Do not have an account?
Already have an account?

1. আমি কিভাবে আমার রিটার্ন ফাইলিং-এর জন্য প্রযোজ্য আয়কর ফর্ম টি পেতে পারি?
ই-ফাইল মেনুতে গিয়ে আয়কর ফর্মের অপশনে , আপনি সংক্ষিপ্ত বর্ণনাসহ সব সকল শ্রেনীর উপলব্ধ আয়কর ফর্মের তালিকা পাবেন। সবকটা শ্রেণীতে যে তালিকা পাওয়া যাবে তার মধ্যে থেকে আপনার ফাইলিং-এর জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ফর্ম(গুলি) বেছে নিন।

2. আমার জন্য কি কি ই-যাচাইকরণের বিকল্প উপলব্ধ আছে?
নিম্নলিখিত ই - যাচাইকরণ বিকল্পগুলি উপলব্ধ আছে। আপনি আপনার জন্য সবচেয়ে উপযুক্তটি বেছে নিতে পারেন:

  • আধার OTP
  • ই.ভি.সি (ইতিমধ্যে উপলব্ধ ই.ভি.সি বা জেনারেট হতে বাকি আছে এমন ই.ভি.সি)
  • ডি.এস.সি

কয়েকটা নির্দিষ্ট ফর্মের ক্ষেত্রে, শুধুমাত্র ডি.এস.সি দিয়েই ই-যাচাইকরণ করা যাবে।

3. আপলোড করার আগে আমি কি ফর্মে অফলাইন পরিবর্তন করতে পারি?
হ্যাঁ, ফর্মটি অফলাইনে ভর্ত্তি করে উপলব্ধ য়ূটিলিটির মাধ্যমে ই-ফাইল পোর্টালে আপলোড করা সম্ভব। ই-ফাইল পোর্টাল থেকেই এই সুবিধাটি ডাউনলোড করে নেওয়া যাবে।

4. আমার হয়ে অন্য কেউ কি ফর্মগুলি আপলোড করতে পারে?
হ্যাঁ, কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রে, করদাতা তার হয়ে আরেকজন ব্যক্তিকে ফর্ম আপলোড করার জন্য নির্বাচন করতে পারেন এবং তাকে সেই অনুমোদন দিতে পারেন। প্রতিনিধিস্বরূপ ব্যবহারকারী হিসাবে অনুমতি দেওয়া/রেজিস্টার করার ম্যানুয়ালে কাকে প্রতিনিধি করা যায় সে বিষয়ে আরও তথ্য দেওয়া আছে।