আপনার পাসওয়ার্ড রিসেট করার ইউজার ম্যানুয়াল

1. সংক্ষিপ্ত বিবরণ

পাসওয়ার্ড পুনরুদ্ধার পরিষেবাটি ই-ফাইলিং পোর্টালের সকল নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এই পরিষেবার মাধ্যমে, আপনি ই-ফাইলিং OTP/আধার OTP/ব্যাঙ্ক অ্যাকাউন্ট EVC / ডিম্যাট অ্যাকাউন্ট EVC / ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) / নেট ব্যাঙ্কিং দিয়ে আপনার ই-ফাইলিং পোর্টালের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

2. এই পরিষেবাটি গ্রহণের পূর্বশর্তসমূহ

  • বৈধ ব্যবহারকারী আইডি সহ ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী

এছাড়াও, প্রতিটি বিকল্পের পূর্বশর্তাবলীর জন্য নিচের সারণীটি দেখুন:

বিকল্পসমূহ পূর্বশর্তসমূহ
আধারের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরে OTP ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে
  • PAN আধারের সাথে সংযুক্ত (ব্যক্তিগত করদাতা)
  • আধারের সাথে সংযুক্ত প্রধান যোগাযোগকারীর PAN (ব্যক্তিগত করদাতা (কোম্পানি ব্যতীত) এবং HUF ব্যতীত অন্যান্য)
আধারের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল আইডি তে ই-ফাইলিং OTP ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে
  • ই-ফাইলিং এর সঙ্গে নিবন্ধিত প্রাথমিক ইমেল আইডি এবং মোবাইল নম্বরে অ্যাক্সেস
ব্যাঙ্ক অ্যাকাউন্ট EVC ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর ও ইমেল ID-তে অ্যাক্সেস করুন
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ডিম্যাট অ্যাকাউন্ট EVC ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে
  • আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর ও ইমেল আইডি-তে অ্যাক্সেস
  • বৈধ ডিম্যাট অ্যাকাউন্ট
ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে
  • বৈধ এবং সক্রিয় DSC
  • এমসাইনার ইউটিলিটি ডাউনলোড ও ইনস্টল করা হয়েছে (DSC নিবন্ধনের সময়েও ইউটিলিটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে)
  • কম্পিউটারে DSC USB প্লাগ ইন করা টোকেন
  • DSC USB টোকেনটি একটি প্রত্যয়নকারী কর্তৃপক্ষ প্রদানকারীর কাছ থেকে সংগ্রহ করতে হবে।
  • DSC USB টোকেনটিকে অবশ্যই শ্রেণী 2 বা শ্রেণী 3 শংসাপত্র হতে হবে
নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে
  • PAN ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত
  • বৈধ এবং সক্রিয় নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট
  • ই-ফাইলিং ভল্টের অধিকতর সুরক্ষা পরিষেবা ব্যবহার করে নেট ব্যাঙ্কি বিকল্প সক্ষম করা হয়েছে


3. ধাপে-ধাপে নির্দেশিকা

ধাপ 1: ই-ফাইলিং হোমপেজে যান এবং লগইন-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 2: লগইন পৃষ্ঠায়, আপনার ব্যবহারকারী আইডি প্রদান করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: লগইন পৃষ্ঠায়, নিরাপদ প্রবেশাধিকার বার্তা, পাসওয়ার্ড বিকল্পটি নির্বাচন করুন এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 4: পাসওয়ার্ড পুনরুদ্ধার পৃষ্ঠায়, ব্যবহারকারী আইডি প্রদান করুন টেক্সটবক্সে আপনার ব্যবহারকারী আইডি প্রদান করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

 

করদাতার শ্রেণী ব্যবহারকারী আইডি
ব্যক্তিগত করদাতাদের জন্য
  • PAN
  • আধার (শুধুমাত্র যদি PAN এবং আধার সংযুক্ত থাকে)
ITDREIN ব্যবহারকারীদের জন্য
  • ITDREIN এবং অনুমোদিত ব্যক্তির PAN
অন্য যে কোনও শ্রেণীর করদাতাদের জন্য
  • PAN


ধাপ 5: পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি বিকল্প নির্বাচন করুন পৃষ্ঠায়, নিচের সারণি অনুযায়ী আপনার পছন্দের বিকল্পটি নির্বাচন করুন:

