নম্বর নিবন্ধন করা প্রয়োজন?
ই-ফাইলিং পোর্টালে লগইন করার একাধিক উপায় রয়েছে। লগইন করার জন্য নিবন্ধিত মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক নয়।তবে,পাসওয়ার্ড ভুলে গেলে সেক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হয়।
2. আমার PAN কি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধন করা উচিত?
হ্যাঁ, PAN-টি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত থাকতে হবে। তা না হলে নিম্নলিখিত বার্তাটি প্রদর্শিত হবে — "PAN বিদ্যমান নয়। অনুগ্রহ করে এই PAN নিবন্ধন করুন অথবা অন্য কোনো PAN দিয়ে চেষ্টা করুন।" PAN-এর সঙ্গে যুক্ত ই-ফাইলিং অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে থাকলে, হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করে সেটি পুনরায় সক্রিয় করুন।
3. আমি যদি ভুল পাসওয়ার্ড প্রদান করি তাহলে কি আমার অ্যাকাউন্ট লক হয়ে যাবে?
হ্যাঁ, লগইনের 5টি ব্যর্থ প্রচেষ্টার পর অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। “আপনার অ্যাকাউন্ট আনলক করুন” বিকল্প ব্যবহার করে অ্যাকাউন্টটি আনলক করা যেতে পারে, অথবা 30 মিনিট পর এটি স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে।
4. ই-ফাইলিং পোর্টালে লগইন করার জন্য কি আমার আধার কার্ডের সাথে PAN লিঙ্ক করাতে হবে?
আপনার আধার কার্ডের সাথে PAN লিঙ্ক না করানো থাকলেও আপনি ই-ফাইলিং পোর্টালে লগইন করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার অ্যাক্সেস সীমিত হবে।তাই PAN-এর সঙ্গে আধার যুক্ত করে নেওয়া বাঞ্ছনীয়।
5. ই-ফাইলিং অ্যাকাউন্টে লগইন করার জন্য কি সকল ব্যাংকই নেট ব্যাংকিং সুবিধা প্রদান করে?
জাতীয়ভাবে স্বীকৃত অধিকাংশ ব্যাংক তাদের গ্রাহকদের এই পরিষেবা প্রদান করে। তবে নিশ্চিত হওয়ার জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট দেখার বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। নেট ব্যাংকিং বিকল্পে ক্লিক করলে ই-ফাইলিং পোর্টালে স্বীকৃত ব্যাংকগুলির তালিকা দেখা যাবে।
6. OTP-র জন্য আমার মোবাইল সংযোগ নেই। আমি কীভাবে আমার ই-ফাইলিং অ্যাকাউন্টে লগইন করতে পারি?
ই-ফাইলিং পোর্টালে লগইন করার জন্য OTP-এর প্রয়োজন নেই। তবে আপনি যদি “ই-ফাইলিং ভল্ট উচ্চতর নিরাপত্তা” পরিষেবা থেকে কোনো অতিরিক্ত নিরাপত্তা বিকল্প সক্রিয় করে থাকেন, তাহলে 2nd ফ্যাক্টর প্রমাণীকরণের জন্য নিচের কোনো পদ্ধতি নির্বাচন করা থাকলে, আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলির মাধ্যমে লগইন করতে পারবেন:
- ব্যাংক অ্যাকাউন্ট EVC (যদি আপনার ইতিমধ্যেই EVC থাকে), অথবা
- ডিম্যাট অ্যাকাউন্ট EVC (যদি আপনার ইতিমধ্যেই EVC থাকে), অথবা
- DSC অথবা
- বিদ্যমান আধার OTP।
7. ই-ফাইলিং ভল্ট কী? এটা আমাকে কিভাবে সাহায্য করে?
