ই-পে ট্যাক্সের অধীনে ট্যাক্স পরিশোধের উপায়

1. সংক্ষিপ্ত বিবরণ

ই-ফাইলিং পোর্টাল (www.incometax.gov.in)-এ একটি সমন্বিত ই-পে কর পরিষেবা উপলব্ধ আছে যার মাধ্যমে করদাতারা সহজে প্রত্যক্ষ কর পরিশোধ করতে পারেন।

আয়কর আইন 1961 অথবা আয়কর আইন 2025 আইনের সঙ্গে অর্থপ্রদান সম্পর্কিত যাই হোক না কেন, কর পরিশোধের উপলব্ধ পদ্ধতিগুলি অপরিবর্তিত থাকবে।

এই প্ল্যাটফর্মটিতে পাঁচটি অর্থপ্রদানের মাধ্যম উপলব্ধ, সেগুলি হল:

  • নেট ব্যাঙ্কিং– ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং লগ ইন ব্যবহার করে।
  • ডেবিট কার্ড – অনুমোদিত ব্যাঙ্কসমূহের ATM/ডেবিট কার্ড ব্যবহার করে।
  • ব্যাঙ্ক কাউন্টারে অর্থপ্রদান করুন (OTC)- নগদ, চেক অথবা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে।
  • RTGS/NEFT - যে কোনো ব্যাঙ্কে জেনারেট করা ম্যান্ডেট ফর্মের মাধ্যমে।
  • পেমেন্ট গেটওয়ে - ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ

আপনি লগইন-পূর্ববর্তী (ই-ফাইলিং পোর্টালে লগইন করার আগে) অথবা লগইন-পরবর্তী (ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে)উভয় মোডেই কর পরিশোধ করতে পারেন।

উপরে উল্লিখিত 5টি অর্থপ্রদান বিকল্পের যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে কর পরিশোধের জন্য সাধারণ পূর্বশর্তসমূহ

লগইন-পূর্ববর্তী

  • কর পরিশোধের জন্য প্রযোজ্য বৈধ PAN/ TAN
  • এককালীন পাসওয়ার্ড পাওয়ার জন্য বৈধ মোবাইল নম্বর।

 

লগইন পরবর্তী

  • ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী (www.incometax.gov.in)

 

3. সাধারণ ধাপসমূহ (অর্থপ্রদানের মাধ্যম নির্বাচন করার আগে)- লগইন-পূর্ববর্তী এবং লগইন-পরবর্তী উভয় ক্ষেত্রেই

3.1 চালান ফর্ম জেনারেট করুন (CRN) (লগইন পরবর্তী)

আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

3.2  ড্যাশবোর্ডে ই-ফাইল > ই-পে কর-এ ক্লিক করুন। ব্যবহারকারীকে আইন নির্বাচনের স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। প্রযোজ্য আইন নির্বাচনের পর চালিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনাকে ই-পে কর-এ নিয়ে যাওয়া হবে।

ই-পে কর পেজে অনলাইনে কর পরিশোধ করতে নতুন অর্থপ্রদান করুন বিকল্পে ক্লিক করুন।

Data responsiveData responsive

3.3 নতুন অর্থপ্রদান করুন পেজে আপনার ক্ষেত্রে প্রযোজ্য কর পরিশোধ টাইলটি বাছাই করে এগিয়ে যান -এ ক্লিক করুন। PAN লগইন/ TAN লগইনের মাধ্যমে চালান তৈরির ক্ষেত্রে প্রযোজ্য টাইল নির্বাচন করতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন

3.4 প্রযোজ্য কর পরিশোধ টাইল বাছাই করার পর উপযুক্ত বছর (মূল্যায়ন বর্ষ/কর বর্ষ), উপখাত, অন্যান্য বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

3.5 কর বিভাজনের বিবরণ যোগ করুন পেজে, কর পরিশোধের মোট রাশি যোগ করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

