ফর্ম 189 ব্যবহারকারী নির্দেশিকা
1. সংক্ষিপ্ত বিবরণ
- যে মিউচুয়াল ফান্ড ইক্যুইটি শেয়ার বা ঋণপত্রের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে চায়, তারা আয়কর বিধিমালা, 2026 এর বিধি 331 অনুসারে ফর্ম 189 জমা দেয়।
- এই ফর্মটি প্রস্তাবিত ইস্যুর কমপক্ষে তিন মাস পূর্বে ফাইল করতে হবে এবং এটি একটি সম্মতি প্রয়োজনীয়তা হিসেবে কাজ করে যা শুধুমাত্র যোগ্য সংস্থাগুলির তহবিল সংগ্রহ করাকে নিশ্চিত করে।
- ফর্ম 189 এর সঙ্গে কোম্পানিকে সহায়ক নথিপত্রও প্রদান করতে হবে, যেমন কোম্পানি আইন, 2013 এর অধীনে প্রাপ্ত নিগমের শংসাপত্র এবং গত তিন বছরের বা নিগমের পর থেকে, যেটি কম সময়ের সেটির জন্য নিরীক্ষিত আর্থিক বিবৃতি (ব্যালেন্স শিট এবং লাভ এবং ক্ষতির হিসাব)।
2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
- আপনাকে ই-ফাইলিং পোর্টালে একজন নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে
- করদাতার PAN-এর স্থিতি "সক্রিয়" হতে হবে
- DSC পদ্ধতিতে ফর্ম যাচাই করতে আপনার একটি বৈধ DSC থাকতে হবে এবং এটি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে ও যেটির মেয়াদ উত্তীর্ণ হয়নি।
3. ফর্ম সম্পর্কে
3.1 উদ্দেশ্য
ফর্ম 189 পাবলিক ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য পর্ষদের পূর্ব অনুমোদন প্রাপ্তির উদ্দেশ্যে ফাইল করা হয়, যা নিশ্চিত করে যে কোম্পানিটি নির্ধারিত যোগ্যতা ও প্রতিপালন-সংক্রান্ত শর্তাবলী পূরণ করে।
3.2 কারা এটি ব্যবহার করতে পারবেন?
সরকারী সংস্থা বা সরকারী আর্থিক প্রতিষ্ঠান যারা ইক্যুইটি শেয়ার বা ঋণপত্রের যোগ্য ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে চায় তারা এই ফর্মটি ফাইল করতে পারেন।
3.3 এক নজরে ফর্ম
ফর্ম 189-এ চারটি প্যানেল রয়েছে:
- পার্ট A
- পার্ট B
- পার্ট C
- সংযুক্তিসমূহ
- যাচাইকরণ
4. ধাপে-ধাপে নির্দেশিকা
ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।
ধাপ 2: ব্যবহারকারী ID (PAN) এবং পাসওয়ার্ড প্রদান করুন।
ধাপ 3: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।
ধাপ 4: আয়কর আইন, 2025 অনুযায়ী ফর্মসমূহ ট্যাবের অধীনে ফর্ম 189 নির্বাচন করুন এবং এখন ফাইল করুন -এ ক্লিক করুন।
ধাপ 5: প্রযোজ্য করবর্ষ (ক.ব) নির্বাচন করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন।
ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।
ধাপ 7: শুরু করা যাক-এ ক্লিক করার পর ব্যবহারকারীকে প্যানেল স্ক্রিন-এ নিয়ে যাওয়া হবে। সেখানে নির্বাচন করুন প্রথম প্যানেল: পার্ট A
ধাপ 8: প্রাসঙ্গিক বিবরণসমূহ পূরণ করুন, যাচাই করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে "আমার প্রোফাইল" বিভাগের অধীনে ঠিকানা সহ সমস্ত বাধ্যতামূলক বিবরণসমূহ সম্পূর্ণ করা হয়েছে। আপনি "আমার প্রোফাইল" হাইপারলিঙ্কে ক্লিক করে আপনার যোগাযোগ ও ঠিকানার বিবরণসমূহ আপডেট করতে পারবেন।

ক্রমিক সংখ্যা (vii) ব্যবসার প্রকৃতি -এর অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় বিবরণ প্রদান করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন। "বিভাগ এবং উপ-বিভাগ" ক্ষেত্রের জন্য ড্রপডাউন মেনুগুলি প্রদান করা হয়েছে যেখান থেকে ব্যবহারকারী উপলব্ধ বিকল্পগুলি থেকে নির্বাচন করতে পারেন।
ধাপ 9: প্রথম প্যানেল সংরক্ষণ করার পরে, দ্বিতীয় প্যানেল নির্বাচন করুন: পার্ট B
ধাপ 10: পার্ট B প্যানেলের অধীনে বিবরণসমূহ পূরণ ও যাচাই করুন, তারপর সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
ক্রমিক সংখ্যা 3-এ ব্যাঙ্কারদের নাম ও ঠিকানার অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন।
ক্রমিক সংখ্যা 4-এ নিরীক্ষকদের নাম ও ঠিকানার অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন।
ক্রমিক সংখ্যা 3 এবং 4 এর অধীনের প্রদত্ত বিবরণগুলি যুক্ত করার পরে একটি সারণিতে প্রতিফলিত হবে। ব্যবহারকারী "বিবরণসমূহ যুক্ত করুন" বোতামে ক্লিক করে সর্বাধিক 50টি নথিপত্র যুক্ত করতে পারবেন।
ধাপ 11: দ্বিতীয় প্যানেল সংরক্ষণ করার পরে, তৃতীয় প্যানেল নির্বাচন করুন: পার্ট C
ধাপ 12: "পার্ট C" প্যানেলে প্রাসঙ্গিক বিবরণসমূহ পূরণ করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
ক্রমিক সংখ্যা 8 এর অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন। 'অনুগ্রহ করে মূলধন ইস্যু করার পদ্ধতি এবং কোথায়/কখন ইস্যু করা হয়েছে নির্বাচন করুন' ক্ষেত্রটিতে একটি ড্রপডাউন মেনু রয়েছে যেখান থেকে ব্যবহারকারী একটি বিকল্প নির্বাচন করতে পারেন।