আধারের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে বিভাগ 5.1 দেখুন
ই-ফাইলিং OTP ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে বিভাগ 5.2 দেখুন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ডিম্যাট অ্যাকাউন্ট EVC ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে বিভাগ 5.3 দেখুন
DSC ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে বিভাগ 5.4 দেখুন
নেট ব্যাঙ্কিং ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে বিভাগ 5.5 দেখুন

উপলব্ধ বিকল্পগুলি আপনার অ্যাকাউন্টের জন্য আপনার দ্বারা সক্রিয় করা বিকল্পগুলির উপর নির্ভর করবে। আপনি ই-ফাইলিং ভল্টের অধিকতর সুরক্ষা পরিষেবা ব্যবহার করে একই পরিবর্তন করতে পারবেন।

Data responsive


দ্রষ্টব্য: যদি আপনি শুধুমাত্র একটি ই-ফাইলিং ভল্টের অধিকতর সুরক্ষা বিকল্প সক্রিয় করে থাকেন, তাহলে শুধুমাত্র সেই নির্দিষ্ট বিকল্প/পদ্ধতিটি পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রদর্শিত হবে।

5.1 আধার OTP ব্যবহার করে আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করা


ধাপ 1: পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি বিকল্প নির্বাচন করুন পৃষ্ঠায়, আধারের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরের পাঠানো OTP নির্বাচন করুন এবং ক্লিক করুন চালিয়ে যান-এ।

Data responsive


ধাপ 2: আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP ব্যবহার করে পাসওয়ার্ড সেট করুন পৃষ্ঠায়, জেনারেট OTP নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

বিকল্পভাবে, যদি আপনার কাছে ইতিমধ্যে একটি আধার OTP থাকে, তাহলে আমার আধার সাথে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP ইতোমধ্যেই আছে নির্বাচন করুন এবং আপনার কাছে থাকা 6-সংখ্যার OTP প্রদান করুন। চালিয়ে যান-এ ক্লিক করুন এবং ধাপ 5-এ এগিয়ে যান।

Data responsive

ধাপ 3: আপনার পরিচয় যাচাই করুন পৃষ্ঠায়, ঘোষণা চেকবক্সটি নির্বাচন করুন এবং আধার OTP জেনারেট করুন-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 4: আপনার পরিচয় যাচাই করুন পৃষ্ঠায়, OTP প্রদান করুন টেক্সটবক্সে আধারের সাথে নিবন্ধিত আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত 6-সংখ্যার OTP প্রদান করুন এবং যাচাই করুন-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

  • OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
  • সঠিক OTP প্রদান করার জন্য আপনার 3টি সুযোগ আছে।
  • স্ক্রিনে OTP মেয়াদ গণনাকারী টাইমারটি আপনাকে জানায় OTP-র মেয়াদ কখন শেষ হবে।
  • OTP পুনরায় পাঠান-এ ক্লিক করলে, একটি নতুন OTP তৈরি হবে এবং পাঠানো হবে।

ধাপ 5: রিসেট পাসওয়ার্ড পৃষ্ঠায়, সেট নতুন পাসওয়ার্ড ও পাসওয়ার্ড নিশ্চিত করুন টেক্সটবক্সে নতুন পাসওয়ার্ড প্রদান করুন এবং জমা দিন-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

  • রিফ্রেশ বা ব্যাক-এ ক্লিক করবেন না।
  • আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করার সময়, পাসওয়ার্ড নীতি সম্পর্কে সতর্ক থাকুন:
    • এটি কমপক্ষে 8টি অক্ষর এবং সর্বাধিক 14টি অক্ষরের হতে হবে।
    • এটিতে বড়হাতের অক্ষর এবং ছোটহাতের অক্ষর উভয়ই অন্তর্ভুক্ত হতে হবে।
    • এতে একটি সংখ্যা থাকতে হবে।
    • এতে একটি বিশেষ অক্ষর থাকতে হবে (যেমন @#$%)।

একটি সাফল্যের বার্তা লেনদেন ID সহ প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যতে উল্লেখের জন্য লেনদেন IDটি সংরক্ষণ করুন।

Data responsive



5.2 ই-ফাইলিং OTP ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করা

ধাপ 1: পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি বিকল্প নির্বাচন করুন পৃষ্ঠায়, ই-ফাইলিং OTP ব্যবহার করুন নির্বাচন করুন এবং ক্লিক করুন চালিয়ে যান-এ।

