AY 2026-27 -এ বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রযোজ্য রিটার্ন ও ফর্মসমূহ
ঘোষণা: এই পৃষ্ঠার বিষয়বস্তু শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণ এবং সাধারণ নির্দেশনা প্রদানের জন্য, এটি সম্পূর্ণ বা বিস্তারিত নয়।
|
|||||
|
এই রিটার্নটি এমন একজন বসবাসকারীর জন্য প্রযোজ্য (সাধারণভাবে বসবাসকারী নয়) যাঁর নিম্নোক্ত উৎস থেকে ₹50 লক্ষ পর্যন্ত মোট আয় রয়েছে |
|||||
|
|||||
|
দ্রষ্টব্য: নিম্নলিখিত ব্যক্তিরা ITR-1 ব্যবহার করতে পারবেন না: a) কোনও কোম্পানির অধিকর্তা b) স্বল্পমেয়াদী মূলধন লাভ আছে c) আয়কর আইন, 1961 -এর ধারা 112A অনুযায়ী ₹ 1,25,000-এর অধিক দীর্ঘমেয়াদী মূলধনী লাভ রয়েছে d) পূর্ববর্তী বছরের যে কোনও সময় কোনও তালিকাভুক্ত নয় এমন ইক্যুইটি শেয়ারের মালিকানা ছিল e) ভারতের বাইরে অবস্থিত কোনও সম্পত্তি (যে কোনও সংস্থায় আর্থিক বিনিয়োগ সহ) রয়েছে f) ভারতের বাইরে অবস্থিত যে কোনও অ্যাকাউন্টে স্বাক্ষর করার ক্ষমতা রয়েছে g) ভারতের বাইরে যে কোনও উৎস থেকে আয় রয়েছে h)এমন একজন ব্যক্তি যাঁর ক্ষেত্রে আয়কর আইন, 1961-এর 194N ধারার অধীনে কর কেটে নেওয়া হয়েছে i)এমন একজন ব্যক্তি যাঁর ক্ষেত্রে ESOP-তে করের পেমেন্ট বা কর স্থগিত করা হয়েছে j) আয়ের যে কোনও খাতের অধীনে কোনও ক্ষতি হয়েছে কিনা বা কোনো ক্ষতি এগিয়ে নিয়ে আসা বা ক্যারিড ফরওয়ার্ড হয়েছে কিনা k) যাঁর মোট আয় ₹50 লক্ষের বেশি (112A ধারার অধীনে ₹1,25,000 পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভ (LTCG) বাদে) |
|||||
|
2. ITR-2 - স্বতন্ত্র ব্যক্তি( যাঁরা ITR 1-এর জন্য যোগ্য নয়) এবং HUFএর জন্য প্রযোজ্য |
||
|
এই রিটার্নটি স্বতন্ত্র ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য প্রযোজ্য |
||
|
|
||
|
3. ITR-3- স্বতন্ত্র ব্যক্তি/ এবং HUF এর জন্য প্রযোজ্য |
||
|
এই রিটার্নটি স্বতন্ত্র ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য প্রযোজ্য |
||
|
|
||
|
4. ITR-4 (SUGAM) – স্বতন্ত্র ব্যক্তি/ HUF এবং ফার্মের জন্য প্রযোজ্য (LLP ব্যতীত) |
|||||
|
এই রিটার্ন কোনও স্বতন্ত্র ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) জন্য প্রযোজ্য, যিনি সাধারণ বসবাসকারী ছাড়া অন্য কোনও বসবাসকারী বা কোনও সংস্থা (LLP ব্যতীত) যাঁর ব্যবসা বা পেশার থেকে মোট আয় অনুমানমূলক ভিত্তিতে গণনা করা হয় (আয়কর আইন, 1961-এর 44AD / 44ADA / 44AE -ধারার অধীনে) এবং যাঁর নিম্নলিখিত উৎসগুলির যেকোনো একটি থেকে আয় রয়েছে :
|
|||||
|
|
|||||
|
দ্রষ্টব্য 1: ITR-4 এমন কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন না যিনি:
দ্রষ্টব্য 2: ITR-4 (Sugam) বাধ্যতামূলক নয়। এটি একটি সরলীকৃত রিটার্ন ফর্ম যা একজন করদাতা তার ইচ্ছানুযায়ী ব্যবহার করতে পারেন, যদি তিনি আয়কর আইন, 1961-এর ধারা 44AD, 44ADA বা 44AE অনুযায়ী অনুমানের ভিত্তিতে ব্যবসা বা পেশা থেকে মুনাফা ও লাভ ঘোষণা করার যোগ্য হন।
|
|||||
প্রযোজ্য ফর্মসমূহ (আয়কর আইন, 1961 অনুযায়ী):
|
1.ফর্ম 12BB -কর ছাড়ের জন্য কর্মচারীর দাবির বিবরণ (আয়কর আইন, 1961-এর 192 ধারার অধীনে) |
|
|
প্রদান করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
নিয়োগকর্তার কাছে একজন কর্মচারী |
উৎসে কর (TDS) গণনার উদ্দেশ্যে HRA, LTC, গৃহ ঋণের উপর সুদের ছাড়, কর সাশ্রয় দাবি / যোগ্য পেমেন্ট বা বিনিয়োগের উপর ছাড়ের প্রমাণ বা বিবরণ |
