Do not have an account?
Already have an account?

1 EVC কি?
বৈদ্যুতিন যাচাইকরণ কোড (EVC) একটা 10-সংখ্যার অক্ষরযুক্ত কোড যা বৈদ্যুতিন পদ্ধতিতে কোনও জিনিস যাচাই করার জন্য, ই-ফাইল পোর্টালে লগইন করার জন্য বা পাসওয়ার্ড রিসেট করতে ব্যবহার করার জন্য আপনার নিবন্ধিত মোবাইলে পাঠানো হয়। আপনি কোনো আইটেম বৈদ্যুতিন পদ্ধতিতে যাচাই করতে(যেমন: বিধিবদ্ধ ফর্মের ই-যাচাই, আয়কর রিটার্ন ই-যাচাই, রিফান্ড পুনরায় প্রেরণের অনুরোধ ই-যাচাই, কোনো নোটিশের উত্তর) বা ই-ফাইলিং পোর্টালে লগইন করতে বা পাসওয়ার্ড রিসেট করতে EVC ব্যবহার করতে পারেন।

2. আমি কি অন্য কোনো ব্যক্তির জন্য EVC জেনারেট করতে পারি বা অন্য কেউ কি আমার হয়ে EVC জেনারেট করতে পারে?
যদি কোনও ব্যক্তি কোনও একটি বিশেষ সত্ত্বার প্রধান যোগাযোগকারী হন তাহলে সেই স্বতন্ত্র করদাতা নিজের জন্য এবং (কোম্পানি ব্যতীত) অন্য কোনও PAN বা TAN-এর জন্য EVC জেনারেট করতে পারেন। স্বতন্ত্র করদাতা যদি কোনও PAN-এর প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তাহলে তিনি অন্য কোনও PAN ব্যবহারকারীর জন্য EVC জেনারেট করতে পারেন।

3. কোনও কোম্পানি কি EVCর মাধ্যমে তাদের রিটার্ন যাচাই করতে পারে ?
না। EVC দ্বারা কোনো কোম্পানি আয়কর রিটার্ন যাচাই করতে পারে না। DSC দিয়ে তার রিটার্ন যাচাই করতে হবে।

4. আমি যে অ্যকাউন্টে EVC জেনারেট করার চেষ্টা করছি তার সঙ্গে কি আমার PAN লিঙ্ক করা বাধ্যতামূলক?
হ্যাঁ, EVC জেনারেট করতে আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করছেন তার সঙ্গে আপনার PAN লিঙ্ক করা বাধ্যতামূলক।
আপনি যদি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, নেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্ক ATM দিয়ে EVC জেনারেট করেন তাহলে ঐ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার PAN লিঙ্ক করতে হবে।
যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে EVC জেনারেট করেন, তাহলে ঐ একই ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আপনার PAN লিঙ্ক করতে হবে।

5. জেনারেট করা EVC কতক্ষণ বৈধ থাকে?
জেনারেট করা EVC তৈরি করার পর 72 ঘন্টা পর্যন্ত বৈধ থাকবে।

6. আমি কি 72 ঘন্টার মধ্যে একই EVC একাধিকবার ব্যবহার করে বিভিন্ন রিটার্ন ই-যাচাই করতে পারি?
না, বিভিন্ন রিটার্ন ই-যাচাই করতে আপনি একই EVC ব্যবহার করতে পারেন না। আপনাকে বৈদ্যুতিন পদ্ধতিতে যাচাই করতে প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষেত্রে নতুন একটা EVC জেনারেট করতে হবে।

7. আমি EVC ব্যবহার করে আমার রিটার্ন যাচাই করেছি, তা সত্ত্বেও কি আমাকে ITR V র নথিপত্রের প্রতিলিপি CPC ব্যাঙ্গালোরে পাঠাতে হবে?
না, EVC দিয়ে আপনার রিটার্ন ই-যাচাই করা হলে ITR V-এর প্রতিলিপি CPC ব্যাঙ্গালোরে পাঠাতে হবে না।

8. EVC জেনারেট করতে আমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই। আমি কি যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি না কেবলমাত্র ই-ফাইলিং পোর্টালের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে?
যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই-ফাইলিং পোর্টালের সঙ্গে লিঙ্ক করা আছে এবং বৈধকৃত আছে, আপনি শুধু তার মাধ্যমে EVC জেনারেট করতে পারেন।

9. আমি কি এর আগে ফাইল করা রিটার্ন যা এখনও বৈধকরণের জন্য পরে আছে তা যাচাই করতে পারি ?
হ্যাঁ, যদি যাচাইকরণের সময়সীমা শেষ না হয়ে থাকে বা বিলম্বটি উপযুক্ত আয়কর কর্তৃপক্ষ দ্বারা ক্ষমা করা হয়।

10. আমি কিভাবে ব্যাঙ্ক ATM বিকল্প দিয়ে EVC জেনারেট করতে পারি?
ব্যাঙ্ক ATM বিকল্প দিয়ে EVC জেনারেট করতে হলে, সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার PAN লিঙ্ক হতে হবে এবং ই-ফাইলিং পোর্টালে একই PAN নিবন্ধন করতে হবে। লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি ATM-এ আপনার ডেবিট কার্ড সোয়াইপ করে/ঢুকিয়ে "আয়কর ফাইলিং করার জন্য PIN "-এর বিকল্প বেছে নিতে পারেন। ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ID তে EVC পাঠানো হবে।

11. কোন কোন ব্যাঙ্ক আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করতে দেবে?
ই-ফাইলিং পোর্টালের সঙ্গে লিঙ্ক করা এবং বৈধকৃত নিম্নোক্ত যে কোনও ব্যাঙ্কের মাধ্যমে আপনি EVC জেনারেট করতে পারেন:

  • এলাহাবাদ ব্যাঙ্ক
  • অন্ধ্র ব্যাঙ্ক
  • ব্যাঙ্ক অফ বরোদা
  • কানাড়া ব্যাঙ্ক
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ফেডারেল ব্যাঙ্ক
  • HDFC ব্যাঙ্ক
  • ICICI ব্যাঙ্ক
  • IDBI ব্যাঙ্ক
  • কারুর বৈশ্য ব্যাঙ্ক
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
  • ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  • সারস্বত ব্যাঙ্ক
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • সিন্ডিকেট ব্যাঙ্ক
  • ইউকো ব্যাঙ্ক
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

12. আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে EVC জেনারেট করার আগে আমাকে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমার ডিম্যাট অ্যাকাউন্টের প্রাক-বৈধকরণ করাতে হবে?
হ্যাঁ, EVC জেনারেট করার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রাক-বৈধকরণ করানো প্রয়োজন।