Data responsive


ধাপ 2: ই-ফাইলিং OTP ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করুন পৃষ্ঠায়, ফরম্যাট অনুযায়ী জন্মের দিন, মাস ও বছর নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: ই-ফাইলিং OTP ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করুন পৃষ্ঠায়, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর ও ইমেল আইডিতে প্রাপ্ত দুটি পৃথক 6-সংখ্যার OTP প্রদান করুন এবং যাচাই করুন-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

  • OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
  • সঠিক OTP প্রদান করার জন্য আপনার 3টি সুযোগ আছে।
  • স্ক্রিনে OTP মেয়াদ গণনাকারী টাইমারটি আপনাকে জানায় OTP-র মেয়াদ কখন শেষ হবে।
  • OTP পুনরায় পাঠান-এ ক্লিক করলে, একটি নতুন OTP তৈরি হবে এবং পাঠানো হবে।

ধাপ 4: রিসেট পাসওয়ার্ড পৃষ্ঠায়, সেট নতুন পাসওয়ার্ড ও পাসওয়ার্ড নিশ্চিত করুন টেক্সটবক্সে নতুন পাসওয়ার্ড প্রদান করুন এবং জমা দিন-এ ক্লিক করুন।

Data responsive


দ্রষ্টব্য:

  • রিফ্রেশ বা ব্যাক-এ ক্লিক করবেন না।
  • আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করার সময়, পাসওয়ার্ড নীতি সম্পর্কে সতর্ক থাকুন:
    • এটি কমপক্ষে 8টি অক্ষর এবং সর্বাধিক 14টি অক্ষরের হতে হবে।
    • এটিতে বড়হাতের অক্ষর এবং ছোটহাতের অক্ষর উভয়ই অন্তর্ভুক্ত হতে হবে।
    • এতে একটি সংখ্যা থাকতে হবে।
    • এতে একটি বিশেষ অক্ষর থাকতে হবে (যেমন @#$%)।

একটি সাফল্যের বার্তা লেনদেন ID সহ প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যতে উল্লেখের জন্য লেনদেন IDটি সংরক্ষণ করুন।

Data responsive

 

5.3 ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ডিম্যাট অ্যাকাউন্ট EVC ব্যবহার করে পাসওয়ার্ড পুনরায় সেট করা
 

ধাপ 1: পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি বিকল্প নির্বাচন করুন পৃষ্ঠায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট EVC (বা ডিম্যাট অ্যাকাউন্ট EVC) নির্বাচন করুন এবং ক্লিক করুন চালিয়ে যান-এ।

Data responsive


ধাপ 2: ব্যাঙ্ক (বা ডিম্যাট) অ্যাকাউন্টের EVC ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করুন পৃষ্ঠায়, যদি আপনি একটি নতুন EVC তৈরি করতে চান তাহলে জেনারেট EVC নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

অন্য উপায়ে, যদি আপনার কাছে ইতিমধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ডিম্যাট অ্যাকাউন্ট EVC থাকে, তাহলে আমার কাছে ইতিমধ্যেই একটি EVC আছে নির্বাচন করুন এবং আপনার কাছে উপলব্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ডিম্যাট অ্যাকাউন্ট EVC প্রদান করুন। চালিয়ে যান-এ ক্লিক করুন এবং ধাপ 4-এ এগিয়ে যান।

Data responsive


ধাপ 3: ব্যাঙ্ক (বা ডিম্যাট) অ্যাকাউন্টের EVC ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করুন পৃষ্ঠায়, EVC প্রদান করুন টেক্সটবক্সে আপনার ব্যাঙ্ক (বা ডিম্যাট) অ্যাকাউন্টের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর ও ইমেল ID-তে প্রাপ্ত EVC প্রদান করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 4: রিসেট পাসওয়ার্ড পৃষ্ঠায়, সেট নতুন পাসওয়ার্ড ও পাসওয়ার্ড নিশ্চিত করুন টেক্সটবক্সে নতুন পাসওয়ার্ড প্রদান করুন এবং জমা দিন-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

