ফর্ম 29B ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

ফর্ম 29B কোম্পানিগুলিকে আয়কর আইন, 1961 এর ধারা 115JB-তে বর্ণিত বিধান অনুসারে একটি নির্দিষ্ট মূল্যায়ন বর্ষের জন্য একজন CA দ্বারা শংসায়িত বুক প্রফিট প্রকাশ করার সুযোগ দেয়। এই ফর্মটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই ফাইল করা যেতে পারে। ফর্ম 29B ধারা 139(1) অনুযায়ী রিটার্ন ফাইলের নির্ধারিত তারিখের এক মাস আগে অথবা ধারা 142(1)(i) এর অধীনে একটি নোটিশের জবাবে ফাইল করা আয়কর রিটার্নের সঙ্গে ফাইল করতে হবে।


2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ

  • করদাতা এবং CA-কে বৈধ ব্যবহারকারী ID ও পাসওয়ার্ড দ্বারা ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত হতে হবে
  • করদাতা এবং CA এর PAN এর স্থিতি সক্রিয় আছে
  • করদাতাকে অবশ্যই আমার CA এর অধীনে ফর্ম 29B এর জন্য একজন CA নিযুক্ত করতে হবে।
  • ই-ফাইলিং পোর্টালে CA এর নিবন্ধীকৃত একটি বৈধ ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র (DSC) থাকতে হবে, যেটির মেয়াদ শেষ হয়নি

3. ফর্ম সম্পর্কে

3.1 উদ্দেশ্য

সকল কোম্পানিকে একজন অনুমোদিত CA দ্বারা ফর্ম 29B-তে একটি প্রতিবেদন সংগ্রহ করতে হয়, যা এই মর্মে শংসায়িত করে যে, তাদের বুক প্রফিট আয়কর আইন, 1961 এর বিধান অনুযায়ী গণনা করা হয়েছে।

3.2. কারা এটি ব্যবহার করতে পারবেন?

কোম্পানিগুলিকে আমার CA পরিষেবা ব্যবহার করে লগইন করার পর একজন CA নিয়োগ করতে হবে, যিনি ফর্ম 29B আকারে একটি নিরীক্ষা রিপোর্ট পেশ করবেন। এরপর, একজন নিবন্ধিত CA অডিট রিপোর্ট পেশ করার অনুরোধটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন এবং (যদি গ্রহণ করা হয়) তাঁকে ফর্ম 29B তৈরি করে জমা দিতে হবে।

4. এক নজরে ফর্মটি

ফর্ম 29B এর তিনটি পার্ট- পার্ট A, পার্ট B / পার্ট C এবং একটি নিরীক্ষা রিপোর্ট। ফর্মটির সাথে তিনটি পার্টসহ সংযুক্তি রয়েছে। প্রথম পার্টটি সমস্ত সংস্থার জন্য প্রযোজ্য এবং দ্বিতীয় ও তৃতীয় পার্টটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রযোজ্য।

ফর্ম পূরণ শুরু করার আগে, নিবন্ধিত CA-কে জিজ্ঞাসা করা হবে যে পার্ট B এবং পার্ট C প্রযোজ্য কিনা এবং সেই অনুযায়ী অংশগুলো পূরণের জন্য উপলব্ধ হবে।

Data responsive

4.1 পার্ট A

প্রথম অংশে বুক প্রফিটের সাধারণ বিবরণ রয়েছে যা সব কোম্পানির জন্য প্রযোজ্য।
 

Data responsive

4.2 পার্ট B / পার্ট C

পার্ট B-তে সেই টাকার পরিমাণের বিবরণ রয়েছে যা ধারা 115JB এর উপধারা (2A) অনুসারে বৃদ্ধি / হ্রাস করা প্রয়োজন। পার্ট C-তে সেই টাকার পরিমাণের বিবরণ রয়েছে যা ধারা 115JB এর উপধারা (2C) অনুসারে বৃদ্ধি / হ্রাস করা প্রয়োজন।
 

Data responsive

4.3 অ্যাকাউন্ট্যান্টের রিপোর্ট

শেষ পার্টটি হলো CA এর অডিট রিপোর্ট।

Data responsive

5. কীভাবে অ্যাক্সেস করা এবং জমা করা যাবে

নিম্নলিখিত পদ্ধতিগুলির মাধ্যমে ফর্ম 29B পূরণ এবং জমা করা যেতে পারে:

  • অনলাইন মাধ্যম - ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে
  • অফলাইন মাধ্যম - অফলাইন ইউটিলিটির মাধ্যমে

দ্রষ্টব্য: আরও জানতে অফলাইন ইউটিলিটি (বিধিবদ্ধ ফর্ম) ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

অনলাইন মাধ্যমে ফর্ম 29B ফাইল এবং জমা করার জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন।

5.1. করদাতা কর্তৃক ফর্ম 29B বরাদ্দকরণ

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে , ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 3: আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ থেকে ফর্ম 29B নির্বাচন/অনুসন্ধান করুন।

