|
2026-27 মূল্যায়ন বর্ষের জন্য প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য় প্রযোজ্য রিটার্ন ও ফর্মসমূহ |
|---|
|
ঘোষণা: এই পৃষ্ঠার বিষয়বস্তু শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণ এবং সাধারণ নির্দেশনা প্রদানের জন্য, এটি সম্পূর্ণ বা বিস্তারিত নয়।
সম্পূর্ণ বিবরণ ও নির্দেশনার জন্য অনুগ্রহ করে আয়কর আইন,1961-এর ফর্ম, নিয়মাবলী এবং বিজ্ঞপ্তিসমূহ দেখুন।
কোনো ব্যক্তি, যাঁর বয়স পূর্ববর্তী বছরের যেকোনো সময়ে 60 বছর বা তার বেশি কিন্তু 80 বছরের কম, তাঁকে আয়করের উদ্দেশ্যে প্রবীণ নাগরিক হিসেবে গণ্য করা হয়। অতি প্রবীণ নাগরিক হলেন এমন একজন ব্যক্তি, যাঁর বয়স পূর্ববর্তী বছরের যেকোনো সময়ে 80 বছর বা তার বেশি। |
ITR-1 (SAHAJ) - শুধুমাত্র স্বতন্ত্র ব্যক্তির জন্য প্রযোজ্য
এই রিটার্নটি একজন বসবাসকারীর জন্য প্রযোজ্য (সাধারণ বসবাসকারী নন), যার নিম্নোক্ত যেকোনো উৎস থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত মোট আয় রয়েছে।
|
বেতন / পেনশন |
একক গৃহ সম্পত্তি |
অন্যান্য উৎস (সুদ, পারিবারিক পেনশন, লভ্যাংশ ইত্যাদি) |
₹5,000 পর্যন্ত কৃষি আয় |
112A ধারার অধীনে 125000 টাকা পর্যন্ত মূলধন লাভ |
|
|
দ্রষ্টব্য:যে ব্যক্তি ITR-1 ব্যবহার করতে পারবেন না: (a) কোনও কোম্পানির পরিচালক (b) স্বল্পমেয়াদী মূলধন লাভ আছে (c) আয়কর আইন,1961-এর ধারা 112A অনুযায়ী 1.25লক্ষ টাকার অধিক দীর্ঘমেয়াদী মূলধনী লাভ রয়েছে (d) পূর্ববর্তী বছরের যে কোনও সময় কোনও তালিকাভুক্ত নয় এমন ইক্যুইটি শেয়ারের মালিকানা ছিল (e) (যেকোনো সংস্থাতে আর্থিক বিনিয়োগ সহ) ভারতের বাইরে অবস্থিত কোনো সম্পদ আছে (f) ভারতের বাইরে অবস্থিত যেকোনো অ্যাকাউন্টে স্বাক্ষর করার অধিকার আছে (g)ভারতের বাইরে যে কোনও উৎস থেকে আয় রয়েছে (h)এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে আয়কর আইন, 1961-এর ধারা 194N অনুযায়ী কর কেটে নেওয়া হয়েছে (i) এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে ESOP-এর উপর কর প্রদান বা কর কেটে নেওয়া স্থগিত করা হয়েছে। (j)মোট আয় 50 লক্ষ টাকার বেশি। |
ITR-2 -স্বতন্ত্র ব্যক্তি (ITR 1 এর জন্য যোগ্য নন) এবংহিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য প্রযোজ্য।
এই রিটার্ন স্বতন্ত্র ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য প্রযোজ্য।
|
ব্যবসা বা পেশার মুনাফা বা লাভ খাতে আয় না থাকা |
ITR-1 ফাইল করার জন্য যিনি যোগ্য নন |
3. ITR-3 - স্বতন্ত্র ব্যক্তি এবং HUF-এর জন্য প্রযোজ্য
এই রিটার্ন স্বতন্ত্র ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-এর জন্য প্রযোজ্য।
|
ব্যবসা বা পেশার মুনাফা বা লাভ খাতে আয় থাকা |
ITR-1, 2 বা 4 ফাইল করার জন্য যিনি যোগ্য নন |
4. ITR-4 (সুগম)– স্বতন্ত্র ব্যক্তি, HUF এবং ফার্ম এর জন্য প্রযোজ্য (LLP ব্যতীত)
এই রিটার্ন কোনও ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের (HUF), যিনি সাধারণ বসবাসকারী ছাড়া অন্য কোনও বসবাসকারী বা (LLP ব্যতীত)কোনও সংস্থার জন্য প্রযোজ্য যার মোট আয় 50 লক্ষ টাকা পর্যন্ত এবং ব্যবসা ও পেশা থেকে আয় রয়েছে যা অনুমানমূলক ভিত্তিতে গণনা করা হয় এবং নিম্নলিখিত যে কোনও উৎস থেকে আয়ঃ
|
বেতন/পেনশন |
একক গৃহ সম্পত্তি |
অন্যান্য উৎস (সুদ, পারিবারিক পেনশন, লভ্যাংশ ইত্যাদি) |
₹ 5,000 পর্যন্ত কৃষি আয় |
আয়কর আইন, 1961-এর ধারা 44AD / 44ADA / 44AE অনুযায়ী ব্যবসা / পেশা থেকে অনুমানের ভিত্তিতে গণনাকৃত আয়। |
আয়কর আইন, 1961-এর ধারা 112A অনুযায়ী 125000 টাকা পর্যন্ত মূলধনী লাভ |
|
|
