1. সংক্ষিপ্ত বিবরণ
যাদের ব্যবসা (B2B/B2C/both) যাদের মোট বিক্রয় / টার্নওভার / পূর্ববর্তী বর্ষের মোট প্রাপ্তরাশি ₹50 কোটি ছাড়িয়ে গেছে, সেই সমগ্র নথিভুক্ত ব্যবহারকারীদের জন্য যোগ নির্ধারিত পেমেন্ট মোড পরিষেবা সহজলভ্য। আয়কর আইন, 1961 এর 269SU (1 জানুয়ারি 2020থেকে প্রযোজ্য) ধারার অধীনে, এবং আয়কর নিয়ম 1962এর 119AA ধারার অধীনে আদেশ অনুযায়ী, এই পরিষেবা দ্বারা আপনি নিদির্ষ্ট অর্থপ্রদান মোডগুলির বিশদ সরবরাহের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন।
আয়কর নিয়ম, 1962 এর 119AA ধারার অধীনে নিদির্ষ্ট অর্থপ্রদান মোডগুলি হল:
- RuPay দ্বারা চালিত ডেবিট কার্ড
- ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI)
- ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস দ্রুত প্রতিক্রিয়া কোড (UPI QR কোড) (BHIM-UPI QR কোড)
আপনি যদি উক্ত শর্ত মেনে চলতে ব্যর্থ হন, তবে আয়কর আইন, 1961 এর 271DB ধারার অধীনে প্রতিদিন ₹ 5000 / - জরিমানা ধার্য হবে।
2. পূর্বশর্তসমূহ
নীচে সমস্ত শর্ত পূরণ করে এমন ব্যবহারকারীদের জন্য এটি এককালীন সম্মতি:
- ব্যবসার মালিক (B2B / B2C / উভয়)
- পূর্ববর্তী বছরের ঠিক আগের বছরের সমগ্র বিক্রয়, টার্নওভার বা মোট প্রাপ্ত রাশি ₹50 কোটি ছাড়িয়ে গেছে
- ই-ফাইলিং পোর্টালে নথিভুক্ত ব্যবহারকারী
- বৈধ ও সক্রিয় PAN
- পূর্ববর্তী বছরের ঠিক আগের বছরের জন্য ITR 3 / ITR 5 / ITR 6 দায়ের করা হয়েছে।
3. ধাপে - ধাপের গাইড
ধাপ 1: আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ডের দ্বারা ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

ধাপ2: যদি আয়কর আইন, 1961 এর 269SU ধারার অধীনে সাম্প্রতিক আয়কর রিটার্নের (ITR) ভিত্তিতে আর্থিক বছরে আপনার সমগ্র বিক্রয় / টার্নওভার / ব্যবসায় থেকে মোট প্রাপ্ত রাশি ₹50 কোটি ছাড়িয়ে যায়, তাহলে আপনাকে নিদির্ষ্ট অর্থপ্রদান মোড পেজে নেভিগেট করা হবে যেখানে আপনাকে 269 SU ধারার অধীনে প্রতিপালনের অবস্থা সরবরাহ করতে হবে, এবং আয়কর বিধি 1962 এর 119AA ধারার অধীনে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করার জন্য সরবরাহিত নির্ধারিত বৈদ্যুতিন মোডগুলি আপডেট করতে হবে।
নিদির্ষ্ট অর্থপ্রদান মোড পেজে, এগিয়ে যেতে চালিয়ে যান ক্লিক করুন।

ধাপ 3: চালিয়ে যান ক্লিক করে, ব্যবসায়ের বিশদ লিখুন এবং সেভ করে ক্লিক করুন।

প্রযোজ্য অন্যান্য ব্যবসা যুক্ত করতে অন্য ব্যবসা যোগ করুন ক্লিক করুন।
| শ্রেণী | অনুচ্ছেদ |
| B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছর প্রাপ্ত মোট পরিমাণের 95% এর কম নগদ ব্যতীত অন্য মোডে প্রাপ্ত) / B2C বিক্রয় মডেল / B2B এবং B2C বিক্রয় মডেল উভয়ের জন্য | অনুচ্ছেদ 3.1 এ যান |
| B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট পরিমাণের কমপক্ষে 95% নগদ ব্যতীত অন্য মোডে প্রাপ্ত) | 3.2 অনুচ্ছেদে যান |
| সম্মতির জন্য কেসে নিদির্ষ্ট অর্থপ্রদান মোড উপলব্ধ নয় | 3.3 অনুচ্ছেদে যান |
অনুচ্ছেদ 3.1. B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট পরিমাণের 95% এর কম পরিমাণ নগদ ব্যতীত অন্য মোডে প্রাপ্ত) / B2C বিক্রয় মডেল / B2B এবং B2C বিক্রয় মডেলের দুটোই
ধাপ 1: ব্যবসার বিশদ যোগ করার পরে, বিক্রয় মডেল নির্বাচন করুন যেমন শুধুমাত্র ব্যবসা থেকে ব্যবসায়ের (B2B) জন্য বা শুধুমাত্র ব্যবসা থেকে গ্রাহক (B2C) বা দুটোরই (B2B এবং B2C)যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য।

