Do not have an account?
Already have an account?

1.আমি কি অনলাইনে আমার কর প্রদান করতে পারি?
হ্যাঁ, আপনি নিম্নলিখিত বিকল্পগুলি ব্যবহার করে আপনার কর প্রদান করতে পারেন:

  • অনুমোদিত ব্যাঙ্ক ডেবিট কার্ড, অথবা
  • অনুমোদিত ব্যাংক নেট ব্যাঙ্কিং সুবিধা, অথবা
  • অর্থপ্রদান গেটওয়ে (ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / অনুমোদিত ব্যাঙ্ক বা UPI এর নেট ব্যাঙ্কিং)

অনলাইন অর্থপ্রদান পরিষেবা ব্যবহার করে, আপনি চালানের সংরক্ষিত খসড়ায় উল্লিখিত করপ্রদান করতে পারবেন বা ইতিমধ্যে সৃষ্ট চালান ফর্মের জন্য চালানের কর প্রদান করতে সক্ষম হবেন যা সৃষ্ট চালান ট্যাবের অধীনে সংরক্ষিত।

2. আমার কর অর্থপ্রদানের সময়সূচী কি পরবর্তী কোনও দিনের জন্য নির্ধারিত করা যায়?
আপনি নেট ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার করপ্রদানের সময়সূচী নির্ধারণ করতে পারেন। তবে, ক্রেডিট / ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইন অর্থপ্রদানের জন্য এই সুবিধাটি লভ্য নয়।

3. চালান সৃষ্টির পরে অর্থপ্রদান করার জন্য কি কোনো সময়সীমা আছে?
আপনাকে চালান সৃষ্টির 15দিনের মধ্যে করপ্রদান করতে হবে (অর্থাৎ CRN সৃষ্টির 15 দিন থেকে)। অগ্রিম করের ক্ষেত্রে, আপনাকে CRN সৃষ্টির 15দিনের মধ্যে বা চলতি আর্থিক বর্ষের 31শে মার্চের মধ্যে (যেটি আগে হবে) অর্থপ্রদান করতে হবে ।

4. আমি যদি আমার অনুমোদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার মাধ্যমে আমি করপ্রদান করতে চাই সেটি দেখতে না পাই তাহলে আমি কী করতে পারি?
অর্থপ্রদানের পদ্ধতি নির্বাচন করার সময়, আপনি যে ব্যাঙ্কের মাধ্যমে আপনি অর্থ দিতে চান ,যদি সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট সরাসরি দেখতে না পান, ড্রপডাউনের অধীনে লভ্য ব্যাঙ্কগুলির তালিকা থেকে আপনার পছন্দসই অনুমোদিত ব্যাঙ্ক নির্বাচন করতে পারেন।

5. নেট-ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রত্যক্ষভাবে অর্থপ্রদান করার জন্য অনুমোদিত ব্যাঙ্ক কোন কোনটি?
ই-ফাইলিং পোর্টালে নেট ব্যাঙ্কিং পেজে লগইনে ই-ফাইলিং পোর্টালে সংযুক্ত ব্যাংকগুলির তালিকা পাওয়া যাবে।

6 আমার লেনদেন সফল কিনা তা আমি কীভাবে জানব?
আপনি ই-ফাইলিং পোর্টালের সঙ্গে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। এ ছাড়াও, অর্থপ্রদানের ইতিহাস CIN-সহ সফল অর্থপ্রদানের অবস্থা প্রতিফলিত করবে যা অর্থপ্রদান সফল হলে ব্যাংক সরবরাহ করবে।

7. আমি কি নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অর্থপ্রদানের সময়সূচী নির্ধারণ করতে পারি?
হ্যাঁ। তবে, এটি আপনার নির্বাচিত ব্যাংক অ্যাকাউন্টের উপর নির্ভর করবে কারন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত অর্থপ্রদানের সুবিধা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাওয়া যায়।যদি আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অর্থপ্রদান করার জন্য বেছে নেন, তবে করের অর্থপ্রেরণের তারিখে আপনার নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত রাশি যেন থাকে সেটি নিশ্চিত করুন।