ফর্ম 1 ব্যবহারকারী নির্দেশিকা

 


1. সংক্ষিপ্ত বিবরণ এবং ফর্মটির উদ্দেশ্য


ডেরিভেটিভ ট্রেডিং- এর জন্য কোনো স্টক এক্সচেঞ্জকে আইনের ধারা 2(92)-এর অধীনে যোগ্য হিসেবে গণ্য হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। স্টক এক্সচেঞ্জটির SEBI-এর অনুমোদন থাকতে হবে এবং SEBI-এর সকল নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়া, প্রতিটি ক্লায়েন্টের ইউনিক ক্লায়েন্ট আইডি ও PAN নম্বরসহ সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করতে হবে এবং নগদ ডেরিভেটিভ সংক্রান্ত সকল লেনদেনের পূর্ণাঙ্গ অডিট ট্রেল বজায় রাখতে হবে। কোনো লেনদেন একবার সিস্টেমে অন্তর্ভুক্ত হলে তা আর মুছে ফেলা সংশোধন করা যাবে না।
তবে যদি কোনো ক্লায়েন্ট কোড পরিবর্তন করা হয়, তাহলে সিস্টেমে প্রথমবার তথ্য অন্তর্ভুক্ত হওয়ার পর যেসব লেনদেনে ক্লায়েন্ট কোড সংশোধন করা হয়েছে, সেসব লেনদেনের বিরবণ ফর্ম নং 1 ফাইলিং এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে। এই ফর্মটি সংশ্লিষ্ট সংশোধন যে মাসে করা হয়েছে, সেই মাসের শেষ দিন থেকে 15 দিনের মধ্যে ফাইল করতে হবে।


2.এই পরিষেবাটি গ্রহণের পূর্বশর্ত


•ব্যবহারকারী ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হবেন।

•ব্যবহারকারীর PAN-এর স্থিতি সক্রিয় হতে হবে।
•DSC পদ্ধতিতে ফর্ম যাচাই করতে ব্যবহারকারীদের একটি বৈধ DSC থাকতে হবে এবং এটি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে যেটি মেয়াদ উত্তীর্ণ হবে না।


3.কারা এটি ব্যবহার করতে পারেন?


যে কোনো কোম্পানি যার একটি বৈধ PAN রয়েছে এবং যা ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত, তারা ক্লায়েন্ট কোডে পরিবর্তনের জন্য ফর্ম নং 1-এর মাধ্যমে আবেদন করতে পারে।


4. ধাপে-ধাপে নির্দেশিকাধাপ 1:ব্যবহারকারী ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন।

Data responsive


ধাপ 2:ব্যবহারকারী আইডি(PAN) এবং পাসওয়ার্ড লিখুন এবং 'চালিয়ে যান' ক্লিক করুন।

Data responsive

ধাপ 3:এরপর, যান ই-ফাইল> আয়কর ফর্মসমূহ> আয়কর ফর্ম ফাইল করুন।

Data responsive


ধাপ 4: আয়কর আইন 2025 ট্যাব অনুযায়ী ফর্ম বাছাই করুন।
আয়কর আইন 2025 অনুযায়ী ফর্মসমূহে ক্লিক করুন এবং "ফর্ম নং1" বেছে নিন এবং এখন ফাইল করুন-এ ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 5: ব্যবহারকারী প্রযোজ্য কর বর্ষ এবং মাস বেছে নেবেন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করবেন।
 

Data responsive

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন
 

Data responsive

ধাপ 7: 'শুরু করা যাক'-এ ক্লিক করার পর, ব্যবহারকারীকে ফর্ম স্ক্রিনে নিয়ে যাওয়া হবে।
ফর্ম স্ক্রিনে, ব্যবহারকারী ফর্মে জিজ্ঞেস করা বিবরণ প্রদান করবেন। ফর্মের ফিল্ডগুলি যথাসম্ভব পূর্বে পূরণ করা থাকবে।
দ্রষ্টব্যঃ অনুগ্রহ করে "আমার প্রোফাইল" অংশে ঠিকানাসহ সব বাধ্যতামূলক বিবরণ প্রদান করা হয়েছে কিনা নিশ্চিত করুন। যদি ব্যবহারকারী কোনো তথ্য বদল করতে চান তাহলে পূর্বের খসড়াটি মুছে ফেলুন এবং নতুন করে ফর্ম ভর্তি করুন যাতে বদলগুলি ফর্মে প্রতিফলিত হয়।