ধাপ 2: আপনার যদি একটি B2B ব্যবসা থাকে এবং পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট রাশির 95 % নগদ ব্যতীত অন্য মোডে হয়, তাহলে না নির্বাচন করে, চালিয়ে যান ক্লিক করুন।

ধাপ 3: নির্বাচন করুন হ্যাঁ , যদি আপনার নিদির্ষ্ট বৈদ্যুতিন মোডে পেমেন্ট গ্রহণ করার সুবিধা থাকে।

বি:দ্র:
- আপনি যদি নির্বাচন করেনশুধুমাত্র ব্যবসা থেকে ব্যবসা (B2B), এবং পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট রাশির অন্তত 95 % নগদ ব্যতীত অন্য মোডে নিয়ে থাকেন, তবে 3.2 অনুচ্ছেদের ধাপ অনুসরণ করুন। B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট পরিমাণের সমষ্টির অন্তত 95% নগদ ব্যতীত অন্য কোনও মোডে হয়েছিল)
- আপনার যদি নিদির্ষ্ট মোডে পেমেন্ট গ্রহণ করার সুবিধা না থাকে, তাহলে অনুগ্রহ করে অনুচ্ছেদ 3.3 অনুসারে পদক্ষেপ গ্রহণ করুন। নিদির্ষ্ট অর্থপ্রদান মোড উপলব্ধ না হওয়া ক্ষেত্রে সম্মতি।
ধাপ 4:প্রবেশ করুন মার্চেন্ট ID নম্বর, মার্চেন্টের নাম এবং আন্ডারলাইনিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ।

টীকা: আপনি সংশ্লিষ্ট বিকল্পগুলি ক্লিক করে যোগ করতে পারেন একাধিক মার্চেন্ট ID, মার্চেন্ট প্রতিষ্ঠানের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
ধাপ 5: প্রবেশ করুনইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) (BHIM-UPI) বিশদ – আন্ডারলাইং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ এবং BHIM UPI ID প্রবেশ করুন।

টীকা: আপনি সংশ্লিষ্ট বিকল্পগুলিতে ক্লিক করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং UPI ID যোগ করতে পারেন।
ধাপ 6: নির্বাচন করুন রূপায়ণের তারিখ মেনে নিন, ডিসক্লেমার এবং ক্লিক করুন জমা ।

ধাপ 7:ক্লিক করুন হ্যাঁ আপনার উত্তর নিশ্চিত করার জন্য।

ধাপ 8: জমা দেওয়ার পরে, একটি লেনদেন ID সহ একটি সাফল্য বার্তা। অনুগ্রহ করে ভবিষ্যৎ উল্লেখের জন্য ট্র্যান্স্যাক্শন ID টি মনে রাখুন।

বি:দ্র:
- আপনি আপনার ই-ফাইলিং পোর্টালের সাথে নথিভুক্ত ইমেল আইডি এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ ইমেল এবং একটি SMS বার্তাও পাবেন।
- প্রতিক্রিয়া জমা দেওয়ার পরে, আপনি যে কোনও সময় যথাক্রমে প্রতিক্রিয়া দেখতে বা ডাউনলোড করতে পারেন, প্রতিক্রিয়া দেখুন এবং প্রতিক্রিয়া ডাউনলোড করুনবিকল্পগুলির মাধ্যমে।
অনুচ্ছেদ 3.2. B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট পরিমাণের সমষ্টির অন্তত 95 % নগদ ব্যতীত অন্য কোনও মোডে হয়েছিল )
ধাপ 1 : ব্যবসার বিশদ যোগ করার পরে, বিক্রয় মডেল নির্বাচন করুনএর হিসাবে কেবল ব্যবসা থেকে ব্যবসা (B2B) এবং নির্বাচন করুন হ্যাঁ , যদি পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট রাশির অন্তত 95 নগদ ব্যতীত অন্য মোডে হয়, ক্লিক করুন চালিয়ে যান ।