|
2. ফর্ম 16 - বেতনের উৎস থেকে কেটে নেওয়া করের শংসাপত্র (আয়কর আইন, 1961 এর ধারা 203 এর অধীনে) |
|
|
প্রদান করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
আর্থিক বছরের শেষে একজন নিয়োগকর্তা(গণ) তার কর্মচারীর কাছে |
প্রদেয় / ফেরতযোগ্য কর গণনার উদ্দেশ্যে কর্মচারীর আয়, কেটে নেওয়া / ছাড় এবং উৎস থেকে কেটে নেওয়া কর |
|
3. ফর্ম 16A – বেতন ব্যতীত অন্যান্য আয়ের উপর TDS প্রদানের জন্য আয়কর আইন, 1961-এর 203 ধারার অধীনে শংসাপত্র |
|
|
প্রদান করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
প্রাপককে প্রদানকারী |
ফর্ম 16A হল উৎস থেকে কেটে নেওয়া কর (TDS) শংসাপত্র যাতে ত্রৈমাসিক প্রকাশিত TDS, প্রদানের প্রকৃতি এবং আয়কর বিভাগে জমা হওয়া TDS প্রদানের রাশি লিপিবদ্ধ থাকে |
|
4. ফর্ম 67- ভারতের বাইরে কোনও দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে আয় এবং ফরেন ট্যাক্স ক্রেডিটের বিবরণ |
|
|
জমা করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
একজন করদাতা দ্বারা, আয়কর আইন,1961-এর ধারা139(1) এর অধীনে ITR প্রদানের জন্য পূর্বনির্ধারিত তারিখে বা তার আগে |
ভারতের বাইরের কোনো দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে আয় এবং দাবিকৃত ফরেন ট্যাক্স ক্রেডিট |
|
5. ফর্ম 26 AS |
AIS (বার্ষিক তথ্য বিবৃতি) |
|
প্রদান করা হয়েছে: আয়কর বিভাগ (এটি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ: লগইন > ই-ফাইল > আয়কর রিটার্ন > ফর্ম 26AS দেখুন) |
প্রদান করা হয়েছে: আয়কর বিভাগ (আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে এটি অ্যাক্সেস করা যেতে পারে) ই-ফাইলিং পোর্টালে লগইন করুন > AIS |
|
ফর্মে প্রদত্ত বিবরণ: উৎস থেকে কর কেটে নেওয়া / সংগ্রহ করা হয়েছে। |
ফর্মে প্রদত্ত বিবরণ:
অন্যান্য তথ্য (যেমন বিচারাধীন/সম্পন্ন কার্যক্রম, GST সংক্রান্ত তথ্য, বিদেশ সরকারের কাছ থেকে প্রাপ্ত তথ্য ইত্যাদি।)
|
|
6. ফর্ম 15G -বসবাসকারী করদাতার (কোম্পানি বা ফার্ম না হয়েও) কর কেটে নেওয়া ছাড়াই নির্দিষ্ট প্রাপ্ত রাশি দাবি করার ঘোষণা |
|
|
জমা করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
60 বছরের কম বয়সী একজন স্বতন্ত্র ব্যক্তি বা HUF বা অন্য কোনো ব্যক্তি (কোম্পানি/সংস্থা ব্যতীত অন্য কেউ) সুদের আয়ের উপর TDS না কাটার জন্য ব্যাঙ্কের কাছে জানাতে হবে, যদি তাঁর আয় মৌলিক ছাড়ের সীমার নিচে থাকে |
অর্থ বর্ষের আনুমানিক আয় |
|
7. ফর্ম 15H - একজন বসবাসকারীর(যাঁর বয়স 60 বছর বা তার বেশি) দ্বারা কর কেটে নেওয়া ছাড়াই নির্দিষ্ট প্রাপ্ত রাশি দাবি করার ঘোষণা |
|
|
জমা করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
60 বছর বা তার বেশি বয়সের একজন বসবাসকারী স্বতন্ত্র ব্যক্তি সুদ আয়ের উপর TDS না কাটার জন্য ব্যাংকের কাছে জমা দেবেন |
অর্থ বর্ষের আনুমানিক আয় |
|
8. ফর্ম 10E - আয়কর আইন, 1961-এর 89(1) ধারার অধীনে ছাড় দাবি করার জন্য আয়ের বিবরণ দাখিল করার ফর্ম যখন বেতন বকেয়া বা অগ্রিমে প্রদান করা হয় |
|
|
ধারা 89(1)-এর অধীনে ITR-এ ছাড় দাবি করার জন্য স্বতন্ত্র ব্যক্তি দ্বারা জমা করা হয়েছে |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
আয়কর বিভাগের একজন কর্মচারী |
1.বকেয়া বেতন / অগ্রিম বেতন 2.গ্র্যাচুইটি 3.বরখাস্তের জন্য ক্ষতিপূরণ 4. পেনশনের লঘুকরণ |
AY 2026-27*** -এর জন্য় ট্য়াক্স স্ল্য়াবগুলি