দ্রষ্টব্য:নিম্নলিখিত ব্যক্তিরা ITR-4 ব্যবহার করতে পারবেন না: (a)কোনও কোম্পানির পরিচালক (b)স্বল্পমেয়াদী মূলধন লাভ আছে (c)আয়কর আইন, 1961-এর ধারা 112A অনুযায়ী.1.25 লক্ষ টাকার বেশি দীর্ঘমেয়াদী মূলধনী লাভ হয়েছে। (d) পূর্ববর্তী বছরের যে কোনও সময় কোনও তালিকাভুক্ত নয় এমন ইক্যুইটি শেয়ারের মালিকানা ছিল (e) ভারতের বাইরে অবস্থিত কোনও সম্পত্তি (যে কোনও সংস্থায় আর্থিক বিনিয়োগ সহ) রয়েছে (f)ভারতের বাইরে অবস্থিত যে কোনও অ্যাকাউন্টে স্বাক্ষর করার অধিকার রয়েছে (g) ভারতের বাইরে যে কোনও উৎস থেকে আয় রয়েছে এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে আয়কর আইন, 1961.-এর 194N ধারার অধীনে কর কেটে নেওয়া হয়েছে। (i)এমন একজন ব্যক্তি যাঁর ক্ষেত্রে ESOP-তে করের অর্থ প্রদান বা কর্তন স্থগিত করা হয়েছে মোট আয় 50 লক্ষ টাকার বেশি।
দ্রষ্টব্য: 2 ITR-4 (সুগম) বাধ্যতামূলক নয়। এটি একটি সরলীকৃত রিটার্ন ফর্ম যা একজন করদাতা, যদি তিনি আয়কর আইন,1961এর ধারা 44AD, 44ADA, বা 44AE অনুযায়ী অনুমানের ভিত্তিতে ব্যবসা ও পেশা থেকে মুনাফা ও লাভ ঘোষণা করার যোগ্য হন, তার ইচ্ছানুযায়ী ব্যবহার করতে পারেন |
দ্রষ্টব্য:
আয়কর আইন, 1961-এর 194P ধারা 75 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্নগুলি ফাইল করা থেকে অব্যাহতি দেওয়ার শর্ত প্রদান করে।
অব্যাহতির শর্তগুলি হল:
- প্রবীণ নাগরিকের বয়স 75 বছর বা তার বেশি হতে হবে
- প্রবীণ নাগরিককে পূর্ববর্তী বর্ষে 'বসবাসকারী' হতে হবে
- প্রবীণ নাগরিকের শুধুমাত্র পেনশন থেকে এবং সুদ থেকে আয় হয় এবং সুদ সেই নির্দিষ্ট ব্যাংক থেকেই অর্জিত হয়, যেখান থেকে তিনি তাঁর পেনশন গ্রহণ করছেন।
- প্রবীণ নাগরিক নির্দিষ্ট ব্যাংকে একটি ঘোষণাপত্র জমা দেবেন।
- ব্যাংকটি কেন্দ্রীয় সরকার কর্তৃক বিজ্ঞাপিত একটি ‘নির্দিষ্ট ব্যাংক’। এই ধরনের ব্যাংকগুলি আয়কর আইন, 1961-এর অধ্যায় VI-A-এর অধীনে কর কর্তন এবং ধারা 87A-এর অধীনে ছাড় বিবেচনা করার পর প্রবীণ নাগরিকদের TDS কর্তনের জন্য দায়ী থাকবে।
- উপরে উল্লিখিত হিসাবে, একবার 75 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য কর কেটে নেওয়া হলে, প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন হবে না।
আয়কর আইন,1961অনুযায়ী প্রযোজ্য ফর্মগুলি
1. Form 15H - 60 বছর বা তদূর্ধ্ব বয়সী কোনো ব্যক্তির দ্বারা কর কর্তন ছাড়াই নির্দিষ্ট কিছু প্রাপ্তি দাবি করার জন্য প্রদেয় ঘোষণাপত্র
|
প্রদান করেছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
60 বছর বা তার বেশি বয়সী একজন আবাসিক ব্যক্তি সুদের আয়ের উপর TDS কর্তন না করার জন্য প্রদান করেছেন। |
অর্থ বর্ষের জন্য আনুমানিক আয় |
2. ফর্ম 12BB - (আয়কর আইন, 1961-এর ধারা 192 অনুযায়ী) কর ছাড়ের জন্য কর্মচারীর দাবির বিবরণ
|
প্রদান করেছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
তার নিয়োগকর্তার কাছে একজন কর্মচারী |
উৎসে কেটে নেওয়া কর (TDS) গণনার উদ্দেশে HRA, LTC ,গৃহঋণের সুদের ছাড়, কর সাশ্রয়ী দাবি / ছাড়-এর প্রমাণ বা বিবরণ
|
3. ফর্ম 16 - বেতনের উৎস থেকে কেটে নেওয়া করের বিবরণ (আয়কর আইন, 1961-এর 203 ধারার অধীনে শংসাপত্র)
|
প্রদান করেছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
একজন নিয়োগ কর্তা তাঁর কর্মচারীকে |
প্রদেয়/ ফেরতযোগ্য কর গণনা করার উদ্দেশ্যে প্রাপ্ত বেতন, কর মকুব/ ছাড় এবং উৎস থেকে কেটে নেওয়া কর। |
4.ফর্ম 16A - বেতন ব্যতীত অন্যান্য আয়ের উপর TDS-এর জন্য আয়কর আইন, 1961 এর 203 ধারার অধীনে শংসাপত্র।
|
প্রদান করেছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
প্রাপক থেকে প্রদানকারীকে |
ফর্ম 16A হলো একটি ত্রৈমাসিক উৎস কর (টিডিএস) শংসাপত্র, যেখানে TDS-এর পরিমাণ, অর্থপ্রদানের প্রকৃতি এবং আয়কর বিভাগে জমা দেওয়া TDS প্রদানের বিবরণ লিপিবদ্ধ থাকে। |
5. ফর্ম 26 AS - AIS (বার্ষিক তথ্য বিবৃতি)
|
ফর্ম 26 AS |
AIS বার্ষিক তথ্য বিবৃতি |
|
