ফর্ম 10-IEA - ইউজার ম্যানুয়াল

 

1. সংক্ষিপ্ত বিবরণ

মূল্যায়ন বর্ষ 2024-25 থেকে নতুন কর ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা হিসাবে নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল,যদি কোনও করদাতা পুরোনো কর ব্যবস্থা বেছে নেওয়ার অভিপ্রায় নির্দিষ্ট না করেন, তাহলে নতুন কর ব্যবস্থা অনুযায়ী আয়কর প্রদেয় হবে।

ধারা 115BAC(6)(ii) অনুযায়ী যে সকল করদাতার কোনও ব্যবসায়িক বা পেশাগত আয় নেই, তাঁরা সরাসরি আয়কর রিটার্ন ফাইল করার সময় নতুন কর ব্যবস্থাকে বাদ দিতে পারবেন।

তবে,স্বতন্ত্র ব্যক্তি, অবিভক্ত হিন্দু পরিবার (HUF), ব্যক্তিবর্গের সংঘ(AOP) (সমবায় সমিতি ব্যতীত)ব্যক্তিদের সমষ্টি (BOI) এবং কৃত্রিম আইনগত সত্তা (AJP) যাঁর ব্যবসা ও পেশা থেকে আয় রয়েছে, পুরোনো কর ব্যবস্থার জন্য অগ্রাধিকার নির্দেশ করার জন্য ফর্ম 10 IEA ফাইল করতে হবে। এই ধরনের ব্যক্তিদের 139 (1) ধারার অধীনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধ্যতামূলকভাবে ফর্ম 10-IEA জমা দিতে হবে যদি তাঁরা তাঁদের কর ব্যবস্থা নতুন থেকে পুরনোতে পরিবর্তন করতে চান বা যদি তাঁরা নতুন প্রকল্পে পুনরায় প্রবেশ করতে চান।

2. ফর্ম ফাইল করার পূর্বশর্তসমূহ

  • বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড।
  • করদাতার মোট আয়ের মধ্যে ব্যবসায়িক আয় অন্তর্ভুক্ত রয়েছে।

3. ফর্ম সম্পর্কে

3.1. উদ্দেশ্য।

ব্যবসায়িক ক্ষেত্রে,ফর্ম 10-IEA-কে 2023 সালের 21শে জুন বিজ্ঞপ্তি নং 43/2023 এর মাধ্যমে অবহিত করা হয়েছে যা করদাতাদের দ্বারা পুরানো বা নতুন ব্যবস্থার মধ্যে বেছে নেওয়ার অধিকার প্রয়োগ করতে ব্যবহার করা যেতে পারে। এই ফর্মটি জীবদ্দশায় দুইবার ফাইল করা যাবে অর্থাৎ একবার নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বা বাতিল করার জন্য় এবং একবার নতুন কর ব্যবস্থায় পুনরায় প্রবেশের জন্য।

3.2. কারা এটি ব্যবহার করতে পারবেন? 

ব্যবসায়িক আয়সম্পন্ন করদাতারা "নতুন কর ব্যবস্থা বাতিল করতে অথবা পুনরায় প্রবেশ” করতে ফর্ম 10-IEA ব্যবহার করতে পারেন।

4. এক নজরে ফর্ম

ফর্ম 10-IEA তিনটি অংশে বিভক্ত:

  1. মৌলিক তথ্য,
  2. অতিরিক্ত তথ্য
  3. ঘোষণা এবং যাচাইকরণ
Data responsive

এখানে ফর্ম 10 IEA এর বিভাগগুলির একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল:

4.1. মৌলিক তথ্য 

পার্ট 1 হল মৌলিক তথ্য (করদাতার নাম, PAN, মূল্যায়ন বর্ষ (AY) এবং ব্যক্তির অবস্থা) যা ফর্মে পূর্বে পূরণ করা থাকবে। যদি এটি প্রথমবার ফর্ম ফাইল করা হয়, তাহলে বেরিয়ে আসার বিকল্পটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে এবং যদি সিস্টেমে বেরিয়ে আসার বিকল্পের সাথে বৈধ ফর্ম থাকে, তাহলে পুনরায় এন্টার করার বিকল্পটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে।

Data responsive

4.2. অতিরিক্ত তথ্য

পার্ট 2 হল অতিরিক্ত তথ্য -সম্পর্কিত, যেখানে করদাতাকে IFSC ইউনিট (যদি থাকে) সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে।

অনুগ্রহ করে মনে রাখবেন: আপনি যদি নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার বিকল্পটি নির্বাচন করেন, তাহলে অতিরিক্ত তথ্য প্যানেলটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

Data responsive

4.3. ঘোষণা এবং যাচাইকরণ

পার্ট 3 হল নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসা অথবা পুনরায় এন্টার করার জন্য করদাতার দ্বারা ঘোষণা ও যাচাইকরণ।

Data responsive

5. কীভাবে অ্যাক্সেস এবং জমা করতে হবে

5.1. করদাতা দ্বারা ফর্ম 10 IEA ফাইল করা

ধাপ 1: ই-ফাইলিং পোর্টালে যান এবং লগইন-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 2: ‘লগইন এর পৃষ্ঠায় আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড এন্টার করুন।