3.6 অর্থপ্রদানের মাধ্যম বেছে নিন পেজে যান এবং সংশ্লিষ্ট অংশে উল্লেখ করা নির্দেশ অনুযায়ী অর্থ প্রদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

ক্রমিক নং

অর্থপ্রদানের মাধ্যম

ধারাটি দেখুন

1

নেট ব্যাঙ্কিং

বিশদে জানতে ধারা 4 দেখুন

2

ডেবিট কার্ড

বিশদে জানতে ধারা 5 দেখুন

3

ব্যাঙ্ক কাউন্টারে অর্থ প্রদান করুন

বিশদে জানতে ধারা 6 দেখুন

4

RTGS/NEFT

বিশদে জানতে ধারা 7 দেখুন

5

পেমেন্ট গেটওয়ে

বিশদে জানতে ধারা 8 দেখুন

3.7 ই-ফাইলিং পোর্টালে লগইন না করে অর্থপ্রদান করুন- লগইন-পূর্ববর্তী পরিষেবা

3.7.1 ই-ফাইলিং পোর্টালে যান www.incometax.gov.in এবং ই- পে কর -এ ক্লিক করুন।

Data responsive

3.7.2 ই-পে কর পেজে, নিচে দেওয়া স্ক্রিনশটে উল্লেখ করা প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

3.7.3 OTP যাচাইকরণ পেজে, ধাপ 2-তে প্রদত্ত মোবাইল নম্বরে পাওয়া 6 সংখ্যার OTP প্রদান করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

3.7.4 OTP যাচাইয়ের পর, আপনার PAN/TAN এবং আংশিকভাবে গোপন করা আপনার নাম সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হবে। এগিয়ে যাওয়ার জন্য চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

3.7.5 ই-পে কর পেজে আপনার ক্ষেত্রে প্রযোজ্য কর পরিশোধ শ্রেণীতে এগিয়ে যান ক্লিক করে।

  • 26-27 পর্যন্ত এবং তার পূর্ববর্তী মূল্যায়ন বর্ষের কর পরিশোধের জন্য "আয়কর আইন 1961" রেডিও বোতামটি নির্বাচন করুন
  • 2026-27 ও পরবর্তী কর বর্ষের জন্য অর্থ প্রদানের ক্ষেত্রে "আয়কর আইন 2025" নির্বাচন করুন

3.7.6  ধারা 3.3 থেকে 3.6 -এ উল্লেখ করা ধাপগুলিই এক্ষেত্রে কার্যকর হবে

4. মোড 1- নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অর্থপ্রদান

ই-ফাইলিং পোর্টালে (ই-পে কর পরিষেবা) নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে কর পরিশোধের সুবিধা উপলব্ধ অনুমোদিত ব্যাঙ্কগুলির মাধ্যমে। অনুমোদিত ব্যাঙ্কগুলির( 01লা এপ্রিল 2026 অনুযায়ী) তালিকা সংযুক্তি 1-এ উপলব্ধ। অন্যান্য ব্যাঙ্কের জন্য, অনুগ্রহ করে পেমেন্ট গেটওয়ে বা RTGS/NEFT বিকল্প ব্যবহার করুন।

4.1  অর্থপ্রদানের মাধ্যম নির্বাচন করুন পেজে নেট ব্যাঙ্কিং মাধ্যম নির্বাচন করুন এবং বিকল্পগুলি থেকে ব্যাঙ্কের নাম নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

4.2 প্রিভিউ এবং অর্থপ্রদান করুন পেজে প্রদত্ত বিবরণ এবং কর বিভাজনের বিবরণ যাচাই করুন এবং এখনই অর্থপ্রদান করুন-এ ক্লিক করুন।

Data responsive

4.3  চালিয়ে যান-এ ক্লিক করার পর, অনুগ্রহ করে পপ-আপে উল্লিখিত শর্তাবলীগুলি দেখুন এবং এগিয়ে যাওয়ার জন্য চেক বাক্সটি নির্বাচন করুন

