কর ক্রেডিট অসামঞ্জস্য ইউজার ম্যানুয়াল

1. সংক্ষিপ্ত বিবরণ


ই-ফাইলিং পোর্টালে সমস্ত নিবন্ধিত ব্যবহারকারীর (ERI-সহ) জন্য কর ক্রেডিট অসামঞ্জস্য পরিষেবাটি উপলব্ধ। এই পরিষেবার মাধ্যমে, আপনি যে কোনও সংখ্যক রেকর্ডের জন্য প্রাসঙ্গিক মূল্যায়ন বর্ষের জন্য আয়কর রিটার্ন আপলোড করার পরপরই আপনার ই-ফাইল করা আয়কর রিটার্নের কর ক্রেডিটে অসামঞ্জস্য দেখতে পারবেন।

এই পরিষেবাটি উৎসে কর কেটে নেওয়া, উৎসে সংগৃহীত কর, অগ্রিম কর বা আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনার দ্বারা রিপোর্ট করা নিয়মিত মূল্যায়ন করের পরিমাণের যে কোনও অসামঞ্জস্যকে তুলে ধরে। কোনও অসামঞ্জস্যের ক্ষেত্রে, আপনি আপনার তরফ থেকে ত্রুটিগুলি সংশোধন করতে পারেন বা 24Q, 26Q, 27Q,27EQ-এর মতো TDS রিটার্ন/ ফর্মগুলিতে সংশোধন করে কর কর্তনকারীদের দ্বারা সেগুলি সংশোধন করাতে পারেন (একটি সংশোধন সংক্রান্ত অনুরোধ দাখিল করে বা একটি সংশোধিত রিটার্ন দাখিল করে)।

2. এই পরিষেবাটির সুবিধা গ্রহণের পূর্বশর্তসমূহ

  • বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী
  • বৈধ এবং সক্রিয় PAN
  • একটি প্রাসঙ্গিক মূল্যায়ন বর্ষের (AY)কর ক্রেডিট অসামঞ্জস্য পরীক্ষা করার জন্য, সেই প্রাসঙ্গিক মূল্যায়ন বর্ষের জন্য অন্ততপক্ষে একটি আয়কর রিটার্ন দাখিল করা থাকতে হবে
  • TDS এবং/অথবা TCS এবং/অথবা প্রদত্ত আয়কর ই-ফাইলিং পোর্টালে ফর্ম 26AS-এ প্রতিফলিত হয়
  • ERI-সমূহের ক্ষেত্রে: ERI-সমূহ যুক্ত করা উচিত ছিল এবং ERI-র উচিত ছিল করদাতাকে ক্লায়েন্ট হিসেবে যুক্ত করা
  • ERI-সমূহের ক্ষেত্রে: ERI-এর অবস্থা সক্রিয় হতে হবে

3. ধাপে-ধাপে নির্দেশিকা


3.1. কর ক্রেডিট অসামঞ্জস্য় দেখুন

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

Data responsive


ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে, পরিষেবাসমূহ > কর ক্রেডিট অসামঞ্জস্য়-তে ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: কর ক্রেডিট অসামঞ্জস্য় পৃষ্ঠাতে, মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন (যে বছরের আপনি অসামঞ্জস্য়ের বিবরণ দেখতে চান) এবং জমা দিন -এ ক্লিক করুন।

Data responsive


দ্রষ্টব্য : PAN বিকল্পের অধীনে আপনার PAN নম্বরটি আগের থেকেই পূরণ করা থাকবে।

ধাপ 4: আয়কর রিটার্নে আপনার দ্বারা উল্লিখিত TDS এবং/অথবা TCS এবং/অথবা প্রদত্ত আয়কর বিবরণ এবং ফর্ম 26AS-এ প্রতিফলিত তথ্য়ের মধ্যে যে অসামঞ্জস্য় রয়েছে তা প্রদর্শিত হয়।

Data responsive


দ্রষ্টব্য:

  • যদি অসামঞ্জস্য়ের 10টির বেশি রেকর্ড থাকে, তবে এটি (PDF/ XLS ফর্ম্যাটে)ডাউনলোড করার জন্য় ডাউনলোড করুন -এ ক্লিক করুন।
  • যদি অসামঞ্জস্য়ের 10 টি বা তার কম রেকর্ড থাকে, তবে আপনি সেগুলো কর ক্রেডিট অসামঞ্জস্য় পৃষ্ঠায় দেখতে পাবেন। এছাড়া আপনি এটি (PDF/XLS ফরম্যাটে)ডাউনলোডও করতে পারেন ডাউনলোড করুন -এ ক্লিক করে।

Data responsive


3.2. কর ক্রেডিট অসামঞ্জস্য় দেখুন (ERI সমূহের ক্ষেত্রে)

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

Data responsive


ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে, পরিষেবাসমূহ > কর ক্রেডিট অসামঞ্জস্য়-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: কর ক্রেডিট অসামঞ্জস্য় পৃষ্ঠায়, PAN প্রদান করুন (যার বিবরণ আপনি পরীক্ষা করতে চান), মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন (যে বছরের আপনি অসামঞ্জস্য়ের বিবরণ দেখতে চান) এবং জমা দিন -এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 4: নির্বাচিত PAN-এর জন্য দাখিলকৃত ITR-এ উল্লিখিত TDS এবং/অথবা TCS এবং/অথবা প্রদত্ত আয়কর (TDS / TCS ব্যতীত)-এর তথ্যের সাথে ফর্ম 26AS-এ প্রতিফলিত তথ্যের যে অসামঞ্জস্য় রয়েছে, তা প্রদর্শিত হয়।

Data responsive

দ্রষ্টব্য:

  • যদি অসামঞ্জস্য়ের 10টির বেশি রেকর্ড থাকে, তবে এটি (PDF/ XLS ফর্ম্যাটে) ডাউনলোড করার জন্য় ডাউনলোড -এ ক্লিক করুন।
  • যদি অসামঞ্জস্য়ের 10টি বা তার কম রেকর্ড থাকে, তাহলে আপনি সেগুলি কর ক্রেডিট অসামঞ্জস্য় পৃষ্ঠায় দেখতে পাবেন। আপনি এটি (PDF/XLS ফরম্যাটে) ডাউনলোড করতে পারেন ডাউনলোড -এ ক্লিক করে।

Data responsive


4. সম্পর্কিত বিষয়সমূহ