1. বিতর্ক নিষ্পত্তি সমিতি কী?

বিতর্ক নিষ্পত্তি সমিতি(পরবর্তীতে DRC নামে উল্লেখিত)হলো একটি সমিতি যা আয়কর আইন 1961এর 245MA ধারা এবং আয়কর বিধি 1962 বিধান 44DAA অনুসারে গঠিত। CIT (আপিলের)-এর কাছে বিচারাধীন/এখনও দায়ের করা হয়নি মামলাগুলির জন্য DRC নিয়মিত আপিল কার্যক্রমের বিকল্প।

2. কে বা কারা DRCÂ -র দ্বারস্থ হতে পারেন?

আয়কর আইন, 1961-এর 245MA(5) ধারা অনুসারে, 1961 সালের আয়কর আইনে 'নির্দিষ্ট ব্যক্তি' হিসাবে সংজ্ঞায়িত একজন করদাতা আয়কর বিধিমালা, 1962-এর 44DAD বিধি অনুসারে, 34 BC ফর্ম জমা দিয়ে DRC-র দ্বারস্থ হতে পারেন।

3. বিতর্ক নিষ্পত্তি প্রকল্পের(পরবর্তীতে'e-DRS' হিসেবে উল্লিখিত)Â হিসেবে সুবিধা গ্রহণ করতে সক্ষম নির্দিষ্ট ব্যক্তি।

(I)'নির্দিষ্ট ব্যক্তি' অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি আয়কর আইন,1961-এর ধারা 245MA(5) অনুসারে উল্লিখিত শর্তাবলী পূরণ করেন, আয়কর আইন, 1962-এর ধারা 44DAD সহ পঠিত হয়, যা নিম্নরূপ:

  1. তিনি এমন কোনও ব্যক্তি নন যার বিষয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধ আইন, 1974-এর অধীনে আটকের আদেশ দেওয়া হয়েছে।

এই শর্তে যে—

(i)উক্ত আইনের ধারা-9 অথবা ধারা-12A এর বিধান প্রযোজ্য নয় এমন আটকের আদেশ, উক্ত আইনের ধারা-8এর অধীনে উপদেষ্টা পর্ষদের রিপোর্টের ভিত্তিতে অথবা রিপোর্ট প্রাপ্তির পূর্বেই প্রত্যাহার করা হয়ে থাকলে; অথবা

(ii)উক্ত আটকের আদেশটি এমন যে ক্ষেত্রে উক্ত আইনের ধারা-9 প্রযোজ্য এবং যা ধারা-9 এর উপ-ধারা(3)এর অধীনে পর্যালোচনার জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বে বা সেই পর্যালোচনার ভিত্তিতে,অথবা উক্ত আইনের ধারা-8এর অধীনে উপদেষ্টা পর্ষদের রিপোর্টের ভিত্তিতে(যা ধারা-9এর উপ-ধারা(2)এর সঙ্গে পঠিত হবে)প্রত্যাহার করা হয়নি;অথবা 

(iii)উক্ত আটকের আদেশটি এমন যার ক্ষেত্রে উক্ত আইনের ধারা-12A প্রযোজ্য এবং উক্ত ধারার উপ-ধারা(3)-এর অধীনে প্রথম পর্যালোচনার জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বে বা সেই পর্যালোচনার ভিত্তিতে,অথবা উক্ত আইনের ধারা-8এর অধীনে উপদেষ্টা পর্ষদের রিপোর্টের ভিত্তিতে(যা -12Aধারা-এর উপ-ধারা(৬)এর সঙ্গে পঠিত হবে)প্রত্যাহার করা হয়নি;অথবা 

(iv)উক্ত আটকের আদেশ কোনো উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাতিল করা হয়নি;