নতুন কর ব্যবস্থা বনাম পুরনো কর ব্যবস্থা:
অর্থ আইন 2023-এর মাধ্যমে 2024-25 মূল্যায়ন বর্ষ থেকে ধারা 115BAC-এর বিধানসমূহ সংশোধন করা হয়েছে, যাতে স্বতন্ত্র ব্যক্তি, HUF, AOP (সমবায় সমিতি ব্যতীত), (BOI) এবং/অথবা কৃত্রিম বিচার বিভাগীয় ব্যক্তির জন্য নতুন কর ব্যবস্থায় পরিণত করা যায়। তবে, যোগ্য করদাতাদের কাছে ডিফল্ট কর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে পুরোনো কর ব্যবস্থার অধীনে কর প্রদানের বিকল্প রয়েছে। পুরোনো কর ব্যবস্থা বলতে নতুন কর ব্যবস্থা প্রবর্তনের আগে বিদ্যমান আয়কর গণনা ব্যবস্থা এবং স্ল্যাবের পদ্ধতিকে বোঝায়। পুরোনো কর ব্যবস্থায়, করদাতাদের বিভিন্ন কর কেটে নেওয়ার এবং ছাড় দাবি করার সুযোগ থাকে। তবে, পুরোনো কর ব্যবস্থার তুলনায় ডিফল্ট কর ব্যবস্থায় করের হার কম এবং ছাড়ের সুযোগও খুব কম।
ব্যবসায়িক নয় এমন ক্ষেত্র:
"অ-ব্যবসায়িক ক্ষেত্রে", ডিফল্ট কর ব্যবস্থা পরিবর্তন করার বিকল্পটি প্রতি বছর সরাসরি ITR-এ প্রয়োগ করা যেতে পারে এবং এই ধরনের ITR আয়কর আইন, 1961-এর ধারা 139(1)-এর অধীনে নির্দিষ্ট নির্ধারিত তারিখের মধ্যে বা তার আগে জমা করতে হবে।
ব্যবসায়িক ক্ষেত্রে:
ব্যবসা ও পেশা থেকে আয় করা যোগ্য করদাতাদের ক্ষেত্রে, যদি মূল্যায়নকারী ডিফল্ট কর ব্যবস্থা (নতুন কর ব্যবস্থা) থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাঁদের আয়কর আইন, 1961-এর 139 (1) ধারা অনুযায়ী নির্ধারিত তারিখে বা তার আগে ফর্ম-10-IEA জমা দিতে হবে। এছাড়াও, এই ধরনের বিকল্প প্রত্যাহারের উদ্দেশে অর্থাৎ ডিফল্ট কর ব্যবস্থায় (নতুন কর ব্যবস্থা) পুনরায় প্রবেশের জন্য আয়কর আইন, 1961-এর 139 (1) ধারা অনুযায়ী নির্দিষ্ট তারিখের আগে বা তার আগে ফর্ম নং 10-IEA জমা দিতে হবে। তবে, পুরনো কর ব্যবস্থা থেকে প্রত্যাহার এবং ডিফল্ট কর ব্যবস্থায় (নতুন কর ব্যবস্থা) পুনরায় প্রবেশের বিকল্প শুধুমাত্র পরবর্তী মূল্যায়ন বর্ষে পাওয়া যায় এবং ব্যবসা এবং পেশা থেকে আয় করা যোগ্য করদাতাদের জন্য এটি জীবনে মাত্র একবারই পাওয়া যাবে।
|
পুরনো কর ব্যবস্থা |
আয়কর আইন, 1961-এর 115BAC ধারার অধীনে নতুন কর ব্যবস্থা |
||
|
আয়কর স্ল্য়াব |
আয়কর হার |
আয়কর স্ল্য়াব |
আয়কর হার |
|
₹ 2,50,000 পর্যন্ত |
Nil
|
₹ 4,00,000 পর্যন্ত |
Nil |
|
₹ 2,50,001 – |
₹ 2,50,000-এর উপর 5% |
₹ 4,00,001 – |
₹ 4,00,000 -এর উপর 5% |
|
₹ 5,00,001 – |
₹ 12,500+ ₹ 5,00,000-এর উপর 20% |
₹ 8,00,001 – |
₹ 20,000 + ₹ 8,00,000-এর উপর 10% |
|
₹ 10,00,000-এর উপর |
₹ 1,12,500 +₹ 10,00,000-এর উপর 30% |
₹ 12,00,001 – ₹ 16,00,000 |
₹ 60,000 + ₹ 12,00,000 -এর উপর 15% |
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 +₹ 16,00,000 -এর উপর 20% |
||
|
|
₹ 20,00,001 - ₹ 24,00,000 |
₹ 2,00,000 +₹ 20,00,000 -এর উপর 25% |
|
|
|
₹ 24,00,000 অধিক |
₹ 3,00,000 + 24,00,000 -এর উপর 30% |
|
|
পুরনো কর ব্যবস্থা |
আয়কর আইন, 1961-এর ধারা 115BAC অধীনে নতুন কর ব্যবস্থা |
||
|
আয়কর স্ল্য়াব |
আয়কর হার
|
আয়কর স্ল্য়াব |
আয়কর হার |
|
পর্যন্ত ₹ 3,00,000 |
Nil
|
পর্যন্ত ₹ 4,00,000 |
Nil |
|
₹ 3,00,001 – |
₹ 3,00,000 -এর উপর 5% |
₹ 4,00,001 – |
₹ 4,00,000 -এর উপর 5% |
|
₹ 5,00,001 – |
₹ 10,000 + ₹ 5,00,000 -এর উপর 20% |
₹ 8,00,001 – |
₹ 20,000 + ₹ 8,00,000-এর উপর 10% |
|
₹ 10,00,000 উপরে |