Data responsive

4.4  চালিয়ে যান-এ ক্লিক করলে আপনাকে ব্যাঙ্কের লগইন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ব্যবহারকারী অনুমোদিত ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং-এর লগইনের প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং অর্থপ্রদান প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন

4.5  সফলভাবে অর্থপ্রদানের পরে, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ ই-মেল এবং একটি SMS পাবেন। অর্থপ্রদান সফল হলে, অর্থপ্রদানের বিবরণ এবং চালান রসিদ ই-পে কর পেজে অর্থপ্রদানের ইতিহাস ট্যাবে উপলব্ধ হবে।

5.  মোড 2- ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান

অনুমোদিত ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে কর পরিশোধের বিকল্প সকল করদাতার জন্য উপলব্ধ। এই পরিষেবার মাধ্যমে, ই-ফাইলিং পোর্টালে অনলাইনে কর পরিশোধের জন্য অনুমোদিত উপলব্ধ ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে আপনি অনলাইনে (লগইন-পূর্ববর্তী অথবা লগইন-পরবর্তী মোডে) কর পরিশোধ করতে পারেন।

5.1  ডেবিট কার্ড মোড নির্বাচন করুন এবং বিকল্পগুলি থেকে ব্যাঙ্কের নাম নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য: 

  • অনুগ্রহ করে মনে রাখবেন, যেসব করদাতাদের কাছে অনুমোদিত ব্যাঙ্ক (যারা ই-ফাইলিং পোর্টালে ডেবিট কার্ডের মাধ্যমে কর পরিশোধের সুবিধা প্রদান করেন) কর্তৃক ইস্যুকৃত ডেবিট কার্ড রয়েছে, তাঁরা এই পদ্ধতিতে কর পরিশোধ করতে পারবেন।
  • এই মোডের মাধ্যমে কর পরিশোধের জন্য কোনও লেনদেন চার্জ / ফি প্রযোজ্য নয়। বর্তমানে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে কর পরিশোধের জন্য কানাড়া ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে, অনুগ্রহ করে পেমেন্ট গেটওয়ে মাধ্যমটি বেছে নিন।

5.2 প্রিভিউ এবং অর্থপ্রদান করুন পেজে প্রদত্ত বিবরণ এবং কর বিভাজনের বিবরণ যাচাই করুন এবং এখনই অর্থ প্রদান করুন-এ ক্লিক করুন।

Data responsive

5.3  এখনই অর্থপ্রদান করুন ক্লিক করার পর, নিয়ম এবং শর্তাবলীর পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য ব্যবহারকারীকে অবশ্যই নিয়ম এবং শর্তাবলীর চেকবাক্স নির্বাচন করতে হবে এবং তারপর ব্যাঙ্কে জমা করুন বোতামটি ক্লিক করতে হবে।

Data responsive

5.4  ব্যাঙ্কে জমা করুন বোতামটি ক্লিক করার পর, ব্যবহারকারীকে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে, ব্যবহারকারী ব্যাঙ্কের পেজে উল্লিখিত প্রযোজ্য বিবরণ যেমন- কার্ড বিষয়ক তথ্য প্রদান করবেন। বিবরণ প্রদান এবং OTP জমা দেওয়ার পর, ব্যবহারকারীকে ই-ফাইলিং ওয়েবসাইটে পুনরায় নিয়ে যাওয়া হবে।

5.5  সফলভাবে অর্থপ্রদানের পরে, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ ইমেল এবং একটি SMS পাবেন। অর্থপ্রদান সফল হলে, অর্থপ্রদানের বিবরণ এবং চালান রসিদ ই-পে কর পেজে অর্থপ্রদানের ইতিহাস ট্যাবে (লগইন পরবর্তী) উপলব্ধ হবে।