  1. তিনি এমন কোনও ব্যক্তি নন যাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং নিম্নলিখিত কোনও আইনের অধীনে শাস্তিযোগ্য কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন:
  • ভারতীয় দন্ডবিধি,(1860 এর 45 নং আইন)
  • বেআইনি কার্যকলাপ (নিবারণ)আইন 1967(1967সালের 37নং আইন)
  • মাদকদ্রব্য এবং মনঃপ্রভাবী পদার্থ আইন,1985(1985 সালের 61নং আইন)
  • বেনামি লেনদেন নিষেধাজ্ঞা আইন,1988(1988সালের 45নং আইন)
  • দুর্নীতি প্রতিরোধ আইন,1988 (1988সালের 49নং আইন) অথবা
  • অর্থপাচার প্রতিরোধ আইন,2002(2003সালের 15নং আইন)
  1. তিনি এমন কোনও ব্যক্তি নন যাঁর বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক আইন বা ভারতীয় দণ্ডবিধির (1860-এর 45) বিধান অনুসারে শাস্তিযোগ্য কোনও অপরাধের জন্য অথবা আপাতত বলবৎ কোনও আইনের অধীনে কোনও দেওয়ানি দায়বদ্ধতা প্রয়োগের উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে, অথবা আয়কর কর্তৃপক্ষ কর্তৃক শুরু হওয়া মামলার ফলে এই জাতীয় কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
  1. তিনি এমন কোনও ব্যক্তি নন যিনি আয়কর কর্তৃপক্ষের দ্বারা শুরু করা বিচারের জন্য এই জাতীয় কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন;
  1. তাঁকে বিশেষ আদালত (সিকিউরিটি লেনদেন সম্পর্কিত অপরাধের বিচার) আইন, 1992 (1992-এর 27)-এর ধারা 3-এর অধীনে অবহিত করা হয়নি;
  1. তিনি এমন কোনো ব্যক্তি নন, যার বিরুদ্ধে আয়কর বিধি, 1962-এর 44DAD বিধি অনুসারে বিরোধ নিষ্পত্তির জন্য প্রণীত মূল্যায়ন বছরের জন্য কালো টাকা (অপ্রকাশিত বিদেশী আয় ও সম্পদ) এবং কর আরোপ আইন,2015-এর অধীনে কোনো কার্যক্রম শুরু করা হয়েছে।

(II)এবং বিধিদ্বারা নির্ধারিত অন্যান্য শর্তাবলী

4. নির্দিষ্ট Â আদেশসমূহের বিরুদ্ধে DRCএর নিকট Â আবেদন Â জমা করতে গেলে কী কী শর্ত পালন করতে হবে?

করদাতা নির্দিষ্ট আদেশের বিরুদ্ধে নিম্নলিখিত শর্তসাপেক্ষে ফর্ম34BC দাখিল করে DRCএর দ্বারস্থ হতে পারেন:

  1. উক্ত আদেশে প্রস্তাবিত/সম্পাদিত পরিবর্তন/সংযোজনের মোট রাশি 10লাখ টাকা অতিক্রম করবে না;
  2. উক্ত আদেশের সাথে প্রাসঙ্গিক মূল্যায়ন বর্ষের জন্য করদাতা কর্তৃক রিটার্ন প্রদান করা হয়েছে এবং উক্ত রিটার্ন অনুযায়ী মোট আয় 50 লক্ষ টাকার বেশি নয়; এবং
  3. এই আদেশটি ধারা 132-এর অধীনে শুরু হওয়া অনুসন্ধান, ধারা 132A-এর অধীনে অনুরোধ, ধারা 133A-এর অধীনে সমীক্ষার উপর ভিত্তি করে নয়, বা
  4. উক্ত আদেশটি ধারা 90 বা ধারা 90A এ উল্লিখিত কোনো চুক্তির অধীনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জারি করা হয়নি।
  5. যেখানে 10 লক্ষ টাকার সংযোজন উৎসে কর সংগ্রহ সংক্রান্ত ত্রুটির (TDS/TCS) সঙ্গে সম্পর্কিত, সেখানে উক্ত পরিমাণ বলতে সেই অর্থের পরিমাণকে বোঝাবে, যেখানে উৎসে কর সংগ্রহের জন্য দায়ী ব্যক্তি কর সংগ্রহ করেননি।

5.44DAD বিধান অনুযায়ী 'নির্দিষ্ট আদেশ' Âকী কী যার বিরুদ্ধে করদাতা Â DRCএর নিকট আবেদন করতে পারেন?