ক্রমিক সংখ্যা 10 এর অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি সম্পূর্ণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন। 'প্রকার' ক্ষেত্রটিতে একটি ড্রপডাউন মেনু রয়েছে যেখান থেকে ব্যবহারকারী একটি বিকল্প নির্বাচন করতে পারেন।
ক্রমিক সংখ্যা 11 এর অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি সম্পূর্ণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন। 'আর্থিক বর্ষ' ক্ষেত্রটিতে একটি ড্রপডাউন মেনু আছে যেখান থেকে ব্যবহারকারী একটি বিকল্প নির্বাচন করতে পারেন।
ক্রমিক সংখ্যা 12 এর অধীনে, 'বিবরণসমূহ যুক্ত করুন' নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি সম্পূর্ণ করুন এবং এগিয়ে যেতে 'যুক্ত করুন'-এ ক্লিক করুন।
ধাপ 13: তৃতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর, চতুর্থ প্যানেলটি নির্বাচন করুন: সংযুক্তিসমূহ
ধাপ 14: অনুগ্রহ করে বাধ্যতামূলক নথিপত্র সংযুক্ত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
সংযুক্তি A-2-এ, যদি ব্যবহারকারী কোনো ফাইল আপলোড করেন, তাহলে বর্ণনার জন্য টেক্সট বক্সটি বাধ্যতামূলক হয়ে যায়।
যদি ব্যবহারকারী ক্ষেত্র নম্বর 7-এ "হ্যাঁ" নির্বাচন করেন তবে সংযুক্তি A-6 বাধ্যতামূলক হয়ে যায়।

ধাপ 15: চতুর্থ প্যানেলটি সংরক্ষণ করার পর, যাচাইকরণ প্যানেলটি নির্বাচন করুন।
ধাপ 16: অঙ্গীকারটি নিশ্চিত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
ধাপ 17: যাচাইকরণ প্যানেলটি সংরক্ষণ করার পরে, প্রিভিউ-তে ক্লিক করুন।
ধাপ 18: প্রিভিউ পৃষ্ঠায়, বিবরণসমূহ যাচাই করুন এবং ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: "ডাউনলোড" বোতামে ক্লিক করে, ব্যবহারকারী প্রিভিউ PDF ডাউনলোড করতে পারেন এবং ই-ভেরিফিকেশন করতে এগিয়ে যাওয়ার আগে বিবরণসমূহ যাচাই করতে পারেন।

ধাপ 19: ই-ভেরিফাই করতে এগিয়ে যান বোতামে ক্লিক করার পর, আপনি ই-ভেরিফাই করতে এগিয়ে যেতে চান কি না জিজ্ঞাসা করে একটি নিশ্চিতকরণ পপ-আপ প্রদর্শিত হবে। “হ্যাঁ”-তে ক্লিক করুন।
ধাপ 20: ‘হ্যাঁ’-তে ক্লিক করলে আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি DSC/EVC (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহার করে ফর্ম 189 যাচাই করতে পারবেন।
দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।
ধাপ 21: সফলভাবে ই-ভেরিফিকেশন এর পর, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বর সহ সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে উল্লেখের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বরটি সংরক্ষণ করে রাখুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল ID (গুলি) এবং মোবাইল নম্বরে (গুলি) একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
স্বীকৃতি প্রাপ্তিটি ডাউনলোড করার জন্য় ডাউনলোড বোতামে ক্লিক করুন।
ফর্ম 189 সফলভাবে জমা দেওয়ার পরে ব্যবহারকারী ফাইল করা ফর্মটি দেখতে পারবেন - আপনার ড্যাশবোর্ডে, ই-ফাইল > ফাইল করা আয়কর ফর্মসমূহ > ফাইল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন 2025-এর অধীনে ফাইল করা ফর্ম দেখুন ট্যাব-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: বিস্তারিত জানার জন্য পূরণ করা ফর্ম দেখার ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন
5. সম্পর্কিত বিষয়সমূহ
6. শব্দকোষ
|
আদ্যক্ষরসমষ্টি/সংক্ষিপ্ত রূপ |
বর্ণনা/সম্পূর্ণ রূপ |
|---|---|
|
DSC |
ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র |
|
EVC |
বৈদ্যুতিন যাচাই শংসাপত্র |
|
ARN |
স্বীকৃতি প্রাপ্তি নম্বর |
|
PY |
পূর্ববর্তী বর্ষ |
|
FY |
আর্থিক বর্ষ |
|
TY |
কর বর্ষ |