₹ 1,10,000 + ₹ 10,00,000-এর উপর 30% |
₹ 12,00,001 – |
₹ 60,000 + ₹ 12,00,000-এর উপর 15% |
|
|
₹ 16,00,001 – |
₹ 1,20,000 + ₹ 16,00,000-এর উপর 20% |
|
|
|
₹ 20,00,001 – |
₹ 2,00,000 + ₹ 20,00,000-এর উপর 25% |
|
|
|
₹ 24,00,000 উপরে |
₹ 3,00,000 + ₹ 24,00,000-এর উপর 30% |
|
|
||||||||||||||||||||||||||||||||||||||
প্রযোজ্য সারচার্জের/অতিরিক্ত করের হার:
|
আয়ের সীমা |
আয়করের পরিমাণের উপর সারচার্জের/অতিরিক্ত করের হার (নতুন কর ব্যবস্থা) |
আয়করের পরিমাণের উপর সারচার্জের/অতিরিক্ত করের হার (পুরনো কর ব্যবস্থা) |
|
50 লক্ষ ₹ পর্যন্ত |
Nil |
Nil |
|
50 লক্ষ ₹ থেকে 1 কোটি ₹ পর্যন্ত |
10% |
10% |
|
1 কোটি ₹ থেকে 2 কোটি ₹ পর্যন্ত |
15% |
15% |
|
2 কোটি ₹ থেকে 5 কোটি ₹ পর্যন্ত |
25% |
25% |
|
5 কোটি ₹ র উপরে |
25% |
37% |
*দ্রষ্টব্য: ধারা 111A, 112, 112A এবং লভ্যাংশ আয়ের অধীনে করযোগ্য আয় থেকে, ক্ষেত্র অনুযায়ী 25% ও 37% বর্ধিত সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করা হয় না। অতএব, 115A, 115AB, 115AC, 115ACA এবং 115E ধারার অধীনে করযোগ্য আয় ব্যতীত, এই ধরনের আয়ের জন্য প্রদেয় করের উপর সারচার্জ বা অতিরিক্ত করের সর্বোচ্চ হার হবে 15%।
**আয়কর আইন, 1961-এর 87A ধারার অধীনে প্রযোজ্য ছাড়: বসবাসকারী ব্যক্তিরাও নিম্নলিখিত কর ব্যবস্থা অনুসারে একটি সর্বোচ্চ সীমা সাপেক্ষে আয়করের 100% পর্যন্ত ছাড়ের জন্য যোগ্য:
|
কর ব্যবস্থা |
ছাড়ের সীমা |
ছাড়ের শর্ত |
|
নতুন কর ব্যবস্থা |
₹ 60,000 |
করযোগ্য আয় 12,00,000 -এর বেশি হবে না |
|
পুরনো কর ব্যবস্থা |
₹ 12,500 |
করযোগ্য আয় 5,00,000 -এর বেশি হবে না |
***দ্রষ্টব্য:উভয় ব্যবস্থাতেই আয়কর এবং সারচার্জ (যদি থাকে) -এর মোট পরিমাণের উপর 4% হারে স্বাস্থ্য ও শিক্ষা সেস প্রদান করতে হবে।
পুরনো কর ব্যবস্থার অধীনে আয়ের পরিমাণ যথাক্রমে ₹50 লক্ষ, ₹1 কোটি, ₹2 কোটি বা ₹5 কোটি-র বেশি হলে এবং নতুন কর ব্যবস্থার অধীনে আয়ের পরিমাণ যথাক্রমে ₹50 লক্ষ, ₹1 কোটি, ₹2 কোটি ₹ র বেশি হলে সারচার্জ/অতিরিক্ত কর থেকে ন্যূনতম ছাড় দাবি করা যেতে পারে,যা নিম্নরূপ:
|
মোট আয়ের সীমা |
ন্যূনতম ছাড় |
|
|
অতিক্রম করে (₹) |
অতিক্রম করে না(₹) |
|
|
50 লক্ষ |
1 কোটি |
আয়কর এবং সারচার্জ/অতিরিক্ত কর বাবদ প্রদেয় অর্থের পরিমাণ, ₹50 লক্ষের মোট আয়ের উপর প্রদেয় মোট আয়করের পরিমাণকে, ₹ 50 লক্ষের অতিরিক্ত আয়ের পরিমাণ অপেক্ষা বেশি অতিক্রম করবে না |
|
1 কোটি |
2 কোটি |
আয়কর এবং সারচার্জ বাবদ প্রদেয় অর্থের পরিমাণ, ₹ 1 কোটির মোট আয়ের পরিমাণের উপর প্রদেয় মোট আয়করের পরিমাণকে, ₹ 1 কোটি ₹ র অতিরিক্ত আয়ের পরিমাণ অপেক্ষা বেশি অতিক্রম করবে না |
|
2 কোটি |
5 কোটি |
আয়কর এবং সারচার্জ বাবদ প্রদেয় অর্থের পরিমাণ, ₹ 2 কোটির মোট আয়ের পরিমাণের উপর আয়কর হিসাবে প্রদেয় মোট পরিমাণের ₹2 কোটির বেশি আয়ের পরিমাণের বেশি হবে না |
|
5 কোটি |
- |
আয়কর এবং সারচার্জ হিসাবে প্রদেয় পরিমাণ ₹5 কোটির মোট আয়ের উপর আয়কর হিসাবে প্রদেয় মোট পরিমাণের ₹5 কোটির বেশি আয়ের পরিমাণের বেশি হবে না। |
বিনিয়োগ / প্রদান / আয় যার উপর আমি করের সুবিধা পেতে পারি
A. আয়কর আইন, 1961-এর ধারা 115BAC ধারার অধীনে নতুন কর ব্যবস্থা গ্রহণকারী করদাতা ছাড় পাবেন
1.ধারা 24(b) - আবাসন ঋণে প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় থেকে ছাড়:
|