6. মোড 3 – কাউন্টারে অর্থপ্রদান করার মাধ্যমে কর পরিশোধ

"ব্যাঙ্ক কাউন্টারে অর্থপ্রদান করুন"-এর মাধ্যমে কর পরিশোধের সুবিধা সমস্ত করদাতার কাছে ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in(লগইন-পূর্ববর্তী অথবা লগইন-পরবর্তী মোডে)-এ উপলব্ধ। এই পরিষেবার মাধ্যমে, আপনি চালানের ফর্ম (CRN) (নগদ / চেক / ডিমান্ড ড্রাফটের মাধ্যমে) তৈরি করার সময় আপনার দ্বারা নির্বাচিত ব্যাঙ্কের কাউন্টারে অর্থ প্রদান করে কর পরিশোধ করতে পারেন।

আপনি লগইন-পূর্ববর্তী (ই-ফাইলিং পোর্টালে লগইন করার আগে) বা লগইন-পরবর্তী (ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে) মোডে "ব্যাঙ্ক কাউন্টারে অর্থপ্রদান করুন" ব্যবহার করে কর পরিশোধ করতে পারেন।

এই বিকল্পটি কোনো কোম্পানি করদাতা অথবা এমন কোনো ব্যক্তি (কোম্পানি ব্যতীত), যার ক্ষেত্রে আয়কর বিধিমালা 2026 -এর বিধি 333 অনুযায়ী ধারা 63-এর বিধান প্রযোজ্য, তারা এই বিকল্পটি ব্যবহার করতে পারবেন না।

করদাতারা অনুমোদিত ব্যাঙ্কগুলির কাউন্টারে কর পরিশোধের জন্য এই মোডটি ব্যবহার করতে পারেন।

  • কর পরিশোধের জন্য স্বাক্ষরিত চালান ফর্মের একটি কপি এবং অর্থপ্রদানের মাধ্যম (নগদ,চেক অথবা ডিম্যান্ড ড্রাফট) সহ নির্বাচিত অনুমোদিত ব্যাঙ্কের শাখায় জমা দিতে হবে।
  • এই মোডে 10,000/- (দশ হাজার টাকা মাত্র)-এর বেশি টাকা নগদে কর পরিশোধের জন্য অনুমোদিত নয়।
  • এই মোডের মাধ্যমে কর পরিশোধের জন্য কোনও লেনদেন চার্জ / ফি প্রযোজ্য নয়।

6.1  অর্থপ্রদানের মাধ্যম নির্বাচন করুন পেজে ব্যাঙ্ক কাউন্টারে অর্থপ্রদান করুনমাধ্যমটি নির্বাচন করুন এবং চেক, নগদ অথবা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে অর্থ প্রদান করুন বিকল্পটি নির্বাচন করুন এবং তারপর বিকল্পগুলি থেকে ব্যাঙ্কের নাম নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

6.2 প্রিভিউ এবং ডাউনলোড চালান ফর্ম পেজে প্রদত্ত বিবরণ এবং কর বিভাজনের বিবরণ যাচাই করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

6.3 চালান ফর্ম সফল ভাবে জেনারেট করা হবে। চালান ফর্মটি (CRN) প্রিন্ট করুন এবং নির্বাচিত ব্যাঙ্ক-এর যেকোনো শাখায় গিয়ে অর্থপ্রদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

Data responsive

6.4  সফলভাবে অর্থপ্রদানের পরে, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ ই-মেল এবং একটি SMS পাবেন। অর্থপ্রদান সফল হলে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য চালানের রসিদ ডাউনলোড করা যেতে পারে। অর্থপ্রদানের বিবরণ এবং চালান রসিদ লগইন-পরবর্তী ই-পে কর পেজে অর্থপ্রদানের ইতিহাস ট্যাবের অধীনে পাওয়া যাবে।

7. মোড 4 – RTGS/NEFT-এর মাধ্যমে অর্থপ্রদান

“RTGS/NEFT”-এর মাধ্যমে কর পরিশোধের সুবিধা সকল করদাতার জন্য ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in (লগইন পূর্ববর্তী অথবা লগইন পরবর্তী মোডে)-এ উপলব্ধ। এই পরিষেবায়, RTGS/NEFT-এর মাধ্যমে আপনি কর পরিশোধ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য:

  • করদাতারা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে RTGS/NEFT মোড ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন।
  • ই-ফাইলিং পোর্টালে ই-পে কর পরিষেবা ব্যবহার করে একটি CRN তৈরি করার পরেই এই সুবিধাটি পাওয়া যাবে।

7.1  অর্থপ্রদানের মোড নির্বাচন করুন পেজে, RTGS/NEFT মোড নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

7.2 প্রিভিউ এবং ম্যান্ডেট ফর্ম ডাউনলোড করুন পেজে প্রদত্ত বিবরণ এবং কর বিভাজনের বিবরণ যাচাই করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

7.3 ম্যান্ডেট ফর্মটি সফল ভাবে জেনারেট হবে। ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করুন (CRN) এবং অর্থ প্রদানের জন্য RTGS/NEFT সুবিধা প্রদানকারী যে কোনও ব্যাঙ্ক শাখায় যান। এছাড়াও আপনি উপলব্ধ ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করে করের পরিমাণও প্রেরণ করতে পারেন [এই সুবিধাভোগীর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যান্ডেট ফর্মে উপলব্ধ সুবিধাভোগীর বিবরণ সহ যোগ করতে হবে এবং অতিরিক্ত অ্যাকাউন্টে করের পরিমাণ স্থানান্তর করতে হবে]।

Data responsive

7.4  সফলভাবে অর্থপ্রদানের পরে, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ ই-মেল এবং একটি SMS পাবেন। অর্থপ্রদান সফল হলে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য চালানের রসিদ ডাউনলোড করা যেতে পারে। অর্থপ্রদানের বিবরণ এবং চালান রসিদ ই-পে কর পেজে অর্থপ্রদানের ইতিহাস ট্যাবে পাওয়া যাবে।

8. মোড 5 - পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থপ্রদান

পেমেন্ট গেটওয়ের বিকল্পের মাধ্যমে কর পরিশোধের সুবিধা সকল করদাতার জন্য ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ উপলব্ধ। এই পরিষেবার মাধ্যমে, আপনি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে (লগইন-পূর্ববর্তী বা লগইন-পরবর্তী মোডে) কর পরিশোধ করতে পারেন যা আপনাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট-ব্যাঙ্কিং এবং UPI-এর মাধ্যমে কর পরিশোধ করতে দেয়। নির্বাচিত পেমেন্ট গেটওয়েটি নিজস্ব পেজে নিয়ে যাবে এবং সেই গেটওয়ের সাথে উপলব্ধ সমস্ত বিকল্প প্রদর্শন করবে। এই পদ্ধতিতে কর পরিশোধের ক্ষেত্রে, করের পরিমাণের উপর সংযুক্তি 2 অনুযায়ী লেনদেন ফি প্রযোজ্য হবে।

বর্তমানে ই-ফাইলিং পোর্টালে (ই-পে কর পরিষেবা) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কর পরিশোধের সুবিধা কেবলমাত্র অনুমোদিত ব্যাঙ্কগুলিতেই উপলব্ধ

8.1  অর্থপ্রদানের মাধ্যম নির্বাচন করুন পেজে পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

8.2 প্রিভিউ এবং অর্থপ্রদান করুন পেজে প্রদত্ত বিবরণ এবং কর বিভাজনের বিবরণ যাচাই করুন এবং এখনই অর্থ প্রদান করুন-এ ক্লিক করুন।

Data responsive

8.3 নিয়ম ও শর্তাবলী পড়ুন এবং নির্বাচন করুন এবং ব্যাঙ্কে জমা করুন-এ ক্লিক করুন। (আপনাকে পেমেন্ট গেটওয়ের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি লগইন করতে পারেন বা নেট ব্যাঙ্কিং / ডেবিট / ক্রেডিট কার্ড / UPI এর বিবরণ লিখতে পারেন এবং অর্থ প্রদান করতে পারেন)।