নিম্নলিখিত আদেশসমূহের (পরবর্তীতে 'নির্দিষ্ট আদেশ')ক্ষেত্রে DRCএর কাছে আবেদন ফাইল করা যেতে পারে।

  1. মূল্যায়নের আদেশ সংক্রান্ত

করদাতা মূল্যায়ন সংক্রান্ত নিম্নলিখিত আদেশগুলির বিরুদ্ধে DRCএর দ্বারস্থ হতে পারেনঃ

  1. 144C(1)ধারা অনুযায়ী একটি মূল্যায়ন আদেশনামার খসড়া;
  2.  143(1)ধারার অধীনে জারি করা কোনো অনুবেদন, যেখানে সম্পাদিত সমন্বয়সমূহের বিরোধিতা করদাতা করতে পারেন;
  3. কোনো মূল্যায়ন বা পুনর্মূল্যায়নের আদেশ, তবে বিতর্ক নিষ্পত্তি প্যানেলে তদ্বির করে প্রণীত কোনো আদেশ তার অন্তর্ভুক্ত হবে না; অথবা
  4. 154ধারার অধীনে প্রণীত এমন কোন আদেশ যার ফলে মূল্যায়িত আয় বৃদ্ধি পায় বা ক্ষতির পরিমাণ হ্রাস পায়।
  1. উৎসে কর সংগ্রহ (TDS/TCS) সংক্রান্ত বিষয় সম্পর্কিত

করদাতা উৎসে কর সংগ্রহ (TDS/TCS) সংক্রান্ত বিষয় সম্পর্কিত নিম্নলিখিত আদেশগুলির বিরুদ্ধে DRCএর দ্বারস্থ হতে পারেন:

1. 200A(1)ধারার অধীনে জারি করা কোনো অনুবেদন যেখানে সম্পাদিত সমন্বয়সমূহের বিরুদ্ধে আদায়কারী আপত্তি জানান;

2.206CB(1) ধারার অধীনে জারি করা কোনো অনুবেদন যেখানে সম্পাদিত সমন্বয়সমূহের বিরুদ্ধে আদায়কারী আপত্তি জানান;

3.ধারা 201 অথবা 206C(6A)ধারার অধীনে জারি করা কোনো আদেশ

6. করদাতার কেন DRC-র দ্বারস্থ হওয়া উচিত?

CBDT-এর বিজ্ঞপ্তি নং S.O. 1642(E),তারিখ 05.04.2022 অনুযায়ী প্রণীত প্রকল্পের অধীনে করদাতাগণ কর জমা দেওয়ার পর মামলা থেকে অব্যাহতি পেতে বা জরিমানা মকুব/হ্রাস করতে এবং আপিলের সময়ানুযায়ী নিষ্পত্তির জন্য DRCএর দ্বারস্থ হতে পারেন।

7. DRC এর ক্ষমতার আওতায় কী কী পড়ে?

e-DRS, 2022-এর অনুচ্ছেদ 5(1)-এ DRCর ক্ষমতা সম্পর্কে জানানো হয়েছে যা নিম্নরূপ:

(1)বিরোধ নিষ্পত্তি সমিতির বিধি 44DAC-তে প্রদত্ত শর্ত পূরণের বিষয়ে আইনগত মামলার বিধান থেকে জরিমানা মকুব অব্যাহতি প্রদানের ক্ষমতা থাকবে।

(2)বিরোধ নিষ্পত্তি সমিতির সামনে যে কোনও কার্যক্রম 193 এবং 228 ধারা অনুসারে এবং ভারতীয় দণ্ডবিধির (1860-এর 45) ধারা 196-এর উদ্দেশ্যে বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং প্রতিটি আয়কর কর্তৃপক্ষ 195 ধারার উদ্দেশ্যে একটি দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে, কিন্তু 1973 সালের ফৌজদারি কার্যবিধির (1974-এর 2) অধ্যায় XXVI এর উদ্দেশ্যে নয়।

