1. সংক্ষিপ্ত বিবরণ
ই-যাচাইকরণ পরিষেবাটি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত এবং নিবন্ধিত নয়- উভয় প্রকার ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
আপনি উপলব্ধ মোডের যে কোনো একটি ব্যবহার করে আপনার আয়কর রিটার্ন ই-যাচাই করতে পারেন। এছাড়াও, আপনি সফলভাবে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্য ই-ফাইলিং পোর্টালে অন্য কোনও আয়কর সম্পর্কিত জমা / পরিষেবা / প্রতিক্রিয়া / অনুরোধগুলি যাচাই করতে পারেন। আপনি ই-যাচাইয়ের জন্য উপলব্ধ নিম্নলিখিত যে কোনো একটি মোড বেছে নিতে পারেন:
- ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র
- আধার OTP
- বৈদ্যুতিন যাচাইকরণ কোড (ব্যাঙ্ক অ্যাকাউন্ট / ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করে)
- বৈদ্যুতিন যাচাইকরণ কোড (ব্যাঙ্ক ATM - অফলাইন পদ্ধতি ব্যবহার করে)
- নেট ব্যাঙ্কিং
2. এই পরিষেবা পাওয়ার পূর্ব শর্তাবলী
- বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী
- স্বীকৃতি নম্বর (ই-ফাইলিং পোর্টালে লগ ইন না করে ITR ই-যাচাই করুন)
- আপনি একটি রিটার্ন ফাইল করেছেন বা আপনার হয়ে (ITR যাচাই করার জন্য) একজন ERI রিটার্ন ফাইল করেছেন
| ই-যাচাইকরণ পদ্ধতি | পূর্বশর্ত |
| ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র |
|
| আধারের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরের পাঠানো OTP |
|
| ব্যাঙ্ক অ্যাকাউন্ট EVC / ডিম্যাট অ্যাকাউন্ট EVC |
|
| নেট ব্যাঙ্কিং |
|
3. ধাপে-ধাপে নির্দেশিকা
| ক্রমিক সংখ্যা | প্রেক্ষাপট | ধারা |
| 1 |
নিম্নলিখিত বিকল্পগুলি দ্বারা আপনার ITR (ফাইল করার পর অবিলম্বে) বা কোনো আয়কর সম্পর্কিত জমা / পরিষেবা / প্রতিক্রিয়া / অনুরোধকে ই-যাচাই করুন: |
|
| a | DSC* | অনুচ্ছেদ 3.1 পড়ুন |
| b | আধার OTP জেনারেট করুন | অনুচ্ছেদ 3.2 পড়ুন |
| c | বিদ্যমান আধার OTP | অনুচ্ছেদ 3.3 পড়ুন |
| d | বিদ্যমান EVC | অনুচ্ছেদ 3.4 পড়ুন |
| e | ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.5 পড়ুন |
| f | ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.6 পড়ুন |
| g | নেট ব্যাঙ্কিং** | অনুচ্ছেদ 3.7 পড়ুন |
| h | ব্যাঙ্ক ATM বিকল্পের মাধ্যমে EVC জেনারেট করুন (অফলাইন পদ্ধতি) | অনুচ্ছেদ 3.8 পড়ুন |
| 2 |
আপনার ITR লগইন করার পূর্বে / লগইন করার পরে ই-যাচাই করুন।নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য:
গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: অনুগ্রহ করে মনে রাখবেন যে, 29.07.2022 তারিখে প্রদত্ত বিজ্ঞপ্তি নং 5/2022, যা 01/08/2022 থেকে কার্যকর হয়েছে, সেটি অনুসারে, ITR-V ই-যাচাই করা বা জমা দেওয়ার সময়সীমা হল আয়ের রিটার্নটি ফাইল করার তারিখ থেকে 30 দিন। তবে যদি রিটার্নটি 31.07.2022 তারিখে বা এর আগে ফাইল করা হয়, তাহলে পূর্ববর্তী 120 দিনের সময়সীমাটি এক্ষেত্রে প্রযোজ্য হবে। |
ধারা3.9 (লগইন পূর্ববর্তী) বা ধারা3.10 (লগইন পরবর্তী) দেখে নিন |
আপনার আয়কর রিটার্নগুলি দাখিল করার পরে (আমি পরে রিটার্ন যাচাই করবো বিকল্প নির্বাচন করা ব্যতীত) অবিলম্বে আপনি যদি আপনার ITR ই-যাচাই করতে চান তাহলে ই-যাচাইকরণের নির্বাচিত বিকল্প হিসাবে আপনি ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র ব্যবহার করতে পারেন।
