ফর্ম 10E ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

মোট আয়কর দায় একটি বিশেষ আর্থিক বর্ষে অর্জিত সমগ্র আয়ের উপর গণনা করা হয়। তবে, যদি বিশেষ আর্থিক বর্ষের আয়ের মধ্যে বেতনের প্রকৃতিতে অগ্রিম বা বকেয়া অর্থপ্রদান অন্তর্ভুক্ত থাকে, তাহলে আয়কর আইন (ধারা 89 এর অধীনে) কর দায়ের অতিরিক্ত বোঝার জন্য ছাড় অনুমোদন করে।

এই ধরনের ছাড় দাবি করতে ফর্ম 10E ফাইল করতে হবে। আয়কর রিটার্ন ফাইলের পূর্বে ফর্ম 10E ফাইল করা উচিত। উক্ত ফর্মটি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ। যদি ফর্ম 10E ফাইল করা না হয় এবং করদাতা ধারা 89 এর অধীনে ছাড় দাবি করেন, তাহলে ফাইল করা ITR প্রক্রিয়া করা হবে কিন্তু দাবি করা ছাড় অনুমোদিত হবে না। বেতনের অধীনে বকেয়া/অগ্রিম আয়ের উপর কর ছাড় দাবি করতে ফর্ম 10E ফাইল করা বাধ্যতামূলক। ফর্ম 10E শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে জমা দেওয়া যাবে।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ

  • আপনাকে ই-ফাইলিং পোর্টালে একজন নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে।
  • করদাতার PAN এর স্থিতি "সক্রিয়" হতে হবে।

3. ফর্ম সম্পর্কে

3.1. উদ্দেশ্য

আয়কর আইনের ধারা 89 এর অধীনে যদি একজন করদাতার দ্বারা কোনো বেতন বা পারিবারিক পেনশন, গ্র্যাচুইটি, ব্যয়সংকোচ ক্ষতিপূরণ বা বিনিময় পেনশন একটি আর্থিক বছরে অগ্রিম বা বকেয়া হিসেবে প্রাপ্ত হয়, তাহলে করদাতাকে এর জন্য ছাড় প্রদান করা হয়। সমগ্র আয়ে যে হারে সাধারণত কর নির্ধারিত হত, তার থেকে বেশি হারে ধার্য হওয়ায় এই ছাড় মঞ্জুর করা হয়। ফর্ম 10E-তে আপনার আয়ের বিশদ বিবরণ পেশ করে এই ধরনের ছাড় দাবি করা যাবে।

3.2. কারা এটি ব্যবহার করতে পারবেন? 

আয়কর আইন, 1961 এর ধারা 89 অনুযায়ী স্বতন্ত্র ব্যক্তি হিসাবে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত সমস্ত ব্যবহারকারী ছাড় দাবি করতে ফর্ম 10E-তে তাদের আয়ের বিশদ বিবরণ করতে পেশ করতে পারেন।

3.3 এক নজরে ফর্ম

ফর্ম 10E এর সাতটি অংশ আছে:

  1. পরিশিষ্ট I - বকেয়া বেতন/পারিবারিক পেনশন বকেয়া হিসেবে প্রাপ্ত।
  2. পরিশিষ্ট I - অগ্রিম প্রাপ্ত বেতন/পারিবারিক পেনশন।
  3. পরিশিষ্ট II এবং IIA - অতীত পরিষেবার ক্ষেত্রে গ্র্যাচুইটি প্রকৃতির অর্থপ্রদান।
  4. পরিশিষ্ট III – 3 বছরের বেশি নয় এমন ধারাবাহিক চাকরির পরে কর্মসংস্থানের অবসান অথবা যেখানে কর্মসংস্থানের মেয়াদের অসমাপ্ত অংশও 3 বছরের কম নয় এমন ক্ষেত্রে নিয়োগকর্তা বা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থ।
  5. পরিশিষ্ট IV - পেনশনের আংশিক নগদীকরণ।

ফর্ম 10E ফাইলিং এর সময় প্রাপ্ত অর্থের প্রকৃতির উপর ভিত্তি করে উপযুক্ত পরিশিষ্ট নির্বাচন করতে হবে।

4. ধাপে-ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: ব্যবহারকারী ID (PAN) এবং পাসওয়ার্ড প্রদান করুন।

Data responsive

ধাপ 3: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।

Data responsive

ধাপ 4: আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ ট্যাবের অধীনে ফর্ম 10E নির্বাচন/অনুসন্ধান করুন।