ই-ফাইলিং ভল্ট আপনার লগইন এবং পাসওয়ার্ড পুনর্নির্ধারণের জন্য বহুমাত্রিক প্রমাণীকরণের সুবিধা প্রদান করে। লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট EVC, ডিম্যাট অ্যাকাউন্ট EVC এবং DSC-এর মতো একাধিক বিকল্পের মধ্যে থেকে নির্বাচন করতে পারেন।
8. নতুন পোর্টালের লগইন পরিষেবায় কী উন্নতি করা হয়েছে?
নতুন ই-ফাইলিং পোর্টালে, ঝঞ্ঝাটমুক্ত লগইন নিশ্চিত করার জন্য ক্যাপচা বিষয়টিকে সরিয়ে দেওয়া হয়েছে।প্রতারণামূলক ওয়েবসাইট থেকে সুরক্ষার জন্য একটি নিরাপদ প্রবেশ বার্তা যোগ করা হয়েছে। এছাড়াও, আপনি ই-ভল্ট সুরক্ষা ব্যবহার করে মাল্টি-ফ্যাক্টর প্রমাণীকরণ সেট করতে পারেন।
9. আমি একজন স্বতন্ত্র করদাতা। লগইনের জন্য আমার ব্যবহারকারী ID কী?
একক ব্যক্তিদের জন্য ব্যবহারকারী ID হল PAN।
10.CA, ERI, বহিরাগত সংস্থা, ITDREIN ব্যবহারকারী এবং TIN 2.0 ব্যবহারকারীদের জন্য ব্যবহারকারী ID কী?
উপরোক্ত ব্যবহারকারীদের জন্য ই-ফাইলিং পোর্টালে নিবন্ধনের সময় ব্যবহারকারী আইডি তৈরি করা হয়। সংশ্লিষ্ট ব্যবহারকারী আইডিগুলি হলো:
- CA-এর জন্য: ARCA-এর পরে CA-এর 6-সংখ্যার সদস্যপদ নম্বর লিখুন।
- ERI-এর জন্য: ERIP-এর পরে নিবন্ধনের সময় তৈরি হওয়া 6-সংখ্যার নম্বর লিখুন।
- বহিরাগত সংস্থা - EXTA এর পরে নিবন্ধনের সময় তৈরি হওয়া 6-সংখ্যার নম্বর লিখুন।
- ITDREIN ব্যবহারকারীর ক্ষেত্রে: নিবন্ধনের সময় তৈরি হওয়া ব্যবহারকারী আইডি ব্যবহার করুন।
- TIN 2.0 ব্যবহারকারীর জন্য: TINP-এর পরে নিবন্ধনের সময় তৈরি হওয়া 6-সংখ্যার নম্বর লিখুন।
11. যদি আমার মনে হয় যে আমার ই-ফাইলিং অ্যাকাউন্টে কোনো অননুমোদিত ব্যক্তি প্রবেশ করেছে তাহলে আমি কী করব?
আপনার যদি মনে হয় যে আপনার ই-ফাইলিং অ্যাকাউন্টে কেউ আপনার অনুমতি ছাড়া প্রবেশ করেছে , বা অন্য কেউ ব্যবহার করেছে, তাহলে আপনি সাইবার অপরাধের শিকার হয়ে থাকতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে নিকটস্থ পুলিশ বা সাইবার সেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। আপনি https://cybercrime.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ বা FIR দায়ের করতে পারেন। এই ওয়েবসাইটটি ভারত সরকারের একটি উদ্যোগ, যেখানে সাইবার অপরাধের অভিযোগ অনলাইনে জানানো যায়। তদন্তের প্রয়োজনে এবং আইন অনুযায়ী প্রয়োজন হলে, অভিযোগকৃত সাইবার অপরাধ সম্পর্কিত তথ্য আয়কর বিভাগ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ভাগ করে নিতে পারে।
সাধারণ সতর্কতা হিসাবে, অনুগ্রহ করে আপনার লগইন শংসাপত্র বা অন্যান্য সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।
12. ই-ফাইলিং পোর্টালে লগ ইন করার জন্য কি আমার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড প্রয়োজন?