(3)বিবাদ নিষ্পত্তি কমিটির কোনো আদেশ বাস্তবায়নে কোনোপ্রকার অসুবিধে দেখা দিলে, কমিটি নিজ উদ্যোগে অথবা করদাতার আবেদন কিংবা মূল্যায়ন কর্মকর্তার অনুরোধে (যা সংশ্লিষ্ট মুখ্য আয়কর কমিশনার বা আয়কর কমিশনারের মাধ্যমে প্রেরিত হবে) সেই অসুবিধে দূর করতে পারবে, যদি তা আইনের বিধানসমূহের পরিপন্থী না হয়।

8. DRC কি কার্যক্রমটি বাতিল করতে পারবে?

 DRC যে কোনো পর্যায়ে কার্যক্রমটি বাতিল করতে পারে, যদি:

(i) করদাতা কার্যক্রম চলাকালীন সহযোগিতা করতে ব্যর্থ হন।

(ii) করদাতা কোনো নোটিশের জবাব দিতে বা সেই সম্পর্কিত কোনো তথ্য জমা দিতে অপারগ হন।

(iii)সমিতি সন্তুষ্ট হন যে করদাতা / করদাতা কার্যধারার কোনও নির্দিষ্ট উপাদান গোপন করেছেন বা মিথ্যা প্রমাণ দিয়েছেন।

(iv)করদাতা প্রকল্পের অনুচ্ছেদ 4এর উপ-অনুচ্ছেদ(1) এর দফা xviii এ নির্ধারিত অর্থরাশি দিতে ব্যর্থ হন।

9. DRC-র কাছে কিভাবে আবেদন জমা করবেন?

নির্দিষ্ট আদেশে কোন প্রকার পরিবর্তনের ফলে উদ্ভূত বিরোধের বিষয়ে বৈদ্যুতিনভাবে ফর্ম নম্বর 34BC-এর মাধ্যমে DRCতে আবেদন করতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে আয়কর আইন, 1962-এর ধারা 44DAB অনুসারে 1,000 টাকা ফি জমা দিতে হবে।

ধাপ 1: আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

ধাপ 2:আপনারড্যাশবোর্ডে,ক্লিকই-ফাইল করুন>আয়কর সংক্রান্ত ফর্ম>আয়কর ফর্ম দাখিল করুন।

ধাপ 3:আপনারআয়কর ফাইল সংক্রান্ত ফর্ম পেজে, সিলেক্ট করুনফর্ম 34BC ট্যাবে 'আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ'। অথবা, টাইপ করুনফর্ম 34BC সার্চবারে।

ধাপ 4:যান ফর্ম 34BC পেজে, সিলেক্ট করুনমূল্যায়ন বর্ষ (A.Y.) ক্লিক করুনচালিয়ে যান

ধাপ5:ফর্ম 34BC ভর্তি করুন (প্রয়োজনীয় অ্যাটাচমেন্ট সংযুক্ত করুন) এবংস্বঘোষণাপ্ত্র ভর্তি করুনযা ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ &প্রয়োজনীয় ফি প্রদান করুন .

ধাপ 6: প্রদত্ত বিবরণ পর্যালোচনা করুনপ্রিভিউ স্ক্রিনেএবং ফর্মটি ই-ভেরিফিকেশনের জন্য এগিয়ে যান এবং সবতথ্য সঠিক প্রদান করেছেন কিনা যাচাই করে নিন।

ধাপ 7: করদাতা ই- ভেরিফাই করবেন ফর্ম 34BC আধার OTP, EVC or DSC ব্যবহার করে

ধাপ 8: ফর্ম 34BC সংযুক্তি এবং স্বঘোষণাপত্রের সঙ্গে জমা করার পর,সংশ্লিষ্ট এখতিয়ার কর্তৃপক্ষ করদাতার থেকে ই-প্রসিডিং এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দাবি করবেন।

10. কে বা কারা ফর্ম 34BC ফাইল করতে পারেন?

যে কোনো করদাতা যিনি নির্ধারিত শর্তাবলী পূরণ করেন(উপরোক্ত প্রশ্ন নং4 দ্রষ্টব্য), তিনি কোনো নির্দিষ্ট আদেশের প্রশ্ন নং5 দ্রষ্টব্য) বিরুদ্ধে বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে আবেদন দাখিল করতে পারেন।

11. কী কী উপায়েÂ ফর্ম 34BC ফাইল করা সম্ভব?

