Do not have an account?
Already have an account?


1. আমি কি আমার ফাইল করা ফর্ম ডাউনলোড করতে পারি?
হ্যাঁ। আপনি ই-ফাইল> আয়কর ফর্ম > ফাইল করা ফর্ম দেখুন-এর অধীনে ই-ফাইলিং পোর্টাল থেকে ফাইল করা ফর্মের PDF সংস্করণ ডাউনলোড করতে পারেন।


2. ফাইল করা ফর্মগুলি কারা দেখতে পারেন?
ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত যে কোনো ব্যক্তি তাঁর নিজের বা তাঁর অনুমোদিত প্রতিনিধি দ্বারা ফাইল করা ফর্মগুলি দেখতে পাবেন।


3. কিভাবে একজন CA আগে ফাইল করা ফর্ম 15CA / 15CB দেখতে পারেন?
CA লগইন বা TAN লগইন সহ ব্যবহারকারীরা ই-ফাইলিং পোর্টালে ফাইল করা ফর্ম দেখুন পরিষেবার মাধ্যমে ফর্ম 15CA / 15CB দেখতে পারেন।


4. ফাইল করা ফর্মগুলি দেখুন-এর অধীনে আমি কোন ফর্মগুলি দেখতে পারি?
আপনার বা আপনার হয়ে আপনার অনুমোদিত প্রতিনিধি দ্বারা ফাইল করা সমস্ত বিধিবদ্ধ ফর্মগুলি দেখতে সক্ষম হবেন। আপনার হয়ে আপনার CAর দ্বারা ফাইল করা ফর্মগুলি আপনাকে ও আপনার CA, উভয়কেই দেখানো হবে।


5. আমি কি ই-ফাইলিং পোর্টালে ম্যানুয়ালি ফাইল করা আমার পূর্ববর্তী ফর্মটি দেখতে পারি?
না, আপনি ই-ফাইলিং পোর্টালে ম্যানুয়ালি ফাইল করা পূর্ববর্তী ফর্মগুলি দেখতে পারবেন না।


6. আমি কীভাবে আমার ফাইল করা ফর্মটিতে পরিবর্তন করতে পারবো?
একবার ফাইল করা হয়ে গেলে আপনি আর ফর্ম সংশোধন করতে পারবেন না। তবে, যদি আয়কর আইন/ বিধি অনুসারে এর সময়সীমা শেষ না হয়ে থাকে, তাহলে আপনি একটি নতুন ফর্ম ফাইল করতে পারেন এবং আগে জমা দেওয়া ফর্মটি বাতিল বলে গণ্য হবে।