প্রদান করেছেন : আয়কর বিভাগ (এটি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ: লগইন > ই-ফাইল > আয়কর রিটার্ন > ফর্ম 26AS দেখুন ফর্মে প্রদত্ত বিবরণ উৎস থেকে কর্তন / সংগ্রহ করা হয়েছে। |
প্রদান করেছেন আয়কর বিভাগ (আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে এটি অ্যাক্সেস করা যেতে পারে) ই-ফাইলিং পোর্টালে যান > লগইন > AIS ফর্মে প্রদত্ত বিবরণ :
অন্যান্য তথ্য (যেমন অনিষ্পন্ন/সম্পন্ন কার্যক্রম, GST সংক্রান্ত তথ্য, বিদেশী সরকার থেকে প্রাপ্ত তথ্য ইত্যাদি) |
6. ফর্ম 10E - আয়কর আইন, 1961 এর ধারা 89(1) এর অধীনে ছাড় দাবি করার জন্য আয়ের বিবরণ দাখিল করার ফর্ম যখন বেতন বকেয়া বা অগ্রিম প্রদান করা হয়।
|
ধারা 89(1) অনুযায়ী ITR-এ কর ছাড় দাবি করার জন্য করদাতা কর্তৃক দাখিলকৃত |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
একজন কর্মচারীর থেকে আয়কর বিভাগকে |
|
7. ফর্ম 67- ভারতের বাইরে কোনও দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে আয়ের বিবৃতি এবং ফরেন ট্য়াক্স ক্রেডিট
|
জমা দিয়েছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
করদাতা |
ভারতের বাইরে কোনও দেশের বা ভারতের বাইরে নির্দিষ্ট অঞ্চল থেকে আয় এবং ফরেন ট্য়াক্স ক্রেডিট যা দাবি করা হয়েছে। |
8.ফর্ম 3CB-3CD
|
জমা দিয়েছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
আয়কর আইন, 1961.-এর ধারা 44AB অনুযায়ী যে করদাতাকে একজন হিসাবরক্ষক দ্বারা তার হিসাব নিরীক্ষা করাতে হবে। আয়কর আইন, 1961-এর ধারা 139-এর উপধারা (1) এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের এক মাস আগে দাখিল করতে হবে।
|
আয়কর আইন, 1961-এর 44AB ধারার অধীনে অ্যাকাউন্টের হিসাব নিরীক্ষণ এবং বিশদ বিবরণের প্রতিবেদন পেশ করতে হবে। |
9. ফর্ম 3CEB
|
জমা দিয়েছেন |
ফর্মে প্রদত্ত বিবরণ |
|
করদাতা, যাঁকে আন্তর্জাতিক লেনদেন বা নির্দিষ্ট অন্তর্দেশীয় লেনদেনে করার জন্য আয়কর আইন, 1961-এর ধারা 92E অনুযায়ী একজন হিসাবরক্ষকের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করতে হবে। আয়কর আইন, 1961এর ধারা 139-এর উপধারা (1)-এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের এক মাস পূর্বে দাখিল করতে হবে। |
আয়কর আইন, 1961-এর ধারা 92E অনুযায়ী আন্তর্জাতিক লেনদেন(সমূহ) এবং নির্দিষ্ট অন্তর্দেশীয় লেনদেন(সমূহ) সম্পর্কিত নিরীক্ষা প্রতিবেদন। |
AY 2026-27*** -এর জন্য় ট্য়াক্স স্ল্য়াবস
- নতুন কর ব্যবস্থা বনাম পুরনো কর ব্যবস্থা
- অর্থ আইন 2023, ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), সংঘবদ্ধ সমিতি (AOP) (সমবায় সমিতি ব্যতীত), সংস্থা বা কৃত্রিম আইনগত সত্তার মতো করদাতাদের জন্য নতুন কর ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা করার জন্য 2024-25 মূল্যায়ন বর্ষ থেকে কার্যকরভাবে ধারা 115BAC-এর বিধানগুলি সংশোধন করেছে। তবে, যোগ্য করদাতাদের নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে পুরোনো কর ব্যবস্থার অধীনে কর প্রদানের বিকল্প রয়েছে। পুরোনো কর ব্যবস্থা বলতে নতুন কর ব্যবস্থা প্রবর্তনের আগে বিদ্যমান আয়কর গণনা এবং স্ল্যাবের পদ্ধতিকে বোঝায়। পুরোনো কর ব্যবস্থায়, করদাতাদের বিভিন্ন কর ছাড় এবং মকুব দাবি করার বিকল্প ছিল। তবে, ডিফল্ট কর ব্যবস্থায়, পুরোনো কর ব্যবস্থার তুলনায় করের হার।
অ-ব্যবসায়িক ক্ষেত্র
"অ-ব্যবসায়িক ক্ষেত্রে, প্রতি বছর সরাসরি ITR-এ ব্যবস্থা বেছে নেওয়ার বিকল্পটি প্রয়োগ করা যেতে পারে এবং এই ধরনের ITR আয়কর আইন, 1961-এর ধারা 139(1)-এর অধীনে নির্দিষ্ট নির্ধারিত তারিখের আগে বা সেই তারিখে দাখিল করতে হবে।
ব্যবসায়িক ক্ষেত্র