ই-ফাইলিং পোর্টালে ফর্ম 34BC একমাত্র অনলাইনে ফাইল করা যাবে।

12. কিভাবে ফর্ম 34BC ই-ভেরিফাই করা যায়?

করদাতারা আধার OTP, EVC বা DSC ব্যবহার করে 34BC ফর্মটি ই-যাচাই করতে পারেন। আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকায় "কীভাবে ই-ভেরিফাই করবেন" অংশ দেখুন।

13. DRCর কাছে ফর্ম ফাইল করার জন্য আবেদন ফি কত?

ফর্ম 34BC ফাইল করার জন্য করদাতাকে ই-পে কর কার্যকারিতার মাধ্যমে আবেদন ফি হিসেবে 1,000 টাকা দিতে হবে।

14. ই-পে কর কার্যকারিতার মাধ্যমে কিভাবে আবেদন ফি প্রদান করা যায়?

ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ ই-পে কর কার্যকারিতার মাধ্যমে আবেদন ফি প্রদান করা যায়:

  • PAN ব্যবহারকারীদের জন্য: ই-ফাইল ----->কর ই-পে-----> প্রযোজ্য আয়কর আইন সিলেক্ট করুন-----> আয়কর আইন 1961-----> নতুন পেমেন্ট-----> 'ফি/অন্যান্য পেমেন্ট' টাইল-----> মুখ্য বিভাগ-'বিবিধ রশিদ (0075)-----> গৌণ বিভাগ-'অন্যান্য বিবিধ রশিদ(800)'-----> পেমেন্টের উপ-প্রকার - "14-আবেদন করার ফীজ ধারা 245MA (Form 34BC)”
  • TAN ব্যবহারকারীদের জন্য: -ইফাইল ----->কর ই-পে-----> প্রযোজ্য আয়কর আইন সিলেক্ট করুন-----> আয়কর আইন 1961-----> নতুন পেমেন্ট-----> 'ফি/অন্যান্য পেমেন্ট' টাইল-----> মুখ্য বিভাগ-'বিবিধ রশিদ (0075)-----> গৌণ বিভাগ-'অন্যান্য বিবিধ রশিদ(800)'-----> পেমেন্টের উপ-প্রকার - "14-আবেদন করার ফীজ ধারা 245MA (Form 34BC)”

15. ফর্ম 34BC-র জন্য কি কোনও বাধ্যতামূলক অ্যাটাচমেন্ট প্রয়োজন?

হ্যাঁ, ফর্ম 34BC-তে বাধ্যতামূলকভাবে ‘‘করদাতার দ্বারা নির্ভর করা প্রামাণ্য দলিল’’ এবং ‘আবেদনের কারণ’ সংযুক্ত করতে হয়। এছাড়াও, করদাতাকে ফর্ম 34BC-এর সাথে নিম্নলিখিত নথিগুলি সংযুক্ত করতে হবে:

  • A.O দ্বারা আদেশ/অনুমোদনের প্রতিলিপি/ড্রাফ্ট অর্ডার
  • ডিমান্ড নোটিশ, যদি থাকে
  • আবেদন ফি প্রদানের প্রমাণ
  • রিটার্ন আয়ের উপর প্রদত্ত কর প্রদানের প্রমাণ।
  • আবেদনের কারণ

16. ফর্ম 34BC জমা দেওয়ার সময় যদি ত্রুটিবার্তা দেখায়,"অবৈধ ইনপুট" অথবা "ফাইল সম্পন্ন করা যায়নি" তাহলে করদাতাদের কী করনীয়?

ফর্ম 34BC ভর্তি করার আগে 'যোগাযোগ সংক্রান্ত তথ্য' (অথবা, "মুখ্য ব্যক্তি সম্পর্কিত তথ্য" ব্যক্তিগত করদাতা ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে) "আমার প্রোফাইল" অংশে উল্লেখ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে সব বাধ্যতামূলক ক্ষেত্র পূরণ করা হয়েছে।

17. 34BC ফর্মের জন্য সংশোধন করার উপায় কি উপলব্ধ?