Data responsiveData responsive

ফর্মটিতে তিনটি CSV ফাইল আছে এবং ব্যবহারকারী চেকবাক্সে ক্লিক করে প্রযোজ্য CSV ফাইল বেছে নিতে পারেন। CSV বাছা হয়ে গেলে তা ডাউনলোড করুন 'টেমপ্লেট ডাউনলোড করুন'বাটনে ক্লিক করে। ফর্মের দ্রষ্টব্য অংশের 1নং পয়েন্টে CSV ফাইল করার নির্দেশিকা দেওয়া রয়েছে।

'টেমপ্লেট ডাউনলোড করুন'-বোতামে ক্লিক করার পর, ডেরিভেটিভ মার্কেট (scrips এর জন্য) এবং/অথবা নগদ বাজার -এর অধীনে নিম্নলিখিত ফিল্ড সম্বলিত একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে।
  

Data responsiveData responsive

যদি ব্যবহারকারী ডেরিভেটিভ মার্কেট(পণ্যের জন্য) বেছে নেন তাহলে নিম্নলিখিত এক্সেল টেমপ্লেট টি ডাউনলোড হবে।
  

Data responsiveData responsive


উপরিল্লিখিত CSV ফাইলগুলি পূরণ করার জন্য নিম্নে নির্দেশিকা দেওয়া হল।
ডেরিভেটিভ মার্কেট (scripsএর জন্য) এবং নগদ বাজার-

ক্রমিক নং

ফিল্ডের নাম

নির্দেশ

বাধ্যতামূলক ফিল্ড (হ্যাঁ/না)

ফিল্ডের দৈর্ঘ্য

1

ক্রমিক নং

ক্রম অনুযায়ী ক্রমিক সংখ্যা লিখুন।

হ্যাঁ

14 অঙ্কের, সংখ্যাসূচক, অঋণাত্মক

2

লেনদেনের আইডি

সম্পাদিত ট্রেডটির জন্য জেনারেট হওয়া লেনদেন আইডিটি প্রদান করুন

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

3

দালালের নাম

স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত দালালের নাম লিখুন।

হ্যাঁ

সর্বাধিক 250 অক্ষর

4

দালালের আইডি

স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত দালালকে প্রদত্ত ইউনিক কোডটি লিখুন।

হ্যাঁ

সর্বাধিক 100 টি অক্ষর অনুমোদিত।

5

আসল ক্লায়েন্ট কোড

আসল ক্লায়েন্ট কোডটি লিখুন যিনি ট্রেডটি নিষ্পন্ন করেছেন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

6

আসল ক্লায়েন্টের নাম

যিনি ট্রেডটি নিষ্পন্ন করেছেন সেই ক্লায়েন্টের নাম লিখুন।

হ্যাঁ

সর্বাধিক 250 টি অক্ষর

7

আসল ক্লায়েন্টের PAN

যে ক্লায়েন্ট ট্রেডটি নিষ্পন্ন করেছেন তাঁর PAN লিখুন।

হ্যাঁ

10 আলফানিউমেরিক: প্রথম 5 বর্ণমালা, পরবর্তী 4 সংখ্যা, তারপর 1 বর্ণ

8

পরিবর্তিত ক্লায়েন্ট কোড

পরিবর্তিত ক্লায়েন্ট কোডটি প্রদান করুন

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

9

পরিবর্তিত ক্লায়েন্টের নাম

ক্লায়েন্টের পরিবর্তিত নাম, (যদি কোনো পরিবর্তন থেকে থাকে), নতুবা আসল নাম প্রদান করুন।

হ্যাঁ

সর্বাধিক 250 টি অক্ষর

10

পরিবর্তিত ক্লায়েন্টের PAN

ক্লায়েন্টের পরিবর্তিত PAN, (যদি কোনো পরিবর্তন থেকে থাকে), নতুবা আসল PAN প্রদান করুন।