ব্যবসা ও পেশা থেকে আয় আছে এমন যোগ্য করদাতাদের ক্ষেত্রে, যদি করদাতা ডিফল্ট কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তারা আয়কর রিটার্ন দাখিলের জন্য ধারা 139(1) অনুযায়ী নির্ধারিত তারিখের আগে বা সেই তারিখে ফর্ম-10-IEA জমা দিতে পারেন। এছাড়াও, এই বিকল্পটি প্রত্যাহার করার উদ্দেশে অর্থাৎ নতুন কর ব্যবস্থায় পুনরায় প্রবেশ করার জন্যও ফর্ম নং 10-IEA জমা দিতে হবে। তবে, পুরানো কর ব্যবস্থা প্রত্যাহার করে ডিফল্ট কর ব্যবস্থায় পুনরায় প্রবেশ করার বিকল্পটি শুধুমাত্র পরবর্তী মূল্যায়ন বর্ষে উপলব্ধ এবং - ব্যবসা ও পেশা থেকে আয় আছে এমন যোগ্য করদাতাদের জন্য এটি সারাজীবনে শুধুমাত্র একবারই উপলব্ধ।
|
পুরনো কর ব্যবস্থা |
আয়কর আইন, 1961-এর ধারা 115BAC অনুযায়ী ডিফল্ট কর ব্যবস্থা |
||||
|
আয়কর স্ল্য়াব |
Iআয়কর হার |
|
আয়কর স্ল্য়াব< |
Iআয়কর হার |
|
|
₹ 3,00,000 পর্যন্ত |
Nil |
|
₹ 4,00,000 পর্যন্ত |
Nil |
|
|
₹ 3,00,001 - ₹ 5,00,000** |
₹ 3,00,000-এর অধিক 5% |
|
₹ 4,00,001 - ₹ 8,00,000** |
₹ 4,00,000 -এর উপর 5% |
|
|
₹ 5,00,001 - ₹ 10,00,000 |
₹ 10,000 + ₹ 5,00,000 -এর উপর 20% |
|
₹ 8,00,001 - ₹ 12,00,000 |
₹ 20,000 + ₹ 8,00,000 এর উপর 10% |
|
|
₹ 10,00,000 |
₹ 1,10,000 + 30% এর উপরে ₹ 10,00,000 |
|
₹ 12,00,001 - ₹ 16,00,000 |
₹ 60,000 + ₹ 12,00,000 -এর উপর 15% |
|
|
|
|
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 +₹ 16,00,000 -এর উপর 20% |
|
|
|
|
|
₹ 20,00,001 - ₹ 24,00,000 |
₹ 2,00,000 +₹ 20,00,000 -এর উপর 25% |
|
|
|
|
|
₹ 24,00,000 -এর উপর |
₹ 3,00,000 + 24,00,000 -এর উপর 30% |
|
|
পুরনো কর ব্যবস্থা |
115BAC-ধারার অধীনে নতুন কর ব্যবস্থা |
||||
|
আয়করের স্ল্য়াবস |
আয়কর হার |
|
আয়করের ধাপগুলি |
আয়কর হার |
|
|
5,00,000 টাকা পর্যন্ত |
Nil |
|
₹ 3,00,000 টাকা পর্যন্ত |
Nil |
|
|
₹ 5,00,001 - ₹ 10,00,000 |
₹ 5,00,000 -এর উপর 20% |
|
₹ 3,00,001 - ₹ 7,00,000** |
₹ 3,00,000 -এর উপর 5% |
|
|
₹ 10,00,001- ₹ 50,00,000 |
₹ 1,00,000 +₹ 10,00,000 -এর উপর 30% |
|
₹ 7,00,001 - ₹ 10,00,000 |
₹ 20,000 +₹ 7,00,000 -এর উপর 10% |
|
|
|
|
|
₹ 10,00,001 - ₹ 12,00,000 |
₹ 50,000 +₹ 10,00,000 -এর উপর 15% |
|
|
|
|
|
₹ 12,00,001 - ₹ 15,00,000 |
₹ 80,000 +₹ 12,00,000 -এর উপর 20% |
|
|
|
|
|
₹ 15,00,001- ₹ 50,00,000 |
₹ 1,40,000 +₹ 15,00,000-এর উপর 30% |
|
|
|
|
|
₹ 50,00,001- ₹ 100,00,000 |
₹ 1,40,000 +₹ 15,00,000 -এর উপর 30% |
|
|
|
|
|
₹ 100,00,001- ₹ 200,00,000 |
₹ 1,40,000 + ₹ 15,00,000 -এর উপরে 30% |
|
|
|
|
|
₹ 200,00,001 এর অধিক |
₹ 1,40,000 + ₹ 15,00,000 -এর উপর 30% |
|
*দ্রষ্টব্য: ধারা 111A, 112, 112Aএবং লভ্যাংশ আয়ের অধীনে করযোগ্য আয়ের উপর, ক্ষেত্রবিশেষে 25% ও 37%, বর্ধিত সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করা হয় না। সুতরাং, এই ধরনের আয়ের উপর প্রদেয় করের সর্বোচ্চ সারচার্জ বা সারচার্জ বা অতিরিক্ত করের হার হবে 15% তবে যখন আয়টি ধারা 115A, 115AB, 115AC, 115ACA and 115E.এর অধীনে করযোগ্য হয়, তখন তা প্রযোজ্য নয়।
প্রযোজ্য সারচার্জের হার
|
আয়ের সীমা |
আয়করের পরিমাণের উপর সারচার্জের হার
(নতুন কর ব্যবস্থা) |
আয়করের পরিমাণের উপর সারচার্জের হার
(পুরনো কর ব্যবস্থা)
|
|
50 লক্ষ টাকা পর্যন্ত |
Nil |
Nil |
|
50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত |
10% |
10% |
|
1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত |
15% |
15% |
|
2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত |
25% |
25% |
|
5 কোটি টাকার উপর |
25% |
37% |
দ্রষ্টব্য: আয়কর আইন, 1961এর ধারা 111A, 112, 112A এবং লভ্যাংশ আয়ের উপর ক্ষেত্রবিশেষে 25% ও 37% বর্ধিত সারচার্জ আরোপ করা হয় না। সুতরাং, এই ধরনের আয়ের উপর প্রদেয় করের সর্বোচ্চ সারচার্জের হার হবে 15%,, তবে আয়কর আইন, ১৯৬১-এর ধারা 115A, 115AB, 115AC, 115ACA এবং 115E-এর অধীনে আয় করযোগ্য হলে তা প্রযোজ্য হবে না।
