1. সংক্ষিপ্ত বিবরণ
যে সমস্ত ব্যবহারকারীরা ই-ফাইলিং পোর্টালে ই-রিটার্ন মধ্যস্থতাকারী (ERIs) হিসাবে নিবন্ধন (রেজিস্টার) করতে চান তাদের জন্য ERI রেজিস্ট্রেশন পরিষেবা লভ্য। ই-ফাইলিং হোমপেজে এটি একটি প্রাক-লগইন কার্যকারিতা।এই কার্যকারিতা ব্যবহারকারীদের ই-ফাইলিং ওয়েবসাইট লগইন এর পরে কর সম্পর্কিত ক্রিয়াকলাপ অনুসরণ করতে দেয়।
2. এই পরিষেবা উপভোগ করার পূর্বশর্তাবলী
- কোনও ব্যবহারকারী পোর্টালে ERI হিসাবে রেজিস্টার করতে চাইলে তার PAN/ TAN থাকতে হবে
- ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রবেশাধিকার (অ্যাক্সেস)
- PAN টি ই-ফাইলিং এ নিবন্ধিত হওয়া উচিত
- একটি বৈধ এবং নিবন্ধিত DSC
3. ধাপে ধাপে নির্দেশিকা
3.1 ERI নিবন্ধন অনুরোধ জমা করুন
পদক্ষেপ 1: হোমপেজ দেখতে ই-ফাইলিং পোর্টালে যান এবং নিবন্ধন করুন- এ ক্লিক করুন।
পদক্ষেপ 2: অন্য > ই-রিটার্ন মধ্যস্থতাকারী ক্লিক করুন।
পদক্ষেপ 3: নতুন আবেদনকারী হিসাবে নিবন্ধন করুন এবং প্রযোজ্য ERI এর টাইপ নির্বাচন করুন। চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 4: ই-রিটার্ন মধ্যস্থতাকারী হিসেবে রেজিস্টার করুন পেজে, যে PAN/ TAN এর মাধ্যমে আপনি ERI হিসাবে নিবন্ধিত হতে চান সেটি প্রদান করুন এবং বৈধ করুন ক্লিক করুন
পদক্ষেপ 5: সফল বৈধকরণের পরে, প্রদান করা PAN/ TAN ( PAN/ TAN টি ইতিমধ্যেই ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হওয়া উচিত) মোবাইল নম্বরে 6 সংখ্যার OTP পাঠানো হবে। OTP প্রদান করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য সক্রিয় থাকবে।
- সঠিক OTP লেখার জন্য আপনি 3টি প্রচেষ্টার সুবিধা পাবেন।
- পর্দায় OTP মেয়াদোত্তীর্ণ কাউন্টডাউন টাইমার আপনাকে OTP -র মেয়াদ শেষ হওয়ার সময় জানাবে।
- OTP টাইমার পুনরায় OTP সৃষ্টি করার অবশিষ্ট সময় প্রদর্শন করে। OTP আবার পাঠান ক্লিক করলে, একটি নতুন OTP সৃষ্টি করা হবে।
পদক্ষেপ 6: আবেদনকারীর শ্রেণী নির্বাচন করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 7: পর্দায় প্রাথমিক তথ্যের স্থানে আপনার প্রাথমিক তথ্য ( স্বতন্ত্র ব্যবহারকারীর ক্ষেত্রে নাম ,জন্মতারিখ, PAN ; এবং ফার্ম বা কোম্পানির ক্ষেত্রে সংগঠনের নাম এবং প্রারম্ভ তারিখ এবং DDO এর জন্য TAN বরাদ্দ করার তারিখ) প্রদান করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 8: সফল বৈধকরণের পরে, আপনাকে মুখ্য যোগাযোগের ঠিকানা পেজে (অথবা ব্যক্তির ক্ষেত্রে যোগাযোগের বিশদ বিবরণ পর্দায়) নিয়ে যাওয়া হবে । পর্দায় মুখ্য যোগাযোগের বিশদ বিবরণ লিখুন এবং চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 9: আপনি পূর্ববর্তী পর্দায় প্রদান করা ইমেল ID ও মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার OTP পাবেন। মোবাইল এবং ইমেলে প্রাপ্ত 6 সংখ্যার OTPটি প্রদান করুন এবং চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 10: সংযুক্তি পর্দায়, আবেদনকারীর শ্রেণীবিভাগের ভিত্তিতে দলিল (ডকুমেন্ট) আপলোড করুন।
টাইপ 1 এর জন্য
- অঙ্গীকার
- ব্যাঙ্ক গ্যারান্টি।
টাইপ 2 এবং 3 ERI এর জন্য
- অঙ্গীকার
- ব্যাঙ্ক গ্যারান্টি
- অডিট রিপোর্ট
দ্রষ্টব্য:
সংযুক্তি (এটাচমেণ্ট) অবশ্যই PDF ফর্মে এবং সেটিকে 5 MB এর কম হতে হবে।
পদক্ষেপ 11: আপনার বিশদ বিবরণ যাচাই করুন পেজে প্রয়োজনীয় বিবরণ সম্পাদনা করুন। নিশ্চিত করুন -এ ক্লিক করুন।
পদক্ষেপ 12: সাফল্যের বার্তা প্রদর্শিত হয়, এবং আপনার নিবন্ধনের অনুরোধ অনুমোদনের জন্য জমা দেওয়া হয়।
3.2 অনুরোধ জমা দেওয়ার পর্যায়ের পরে :