হ্যাঁ, ই-ফাইলিং পোর্টালে লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ব্যবহারকারী ID ও পাসওয়ার্ডের প্রয়োজন হয় না।
13.যদি আমার ই-ফাইলিং-এ নিবন্ধিত মোবাইল নম্বরের অ্যাক্সেস না থাকে তাহলে আমি কীভাবে নতুন পোর্টালে লগইন করতে পারি?
আপনি ইউজার আইডি &ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুন পোর্টালে লগইন করতে পারেন। আর যদি আপনি আধার OTP-এর মাধ্যমে লগইন সুবিধা সক্রিয় করে থাকেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার PAN আধারের সঙ্গে সংযুক্ত আছে এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আপনার প্রবেশাধিকার রয়েছে, যাতে আধার OTP তৈরি করে ই-ফাইলিং পোর্টালে লগইন করতে পারেন।
14. নেট ব্যাংকিং লগইনের জন্য একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে?
না, নেট ব্যাংকিং লগইনের জন্য শুধুমাত্র একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করা যেতে পারে। যদি কোনও বৈধ অ্যাকাউন্ট নির্বাচন না করা হয়, তাহলে সিস্টেমটি 'অ্যাক্সেস স্বীকৃত হয়নি' বার্তাটি প্রদর্শন করবে।
15. আমার প্রোফাইলে 'নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগইন' বিকল্পটি কীভাবে সক্রিয় করব যাতে অ্যাক্সেস স্বীকৃত না হওয়ার সমস্যাটি সমাধান করা যায়?
'অ্যাক্সেস স্বীকৃত হয়নি' সমস্যা সম্পর্কে, অনুগ্রহ করে আপনার প্রোফাইল বিভাগে আমার ব্যাংক অ্যাকাউন্টে নেট ব্যাংকিং বিকল্পের মাধ্যমে লগইন সক্রিয় করুন। একবার সক্রিয় হয়ে গেলে, আপনি নেট ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে লগ ইন করতে পারবেন।
নেট ব্যাংকিং লগইন সক্রিয় করার প্রক্রিয়া নিম্নরূপ:
- আপনার অ্যাকাউন্টে লগইন করুন
- প্রোফাইলে যান
- আমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন নির্বাচন করুন
- নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগইন বিকল্পটি সক্রিয় করুন
16. নেট ব্যাংকিং-এর জন্য ই-ভল্ট উচ্চতর সুরক্ষা লগইন বিকল্প সক্ষম করার পূর্বশর্তগুলি কী কী?
নেট ব্যাংকিং-এর জন্য ই-ভল্ট উচ্চতর সুরক্ষা লগইন বিকল্পটি সক্রিয় করতে, আপনাকে প্রথমে 'নেট ব্যাংকিং মনোনয়নের মাধ্যমে লগইন' বিকল্পটি সক্রিয় করতে হবে, যা 'আমার ব্যাংক অ্যাকাউন্ট' স্ক্রিনে উপলব্ধ।
17. ই-ভল্টের উচ্চ নিরাপত্তার লগইন বিকল্প হিসেবে নেট ব্যাংকিং ইতিমধ্যেই সক্রিয় থাকলে, আমি যদি ‘নেট ব্যাংকিং-এর মাধ্যমে লগইন মনোনয়ন’ বিকল্পটি নিষ্ক্রিয় করি, তাহলে কী হবে?
যদি আপনি "নেট ব্যাংকিং মনোনয়নের মাধ্যমে লগইন করুন" বিকল্পটি নিষ্ক্রিয় করেন, তাহলে আপনার নেট ব্যাংকিং লগইনের সাথে সংযুক্ত সক্রিয় সুরক্ষা লগইন বৈশিষ্ট্যটিতে অ্যাক্সেস হারাবেন।একবার নিষ্ক্রিয় করা হলে, আপনি আর এই পদ্ধতি ব্যবহার করে পোর্টালে লগইন করতে পারবেন না। তবে, যদি আপনি অন্য কোনো ই-ভল্ট লগইন বিকল্প সক্রিয় করে থাকেন, সেগুলো সক্রিয়ই থাকবে।