**শুধুমাত্র ই-ফাইলিং পোর্টালে লগ ইন করার পরেই ই-যাচাইয়ের অগ্রাধিকারযুক্ত বিকল্প হিসাবে আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন।
3.1 ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) ব্যবহার করে ই-যাচাই
দ্রষ্টব্য:আয়কর রিটার্নগুলি জমা দেওয়ার সময় আপনি যদি পরে ই-যাচাই করুন বিকল্পটি নির্বাচন করে থাকেন তাহলে আপনি ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র ব্যবহার করে আপনার ITR ই-যাচাই করতে পারবেন না। আপনি যদি ফাইলিংয়ের অব্যবহিত পরে আপনার ITR ই-যাচাই করেন, তাহলে ই-যাচাইকরণ বিকল্প হিসেবে DSC ব্যবহার করতে পারেন।
ধাপ 1: ই-যাচাই পেজে গিয়ে, নির্বাচন করুন আমি ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) ব্যবহার করে ই-যাচাই করতে চাই।
ধাপ 2: আপনার পরিচয় যাচাই করুন পেজে, এমসাইনার ইউটিলিটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন নির্বাচন করুন।
ধাপ 3: এমসাইনার ইউটিলিটি ডাউনলোড এবং ইনস্টল সম্পূর্ণ হলে, আপনার পরিচয় যাচাই করুন পেজে আমি এমসাইনার ইউটিলিটি ডাউনলোড এবং ইনস্টল করেছি নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 4: তথ্য স্বাক্ষর পেজে, আপনার সরবরাহকারী, শংসাপত্র নির্বাচন করুন এবং সরবরাহকারীর পাসওয়ার্ড প্রদান করুনস্বাক্ষর-এ ক্লিক করুন।
একটি সফল বার্তা প্রদর্শিত হয়, যাতে একটি লেনদেন ID দেওয়া থাকে। অনুগ্রহ করে ভবিষ্যত রেফারেন্সের জন্য লেনদেন ID-টি সংগ্রহ করে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.2 আধার OTP জেনারেট করার পর ই-যাচাই করুন
ধাপ 1: ই-যাচাই পেজে, আমি আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরের OTP ব্যবহার করে যাচাই করতে চাই নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 2: আধার OTP পেজে, আমি আমার আধারের বিশদ বিবরণ যাচাই করতে সম্মত চেকবক্স নির্বাচন করুন এবং আধার জেনারেট করুন-এ ক্লিক করুন।
ধাপ 3: আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত 6-সংখ্যার OTP প্রদান করুন এবং যাচাইকরণ-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
- সঠিক OTP প্রদান করার জন্য আপনার 3 টি সুযোগ বাকি আছে।
- স্ক্রিনে OTP মেয়াদোত্তীর্ণ কাউন্টডাউন টাইমার আপনাকে OTPর মেয়াদ শেষ হওয়ার সময় জানাবে।
- পুনরায় OTP পাঠান-এ ক্লিক করলে, একটি নতুন OTP জেনারেট হবে এবং তা পাঠানো হবে।
একটি সফল বার্তা প্রদর্শিত হয়, যাতে একটি লেনদেন ID দেওয়া থাকে। অনুগ্রহ করে ভবিষ্যত রেফারেন্সের জন্য লেনদেন ID-টি সংগ্রহ করে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.3 বিদ্যমান আধার OTP ব্যবহার করে ই-যাচাই করুন
ধাপ 1: ই-যাচাই পেজে, আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে আমার ইতিমধ্যে একটি OTP আছে নির্বাচন করুন|
ধাপ 2: আপনার প্রাপ্ত 6-সংখ্যার OTP প্রদান করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
- সঠিক OTP প্রদান করার জন্য আপনার 3 টি সুযোগ বাকি আছে।
- স্ক্রিনে OTP মেয়াদোত্তীর্ণ কাউন্টডাউন টাইমার আপনাকে OTPর মেয়াদ শেষ হওয়ার সময় জানাবে।
- পুনরায় OTP পাঠান-এ ক্লিক করলে, একটি নতুন OTP জেনারেট হবে এবং তা পাঠানো হবে।