|
কর ব্যবস্থা |
ছাড়ের সীমা |
ছাড়ের শর্ত |
|
নতুন কর ব্যবস্থা |
₹ 60,000 |
করযোগ্য আয় 12,00,000 -এর বেশি হবে না। |
|
পুরনো কর ব্যবস্থা |
₹ 12,500 |
করযোগ্য আয় 5,00,000 -এর বেশি হবে না |
***দ্রষ্টব্য : উভয় ব্যবস্থাতেই আয়কর এবং সারচার্জ বা অতিরিক্ত কর (যদি থাকে)-এর পরিমাণের উপর 4% হারে স্বাস্থ্য ও শিক্ষা সেস (cess) প্রদান করতে হবে।
পুরনো কর ব্যবস্থার অধীনে যথাক্রমে 50 লক্ষ, 1 কোটি,2 কোটি বা 5 কোটি টাকার বেশি আয় হলে সারচার্জ বা অতিরিক্ত কর থেকে ন্য়ূনতম ছাড়ও দাবি করা যেতে পারে।
|
নেট আয়ের সীমা |
ন্যূনতম ছাড় |
|
|
অতিক্রম করেছে (টাকা) |
অতিক্রম করে না (টাকা)
|
|
|
50 লক্ষ |
1 কোটি |
উভয় কর ব্যবস্থার অধীনে 50 লক্ষ টাকার অতিরিক্ত আয়ের পরিমাণ ছাড়া, মোট 50 লক্ষ টাকা আয়ের উপর প্রদেয় মোট আয়করের পরিমাণের চেয়ে আয়কর ও সারচার্জ বাবদ প্রদেয় মোট টাকার পরিমাণ বেশি হবে না। |
|
1 কোটি |
2 কোটি |
উভয় কর ব্যবস্থার অধীনে 1 কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে, আয়কর এবং সারচার্জ বা অতিরিক্ত কর হিসেবে প্রদেয় অর্থের পরিমাণ এবং মোট 1 কোটি টাকা আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণের পার্থক্য়, 1 কোটি অপেক্ষা টাকার অতিরিক্ত রাশির থেকে বেশি হবে না। |
|
2 কোটি |
5 কোটি |
উভয় কর ব্যবস্থার অধীনে 2 কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে, আয়কর এবং সারচার্জ বা অতিরিক্ত কর হিসেবে প্রদেয় অর্থের পরিমাণ এবং মোট 2 কোটি টাকা আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণের পার্থক্য়, 2 কোটি অপেক্ষা টাকার অতিরিক্ত রাশির থেকে বেশি হবে না। |
|
5 কোটি |
- |
পুরনো কর ব্যবস্থার অধীনে 5 কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে, আয়কর এবং সারচার্জ বা অতিরিক্ত কর হিসেবে প্রদেয় অর্থের পরিমাণ এবং মোট 5 কোটি টাকা আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণের পার্থক্য়, 5 কোটি অপেক্ষা টাকার অতিরিক্ত রাশির থেকে বেশি হবে না। |
A. 115BAC (1A) ধারার অধীনে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের জন্য নিম্নলিখিত ছাড়গুলি উপলব্ধ হবে:
1. ধারা 24(b) – গৃহঋণের উপর প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় থেকে ছাড়:
|
সম্পত্তির প্রকৃতি |
ঋণের উদ্দেশ্য |
অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা) |
ITR পূরণ করার জন্য প্রয়োজনীয় বিবরণ |
|
ভাড়ায় দেওয়া |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
কোনো সীমা ছাড়াই প্রকৃত মূল্য (কিন্তু “গৃহ সম্পত্তি থেকে আয়” খাতে কোনও ক্ষতি হলে তা CYLA অনুচ্ছেদের অন্য কোনও খাতের বিরুদ্ধে সমন্বয় করা যাবে না এবং পরবর্তী বছরগুলিতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।) |
|
|
ধারা 80CCD(2) |
||
|
কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্পে নিয়োগকর্তাদের অবদানের উপর করছাড়
|
B. পুরনো কর ব্যবস্থা বেছে নিলে করদাতার জন্য নিম্নলিখিত ছাড়গুলি উপলব্ধ:
- ধারা 24(b) – গৃহঋণ এবং গৃহ উন্নয়ন ঋণের উপর প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে ছাড়। স্ব-অধিকৃত সম্পত্তির ক্ষেত্রে, গৃহঋণের উপর প্রদত্ত সুদের কর্তনের সর্বোচ্চ সীমা হল ₹ 2 লক্ষ টাকা। ধারা 24(b) অনুযায়ী ঋণের উপর অনুমোদিত সুদ নীচে সারণিবদ্ধ করা হল:
|
সম্পত্তির প্রকৃতি |
কখন ঋণ নেওয়া হয়েছিল |
ঋণ নেওয়ার উদ্দেশ্য |
অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা) |
প্রয়োজনীয় বিবরণ |
|
স্ব-অধিকৃত |
1/04/1999 এ বা তার পরে |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