ধারা 24(b) – গৃহঋণের উপর প্রদত্ত সুদের ওপর গৃহ সম্পত্তি থেকে আয়ের ওপর ছাড় |
|||
|
সম্পত্তির প্রকৃতি |
ঋণের উদ্দেশে |
অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা) |
ITR পূরণ করার জন্য প্রয়োজনীয় বিবরণ |
|
ভাড়া দেওয়া |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
কোনও সীমা ব্য়তীত প্রকৃত মূল্য (তবে "গৃহ সম্পত্তি থেকে আয়" খাতের অধীনে কোনও ক্ষতি হলে তা অনুচ্ছেদ CYLA-এর অন্য কোনও খাতের অধীনে জমা করা যাবে না এবং পরবর্তী বছরগুলিতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না) |
|
2. আয়কর আইন, 1961-এর অধ্যায় VIA-এর অধীনে নির্দিষ্ট কর ছাড়ের পরিমাণ
|
ধারা 80CCD (2) |
|
|
কেন্দ্রীয় সরকার পেনশন স্কিমে নিয়োগকর্তাদের অবদানের উপর কর ছাড় |
|
|
সকল শ্রেণীর নিয়োগকর্তাদের জন্য |
বেতনের 14% কেটে নেওয়ার সীমা |
|
ধারা 80CCH |
|
|
অগ্নিপথ প্রকল্পে অবদানের ক্ষেত্রে ছাড় |
|
|
যেখানে কোনও করদাতা, যিনি অগ্নিপথ প্রকল্পে নথিভুক্ত একজন ব্যক্তি এবং নভেম্বর 2022-এর প্রথম দিনে বা তার পরে অগ্নিবীর কর্পাস ফান্ডে সাবস্ক্রাইব করছেন, তিনি পূর্ববর্তী বছরে উক্ত তহবিলে তাঁর অ্যাকাউন্টে কোনও পরিমাণ অর্থ প্রদান করেছেন বা জমা করেছেন |
মোট আয় গণনার ক্ষেত্রে, এইভাবে প্রদত্ত বা জমাকৃত সম্পূর্ণ অর্থ ছাড় হিসেবে মঞ্জুর করা হয়েছে। |
|
যেখানে অগ্নিবীর কর্পাস ফান্ডে একজন করদাতার অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের কোনো অবদান থাকে |
সেক্ষেত্রে অনুমোদিত সম্পূর্ণ অর্থের উপর মোট আয় গণনার ক্ষেত্রে ছাড় মঞ্জুর করা হয়েছে |
B. পুরাতন কর ব্যবস্থা বেছে নেওয়া একজন করদাতার জন্য উপলব্ধ কর ছাড়
আয়কর আইন, 1961-এর 24(b)ধারার অধীনে– গৃহঋণ & এবং গৃহ উন্নয়ন ঋণের উপর প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তির আয় থেকে ছাড়। স্ব-অধিকৃত সম্পত্তির ক্ষেত্রে, গৃহঋণের উপর প্রদত্ত সুদের ছাড়ের সর্বোচ্চ সীমা হল ₹2 লক্ষ। ধারা 24(b) অনুযায়ী ঋণের উপর অনুমোদিত সুদ নীচে সারণিবদ্ধ করা হল:
|
সম্পত্তির প্রকৃতি |
যখন ঋণ নেওয়া হয়েছিল |
ঋণের উদ্দেশ্য |
অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা) |
প্রয়োজনীয় বিবরণ |
|
স্ব-অধিকৃত |
1/04/1999-এ বা তার পরে |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
₹ 2,00,000 |
|
|
1/04/1999-এ বা তার পরে |
গৃহ সম্পত্তি মেরামতের জন্য |
₹ 30,000 |
||
|
1/04/1999-এর আগে |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
₹ 30,000 |
||
|
1/04/1999-এর আগে |
গৃহ সম্পত্তি মেরামতের জন্য |
₹ 30,000 |
||
|
ভাড়া দেওয়া |
যে কোনো সময় |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
কোন সীমা ছাড়াই প্রকৃত মূল্য। চলতি মূল্যায়ন বছরে আয়ের অন্যান্য খাতের বিপরীতে সর্বোচ্চ ₹ 2,00,000 পর্যন্ত ক্ষতি সমন্বয় করা যাবে এবং অবশিষ্ট ক্ষতি সর্বোচ্চ 8টি মূল্যায়ন বর্ষ পর্যন্ত ভবিষ্যতের বছরগুলিতে বহন করে নিয়ে যাওয়া যাবে। |
|
ধারা 80C, 80CCC, 80CCD (1) |
||
|
প্রদত্ত অর্থ প্রদানে ছাড় |
||
|
80C |
|
₹ 1,50,000-এর সম্মিলিত ছাড়ের সীমা
প্রতিটি যোগ্য পেমেন্টের জন্য ITR-এ বিবরণ পূরণ করতে হবে:
|
|
80CCC |
পেনশন প্রকল্পের জন্য LIC বা অন্য কোনো বীমাকারীর বার্ষিক পরিকল্পনা |
|
|
80CCD (1) |
কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প |
|
|
ধারা 80CCD(1B) |
|
|
কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্পে প্রদত্ত অর্থপ্রদানের ক্ষেত্রে ছাড়, 80CCD(1)-র অধীনে দাবি করা ছাড় ব্যতীত |
কর ছাড়ের সীমা ₹
50,000 |
অনুগ্রহ করে লক্ষ্য করুন:
1. যে সকল করদাতা 80C ধারার অধীনে ছাড় দাবি করছেন, তাঁদের অবশ্যই নিম্নরূপ বিবরণ প্রদান করতে হবে:
- ধারা 80C অনুযায়ী ছাড়ের যোগ্য পরিমাণ
- পলিসি নম্বর বা নথি শনাক্তকরণ নম্বর
2. ধারা 80CCD (1), 80CCD (1B) এর অধীনে ছাড় দাবি করার জন্য করদাতাদের নীচে বর্ণিত বিবরণ প্রদান করতে হবে:
- অবদানের পরিমাণ
- করদাতার PRAN
|
ধারা 80CCD (2) |
|
|
কেন্দ্রীয় সরকার পেনশন স্কিমে নিয়োগকর্তাদের অবদানের উপর কর ছাড় |
|
|
যদি নিয়োগকর্তা কোন PSU বা অন্য কিছু হয় |
বেতনের 10% পর্যন্ত ছাড়ের সীমা |
|
যদি নিয়োগকর্তা কেন্দ্রীয় বা রাজ্য সরকার হয় |
ছাড়ের সীমা বেতনের 14% পর্যন্ত |
|
ধারা 80CCH |
|
|
অগ্নিপথ প্রকল্পে অবদানের ক্ষেত্রে ছাড় |
|
|
যেখানে কোনো করদাতা, যিনি অগ্নিপথ প্রকল্পে নথিভুক্ত একজন ব্যক্তি এবং 2022 সালের 1লা নভেম্বর বা তার পরে অগ্নিবীর কর্পাস ফান্ডে সাবস্ক্রাইব করেছেন, তিনি পূর্ববর্তী বছরে উক্ত তহবিলে তাঁর অ্যাকাউন্টে কোনো অর্থ প্রদান বা জমা করেছেন |
মোট আয় গণনার ক্ষেত্রে, এইভাবে প্রদত্ত বা জমাকৃত সম্পূর্ণ অর্থ ছাড় হিসেবে মঞ্জুর করা হয়েছে |
|
যেখানে অগ্নিবীর কর্পাস ফান্ডে কোনও করদাতার অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের কোনও অবদান থাকে |
অনুমোদিত সম্পূর্ণ অর্থের উপর মোট আয় গণনার ক্ষেত্রে ছাড় মঞ্জুর করা হয়েছে |
|
ধারা 80D |
|
|
স্বাস্থ্য বীমার প্রিমিয়াম এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রদত্ত অর্থ থেকে ছাড় |
|
|
নিজের / স্বামী / স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের জন্য |
₹ 25,000 (যদি কোনো ব্যক্তি প্রবীণ নাগরিক হন, তবে ₹ 50,000) |
|
প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য ₹ 5,000 , যা উপরোক্ত সীমার অন্তর্ভুক্ত |
|
|
পিতামাতার জন্য |
₹ 25,000 (প্রবীণ নাগরিক হলে ₹ 50,000) |
|
প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য ₹ 5,000 , যা উপরোক্ত সীমার অন্তর্ভুক্ত |
|
|
প্রবীণ নাগরিকদের চিকিৎসা ব্যয়ের উপর ছাড়, যদি স্বাস্থ্য বীমার জন্য কোনও প্রিমিয়াম প্রদান করা না হয় |
|
|
নিজের / স্বামী / স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের জন্য |
ছাড়ের সীমা ₹ 50,000 |
|
পিতা-মাতার জন্য |
ছাড়ের সীমা ₹ 50,000 |
দ্রষ্টব্য:
80 D ধারার অধীনে কর ছাড়ের জন্য আবেদনকারী করদাতাদের অবশ্যই নিম্নলিখিত বিবরণ প্রদান করতে হবে:
- বীমাকারীর নাম (বীমা কোম্পানি)
- পলিসি নম্বর
- স্বাস্থ্য বীমার পরিমাণ
|
ধারা 80DD |
|
|
নির্ভরশীল প্রতিবন্ধী ব্যক্তির রক্ষণাবেক্ষণ বা চিকিৎসা সংক্রান্ত পেমেন্ট বা সংশ্লিষ্ট অনুমোদিত প্রকল্পের আওতায় অর্থ প্রদান / জমা করা অর্থের পরিমাণের উপর ছাড় |
₹ 75,000-এর ফ্ল্যাট ডিডাকশন ব্যয় নির্বিশেষে, প্রতিবন্ধী ব্যক্তির জন্য উপলব্ধ।
ছাড়ের পরিমাণ ₹ 1,25,000 যদি সেই ব্যক্তির গুরুতর প্রতিবন্ধকতা থাকে (80% বা তার বেশি)। |
বিশেষ দ্রষ্টব্য: ধারা 80DD অনুযায়ী ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- প্রতিবন্ধকতার প্রকৃতি
- প্রতিবন্ধকতার প্রকার
- ছাড়ের পরিমাণ
- নির্ভরশীল ব্যক্তির প্রকার
- নির্ভরশীল ব্যক্তির PAN
- নির্ভরশীল ব্যক্তির আধার