একটি সফল বার্তা প্রদর্শিত হয়, যাতে একটি লেনদেন ID দেওয়া থাকে। অনুগ্রহ করে ভবিষ্যত রেফারেন্সের জন্য লেনদেন ID-টি সংগ্রহ করে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.4 বিদ্যমান বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) ব্যবহার করে ই-যাচাই করুন
ধাপ 1: ই-যাচাইকরণ পেজে, আমার কাছে ইতিমধ্যেই একটি বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) রয়েছে নির্বাচন করুন।
ধাপ 2: EVC প্রদান করুন টেক্সটবক্সে EVC প্রদান করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
লেনদেন ID এবং EVC সহ একটি সফল বার্তা পেজ প্রদর্শিত হবে। অনুগ্রহ করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য লেনদেন ID এবং EVC লিখে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.5 ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) সৃষ্টি হওয়ার পর ই-যাচাই করুন।
ধাপ 1: ই-যাচাই পেজে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বারা নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- EVC জেনারেট করা হবে এবং তা আপনার পূর্বে যাচাইকৃত ও EVC সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ID তে পাঠানো হবে।
- যদি আপনি এখনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে পূর্ব-যাচাইকৃত না করে থাকেন তাহলে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারকারী ম্যানুয়ালটি দেখুন এবং কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পূর্ব-যাচাইকৃত ও EVC সক্রিয় করবেন তা জানুন।
ধাপ 2: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ও ইমেল ID তে পাঠানো EVC টি EVC প্রদান করুন টেক্সটবক্সে দিন এবংই-যাচাইকরণ-এ ক্লিক করুন।
লেনদেন ID এবং EVC সহ একটি সফল বার্তা পেজ প্রদর্শিত হবে। অনুগ্রহ করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য লেনদেন ID এবং EVC লিখে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.6 ডিম্যাট অ্যাকাউন্ট দ্বারা বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) জেনারেট হওয়ার পর ই-যাচাই করুন
ধাপ 1: ই-যাচাই পেজে গিয়ে, ডিম্যাট অ্যাকাউন্ট দ্বারা নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- EVC জেনারেট করা হবে এবং তা আপনার পূর্ব-যাচাইকৃত ও EVC সক্ষম ডিম্যাট অ্যাকাউন্টের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ID তে পাঠানো হবে।
- যদি আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এখনো পর্যন্ত পূর্ব-যাচাইকৃত না করে থাকেন তাহলে, আমার ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহারকারী ম্যানুয়াল দেখুন এবং কীভাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট পূর্ব-যাচাইকৃত ও EVC সক্রিয় করা হয় তা জানুন।
ধাপ 2: আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর ও ইমেল IDতে পাঠানো EVCটি EVC প্রদান করুন টেক্সটবক্সে লিখুন এবং ই-যাচাই-এ ক্লিক করুন।
লেনদেন ID এবং EVC সহ একটি সফল বার্তা পেজ প্রদর্শিত হবে। অনুগ্রহ করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য লেনদেন ID এবং EVC লিখে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.7 নেট ব্যাঙ্কিং ব্যবহার করে ই-যাচাই করুন