₹ 2,00,000 |
|
|
1/04/1999 এ বা তার পরে |
গৃহ সম্পত্তি মেরামতের জন্য |
₹ 30,000 |
||
|
1/04/1999 এর আগে |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
₹ 30,000 |
||
|
1/04/1999 এর আগে |
গৃহ সম্পত্তি মেরামতের জন্য |
₹ 30,000 |
||
|
ভাড়ায় দেওয়া |
যে কোনো সময় |
গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয় |
কোনো সীমা ছাড়াই প্রকৃত মূল্য |
|
ধারা 80C, 80CCC, 80CCD (1) |
||||||||
|
অর্থপ্রদানের জন্য ছাড়
|
||||||||
ধারা 80CCD(1B)
|
কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্পে প্রদত্ত অর্থপ্রদানের ক্ষেত্রে ছাড়,80CCD(1)-র অধীনে দাবি করা ছাড় বাদ দিয়ে |
| ₹ 50,000 পর্যন্ত ছাড়ের সীমা |
দ্রষ্টব্য:
ধারা 80 CCD (1), 80 CCD (1B)-এর অধীনে ছাড় দাবি করার জন্য করদাতাদের অবশ্যই নীচে উল্লিখিত বিবরণ প্রদান করতে হবে:
•অবদানের পরিমাণ
•করদাতার PRAN
ধারা 80CCD(2)
কেন্দ্রীয় সরকার পেনশন প্রকল্পে নিয়োগকর্তাদের অবদানের উপর করছাড়
|
যদি নিয়োগকর্তা একজন PSU বা অন্য কিছু হন |
বেতনের 10% পর্যন্ত ছাড়ের সীমা |
|
যদি নিয়োগকর্তা কেন্দ্রীয় বা রাজ্য সরকার হয় |
বেতনের 14% পর্যন্ত ছাড়ের সীমা |
ধারা 80D
|
স্বাস্থ্য বীমা প্রিমিয়াম এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রদত্ত অর্থের ক্ষেত্রে ছাড়
প্রবীণ নাগরিকদের চিকিৎসা ব্যয়ের উপর ছাড়, যদি স্বাস্থ্য বীমার জন্য কোনো প্রিমিয়াম প্রদান করা না হয়।
|
অনুগ্রহ করে দেখুন:
আপনি যদি ধারা 80 D অনুযায়ী ছাড় দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নীচের বিবরণগুলি পূরণ করতে হবে:
•বীমাকারীর নাম (বীমা কোম্পানি)
•পলিসি নম্বর
•স্বাস্থ্য বীমার পরিমাণ
ধারা 80DD
|
নির্ভরশীল প্রতিবন্ধী ব্যক্তির রক্ষণাবেক্ষণ বা চিকিৎসা সংক্রান্ত অর্থ প্রদান বা সংশ্লিষ্ট অনুমোদিত প্রকল্পের আওতায় অর্থ প্রদান / জমা করা অর্থের পরিমাণের উপর ছাড় |
ছাড়ের পরিমাণ |
|
দ্রষ্টব্য:
ধারা 80 DD অনুযায়ী ছাড় দাবি করার জন্য ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
• প্রতিবন্ধকতার প্রকৃতি
• প্রতিবন্ধকতার প্রকার
• ছাড়ের পরিমাণ
• নির্ভরশীলের প্রকার
• নির্ভরশীলের প্যান (PAN)
• নির্ভরশীলের আধার (Aadhaar)
• অটিজম, সেরিব্রাল পালসি বা একাধিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ফাইল করা ফর্ম 10 IA -এর স্বীকৃতি নম্বর
• UDID নম্বর (যদি থাকে)
ধারা 80DDB
|
নির্দিষ্ট রোগের জন্য নিজের বা নির্ভরশীলদের চিকিৎসার জন্য প্রদত্ত অর্থপ্রদানের ক্ষেত্রে ছাড় |
₹ 40,000পর্যন্ত ছাড়ের সীমা (প্রবীণ নাগরিক হলে ₹ 1,00,000 টাকা) |
|
|
ধারা 80E
|
নিজের বা আত্মীয়ের উচ্চ শিক্ষার জন্য করা ঋণের সুদ প্রদানের ক্ষেত্রে ছাড় |
গৃহীত ঋণের উপর সুদ হিসাবে প্রদান করা সমগ্র রাশি |
দ্রষ্টব্য:
ধারা 80E-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে:
• ব্যাংক / প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ
• যে প্রতিষ্ঠান / ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
• ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর।
• ঋণ অনুমোদনের তারিখ
• ঋণের মোট পরিমাণ
• আর্থিক বছরের শেষ তারিখ পর্যন্ত বকেয়া ঋণ
• ধারা 80E অনুযায়ী সুদ
ধারা 80EE
|
1st এপ্রিল 2016 থেকে 31শে মার্চ 2017-এর মধ্যে আবাসিক বাড়ি কেনার জন্য নেওয়া ঋণের উপর প্রদত্ত সুদ বাবদ ছাড়। |
গৃহীত ঋণের উপর প্রদত্ত সুদের উপর ₹ 50,000 |
দ্রষ্টব্য:
ধারা 80EE-এর অধীনে দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে
• যে ব্যাংক / প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
• ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর।
• ঋণ অনুমোদনের তারিখ
• ঋণের মোট পরিমাণ