হ্যাঁ

10 আলফানিউমেরিক: প্রথম 5 বর্ণমালা, পরের 4 সংখ্যা, তারপর 1 বর্ণ

11

স্ক্রিপের নাম

যে স্ক্রিপে ট্রেডটি হয়েছে তার নাম প্রদান করুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

12

স্ক্রিপের কোড

যে স্ক্রিপে ট্রেডটি সম্পন্ন হচ্ছে তার কোডটি লিখুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

13

পরিমাণ

যে পরিমাণের জন্য ট্রেডটি সম্পাদিত সেই পরিমাণটি উল্লেখ করুন।

হ্যাঁ

14 সংখ্যার নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া।

14

দর

যে দরে (টাকা প্রতি স্ক্রিপ)ট্রেডটি সম্পাদিত হয়েছে, সেই দরটি লিখুন।

হ্যাঁ

14 সংখ্যার নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া
সর্বাধিক দুই সংখ্যার

15

লেনদেনের মোট মূল্য

লেনেদেনের মোট মূল্য টাকায় লিখুন

হ্যাঁ

14 সংখ্যা
নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া সর্বাধিক 2 সংখ্যা
 

16

ক্রয় অথবা বিক্রয়

ড্রপডাউন থেকে লেনদেনের প্রকৃতিটি ক্রয়ের না বিক্রয়ের বেছে নিন।

হ্যাঁ

-

17

লেনদেনের তারিখ

যেদিন লেনদেন হয়েছে তার তারিখটি লিখুন। লেনদেনের তারিখ পরিবর্তনের তারিখে বা তার আগের হতে পারে।

হ্যাঁ

নিম্মলিখিত বিন্যাসে তারিখটি প্রদান করুন
“DD-MMM-YYYY”।

18

পরিবর্তনের তারিখ

পরিবর্তনের তারিখটি লিখুন। ফর্মে যে মাসটি বেছে নেওয়া হয়েছে পরিবর্তনের তারিখটি সেই মাসের মধ্যে হবে।

হ্যাঁ

নিম্মলিখিত বিন্যাসে তারিখটি প্রদান করুন
“DD-MMM-YYYY”।

দ্রষ্টব্য: ক্রমিক নং 9 এবং 10-এ, যদি ক্লায়েন্টের নাম অথবা PAN নম্বরে কোনো পরিবর্তন না থাকে, তবে ক্রমিক নং 6 এবং 7-এ মূল ক্লায়েন্টের জন্য যে নাম বা PAN নম্বর উল্লেখ করা হয়েছে, সেই একই তথ্য এখানে উল্লেখ করা যেতে পারে।

ডেরিভেটিভ বাজার (পণ্যের জন্য)-

 

ক্রমিক নং

নাম

নির্দেশ

আবশ্যিক ফিল্ড(হ্যাঁ/না)

ফিল্ডের দৈর্ঘ্য

1

ক্রমিক সংখ্যা

ক্রমানুযায়ী ক্রমিক সংখ্যা লিখুন।

হ্যাঁ

14 সংখ্যা, নিউমেরিক,অ-ঋণাত্মক

2

লেনদেনের আইডি

সম্পন্ন ট্রেডের জন্য জেনারেট হওয়া লেনদেনের আইডিটি লিখুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

3

দালালের নাম

স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত দালালের নাম লিখুন

হ্যাঁ

সর্বাধিক 250 অক্ষর

4

দালালের আইডি

স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত দালালকে প্রদত্ত ইউনিক কোডটি লিখুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

            5

আসল ক্লায়েন্ট কোড

যিনি ট্রেডটি সম্পন্ন করেছেন তাঁর ক্লায়েন্ট কোডটি লিখুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