ধাপ 1: ই-যাচাই পেজে, নেট ব্যাঙ্কিং দ্বারা নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 2: যে ব্যাঙ্কের মাধ্যমে আপনি ই-যাচাই করতে চান তা নির্বাচন করুন এবংএগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 3: দাবিত্যাগটি সম্পর্কে পড়ুন ও বুঝুন। এগিয়ে যান-এ ক্লিক করুন
দ্রষ্টব্য: এটির পরে, আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিং লগইন পেজে নিয়ে যাওয়া হবে।
ধাপ 4: আপনার নেট ব্যাঙ্কিং ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহারের দ্বারা আপনার নেট ব্যাঙ্কিংয়ে লগইন করুন।
ধাপ 5: আপনার ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ই-ফাইলিংয়ে লগইন করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
দ্রষ্টব্য: আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে লগ আউট হয়ে যাবেন, এবং ই-ফাইলিং পোর্টালে লগ ইন হবেন।
ধাপ 6: সফল লগইনের পর, আপনাকে ই-ফাইলিং ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। সংশ্লিষ্ট ITR / ফর্ম / পরিষেবাতে যান এবং ই-যাচাইতে ক্লিক করুন। আপনার ITR / ফর্ম / পরিষেবা সফলভাবে ই-যাচাই করা হবে।
একটি সফল বার্তা প্রদর্শিত হয়, যাতে একটি লেনদেন ID দেওয়া থাকে। অনুগ্রহ করে ভবিষ্যত রেফারেন্সের জন্য লেনদেন ID-টি সংগ্রহ করে রাখুন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
3.8 ব্যাঙ্কের ATM-এর মাধ্যমে (অফলাইন পদ্ধতিতে) বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) জেনারেট করুন
ধাপ 1: আপনার ব্যাঙ্কের ATM-এ যান এবং আপনার ATM কার্ড সোয়াইপ করুন।
দ্রষ্টব্য: কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক দ্বারাই এই ব্যাঙ্ক ATM দ্বারা EVC জেনারেট পরিষেবাটি প্রদান করা হয়।
ধাপ 2: PIN লিখুন।
ধাপ 3 : আয়কর ফাইলিংয়ের জন্য EVC জেনারেট করুন নির্বাচন করুন।
EVC ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ID তে পাঠানো হবে।
দ্রষ্টব্য:
- আপনার PAN সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে এবং সেই PAN ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে।
- যে ব্যাঙ্কের মাধ্যমে আপনি EVC জেনারেট করতে পারবেন তার তালিকা - অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ICICI ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ধাপ 4: ই-যাচাইকরন পছন্দসই বিকল্প হিসাবে আমার কাছে ইতিমধ্যেই একটি বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) রয়েছে নির্বাচনের দ্বারা জেনারেট করা EVC-টি রিটার্নের ই-যাচাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য ধারা 3.4 বিদ্যমান EVC ব্যবহারকারী ম্যানুয়ালটি দেখুন।
3.9 রিটার্ন ই-যাচাই করুন (লগইন পূর্ববর্তী)
ধাপ 1: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে যান এবং রিটার্ন ই-যাচাই করুন-এ ক্লিক করুন
ধাপ 2: রিটার্ন ই-যাচাই করুন পেজে, আপনার PAN প্রদান করুন, নির্ধারণ বর্ষ নির্বাচন করুন, ফাইল করা ITR-এর স্বীকৃতি নম্বর এবং আপনার কাছে উপলব্ধ মোবাইল নম্বর প্রদান করুন ও এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 3: ধাপ2 তে লেখা মোবাইল নম্বরে প্রাপ্ত 6-সংখ্যার মোবাইল OTP প্রদান করুন।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
