Do not have an account?
Already have an account?

1. অর্থপ্রদানের অবস্থা জানুন পরিষেবাটি কি?
এই পরিষেবার মাধ্যমে, আপনি অনলাইন/অফলাইন পদ্ধতির মাধ্যমে আপনার প্রদত্ত করের স্থিতি দেখতে পাবেন।

2. কর প্রদানের বিকল্পগুলি কী কী?
আপনি এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন:

  • নেট ব্যাঙ্কিং; অথবা
  • ক্রেডিট কার্ড; অথবা
  • ডেবিট কার্ড; অথবা
  • ব্যাঙ্ক কাউন্টারে প্রদান করুন; অথবা
  • RTGS / NEFT

3. চালান সৃষ্টি হওয়ার পরে কর প্রদানের জন্য কি কোনো সময়সীমা আছে?
আপনাকে চালান সৃষ্টির 15 দিনের মধ্যে কর প্রদান করতে হবে (অর্থাৎ CRN সৃষ্টির 15 দিন থেকে)।
অগ্রিম করের ক্ষেত্রে, আপনাকে CRN সৃষ্টির তারিখ থেকে বা বর্তমান আর্থিক বছরের 31শে মার্চের আগে 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে।

4. আমি কীভাবে জানব যে আমার প্রদত্ত অর্থ সফলভাবে সরকারের প্রত্যক্ষ কর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে?
ই-ফাইলিং পোর্টালের সঙ্গে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ ইমেল এবং একটি SMS পাবেন। এ ছাড়াও, প্রদানের ইতিহাস CIN সহ সফল অর্থপ্রদানের স্থিতি প্রতিফলিত করবে যা সফল অর্থপ্রদানের ক্ষেত্রে ব্যাঙ্ক সরবরাহ করবে।

5. আমার দ্বারা প্রদান করা হয়নি এমন CRN এর অর্থপ্রদানের অবস্থা আমি কি যাচাই করতে পারি ?
আপনার যদি নিম্নলিখিত বিশয়/তথ্য গুলি থাকে তবে আপনি যে কোনও CRN/PAN এর অবস্থা চেক করতে পারবেন:

  • CRN বা চালান রেফারেন্স নম্বর;
  • (বৈধ) PAN / TAN (যার সাপেক্ষে অর্থ প্রদান করা হয়েছে); এবং
  • একটি সক্রিয় মোবাইল নম্বর, যা আপনার কাছে রয়েছে।

6. ব্যাঙ্ক থেকে কোনো প্রতিক্রিয়া না পেলে কি আমাকে আবার অর্থপ্রদান শুরু করতে হবে?
ব্যাঙ্ক থেকে বিশদ তথ্য পাওয়া গেলে স্থিতি আপডেট করা হবে। অনুগ্রহ করে এক ঘন্টা অপেক্ষা করুন এবং CRN এর স্থিতি যাচাই করুন। যদি রাশি ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয়, তবে অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

7. যদি কর প্রদান ব্যর্থ হয় তবে আমি কি একই CRN-ব্যবহার করে পেমেন্ট করতে পারি?
যদি রাশি ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয়, তবে অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।
অনুগ্রহ করে কপি সুবিধা ব্যবহার করে বা নতুন অর্থ প্রদান এ ক্লিক করে একটি নতুন চালান সৃষ্টি করুন।

8. লেনদেন বাতিল করা হলে আমার কী করা উচিত?
যদি রাশি ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয়, তবে অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

9. ব্যাঙ্ক নিশ্চিতকরণের অপেক্ষায় এরকম কোনও বার্তা পেলে আমার কী করা উচিত?
যাচাইেকারী দ্বারা লেনদেন একবার অনুমোদিত হলে, লেনদেনের অবস্থা আপডেট করা হবে। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।

10. আমি কি CRN এর জন্য অর্থপ্রদান পুনরায় শুরু করতে পারি, কারণ আমি ব্যাঙ্কের থেকে ভুল বিশদ তথ্য এরকম বার্তা দেখতে পাচ্ছি ?
If the amount is debited, kindly contact the Bank.