            6

আসল ক্লায়েন্টের নাম

যিনি ট্রেডটি সম্পন্ন করেছেন সেই ক্লায়েন্টের নাম লিখুন।

হ্যাঁ

সর্বাধিক 250 টি অক্ষর

7

আসল ক্লায়েন্টের PAN

যে ক্লায়েন্ট ট্রেডটি সম্পন্ন করেছেন তাঁর PAN লিখুন।

হ্যাঁ

10 আলফানিউমেরিক: প্রথম 5 বর্ণমালা, পরের 4 সংখ্যা, তারপর 1 বর্ণ

8

পরিবর্তিত ক্লায়েন্ট কোড

পরিবর্তিত কোডটি লিখুন।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

9

পরিবর্তিত ক্লায়েন্টের নাম

পরিবর্তিত ক্লায়েন্টের নাম, যদি কোনো পরিবর্তন থাকে, নতুবা আসল নাম লিখুন।

হ্যাঁ

সর্বাধিক 250টি অক্ষর

            10

পরিবর্তিত ক্লায়েন্টের PAN

পরিবর্তিত ক্লায়েন্টের PAN, যদি কোনো পরিবর্তন থাকে, নতুবা আসল PAN লিখুন।

হ্যাঁ

10 আলফানিউমেরিক: প্রথম 5টি বর্ণমালা,পরের 4টি সংখ্যা, তারপর 1টি বর্ণ

11

পণ্য ডেরিভেটিভের নাম

পণ্য ডেরিভেটিভের নাম লিখুন যার ট্রেড সম্পন্ন হয়েছে।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

12

পণ্য ডেরিভেটিভের কোড

পণ্য ডেরিভেটিভের কোড লিখুন যার ট্রেড সম্পন্ন হয়েছে।

হ্যাঁ

সর্বোচ্চ 100 টি অক্ষর অনুমোদিত।

            13

পরিমাণ

যে পরিমাণ ট্রেড সম্পন্ন হয়েছে তা লিখুন।

হ্যাঁ

14 সংখ্যার নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া।

14

দর

পণ্য প্রতি দর টাকায় লিখুন, যে দরে ট্রেডটি সম্পন্ন হয়েছে।

হ্যাঁ

14 সংখ্যার নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া
সর্বাধিক 2 সংখ্যার

     15

লেনদেনের মোট মূল্য

সমগ্র লেনদেনের মূল্যটি টাকায় লিখুন।(পরিমাণের* দর)

হ্যাঁ

14 সংখ্যার নিউমেরিক, অ-
ঋণাত্মক এবং দশমিক ছাড়া
সর্বাধিক 2 সংখ্যার

16

ক্রয় অথবা বিক্রয়

লেনদেনের প্রকৃতি ক্রয় না বিক্রয়ের তা ড্রপডাউন থেকে বেছে নিন।

হ্যাঁ

-

17

লেনদেনের তারিখ

যে তারিখে লেনদেনটি হয়েছে তা লিখুন। লেনদেনের তারিখ পরিবর্তনের তারিখের দিন বা তার আগে হতে পারে।

হ্যাঁ

নিম্মলিখিত বিন্যাসে তারিখটি প্রদান করুন
“DD-MMM-YYYY”.

18

পরিবর্তনের তারিখ

পরিবর্তনের তারিখটি লিখুন। ফর্মে যে মাসটি বেছেছেন পরিবর্তনের তারিখটি তার মধ্যে পড়বে।

হ্যাঁ

নিম্মলিখিত বিন্যাসে তারিখটি প্রদান করুন
“DD-MMM-YYYY”।

দ্রষ্টব্য:ক্রমিক নং 9 এবং 10এ যদি ক্লায়েন্টের নাম বা PAN নম্বরে কোনো পরিবর্তন না থাকে তবে ক্রমিক নং 6 এবং 7 -এ মূল ক্লায়েন্টের জন্য যে নাম বা PAN নম্বর প্রদান করা হয়েছে, সেই একই তথ্য এখানে প্রদান করা যেতে পারে।

ডাউনলোড করা এক্সেল টেমপ্লেট পূরণ করার পর, ব্যবহারকারী সেটিতে তথ্য সংরক্ষণ করবেন। এরপর ফাইল সেভ অ্যাজ-এ অথবা Alt+F+A-এ ক্লিক করুন। সেভ অ্যাজ টাইপ ড্রপডাউন তালিকা থেকে ‘CSV (Comma delimited)’ বেছে সেভ-এ ক্লিক করুন। এতে পূরণ করা এক্সেল ফাইলটি CSV ফরম্যাটে সংরক্ষিত হবে। এরপর "আপলোড টেমপ্লেট" বোতামে ক্লিক করে এই CSV ফাইলটি পোর্টালে আপলোড করা হবে।