Data responsive

ধাপ 5: মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: আয়ের বিশদ বিবরণ সম্পর্কিত প্রযোজ্য বিষয়গুলি নির্বাচন করুন।

Data responsive

ধাপ 8: ব্যক্তিগত তথ্য-তে ক্লিক করুন ও ব্যক্তিগত তথ্য নিশ্চিত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আবাসিক অবস্থা সহ "আমার প্রোফাইল" বিভাগের অধীনে সমস্ত বাধ্যতামূলক বিবরণ সম্পূর্ণ করা হয়েছে। আপনি "আমার প্রোফাইল" হাইপারলিঙ্কে ক্লিক করে আপনার যোগাযোগ ও আবাসিক অবস্থা পরিবর্তন করতে পারেন।

Data responsive

ধাপ 9.1.a: এখন ব্যক্তিগত তথ্য ট্যাব নিশ্চিত করা হয়েছে, বকেয়া বেতন/পারিবারিক পেনশন-এ ক্লিক করুন (যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়)।

Data responsive

ধাপ 9.1.b: এই অংশে বকেয়া হিসেবে প্রাপ্ত বেতন / পারিবারিক পেনশন এর সাধারণ বিবরণ অন্তর্ভুক্ত আছে।

বিশদ বিবরণ প্রদান করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

"বেতন/বকেয়া হিসাবে প্রাপ্ত পারিবারিক পেনশন" ক্ষেত্রের বিবরণ ক্রমিক নং 6 এর পরে যুক্ত করা সারণি A-তে প্রদত্ত তথ্য "বিভিন্ন পূর্ববর্তী বর্ষগুলির সঙ্গে সম্পর্কযুক্ত বকেয়া হিসাবে প্রাপ্ত বেতন/পারিবারিক পেনশনের বিশদ বিবরণ" এর ভিত্তিতে পূরণ করা হবে ।

দ্রষ্টব্য: মূল্যায়ন বর্ষ 2024 - 25 এর জন্য সিস্টেম দ্বারা হিসাব করা কর এবং পরবর্তী সময়ের জন্য ধারা 115BAC(1A) অনুযায়ী ডিফল্ট নতুন কর ব্যবস্থার অধীনে গণনা করা হয়, যেখানে মূ.ব. 2023 - 24 পর্যন্ত সমস্ত মূল্যায়ন বর্ষের ক্ষেত্রে কর পুরোনো করব্যবস্থা অনুযায়ী গণনা করা হয়।

Data responsive

ধাপ 9.2.a: এখন বকেয়া বেতন ট্যাব নিশ্চিত করা হয়েছে, অগ্রিম বেতন-এ ক্লিক করুন (যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়)।

Data responsive

ধাপ 9.2.b: এই অংশে অগ্রিম হিসেবে প্রাপ্ত বেতন/ পারিবারিক পেনশন এর সাধারণ বিবরণ অন্তর্ভুক্ত আছে।

বিশদ বিবরণ প্রদান করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

"অগ্রিম প্রাপ্ত বেতন" ক্ষেত্রের বিবরণ ক্রমিক নং 6 এর পরে যুক্ত করা সারণি A-তে প্রদত্ত তথ্য "বিভিন্ন পূর্ববর্তী বর্ষগুলির সঙ্গে সম্পর্কযুক্ত অগ্রিম প্রাপ্ত বেতন/পারিবারিক পেনশনের বিশদ বিবরণ" এর ভিত্তিতে পূরণ করা হবে।

দ্রষ্টব্য: মূল্যায়ন বর্ষ 2024 - 25 -এর জন্য সিস্টেম দ্বারা হিসাব করা কর এবং পরবর্তী সময়ের জন্য ধারা 115BAC(1A) অনুযায়ী ডিফল্ট নতুন কর ব্যবস্থার অধীনে গণনা করা হয়, যেখানে মূ.ব. 2023 - 24 পর্যন্ত সমস্ত মূল্যায়ন বর্ষের ক্ষেত্রে কর পুরোনো করব্যবস্থা অনুযায়ী গণনা করা হয়।

Data responsive

ধাপ 9.3.a: এখন অগ্রিম বেতন ট্যাবটি নিশ্চিত করা হয়েছে, গ্র্যাচুইটি-তে ক্লিক করুন (যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়)।

Data responsive

ধাপ 9.3.b: এই অংশে অতীত পরিষেবার ক্ষেত্রে গ্র্যাচুইটি প্রকৃতির অর্থপ্রদানের সাধারণ বিবরণ অন্তর্ভুক্ত আছে।