- সঠিক OTP প্রদান করার জন্য আপনার 3 টি সুযোগ বাকি আছে।
- স্ক্রিনে OTP মেয়াদোত্তীর্ণ কাউন্টডাউন টাইমার আপনাকে OTPর মেয়াদ শেষ হওয়ার সময় জানাবে।
- পুনরায় OTP পাঠান-এ ক্লিক করলে, একটি নতুন OTP জেনারেট হবে এবং তা পাঠানো হবে।
ধাপ 4: জমা দিন-এ ক্লিক করুন।
| আপনি যদি ফাইল করার 120/30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন | ধাপ 5-এ যান ( আবেদন জমা দেওয়ার বিলম্ব মকুবের জন্য) |
| আপনি যদি ফাইল করার 120/30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন | সরাসরি ধাপ 7-এ যান |
ধাপ 5: আপনি যদি ফাইল করার 120 / 30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন, তবে ঠিক আছে-তে ক্লিক করুন।
ধাপ 6: বিলম্ব মুকুবের অনুরোধ জমা দেওয়ার জন্য, ড্রপডাউন থেকে বিলম্বের কারণ নির্বাচন করুন এবং এগিয়ে যান -এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: যদি আপনি ড্রপডাউন থেকে অন্যান্য নির্বাচন করে থাকেন তাহলে, মন্তব্য টেক্সটবক্সে বিলম্বের কারন প্রদান করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 7: এগিয়ে যাওয়ার জন্য নীচের সারণিটি দেখুন:
| ই-যাচাইকরণের মোড (যেকোনো একটি নির্বাচন করুন) | ধারা |
| আধার OTP জেনারেট করুন | অনুচ্ছেদ 3.2 পড়ুন |
| বিদ্যমান আধার OTP | অনুচ্ছেদ 3.3 পড়ুন |
| বিদ্যমান EVC | অনুচ্ছেদ 3.4 পড়ুন |
| ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.5 পড়ুন |
| ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.6 পড়ুন |
| ব্যাঙ্ক ATM বিকল্পের মাধ্যমে EVC জেনারেট করুন (অফলাইন পদ্ধতি) | অনুচ্ছেদ 3.8 পড়ুন |
3.10 রিটার্ন ই-যাচাই (লগইন পরবর্তী)
ধাপ 1: ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।
ধাপ 2: ই-ফাইল >আয়কর রিটার্ন>রিটার্ন ই-যাচাই করুন-এ ক্লিক করুন।
ধাপ 3: রিটার্ন ই-যাচাই করুন পেজে, অযাচাইকৃত রিটার্নের জন্য ই-যাচাই-এ ক্লিক করুন।
| আপনি যদি ফাইল করার 120/30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন | ধাপ 4-এ যান ( আবেদন জমা দেওয়ার বিলম্ব মকুবের জন্য) |
| আপনি যদি ফাইল করার 120/30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন | সরাসরি ধাপ 6-এ যান |
ধাপ 4: আপনি যদি ফাইল করার 120 / 30 দিন পরে রিটার্নটির ই-যাচাই করেন, তবে ঠিক আছে-তে ক্লিক করুন।
ধাপ 5: বিলম্বের জন্য ক্ষমার অনুরোধ জমা করার পর, ড্রপডাউন থেকে বিলম্বের কারণ নির্বাচন করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: যদি আপনি ড্রপডাউন থেকে অন্যান্য নির্বাচন করেন, তাহলে মন্তব্য টেক্সটবক্সে বিলম্বের কারণ প্রদান করুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 6: এগিয়ে যাওয়ার জন্য নিম্নের সারণিটি দেখুন।
| ই-যাচাইকরণের মোড (যেকোনো একটি নির্বাচন করুন) | ধারা |
| আধার OTP জেনারেট করুন | অনুচ্ছেদ 3.2 পড়ুন |
| বিদ্যমান আধার OTP | অনুচ্ছেদ 3.3 পড়ুন |
| বিদ্যমান EVC | অনুচ্ছেদ 3.4 পড়ুন |
| ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.5 পড়ুন |
| ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করুন | অনুচ্ছেদ 3.6 পড়ুন |
| নেট ব্যাঙ্কিং | অনুচ্ছেদ 3.7 পড়ুন |
| ব্যাঙ্ক ATM বিকল্পের মাধ্যমে EVC জেনারেট করুন (অফলাইন পদ্ধতি) | অনুচ্ছেদ 3.8 পড়ুন |