(পেমেন্টের বিকল্প নির্বাচন করার আগে, আপনি পাঁচটি পেমেন্ট গেটওয়ের লেনদেন ফি (সংযুক্তি 2 অনুযায়ী) তুলনা করে দেখতে পারেন)

8.4  সফলভাবে অর্থপ্রদানের পরে, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ ই-মেল এবং একটি SMS পাবেন। অর্থপ্রদান সফল হলে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য চালানের রসিদ ডাউনলোড করা যেতে পারে। অর্থপ্রদানের বিবরণ এবং চালান রসিদ ই-পে কর পেজে অর্থপ্রদানের ইতিহাস ট্যাবে পাওয়া যাবে।

সংযুক্তি 1: অনুমোদিত ব্যাঙ্কের তালিকা (1লা এপ্রিল 2026 অনুযায়ী)

ক্রমিক নং.

ব্যাঙ্কের নাম

1

অ্যাক্সিস ব্যাঙ্ক

2

বন্ধন ব্যাঙ্ক

3

ব্যাঙ্ক অফ বরোদা

4

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

5

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

6

কানাড়া ব্যাঙ্ক

7

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

8

সিটি ইউনিয়ন ব্যাঙ্ক

9

DCB ব্যাঙ্ক

10

ফেডারেল ব্যাঙ্ক

11

HDFC ব্যাঙ্ক

12

ICICI ব্যাঙ্ক

13

IDBI ব্যাঙ্ক

14

ইন্ডিয়ান ব্যাঙ্ক

15

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

16

ইন্দাসইন্ড ব্যাঙ্ক

17

জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক

18

কারুর বৈশ্য ব্যাঙ্ক

19

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

20

পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক

21

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

22

RBL ব্যাঙ্ক

23

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক

24

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

25

UCO ব্যাঙ্ক

26

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া

27

ধনলক্ষ্মী ব্যাঙ্ক

28

IDFC ফার্স্ট ব্যাঙ্ক

29

কর্ণাটক ব্যাঙ্ক

30

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

31

তামিলনাড মার্চেন্টাইল ব্যাঙ্ক

32

ইয়েস ব্যাঙ্ক

33

DBS ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড

সংযুক্তি 2: লেনদেন ফি

পেমেন্ট গেটওয়ে ফি- ফেডেরাল ব্যাঙ্ক

 

পেমেন্টের মাধ্যম

লেনদেন চার্জ (টাকা)

নেট ব্যাঙ্ককিং

সুবিধা ফি 

HDFC ব্যাঙ্ক - 12 টাকা*

ICICI ব্যাঙ্ক - 9 টাকা*

SBI ব্যাঙ্ক - 7 টাকা*

অ্যাক্সিস ব্যাঙ্ক - 7 টাকা*

অন্যান্য ব্যাঙ্ক (ফেডারেল ব্যাঙ্ক) - 5 টাকা*

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য <2,000)

NIL 

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য >=2,000)

NIL 

ক্রেডিট কার্ড (ফেডারেল ব্যাঙ্ক)

0.85%* 

ক্রেডিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

0.85% * 

RuPay সমর্থিত ডেবিট কার্ড

NIL 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI)

NIL 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) (BHIM-UPI QR কোড)

NIL 

*@18% হারে অতিরিক্ত GST ধার্য করা হবে

 

 

পেমেন্ট গেটওয়ে চার্জ - কানাড়া ব্যাঙ্ক 

 

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেন চার্জ (টাকা) 

নেট ব্যাঙ্কিং (HDFC/ICICI/ইয়েস)

14 টাকা*

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

6 টাকা*

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য <2,000) 

NIL 

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য >=2,000) 

NIL 

ক্রেডিট কার্ড (কানাড়া ব্যাঙ্ক)

0.90%* 

ক্রেডিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

0.90%* 

RuPay সমর্থিত ডেবিট কার্ড

NIL 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI)