• আর্থিক বছরের শেষ তারিখ পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ
• ধারা 80EE অনুযায়ী সুদ
ধারা 80EEA
|
এই ছাড় শুধুমাত্র সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যারা প্রথমবার আবাসিক বাড়ি কেনার জন্য ঋণ নিয়েছেন এবং সেই ঋণ 1st এপ্রিল 2019 থেকে 31শে মার্চ 2022-এর মধ্যে অনুমোদিত হয়েছে; এবং এই ছাড় ধারা 80EE-এর অধীনে দাবি করা যাবে না। |
গৃহীত ঋণের উপর প্রদত্ত সুদের উপর ₹ 1,50,000 পর্যন্ত ছাড় |
দ্রষ্টব্য:
ধারা 80EEA-এর অধীনে ছাড় দাবি করার জন্য, ITR-এ নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে
• আবাসিক বাড়ির সম্পত্তির স্ট্যাম্প মূল্য
• ব্যাংক / প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ
• যে ব্যাংক / প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
• ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর
• ঋণ অনুমোদনের তারিখ
• ঋণের মোট পরিমাণ
• আর্থিক বছরের শেষ তারিখ পর্যন্ত বকেয়া ঋণ
• ধারা 80EEA অনুযায়ী সুদ
অনুগ্রহ করে মনে রাখবেন যে, ধারা 24(b)-তে উল্লিখিত সীমা নিঃশেষিত হলেই কেবল ধারা 80EEA অনুযায়ী ছাড় দাবি করা যাবে। এছাড়াও, করদাতা ঋণ অনুমোদনের তারিখ এবং অন্যান্য যোগ্য শর্তের উপর ভিত্তি করে 80EE অথবা 80EEA যেকোনো একটি দাবি করতে পারেন।
ধারা 80EEB
|
1s এপ্রিল 2019 থেকে 31শে মার্চ 2023-এর মধ্যে বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য অনুমোদিত ঋণের সুদ পরিশোধের উপর ছাড়। |
|
দ্রষ্টব্য:
ধারা 80EEB-এর অধীনে ছাড় দাবি করার জন্য় নিম্নলিখিত বিবরণগুলি দেওয়া প্রয়োজন • ব্যাংক / প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ
• যে ব্যাংক / প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে তার নাম
• ব্যাংক / প্রতিষ্ঠানের লোন অ্যাকাউন্ট নম্বর।
• ঋণ অনুমোদনের তারিখ
• ঋণের মোট পরিমাণ
• আর্থিক বছরের শেষ তারিখ পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ
• সুদের পরিমাণ 80EEB
• গাড়ির নিবন্ধীকরণ নম্বর।
ধারা 80G
নির্ধারিত তহবিল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদিতে প্রদত্ত অনুদানের উপর ছাড়।
নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড়ের জন্য যোগ্য।
|
কোনো রকম সীমা ছাড়া |
|
||||
|
যোগ্যতার সীমা সাপেক্ষে |
|
ধারা 80GG
বাড়ি ভাড়ার জন্য প্রদত্ত অর্থের ওপর ছাড় শুধুমাত্র স্ব-নিযুক্ত ব্যক্তি বা বাড়ি ভাড়া (HRA) যাদের বেতনের অংশ নয়, তাদের জন্য প্রযোজ্য।
নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ন্যূনতম সেটি ছাড়ের জন্যে অনুমোদিত হবে
|
এই ছাড়ের আগে মোট আয়ের 10% ভাড়া হ্রাস পেয়েছে |
প্রতি মাসে ₹ 5,000 |
মোট আয়ের 25% (দীর্ঘমেয়াদী মূলধন লাভ , ধারা 111A এর অধীনে স্বল্পমেয়াদী মূলধন লাভ বা ধারা 115A বা 115D এর অধীনে আয় ব্যতীত) |
দ্রষ্টব্য: ধারা 80GG অনুযায়ী ছাড় দাবি করার জন্য, ফর্ম 10 BA দাখিল করা এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় অনুচ্ছেদ 80GG-তে ফর্ম 10 BA-এর (স্বীকৃতি নম্বর) উল্লেখ করা বাধ্যতামূলক।
ধারা 80GGA
বৈজ্ঞানিক গবেষণা বা গ্রামীণ উন্নয়নের জন্য প্রদত্ত অনুদানের জন্য ছাড়
দানসমূহ নিম্নলিখিত বিভাগগুলির অধীনে ছাড় পাওয়ার যোগ্য:
|
গবেষণা সমিতি অথবা বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে
|
|
সমিতি বা প্রতিষ্ঠান
|
|
PSU বা স্থানীয় কর্তৃপক্ষ বা কোনও যোগ্য প্রকল্প পরিচালনার জন্য জাতীয় কমিটি দ্বারা অনুমোদিত কোনও সমিতি বা প্রতিষ্ঠান |
|
কেন্দ্রীয় সরকার কর্তৃক নিম্নলিখিত উদ্দেশে ঘোষিত তহবিলের জন্য
|
|
কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত ও বিজ্ঞাপিত জাতীয় নগর দারিদ্র্য নির্মূল তহবিল |
|
|