ফর্মের সব তথ্য পূরণ করার পর, ব্যবহারকারী ফর্মটি সেভ করতে পারেন বা জমা দেওয়ার জন্য প্রিভিউ পেজে যেতে পারেন।

প্রিভিউ বোতামটি সব বাধ্যতামূলক ফিল্ড পূরণ করার পরই সক্রিয় হবে। ব্যবহারকারী এগোনোর জন্য প্রিভিউ-এ ক্লিক করবেন।

ধাপ 8:"প্রিভিউ" বোতামে ক্লিক করলে ব্যবহারকারীকে প্রিভিউ স্ক্রিনে নিয়ে যাওয়া হবে যেখানে তিনি তাঁর প্রদত্ত বিবরণ যাচাই করতে পারবেন এবং তারপর তিনি "ই-ভেরিফিকেশনে এগিয়ে যান-এ ক্লিক করবেন।

ফর্মের সব ফিল্ড এবং সেখানে ব্যবহারকারীর দেওয়া সব তথ্য প্রিভিউ স্ক্রিনে দেখা যাবে। ব্যবহারকারী এগোনোর আগে এগুলি যাচাই করবেন। যদি কোনো বদলের প্রয়োজন পড়ে, ব্যবহারকারী ফর্মে তা পরিবর্তন করতে"সংশোধন করুন"বোতামে ক্লিক করবেন। ব্যবহারকারীপ্রিভিউ স্ক্রিনটিকে PDF হিসেবে ডাউনলোডকরতে পারেন, কিন্ত এই PDFটিজমা দেওয়ার পূর্বের ফর্মেরএকটি কপি মাত্র এবং এটি জমা করা চূড়ান্ত ফর্ম নয়।
জমা দেওয়ার প্রক্রিয়াটি চালিয়ে যাবার জন্য, ব্যবহারকারী"ই-ভেরিফিকেশনে এগিয়ে যান"বোতামটি ক্লিক করবেন।
   

Data responsiveData responsive


ধাপ 9:'ই-ভেরিফিকেশনেএগিয়ে যান' বোতামে ক্লিক করার পর তাঁকে 'ই-ভেরিফাই'পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে যেখানে তিনি DSC ব্যবহার করে ফর্ম নং 1 যাচাই করতে পারবেন। ফর্মটি জমা করার জন্য ব্যবহারকারী 'চালিয়ে যান' বোতামটি ক্লিক করবেন।

Data responsive

ধাপ 10ঃ ফর্মটি সফলভাবে জমা দেওয়ার পর, স্ক্রিনে একটি সাফল্য বার্তা প্রদর্শিত হবে।
সফল ই-ভেরিফিকেশনের পরে, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বর সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে উল্লেখের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বরটি সংরক্ষণ করুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল ID(গুলি) এবং মোবাইল নম্বরে(গুলি) একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।.
স্বীকৃতি প্রাপ্তি রসিদটি ডাউনলোড করতে ডাউনলোড বোতামটিতে ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 11: ফর্ম নং1 সফলভাবে জমা করার পর ব্যবহারকারী পূরণ করা ফর্মটি - আপনার ড্যাশবোর্ড, ক্লিক করুন ই-ফাইল> আয়কর ফাইল করুন ফর্মসমূহ> জমা করা ফর্ম দেখুন> আয়কর আইন 2025-এর অধীনে জমা করা ফর্ম দেখুন অংশে দেখতে পাবেন।


দ্রষ্টব্য:আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকার পূরণ করা ফর্ম অংশটি দেখুন।
 

দ্রষ্টব্য়: আরও জানতে ব্যবহারকারী নির্দেশিকার  কীভাবে ই-ভেরিফাই করতে হয়দেখুন

5. সম্পর্কিত বিষয়

6. শব্দকোষ

আদ্যক্ষর/ সংক্ষেপণ বর্ণনা/সম্পূর্ণ রূপ
DSC ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র
EVC বৈদ্যুতিন উপায়ে যাচাইকরণ শংসাপত্র
ARN স্বীকৃতি প্রাপ্তি নম্বর
PY পূর্ববর্তী বর্ষ
FY অর্থ বর্ষ
TY করবর্ষ