  • রিফ্রেশ বা ব্যাক-এ ক্লিক করবেন না।
  • আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করার সময়, পাসওয়ার্ড নীতি সম্পর্কে সতর্ক থাকুন:
    • এটি কমপক্ষে 8টি অক্ষর এবং সর্বাধিক 14টি অক্ষরের হতে হবে।
    • এটিতে বড়হাতের অক্ষর এবং ছোটহাতের অক্ষর উভয়ই অন্তর্ভুক্ত হতে হবে।
    • এতে একটি সংখ্যা থাকতে হবে।
    • এতে একটি বিশেষ অক্ষর থাকতে হবে (যেমন @#$%)।

একটি সাফল্যের বার্তা লেনদেন ID সহ প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যতে উল্লেখের জন্য লেনদেন IDটি সংরক্ষণ করুন।

Data responsive



5.4 ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করা

ধাপ 1: পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি বিকল্প নির্বাচন করুন পৃষ্ঠায়, ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) আপলোড করুন নির্বাচন করুন এবং ক্লিক করুন চালিয়ে যান-এ।

Data responsive


ধাপ 2: আপনার পরিচয় যাচাই করুন পৃষ্ঠায় প্রাসঙ্গিক বিকল্পটি নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


দ্রষ্টব্য:

  • যদি আপনার ই-ফাইলিং পোর্টালে ইতোমধ্যেই একটি DSC নিবন্ধিত থাকে, তাহলে নিবন্ধিত DSC নির্বাচন করুন।
  • যদি আপনার ই-ফাইলিং পোর্টালে কোনো DSC নিবন্ধিত না থাকে, তাহলে নতুন DSC নির্বাচন করুন।

ধাপ 3: আপনার পরিচয় যাচাই করুন পৃষ্ঠায়, এমসাইনার ইউটিলিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-এ নির্বাচন করুন।

Data responsive


ধাপ 4: এমসাইনার ইউটিলিটি ডাউনলোড ও ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, আপনার পরিচয় যাচাই করুন পৃষ্ঠায় আমি এমসাইনার ইউটিলিটি ডাউনলোড ও ইনস্টল করেছি নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 5: ডেটা সাইন পৃষ্ঠায় আপনার প্রদানকারী এবং শংসাপত্র নির্বাচন করুন, প্রদানকারীর পাসওয়ার্ড প্রদান করুন এবং সাইন-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 6: রিসেট পাসওয়ার্ড পৃষ্ঠায় সেট নতুন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন টেক্সটবক্সে নতুন পাসওয়ার্ড প্রদান করুন এবং জমা দিন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য:

  • রিফ্রেশ বা ব্যাক-এ ক্লিক করবেন না।
  • আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করার সময়, পাসওয়ার্ড নীতি সম্পর্কে সতর্ক থাকুন:
    • এটি কমপক্ষে 8টি অক্ষর এবং সর্বাধিক 14টি অক্ষরের হতে হবে।
    • এটিতে বড়হাতের অক্ষর এবং ছোটহাতের অক্ষর উভয়ই অন্তর্ভুক্ত হতে হবে।
    • এতে একটি সংখ্যা থাকতে হবে।
    • এতে একটি বিশেষ অক্ষর থাকতে হবে (যেমন @#$%)।

একটি সাফল্যের বার্তা লেনদেন ID সহ প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যতে উল্লেখের জন্য লেনদেন IDটি সংরক্ষণ করুন।

Data responsive


 

5.5 নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করা

ধাপ 1: পাসওয়ার্ড পুনরুদ্ধার-এ ক্লিক করার পরে নেট ব্যাঙ্কি ব্যবহার করে ই-ফাইলিং-এ লগইন করুন-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 2: আপনাকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। পছন্দের ব্যাঙ্ক নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: ঘোষণাটি পড়ুন এবং বুঝে নিন। চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 4: আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিং লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। নেট ব্যাঙ্কিংয়ের ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগইন করুন।


ধাপ 5: আপনার ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ই-ফাইলিং-এ লগইন করার জন্য প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।


দ্রষ্টব্য: আপনি নেট ব্যাঙ্কিং থেকে লগআউট হবেন এবং ই-ফাইলিং পোর্টালে লগইন হবেন।


ধাপ 6: সফলভাবে লগইন করার পর আপনাকে আপনার ই-ফাইলিং ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। আপনার প্রোফাইলে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন পরিষেবা ব্যবহার করে ই-ফাইলিংয়ের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে পাসওয়ার্ড পরিবর্তন করুন ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

Data responsive

 

4. সম্পর্কিত বিষয়সমূহ