খবর & ই-ক্যাম্পেইন
আয়কর বিভাগ তার নতুন ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in 7 ই জুন, 2021-এ চালু করতে চলেছে। www.incometaxindiaefiling.gov.in- এ বিভাগের বৰ্তমান পোর্টালটি করদাতাদের পাশাপাশি অন্যান্য বহি:স্থ অংশীদারদের কাছে 6 দিনের সংক্ষিপ্ত সময়ের জন্য অর্থাৎ 1 লা জুন, 2021 থেকে 6 ই জুন 2021 পর্যন্ত লভ্য থাকবে না।
ই-ফাইলিং পোর্টাল পুনঃনির্মাণের মধ্যবর্তী সময়কালে, অর্থাৎ 31 শে মে মধ্যরাত থেকে 6 ই জুন 2021 এর মধ্যরাত পর্যন্ত করদাতারা ফর্ম-15CA এবং 15CB জমা করতে পারবেন না। 2021 সালের 1 লা জুন থেকে 6 ই জুন পর্যন্ত ব্ল্যাকআউট সময়কালে যারা অর্থপ্রেরণ করতে মনস্থ করেছেন তারা অসুবিধা এড়াতে অনুগ্রহ করে 31 শে মে 2021 এর মধ্যরাতের মধ্যে তাদের ফর্মগুলি জমা করে দিন এবং ডাউনলোড করে রাখুন।
ধারা 245M(1) এর অধীনে নির্বাচিত বিকল্প প্রদানের পদ্ধতি এবং বিধি 44DA(1) এর অধীনে ফর্ম নম্বর 34BB প্রদান ও আপলোডের পদ্ধতি।
গুরুতর কোভিড-19 মহামারীর কারণে বিভিন্ন অংশীদাররা যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সমস্যাগুলির সমাধানের দায়বদ্ধতার কথা মাথায় রেখে CBDT আয়কর আইন, 1961 এর অধীনে কিছু সংখ্যক বাধ্যবাধকতার জন্য নির্দিষ্ট সময়সীমা বাড়িয়েছে।
প্রিয় করদাতাগণ, দেশের বিভিন্ন অঞ্চলে কোভিড-19 প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এবং লকডাউনের কথা কে বিবেচনা করে, করদাতারা CPC কর্তৃক প্রদত্ত ত্রুটিযুক্ত নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া 31.05.2021 পর্যন্ত জানাতে পারেন। করদাতাগণ নির্ধারণ বর্ষ 2020-21 এর জন্য 31.05.2021 অবধি বিলম্বিত এবং সংশোধিত রিটার্নও দাখিল করতে পারবেন।
আপগ্রেড করার জন্য নির্ধারণ বর্ষ 2021-22 এর জন্য 'ডাউনলোড প্রিফিল JSON' উপলব্ধ থাকবে না।
নতুন সিস্টেমে রূপান্তরের প্রস্তুতির জন্য, বৰ্তমান ই-ফাইলিং পোর্টালটি করদাতাদের জন্য 1 লা জুন থেকে 6 ই জুন 2021 পর্যন্ত 6 দিনের জন্য চালু থাকবে না।
আয়কর আইন, 1961 এর অধীনে ডিপজিটরি লেনদেনের জন্য আর্থিক লেনদেনের বিবরণ (SFT) জমা দেওয়ার জন্য বিন্যাস (ফর্ম্যাট), পদ্ধতি এবং নির্দেশিকা নির্দিষ্ট করে CBDT বিজ্ঞপ্তি জারি করেছে।
আয়কর আইন, 1961 এর অধীনে রেজিস্ট্রার এবং শেয়ার ট্রান্সফার এজেন্ট দ্বারা মিউচুয়াল ফান্ডের লেনদেনের জন্য আর্থিক লেনদেনের বিবরণ (SFT) জমা দেওয়ার জন্য বিন্যাস (ফর্ম্যাট), পদ্ধতি এবং নির্দেশিকা নির্দিষ্ট করে CBDT বিজ্ঞপ্তি জারি করেছে।
নির্ধারণ বর্ষ 2020-21 এর জন্য আয়কর আইন, 1961 এর অধীনে, আয়কর রিটার্ন এবং ট্যাক্স অডিট রিপোর্ট দাখিলের জন্য নির্ধারিত তারিখের মেয়াদ 31 শে মার্চ2021 থেকে 31 শে মে 2021 পর্যন্ত বাড়ানোর জন্য CBDT প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।