দ্রষ্টব্য: ₹ 2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে অথবা যদি মোট আয়ের মধ্যে ব্যবসা/পেশা থেকে লাভ/আয় অন্তর্ভুক্ত থাকে, তবে এই ধারার অধীনে কোনও ছাড় অনুমোদিত হবে না। |
|
|
ধারা 80GGC
|
রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টকে অনুদানের ক্ষেত্রে ছাড় |
রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টকে অনুদানের ক্ষেত্রে ছাড় নগদে কোনও অর্থপ্রদান করে থাকলে কোনও ছাড়ের অনুমতি দেওয়া হবে না |
ধারা 80TTB
|
আবাসিক প্রবীণ নাগরিকদের আমানতের উপর প্রাপ্ত সুদের ক্ষেত্রে ছাড় |
ছাড়ের সীমা ₹ 50,000/-এর |
ধারা 80U
|
প্রতিবন্ধী আবাসিক স্বতন্ত্র করদাতার জন্য ছাড় |
এককালীন ₹ 75,000 ব্যয় নির্বিশেষে প্রতিবন্ধী ব্যক্তির জন্য কর-ছাড় এককালীন ₹ 1,25,000 গুরুতর প্রতিবন্ধিতা (80% বা তার বেশি) রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যয় নির্বিশেষে কর ছাড় |
অনুগ্রহ করে দেখুন:
ধারা 80U অনুযায়ী ছাড় দাবি করার জন্য, নিম্নলিখিত বিবরণগুলি প্রদান করতে হবে।
• প্রতিবন্ধকতার প্রকৃতি
• প্রতিবন্ধকতার প্রকার
• ছাড়ের পরিমাণ
• অটিজম, সেরিব্রাল পালসি বা একাধিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ফাইল করা ফর্ম 10 IA -এর স্বীকৃতি নম্বর।
• UDID নম্বর (যদি থাকে)
করদাতার বয়স নির্বিশেষে প্রযোজ্য কর সুবিধার পাশাপাশি, প্রবীণ / অতি প্রবীণ নাগরিকদের জন্য কিছু বর্ধিত / অতিরিক্ত সুবিধা রয়েছে। অতিরিক্ত সুবিধাগুলো নিচে তালিকাভুক্ত করা হলো:
আয়কর রিটার্নের কাগজ ফাইলিং
অতি প্রবীণ নাগরিকদের (80 বছর বা তার বেশি বয়সী) অফলাইন / কাগজ মোডে ফর্ম 1 বা 4 ব্যবহার করে ITR জমা দেওয়ার বিকল্প রয়েছে। তাঁদের জন্য ই-ফাইলিং বিকল্পটিও উপলব্ধ আছে।
অগ্রিম কর প্রদান থেকে অব্যাহতি
আয়কর আইন, 1961-এর ধারা 208 অনুসারে, প্রত্যেক ব্যক্তি যাঁর বছরের জন্য আনুমানিক করের দায় ₹ 10,000 বা তার বেশি, তাকে অগ্রিম কর হিসাবে আগাম কর পরিশোধ করতে হবে। কিন্তু, আয়কর আইন, 1961-এর ধারা 207 একজন আবাসিক প্রবীণ নাগরিককে অগ্রিম কর প্রদান থেকে অব্যাহতি দেয়। সুতরাং, একজন আবাসিক প্রবীণ নাগরিক, যাঁর ব্যবসা বা পেশা থেকে কোনও আয় নেই, তিনি অগ্রিম কর প্রদানে দায়বদ্ধ নন। তাই, ITR 1 এবং ITR 2 দাখিলকারী প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য ধারা 234B এবং 234C প্রযোজ্য নয়।
ব্যাঙ্ক আমানতের সুদের উপর আয়কর ছাড়
আয়কর আইন,1961এর ধারা 80TTB অনুসারে, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা সমবায় ব্যাঙ্কে জমা রাখা আমানত থেকে অর্জিত সুদের উপর কর সুবিধা পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, সর্বোচ্চ ₹ 50,000 পর্যন্ত সুদ আয়ের উপর এই ছাড় অনুমোদিত। সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত উভয় থেকেই অর্জিত সুদ এই বিধানের অধীনে ছাড়ের জন্য যোগ্য।
এছাড়াও, আয়কর আইন, 1961-এর ধারা194A অনুসারে, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা সমবায় ব্যাঙ্ক কর্তৃক কোনো প্রবীণ নাগরিককে প্রদত্ত ₹ 50,000 টাকা পর্যন্ত সুদের উপর উৎসে কর (TDS) কর্তন করা হয় না। এই সীমা প্রতিটি ব্যাঙ্কের জন্য পৃথকভাবে গণনা করতে হবে।
চিকিৎসা বীমা এবং ব্যয় সম্পর্কিত কর সুবিধা
আয়কর আইন, 1961-এর ধারা 80D অনুসারে, প্রবীণ নাগরিকরা চিকিৎসা বীমা পলিসির প্রিমিয়াম প্রদানের জন্য ₹ 50000 পর্যন্ত উচ্চতর ছাড় পেতে পারেন। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা ₹ 25000টাকা।
এছাড়াও, আয়কর আইন, 1961-এর ধারা 80DDB অনুযায়ী, কোনও ব্যক্তি যদি নিজের বা কোনও নির্ভরশীল ব্যক্তির জন্য আইনে উল্লিখিত নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসার জন্য খরচ করেন, তবে তার উপর কর ছাড় পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ হলো ₹ 1 লক্ষ (অ-প্রবীণ নাগরিক করদাতাদের জন্য ₹ 40,000)।