1. ধারা 194N অনুযায়ী নগদ টাকা তুললে কতো TDS ধার্য করা হবে?
আয়কর আইনের ধারা 194N অনুযায়ী, একটি নির্দিষ্ট অর্থবর্ষে একজন ব্যক্তি যদি নিম্নোক্ত সীমার উপরে একবারে বা সামগ্রিকভাবে মোট নগদ টাকা তোলেন তাহলে তার থেকে TDS কেটে নেওয়া হবে :
- ₹ 20 লক্ষ (যদি বিগত তিন আর্থিক বর্ষে কোনও ITR ফাইল না করা হয়ে থাকে), বা
- ₹ 1 কোটি (যদি বিগত তিনটি আর্থিক বর্ষের কোনও একটিতে বা সবকটিতে ITR ফাইল করা হয়ে থাকে)।
2. আইনের ধারা 194N -এর অধীন নগদ টাকা তোলার উপরে TDS কেটে নেওয়ার দায়িত্ব কার ?
(বেসরকারি, সরকারী, এবং সমবায়) ব্যাঙ্ক বা পোস্ট অফিসের উপরে TDS কেটে নেওয়ার দায়িত্ব বর্তায় । কেউ যদি নিজের ঐরূপ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে কোনও ব্যক্তিকে ₹ 20 লক্ষ বা ₹ 1 কোটির বেশি (যেমনটি প্রযোজ্য সেইমত) নগদ পেমেন্ট করে তাহলে কর কর নেওয়া হয়।
3. আইনের ধারা 194N -এর অধীন কার ক্ষেত্রে নগদ টাকা তোলার সময় কার ক্ষেত্রে TDS কাটা প্রযোজ্য হয় না?
নিম্নোক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নগদ টাকা তুললেও ধারা 194N -এর অধীন TDS কাটা প্রযোজ্য নয়:
- কেন্দ্রীয় বা রাজ্য সরকার
- বেসরকারি বা পাব্লিক সেক্টর ব্যাঙ্ক
- যে কোনো সমবায় ব্যাঙ্ক
- পোস্ট অফিস
- যে কোনও ব্যাঙ্কের ব্যবসায়িক প্রতিনিধি
- যে কোনও ব্যাঙ্কের হোয়াইট লেবেল এ.টি.এম অপারেটর
- কৃষিজাত পণ্য কেনার সময় কৃষকদের পেমেন্ট করার জন্য অ্যাগ্রিকালচার প্রোডিউস মার্কেট কমিটি (এ.পি.এম.সি) -এর অধীন কর্মরত কেন্দ্রীয় সরকার দ্বারা নির্দিষ্টকৃত বিশেষ কমিশন এজেন্ট বা ব্যবসায়ী
- আর.বি.আই এবং তার ফ্র্যাঞ্চাইজ এজেন্টদের কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত ফুল-ফ্লেজেড মানি চেঞ্জার (এফ.এফ.এম.সি) এবং অনুমোদিত ডিলার এবং তার ফ্র্যাঞ্চাইজ এজেন্ট এবং সাব এজেন্ট
- আর.বি.আই-এর সাথে পরামর্শ করে সরকারের ঘোষণাকৃত অন্য কোনও ব্যক্তি।
4. আয়কর আইনের ধারা 194N-এর অধীনে কখন থেকে নগদ টাকা তোলায় TDS কাটা প্রযোজ্য হবে?
1লা সেপ্টেম্বর 2019, বা আর্থিক বর্ষ 2019-2020 থেকে শুরু করে আয়কর আইনের ধারা 194N-এর অধীনে নগদ টাকা তোলার সময় TDS কাটা প্রযোজ্য হবে।
5. ধারা 194N-এর অধীনে নগদ টাকা তোলায় সময় কি হারে TDS কেটে নেওয়া হবে?
যে ব্যক্তি নগদ টাকা তুলছেন তিনি যদি বিগত তিনটি আর্থিক বর্ষের যে কোনও একটিতে বা সব কটিতে আয়কর রিটার্ন ফাইল করে থাকেন তাহলে 1 কোটি টাকার বেশি নগদ তুললে 2% হারে TDS কেটে নেওয়া হবে।
যে ব্যক্তি নগদ টাকা তুলছেন তিনি যদি বিগত তিনটি আর্থিক বর্ষে কোনটিতে ITR ফাইল না করে থাকেন সেক্ষেত্রে ₹ 20 লক্ষের বেশি নগদ তুললে 2% হারে এবং ₹1 কোটির বেশি নগদ তুললে 5% হারে TDS কেটে নেওয়া হবে।