NIL 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) (BHIM-UPI QR কোড) 

NIL 

* @18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেন চার্জ (টাকা)

নেট ব্যাঙ্কিং (অ্যাক্সিস/HDFC/ICICI/কোটাক/SBI)

7 টাকা*

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

5 টাকা*

ডেবিট কার্ড (ভিসা/মাস্টার কার্ড)- 2000 টাকা অবধি

Nil 

ডেবিট কার্ড (VISA / মাস্টার কার্ড)- 2000 টাকার অধিক

Nil

ডেবিট কার্ড (RuPay) / UPI / UPI QR 

Nil 

ক্রেডিট কার্ড (মাস্টার/VISA/RuPay) 

0.80%* 

ক্রেডিট কার্ড (আন্তর্জাতিক)

2.75%* 

*@18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ-SBI ব্যাঙ্ক

অর্থপ্রদানের মাধ্যম

লেনদেন মূল্য (টাকা) 

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

5.08 টাকা*

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)(লেনদেন মূল্য <2,000)

প্রযোজ্য নয়

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)(লেনদেন মূল্য >=2,000)

প্রযোজ্য নয়

ক্রেডিট কার্ড (SBI ব্যাঙ্ক)

প্রযোজ্য নয়

ক্রেডিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

প্রযোজ্য নয়

RuPay সমর্থিত ডেবিট কার্ড

প্রযোজ্য নয়

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI) 

Nil 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) (BHIM-UPI QR কোড) 

Nil 

*@18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ - HDFC ব্যাঙ্ক

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেন চার্জ (টাকা)

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

প্রযোজ্য নয়

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য <2,000) 

NIL 

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক) (লেনদেন মূল্য >=2,000)

NIL 

ক্রেডিট কার্ড (HDFC ব্যাঙ্ক)

0.72%* 

ক্রেডিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

0.80%* 

 RuPay সমর্থিত ডেবিট কার্ড

Nil 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI) 

Nil 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) (BHIM-UPI QR কোড) 

Nil 

*@ 18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেন চার্জ (টাকা) 

নেট ব্যাঙ্কিং

15 টাকা*

ডেবিট কার্ড - 2000 টাকার নিম্নে

0.40%* 

ডেবিট কার্ড - 2000 টাকার ঊর্ধ্বে

0.90%* 

ক্রেডিট কার্ড - 2000 টাকার ঊর্ধ্বে

1.00%* 

ক্রেডিট কার্ড EMI- মাস্টার/ভিসা/RuPay 

1.00%* 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI)

Nil 

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) 

Nil 

*@ 18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ- বন্ধন ব্যাংক

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেনের চার্জ (টাকা) 

নেট ব্যাঙ্কিং (HDFC/ICICI/ইয়েস)

12 টাকা* 

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

8 টাকা*

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)(লেনদেন মূল্য <2,000)

NIL 

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)(লেনদেন মূল্য >=2,000)

NIL

ক্রেডিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

1.00% (সুবিধা ফি)

RuPay সমর্থিত ডেবিট কার্ড

NIL 

*@ 18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে

 

পেমেন্ট গেটওয়ে চার্জ- ICICI  

অর্থপ্রদানের মাধ্যম 

লেনদেন চার্জ (টাকা) 

নেট ব্যাঙ্কিং (অ্যাক্সিস/HDFC/ICICI/কোটাক/SBI/ইয়েস)

7 টাকা*

নেট ব্যাঙ্কিং (অন্যান্য ব্যাঙ্ক)

5 টাকা*

RuPay সমর্থিত ডেবিট কার্ড

NIL 

ডেবিট কার্ড (অন্যান্য ব্যাঙ্ক)

12/-টাকা + 0.15%

রিটেল ক্রেডিট কার্ড

0.85% 

কর্পোরেট ক্রেডিট কার্ড

0.78% 

*@ 18% হারে অতিরিক্ত GST আরোপিত হবে