- অটিজম, সেরিব্রাল প্যালসি বা একাধিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ফাইল করা ফর্ম 10 IA-এর স্বীকৃতি নম্বর।
- UDID নম্বর (যদি থাকে)
|
ধারা 80DDB |
|
|
নির্দিষ্ট রোগের জন্য নিজের বা নির্ভরশীলদের চিকিৎসার জন্য প্রদত্ত অর্থ প্রদানের ক্ষেত্রে ছাড় |
ছাড়ের সীমা ₹ 40,000 (প্রবীণ নাগরিক হলে ₹ 1,00,000 ) |
|
ধারা 80E |
|
|
নিজের বা আত্মীয়ের উচ্চশিক্ষার জন্য ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে ছাড় |
গৃহীত ঋণের উপর সুদ হিসাবে প্রদান করা সমগ্র রাশি |
দ্রষ্টব্য:
ধারা 80E-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- ব্যাংক / সংস্থা থেকে নেওয়া ঋণ
- যে সংস্থা / ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
- ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর
- ঋণ অনুমোদনের তারিখ
- ঋণের মোট পরিমাণ
- অর্থ বর্ষের শেষ তারিখে বকেয়া ঋণ
- 80E ধারার অধীনে সুদ
|
ধারা 80EE |
|
|
1লা এপ্রিল 2016 থেকে 31শে মার্চ 2017-এর মধ্যে ঋণ অনুমোদিত হলে আবাসিক সম্পত্তি অধিগ্রহণের জন্য নেওয়া ঋণের উপর প্রদত্ত সুদ বাবদ ছাড় |
গৃহীত ঋণে প্রদত্ত সুদের উপর ₹ 50,000 পর্যন্ত ছাড়ের সীমা |
দ্রষ্টব্য:
ধারা 80EE-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- ব্যাংক/ সংস্থা থেকে নেওয়া ঋণ
- যে সংস্থা / ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
- ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর
- ঋণ অনুমোদনের তারিখ
- ঋণের মোট পরিমাণ
- অর্থ বর্ষের শেষ তারিখে বকেয়া ঋণ
- 80EE ধারার অধীনে সুদ
|
ধারা 80EEA |
|
|
এই ছাড় শুধুমাত্র সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যাঁরা প্রথম বারের মতো আবাসিক বাড়ি কেনার জন্য ঋণ নিয়েছেন এবং সেই ঋণের উপর প্রদত্ত সুদের উপর কর ছাড় পাবেন, যদি ঋণটি 1লা এপ্রিল 2019 থেকে 31শে মার্চ 2022-এর মধ্যে অনুমোদিত হয়ে থাকে এবং 80EE ধারার অধীনে এই ছাড় দাবি করা না হয়ে থাকে। |
ছাড়ের সীমা গৃহীত ঋণের উপর প্রদত্ত সুদের ক্ষেত্রে ₹ 1,50,000 পর্যন্ত |
দ্রষ্টব্য:
ধারা 80EEA-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- আবাসিক গৃহ সম্পত্তির স্ট্যাম্প ভ্যালু
- ব্যাংক/ সংস্থা থেকে নেওয়া ঋণ
- যে সংস্থা / ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
- ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর
- ঋণ অনুমোদনের তারিখ
- ঋণের মোট পরিমাণ
- অর্থ বর্ষের শেষ তারিখে বকেয়া ঋণ
- 80EE ধারার অধীনে সুদ
অনুগ্রহ করে মনে রাখবেন যে ধারা 24(b) এর সীমা শেষ হলে তবেই 80EEA-এর অধীনে ছাড়ের দাবি করা যেতে পারে। এছাড়াও, করদাতারা ঋণ অনুমোদনের তারিখ এবং অন্যান্য যোগ্য শর্তের উপর ভিত্তি করে 80EE অথবা 80EEA দাবি করতে পারেন।
|
ধারা 80EEB |
|
|
1লা এপ্রিল 2019 থেকে 31শে মার্চ 2023 পর্যন্ত ঋণ মঞ্জুর করা হয়েছে এমন ইলেকট্রিক যানবাহন কেনার জন্য অনুমোদিত ঋণের সুদ পরিশোধের উপর ছাড় |
ছাড়ের সীমা গৃহীত ঋণের উপর প্রদত্ত সুদের ক্ষেত্রে ₹ 1,50,000 পর্যন্ত |
দ্রষ্টব্য:
ধারা 80EEB-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- ব্যাংক / সংস্থা থেকে নেওয়া ঋণ
- যে ব্যাংক / ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
- ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর
- ঋণ অনুমোদনের তারিখ
- ঋণের মোট পরিমাণ
- অর্থ বর্ষের শেষ তারিখে বকেয়া ঋণ
- 80EEB ধারার অধীনে সুদ