ধাপ 2: ঘোষণাগুলি নির্বাচন করে মেনে নিন এবং ক্লিক করুন জমা করুন ।

ধাপ 3: ক্লিক করুন হ্যাঁ আপনার উত্তর নিশ্চিত করার জন্য।

ধাপ 4: জমা দেওয়ার পরে, একটি লেনদেন ID সহ একটি সাফল্য বার্তা। অনুগ্রহ করে ভবিষ্যৎ উল্লেখের জন্য ট্র্যান্স্যাক্শন ID টি মনে রাখুন।

বি:দ্র:
- আপনি ই-ফাইলিং পোর্টালে নথিভুক্ত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তাও পাবেন।
- প্রতিক্রিয়া জমা দেওয়ার পরে, আপনি যে কোনও সময় যথাক্রমে প্রতিক্রিয়া দেখতে বা ডাউনলোড করতে পারেন, প্রতিক্রিয়া দেখুন এবং প্রতিক্রিয়া ডাউনলোড করুনবিকল্পগুলির মাধ্যমে।
অনুচ্ছেদ 3.3. নিদির্ষ্ট অর্থপ্রদান মোড উপলব্ধ না হওয়া কেসে সম্মতি।
ধাপ 4: ব্যবসার বিশদ যোগ করার পরে, বিক্রয় মডেল নির্বাচন করুন যেমন কেবল ব্যবসা থেকে ব্যবসায় (B2B) , বা ব্যবসা থেকে গ্রাহক (B2C) বা উভয় (B2B এবং B2C) যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য।

ধাপ 5: আপনার যদি একটি B2B ব্যবসা থাকে এবং পূর্ববর্তী বছরে প্রাপ্ত মোট রাশির 95% এর কম নগদ ব্যতীত অন্য কোনও মোডে হয়ে থাকে, নির্বাচন করুন না ক্লিক করুন চালিয়ে যান ।

ধাপ 6: নির্বাচন করুন না যদি আপনার নিদির্ষ্ট বৈদ্যুতিন মোডে পেমেন্ট গ্রহণ করার সুবিধা না থাকে।

বি:দ্র:
- আপনি যদি নির্বাচন করেন কেবল ব্যবসা থেকে ব্যবসা (B2B) এবং পূর্ববর্তী বছরের মধ্যে প্রাপ্ত মোট রাশির কমপক্ষে 95% নগদ ব্যতীত অন্য মোডে হয়ে থাকে, অনুচ্ছেদ অনুসারে ধাপগুলি অনুসরণ করুন 3.2 B2B বিক্রয় মডেল (পূর্ববর্তী বছরের মধ্যে প্রাপ্ত মোট রাশির কমপক্ষে 95 % নগদ ব্যতীত অন্য মোডে হয়ে থাকে)
ধাপ 7: প্রবেশ করুন রূপায়ণের সম্ভাব্য তারিখ এবং ব্যর্থতার কারণ আয়কর আইন, 1961 - এ বর্ণিত নিদির্ষ্ট অর্থপ্রদান মোড স্থাপন মেনে নেবার জন্য ডিসক্লেমার এবং ক্লিক করুনজমা করুন ।

টীকা: আয়কর আইন, 1961 এর 271DB ধারার অধীনে পেমেন্ট গ্রহণের বৈদ্যুতিন মোডগুলি প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে প্রতি খেলাপী দিনের জন্য জরিমানা ধার্য হবে।
ধাপ 8: জমা দেওয়ার পরে, একটি লেনদেন ID সহ একটি সাফল্য বার্তা। অনুগ্রহ করে ভবিষ্যৎ উল্লেখের জন্য ট্র্যান্স্যাক্শন ID টি মনে রাখুন।

বি:দ্র:
- আপনি ই-ফাইলিং পোর্টালে নথিভুক্ত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তাও পাবেন।
- প্রতিক্রিয়া জমা দেওয়ার পরে, আপনি যে কোনও সময় যথাক্রমে প্রতিক্রিয়া দেখতে বা ডাউনলোড করতে পারেন, প্রতিক্রিয়া দেখুন এবং প্রতিক্রিয়া ডাউনলোড করুনবিকল্পগুলির মাধ্যমে।