রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা স্থিতি পরীক্ষা করুন।
আপনার ব্যাঙ্ক কি অন্য ব্যাঙ্কের সাথে একীভূত হয়েছে?
আপনার ব্যাঙ্কের শাখা কি পরিবর্তিত হয়েছে?
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কি পরিবর্তিত হয়েছে?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম কি পরিবর্তিত হয়েছে?
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে?
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোড কি পরিবর্তিত হয়েছে?
যদি হ্যাঁ হয়….
আপনাকে ই-ফাইলিং পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ আপডেট/ পুনরায় বৈধ করতে হবে।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ আপডেট/ পুনরায় যাচাই করার জন্য, লগইন করুন:https://eportal.incometax.gov.in > প্রোফাইল > আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট > তিনটি উল্লম্ব বিন্দুতে ক্লিক করুন > পুনরায় যাচাইকরণ বেছে নিন> বিশদ আপডেট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করুন > যাচাই করুন বাটনে ক্লিক করুন।
একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য লগইন করুন https://eportal.incometax.gov.in > প্রোফাইল > আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট > ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করুন >প্রয়োজনীয় বিশদ পূরণ করুন > যাচাই করুন বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ পরে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতার স্থিতি চেক করতে পারেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্থিতি যাচাই হয়ে গেলে, 'রিফান্ডের জন্য মনোনীত করুন‘ বাটনটি সক্রিয় করে রিফান্ডের জন্য মনোনীত করতে ভুলবেন না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধকরণ ব্যর্থ হলে, আপনি “আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট” স্ক্রিনে তিনটি ভার্টিকাল বিন্দুতে ক্লিক করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সরিয়ে ফেলতে পারেন।
অনুগ্রহ করে নিশ্চিত করুন শুধুমাত্র PAN-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বৈধতা, এবং রিফান্ডের জন্য মনোনীত হবে। PAN-এর সাথে সংযুক্ত নয় এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড জমা করা যাবে না।
আরও তথ্যের জন্য: 'প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে যাচাই করবেন' ভিডিওটি দেখুন -https://youtu.be/2ie86mHNeyc
আরও যে কোনো সহায়তার জন্য আপনি আমাদের হেল্পডেস্ক যোগাযোগ নম্বরে কল করতে পারেন: 18001030025 180041940025 (টোল ফ্রি) এবং & +91-80-46122000 +91-80-61464700