Data responsive

ধাপ 3: আপনার ড্যাশবোর্ডে, ই- ফাইল মেনু > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন -এ যান।

Data responsive

ধাপ 4: আয়কর ফর্মগুলি ফাইল করুন এর পৃষ্ঠায় ‘আয়কর আইন 1961 অনুযায়ী ফর্ম ট্যাবের অধীনে ফর্ম 10-IEA’ নির্বাচন করুন। বিকল্পভাবে, ফর্মটি ফাইল করার জন্য় অনুসন্ধান বক্সে ফর্ম 10-IEA প্রদান করুন।

Data responsive

ধাপ 5: ফর্ম 10-IEA পৃষ্ঠায়, প্রাসঙ্গিক মূল্য়ায়ন বর্ষ নির্বাচন করুন এবং চালিয়ে যান -এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 6: ফর্ম ফাইল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করুন এবং শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: হ্যাঁ নির্বাচন করুন যদি আপনার মূল্য়ায়ন বর্ষে "ব্য়বসা এবং পেশা থেকে লাভ এবং মুনাফা" খাতের অধীনে আয় থাকে ।

Data responsive

অনুগ্রহ করে দেখুন:

  • ব্যবসা বা পেশা থেকে আয় আছে এমন স্বতন্ত্র ব্যক্তি, HUF, AOP (সমবায় সমিতি ব্যতীত), BOI এবং AJP এর ক্ষেত্রে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য় বা পুনরায় প্রবেশ করার জন্য ফর্ম 10-IEA জমা দেওয়া বাধ্যতামূলক।
  • কোনও স্বতন্ত্র ব্যক্তি, HUF এর কোনও ব্যবসায়িক বা পেশাগত আয় না থাকলে, তাঁরা আয়কর রিটার্নগুলি ফাইল করার সময় নতুন কর ব্য়বস্থা থেকে বেরিয়ে আসতে বা পুনরায় নতুন কর ব্যবস্থায় প্রবেশ করতে পারেন।
Data responsive

ধাপ 8: আয়কর রিটার্ন ফাইল করার জন্য পূর্বনির্ধারিত তারিখ নির্বাচন করুন এবং চালিয়ে যান -এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য: পূর্বনির্ধারিত তারিখ নির্বাচন করার ক্ষেত্রে সহায়তার জন্য আপনি সহায়ক নথিপত্র এর হাইপারলিঙ্কে ক্লিক করে “সহায়ক নথিপত্র” ব্যবহার করতে পারেন।

ধাপ 9: নির্বাচিত কর ব্যবস্থা নিশ্চিত করুন।

Data responsive

ধাপ 10: ফর্মে তিনটি বিভাগ রয়েছে - প্রতিটি বিভাগ নিশ্চিত করুন। মৌলিক তথ্য বিভাগে ক্লিক করুন।

Data responsive

ধাপ 11: মৌলিক তথ্য বিভাগ -এ, আপনার মৌলিক তথ্য পূর্বে-পূরণ করা থাকবে। যদি এটি প্রথমবার ফর্ম ফাইল করা হয়, তবে বাতিল করার বিকল্পটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। আর যদি সিস্টেমে বাতিল করার বিকল্পসহ একটি বৈধ ফর্ম থাকে, তবে পুনরায় প্রবেশের বিকল্পটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। এরপর সংরক্ষণ করুন -এ ক্লিক করুন।

বাতিল করা:

Data responsive

পুনরায় প্রদান করা:

Data responsive

ধাপ 12: IFSC ইউনিট (যদি থাকে) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অতিরিক্ত তথ্য বিভাগে পূরণ করুন এবং সংরক্ষণ করুন -এ ক্লিক করুন।

Data responsive

আপনি যদি নতুন কর ব্যবস্থা বাতিল করতে চান তাহলে এই অতিরিক্ত তথ্য প্যানেলটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

Data responsive

ধাপ 13: ফর্মের ঘোষণা ও যাচাইকরণ বিভাগে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং সংরক্ষণ করুন -এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 14: ফর্মে প্রদত্ত সকল বিবরণ পরীক্ষা করুন। প্রয়োজনে সম্পাদনা করুন বোতামে ক্লিক করে বিবরণ সম্পাদনা করতে পারেন, অন্যথায় ই-ভেরিফিকেশন করতে এগিয়ে যান বোতামে ক্লিক করুন।

Data responsive

ধাপ 15: ফর্মটি যাচাই করার জন্য নিচের বিকল্পগুলি থেকে যাচাইকরণের মোড নির্বাচন করুন।

Data responsive

ধাপ 16: যাচাইকরণের পরে ফর্মটি জমা দিতে "হ্যাঁ"-তে ক্লিক করুন।

Data responsive

ধাপ 17: এখন ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে উল্লেখের জন্য লেনদেন ID নোট করুন।

Data responsive

এখন, করদাতা যদি ফাইল করা ফর্মটি দেখতে চান, তাহলে ই-ফাইল মেনুতে যান > দাখিল করা ফর্ম দেখুন > আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ> ফর্ম 10-IEA। আপনি ফর্ম এবং রসিদ ডাউনলোড করতে পারবেন। ফর্মটির সম্পূর্ণ জীবন চক্র দেখতে বিস্তারিত দেখুন-এ ক্লিক করুন।

Data responsiveData responsiveData responsive