বিশদ বিবরণ প্রদান করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: মূল্যায়ন বর্ষ 2024 - 25 এর জন্য সিস্টেম দ্বারা হিসাব করা কর এবং পরবর্তী সময়ের জন্য ধারা 115BAC(1A) অনুযায়ী ডিফল্ট নতুন কর ব্যবস্থার অধীনে গণনা করা হয়, যেখানে মূ.ব. 2023 - 24 পর্যন্ত সমস্ত মূল্যায়ন বর্ষের ক্ষেত্রে কর পুরোনো করব্যবস্থা অনুযায়ী গণনা করা হয়।

Data responsive

ধাপ 9.4.a: এখন গ্র্যাচুইটি ট্যাবটি নিশ্চিত করা হয়েছে, চাকরি থেকে অবসানকালীন ক্ষতিপূরণ এর ট্যাবে ক্লিক করুন (যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়)।

Data responsive

ধাপ 9.4.b: এই অংশে 3 বছরের বেশি নয় এমন ধারাবাহিক চাকরির পরে কর্মসংস্থানের অবসান অথবা যেখানে কর্মসংস্থানের মেয়াদের অসমাপ্ত অংশও 3 বছরের কম নয় এমন ক্ষেত্রে নিয়োগকর্তা বা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থের সাধারণ বিবরণ রয়েছে।

বিশদ বিবরণ প্রদান করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য : মূল্যায়ন বর্ষ 2024 - 25 এর জন্য সিস্টেম দ্বারা হিসাব করা কর এবং পরবর্তী সময়ের জন্য ধারা 115BAC(1A) অনুযায়ী ডিফল্ট নতুন কর ব্যবস্থার অধীনে গণনা করা হয়, যেখানে মূ.ব. 2023 - 24 পর্যন্ত সমস্ত মূল্যায়ন বর্ষের ক্ষেত্রে কর পুরোনো করব্যবস্থা অনুযায়ী গণনা করা হয়।

Data responsive

ধাপ 9.5.a: এখন চাকরি থেকে অবসানকালীন ক্ষতিপূরণ ট্যাবটি নিশ্চিত করা হয়েছে, পেনশনের আংশিক নগদীকরণ ট্যাবে ক্লিক করুন (যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়)।

Data responsive

ধাপ 9.5.b: এই অংশে পেনশনের আংশিক নগদীকরণ এর সাধারণ বিবরণ অন্তর্ভুক্ত আছে।

বিশদ বিবরণ প্রদান করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: মূল্যায়ন বর্ষ 2024 - 25 এর জন্য সিস্টেম দ্বারা হিসাব করা কর এবং পরবর্তী সময়ের জন্য ধারা 115BAC(1A) অনুযায়ী ডিফল্ট নতুন কর ব্যবস্থার অধীনে গণনা করা হয়, যেখানে মূ.ব. 2023 - 24 পর্যন্ত সমস্ত মূল্যায়ন বর্ষের ক্ষেত্রে কর পুরোনো করব্যবস্থা অনুযায়ী গণনা করা হয়।

Data responsive

ধাপ 10: এখন পেনশনের আংশিক নগদীকরণ ট্যাবটি নিশ্চিত করা হয়েছে, এরপর যাচাইকরণ এর ট্যাবে ক্লিক করুন।

Data responsive

ধাপ 11: চেকবক্সটি নির্বাচন করুন, স্থানটি এন্টার করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 12: সমস্ত ট্যাবের তথ্য এখন নিশ্চিত করা হয়েছে। প্রিভিউ-তে ক্লিক করুন।

Data responsive

ধাপ 13: এটি ফর্মের প্রিভিউ। প্রিভিউতে প্রদর্শিত তথ্য সঠিক থাকলে, ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন। তথ্যে কোনো সংশোধনের প্রয়োজন হলে অন্যথায় আপনি বিবরণগুলি সম্পাদন করতে পারেন।

Data responsive

ধাপ 14: আপনি যেকোনো যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে ফর্মটির ই-ভেরিফাই করতে পারেন।

Data responsive

ই-ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর ফর্ম 10E জমা হবে। একটি স্বীকৃতি সংখ্যা উৎপন্ন হবে এবং তা নিবন্ধিত ই-মেল ID ও মোবাইল নম্বরে পাঠানো হবে।

5. ফাইল করা ফর্ম কীভাবে দেখা যাবে?

ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > ফাইল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ-এ যান।

Data responsive

ফাইল করা ফর্ম এখানে প্রদর্শিত হবে।

Data responsive