- যানবাহন নিবন্ধীকরণ নম্বর
|
ধারা 80G |
|
|
নির্ধারিত তহবিল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদিতে প্রদত্ত অনুদানের উপর ছাড়।নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদানগুলি ছাড়ের জন্য যোগ্য। |
|
|
কোনো রকম সীমা ছাড়া |
100% ছাড় |
|
50% ছাড় |
|
|
যোগ্যতার সীমা সাপেক্ষে |
100% ছাড় |
|
50% ছাড় |
|
|
দ্রষ্টব্য: ₹ 2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো ছাড় অনুমোদিত হবে না। |
|
|
ধারা 80GG |
||
|
বাড়ি & ভাড়ার উপর ছাড়; শুধুমাত্র স্ব-নিযুক্ত ব্যক্তি অথবা যাদের বেতনের অংশ হিসেবে বাড়ি ভাড়া বাবদ ভাতা (HRA) অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য প্রযোজ্য। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ন্যূনতম সেটি ছাড়ের জন্যে অনুমোদিত হবে |
||
|
এই ছাড়ের আগে মোট আয়ের 10% ভাড়া হ্রাস পেয়েছে |
প্রতি মাসে ₹ 5,000
|
মোট আয়ের 25% (দীর্ঘমেয়াদী মূলধন লাভ , ধারা 111A এর অধীনে স্বল্পমেয়াদী মূলধন লাভ বা ধারা 115A বা 115D এর অধীনে আয় ব্যতীত) |
|
দ্রষ্টব্য: ধারা 80GG অনুযায়ী ছাড় দাবি করার জন্য, ফর্ম 10BA বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় তফসিল 80GG-তে ফর্ম 10BA-এর স্বীকৃতি নম্বরটি উল্লেখ করতে হবে। |
||
|
ধারা 80GGA |
|
বৈজ্ঞানিক গবেষণা বা গ্রামীণ উন্নয়নের জন্য প্রদত্ত অনুদানের জন্য ছাড় নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড় পাওয়ার যোগ্য |
|
গবেষণা সমিতি অথবা বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে |
|
|
নিম্নলিখিত উদ্দেশ্যগুলির জন্য সমিতি বা প্রতিষ্ঠান |
|
|
PSU বা স্থানীয় কর্তৃপক্ষ বা কোনো যোগ্য প্রকল্প পরিচালনার জন্য জাতীয় কমিটি দ্বারা অনুমোদিত কোনো সমিতি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার কর্তৃক নিম্নলিখিত উদ্দেশে ঘোষিত তহবিলের জন্য |
|
|
কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও অবহিত জাতীয় নগর দারিদ্র্য দূরীকরণ তহবিল |
|
দ্রষ্টব্য: ₹ 2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে অথবা যদি মোট আয়ের মধ্যে ব্যবসা/পেশা থেকে লাভ/আয় অন্তর্ভুক্ত থাকে, তবে এই ধারার অধীনে কোনো ছাড় অনুমোদিত হবে না |
|
ধারা 80GGC |
|
|
রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টে প্রদত্ত অনুদান বাবদ ছাড় |
নগদে কোনও অনুদান দিয়ে থাকলে কোনও ছাড়ের অনুমতি দেওয়া হবে না |
|
ধারা 80TTA |
|
|
প্রবীণ নাগরিক নন এমন ব্যক্তির সেভিং ব্যাংক অ্যাকাউন্টে আমানতের উপর প্রাপ্ত সুদের ছাড় |
ছাড়ের সীমা ₹ 10,000/- |
|
ধারা 80TTB |
|
|
বসবাসকারী প্রবীণ নাগরিকদের আমানতের উপর প্রাপ্ত সুদের ক্ষেত্রে ছাড় |
ছাড়ের সীমা ₹ 50,000/- |
|
ধারা 80U |
|
|
প্রতিবন্ধী আবাসিক স্বতন্ত্র করদাতার জন্য ছাড় |
ব্যয় নির্বিশেষে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ফ্ল্যাট ₹ 75,000 ডিডাকশন ব্যয় নির্বিশেষে, 80% বা তার বেশি গুরুতরভাবে অক্ষম ব্যক্তির জন্য ফ্ল্যাট ₹ 1,25,000 ডিডাকশন |
দ্রষ্টব্য:
80U ধারার অধীনে ছাড় দাবি করার জন্য, নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
- প্রতিবন্ধকতার প্রকৃতি
- প্রতিবন্ধকতার প্রকার
- ছাড়ের পরিমাণ
- অটিজম, সেরিব্রাল প্যালসি বা একাধিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ফাইল করা ফর্ম 10IA-এর স্বীকৃতি নম্বর।
- UDID নম্বর (যদি থাকে)