পদক্ষেপ 1: হোমপেজ দেখতে ই-ফাইলিং পোর্টালে যান এবং নিবন্ধন ক্লিক করুন।
পদক্ষেপ 2: অন্যান্য > ই-রিটার্ন মধ্যস্থতাকারী ক্লিক করুন।
পদক্ষেপ 3: নিবন্ধন স্থিতি পরীক্ষা করুন নির্বাচন করুন।
পদক্ষেপ 4: আপনার PAN/ TAN প্রদান করুন এবং বৈধ করুন ক্লিক করুন
পদক্ষেপ 5: নিবন্ধন অনুরোধ জমা দেওয়ার সময় দেওয়া মোবাইল নম্বরে 6 সংখ্যার OTP পাঠানো হয়েছে।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য সক্রিয় থাকবে।
- সঠিক OTP লেখার জন্য আপনি 3টি প্রচেষ্টার সুবিধা পাবেন।
- পর্দায় OTP মেয়াদোত্তীর্ণ কাউন্টডাউন টাইমার আপনাকে OTP মেয়াদ শেষ হওয়ার সময় জানাবে।
- OTP টাইমার পুনরায় OTP সৃষ্টি করার অবশিষ্ট সময় প্রদর্শন করে। OTP আবার পাঠান ক্লিক করলে, একটি নতুন OTP সৃষ্টি করা হবে।
ERI রেজিস্ট্রেশন অনুরোধ জমা দেওয়ার পরে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি আবির্ভুত হয়। আরও জানতে সংশ্লিষ্ট বিভাগে যান।
| কেস | বিভাগ নম্বর |
|---|---|
| যখন নিবন্ধনের আবেদনপত্র নিবন্ধনকারী দ্বারা অনুমোদিত হয় | 3.2.1 বিভাগে যান |
| যখন নিবন্ধনের অনুরোধে ত্রুটি থাকে | 3.2.2 বিভাগে যান |
| যখন নিবন্ধনের অনুরোধ খারিজ করা হয় | 3.2.3 বিভাগে যান |
| যখন নিবন্ধনের অনুরোধ রেজিস্ট্রারের কাছে বকেয়া থাকে | 3.2.4 বিভাগে যান |
3.2.1 যখন নিবন্ধনের আবেদনপত্র নিবন্ধন কারী দ্বারা অনুমোদিত হয়
পদক্ষেপ 1: 6 সংখ্যার OTP-এর সফল বৈধকরণের পরে, আবেদনপত্রটি অনুমোদিত পর্দা প্রদর্শিত হয়। চালিয়ে যান ক্লিক করুন।
পদক্ষেপ 2: পাসওয়ার্ড সেট করুন পর্দায়, প্রদত্ত উভয় ফিল্ডে একই পাসওয়ার্ড প্রদান করুন এবং নিবন্ধন করুন ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- রিফ্রেশ বা ফিরে যান এ ক্লিক করবেন না।
- আপনার নতুন পাসওয়ার্ড প্রদানের সময়, পাসওয়ার্ড নীতি সম্পর্কে সতর্ক থাকুন:
- এটি কমপক্ষে 8টি অক্ষর এবং সর্বোচ্চ 14টি অক্ষরের হতে পারে।
- এটিতে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর উভয়ই অন্তর্ভুক্ত করা উচিত।
- এতে একটি সংখ্যা থাকা উচিত।
- এতে একটি বিশেষ চিন্হ থাকা উচিত (যেমন, @#$%)।
পদক্ষেপ 3: নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং প্রদান করা পাসওয়ার্ডটি সিস্টেমে সংরক্ষণ করা হয়েছে। আপনাকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন পেজে নিয়ে যাওয়া হবে।
3.2.2 যখন নিবন্ধনের অনুরোধে ত্রুটি থাকে
পদক্ষেপ 1: প্রদান করা OTP-এর সফল বৈধতা যাচাইকরণের পরে, আপনাকে আবেদনপত্রে ত্রুটি আছে পেজে নিয়ে যাওয়া হবে। ত্রুটি সহ নথিগুলির তালিকা এখানে প্রদর্শিত হয়। যাচাই করা হয়নি এমন নথিগুলির তালিকা সংযুক্ত করার জন্য পুনরায় জমা করুন ক্লিক করুন।
পদক্ষেপ 2: যাচাই না হওয়া নথিগুলি আপলোড করা হয়ে গেলে, চালিয়ে যান ক্লিক করুন।
দ্রষ্টব্য:
সংযুক্তি অবশ্যই PDF ফরম্যাটে থাকতে হবে এবং এটি 5 MB আকারের কম হতে হবে।
পদক্ষেপ 3: পরবর্তী পর্দায় বিশদ তথ্য যাচাই করুন এবং জমা দিন ক্লিক করুন।
পদক্ষেপ 4: নিবন্ধন অনুরোধ জমা দেওয়া হয়েছে পর্দা প্রদর্শিত হয়েছে ।
3.2.3 যখন নিবন্ধনের অনুরোধ খারিজ করা হয়
পদক্ষেপ 1: প্রদান করা OTP-এর বৈধতা যাচাইকরণের পরে, আপনার কাছে আবেদনপত্র খারিজ করা হয়েছে পর্দা প্রদর্শিত হবে। হোমপেজে যান ক্লিক করুন এবং যদি আপনি ERI হিসাবে পুনরায় নিবন্ধন করতে চান তবে নিবন্ধনের অনুরোধ জমা করুন।
3.2.4 যখন নিবন্ধনকারীর কাছে নিবন্ধনের অনুরোধ বকেয়া থাকে
পদক্ষেপ 1: প্রদান করা OTP-এর বৈধতা যাচাইকরণের পরে, আপনার কাছে পর্দায় আবেদনপত্র অনুমোদনের জন্য বাকি প্রদর্শিত হবে।