Data responsive

আমার CA পরিষেবা ব্যবহার করে (আপনি যদি কোনও CA নিয়োগ না করে থাকেন) একজন CA নিয়োগ করুন।

দ্রষ্টব্য: আরও জানতে আামর CA ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

ধাপ 4: আমার CA পরিষেবা ব্যবহার করে মূল্যায়ন বর্ষ প্রদান করুন এবং CA নিযুক্ত করুন। সহায়ক নথিগুলো সংযুক্ত করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।
 

Data responsiveData responsive

ফর্মটি সফলভাবে CA এর কাছে জমা দেওয়া হয়েছে। লেনদেন ID সহ একটি সফলতার বার্তা প্রদর্শিত হয়েছে। অনুগ্রহ করে ভবিষ্যতের জন্য লেনদেন ID লিখে রাখুন।
 

5.2. CA কর্তৃক ফর্ম 29B ফাইল করা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে , বাকি থাকা কাজ > কার্যতালিকা -তে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 3: ফর্ম 29B ফাইল করার অনুরোধটি গ্রহণ করুন অথবা প্রত্যাখ্যান করুন ।
 

Data responsive

দ্রষ্টব্য:

  • আপনি যদি প্রত্যাখ্যান করতে চান, তবে আপনি সংশ্লিষ্ট কারণ প্রদান করতে পারেন।
  • প্রত্যাখ্যান করা হলে, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত ইমেল ID এবং মোবাইল নম্বরে করদাতাকে ইমেল এবং এসএমএস পাঠানো হয়, যেখানে প্রত্যাখ্যানের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে।

অনুমোদনের পর একটি সফলতার বার্তা প্রদর্শিত হয়
 

Data responsive

ধাপ 4: আপনার কার্যতালিকা থেকে ফর্ম ফাইল করুন নির্বাচন করুন।
 

Data responsive

ধাপ 5: বিবরণ যাচাই করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 6: নির্দেশাবলী পাতায় , শুরু করা যাক -এ ক্লিক করুন।

 

Data responsive

ধাপ 7: সংশ্লিষ্ট বিকল্পগুলিতে ক্লিক করে ফর্ম 29B এর পার্ট B এবং C এর প্রযোজ্যতা নির্বাচন করুন এবং এগিয়ে যান -এ ক্লিক করুন।

 

Data responsive

দ্রষ্টব্য: আপনার নির্বাচন অনুযায়ী শুধুমাত্র প্রযোজ্য অংশগুলোই ফর্ম নং 29B পৃষ্ঠায় প্রদর্শিত হবে।

ধাপ 8: প্রযোজ্য বিভাগগুলির – পার্ট A, পার্ট B/ পার্ট C এবং অ্যাকাউন্ট্যান্টের প্রতিবেদন এর জন্য সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং প্রিভিউ -তে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 9: প্রিভিউ পৃষ্ঠায়, ই-ভেরিফাই করতে এগিয়ে যান বোতামে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 10: নিশ্চিত করতে হ্যাঁ -তে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 11: হ্যাঁ-তে ক্লিক করলে, আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে।


দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।


সফল ই-যাচাইয়ের পর, একটি লেনদেন ID সহ একটি সফলতার বার্তা প্রদর্শিত হয়। সফলভাবে জমা দেওয়ার পর, করদাতার গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত করদাতার ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয়।
 

Data responsive

5.3. করদাতা কর্তৃক পূরণকৃত ফর্ম 29B এর স্বীকৃতি

ধাপ 1: ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে , বাকি থাকা কাজ > কার্যতালিকা -এ ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 3: CA কর্তৃক আপলোড করা ফর্মটি গ্রহণ করতে গ্রহণ করুন নির্বাচন করুন / ফর্মটি প্রত্যাখ্যান করতে প্রত্যাখ্যান করুন নির্বাচন করুন এবং প্রত্যাখ্যানের মন্তব্য প্রদান করুন।
 

Data responsive

দ্রষ্টব্য:

  • আপনি যদি প্রত্যাখ্যান করতে চান, তবে আপনি সংশ্লিষ্ট কারণ প্রদান করতে পারেন।
  • প্রত্যাখ্যান করা হলে, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত ইমেল এবং মোবাইল নম্বরে CA-কে ইমেল ও এসএমএস পাঠানো হয়, যেখানে প্রত্যাখ্যানের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে।

ধাপ 5: গ্রহণ করুন নির্বাচন করলে, আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি আপলোড করা ফর্মটি যাচাই করতে পারবেন।

দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

সফল ই-ভেরিফিকেশন এর পর, একটি প্রাপ্তি স্বীকার নম্বর সহ একটি সফলতার বার্তা প্রদর্শিত হয়। আপনার ফর্ম সফলভাবে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে করদাতা এবং ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত CA এর ইমেল ID ও মোবাইল নম্বরে একটি ইমেল পাঠানো হয়।
 

Data responsive