না, একবার ফাইল করা হয়ে গেলে 34BC ফর্মটি সংশোধন করা যাবে না।

18. ফর্ম 34BC ফাইল করার পর ফাইল করা ফর্মের বিবরণ কোথায় দেখতে/ডাউনলোড করতে হবে?

জমা দেওয়া ফর্ম 34BC এর তথ্য দেখা যাবে/ ডাউনলোড করা যাবে ই-ফাইল ট্যাবে---- আয়কর সংক্রান্ত ফর্মসমূহ---- জমা করা ফর্ম দেখুন---- আয়কর আইন 1961 হিসেবে ফর্মসমূহ---- 34BC.

19. 34BC ফর্ম জমা দেওয়ার পর করদাতাকে কি কোনোভাবে যোগাযোগ করা হবে?

হ্যাঁ, ফর্ম 34BC সফলভাবে জমা দেওয়ার পরে করদাতাদের কাছে SMS এবং ই-মেল পাঠানো হবে।

20. জমা দেওয়া ফর্মের বিবরণ দেখতে না পারলে বা 34BC ফর্ম জমা দেওয়ার পর কোনও যোগাযোগ না করা হলে করদাতার কী করা উচিত?

এ ধরণের কোনো সমস্যার সম্মুখীন হলে 'অভিযোগ'ট্যাবের মাধ্যমে সংশ্লিষ্ট ARN রশিদ, স্বীকৃতি নম্বর বা অন্য কোনো প্রাসঙ্গিক নথি সংযুক্ত করে অভিযোগ দায়ের করা যাবে।

21. DRC এর কাছে আবেদন করার সময়সীমা কী?

e-DRS-এর জন্য আবেদন, আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টালে ধারা 44DAB-তে উল্লিখিত ফর্ম সংখ্যা 34 তে জমা দিতে হবে।

  1. যেসব ক্ষেত্রে CIT (আপিল)-এর কাছে আপিলের আবেদন এখনো পূরণ করা হয়নি, নির্দিষ্ট আদেশ পাওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে।
  2. যেসব ক্ষেত্রে আপিল ইতিমধ্যে ফাইল করা হয়েছে এবং আয়কর কমিশনার (আপিল)এর নিকট বিচারাধীন রয়েছে, সেসব ক্ষেত্রে e-DRS এর আবেদন 30.09.2024. তারিখে বা তার পূর্বে জমা করতে হবে।
  3. যদি নির্দিষ্ট আদেশটি 31.08.2024 বা তার আগে পাস করা হয় এবং CIT (আপিল)-এর কাছে এই জাতীয় আদেশের বিরুদ্ধে আপিল ফাইল করার সময় শেষ না হয়, তবে বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন 30.09.2024 বা তার আগে ফাইল করা যেতে পারে।

22.করদাতা কীভাবে জানবেন যে 34BC ফর্মের অধীনে তাঁর আবেদন গৃহীত হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে?

নির্ধারিত বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে ফর্ম 34BC সফলভাবে জমা দেওয়ার পর করদাতা তাঁর নিবন্ধিত ই-মেল অ্যাড্রেসে, ফর্ম 34BC-এর 12 নম্বর স্থানে উল্লিখিত ইমেল অ্যাড্রেসে এবং ই-ফাইলিং পোর্টালের 'ই-প্রসিডিং' ট্যাবের মাধ্যমে সংশ্লিষ্ট বার্তা পাবেন।

করদাতাদের সাথে যোগাযোগ করা হবে নিম্নলিখিত বিষয়ে:

  1. যদি আবেদনপত্রে কোনও ঘাটতি পাওয়া যায় তবে করদাতাকে ত্রুটি অপসারণের জন্য ত্রুটি পত্র জারি করা হবে।
  1. আবেদনপত্র গ্রহণ করে একটি চিঠি দেওয়া হবে।
  1. প্রস্তাবিত প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে করদাতাকে তাঁর আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে না তার কারণ দর্শানোর জন্য একটি চিঠি দেওয়া হবে।

23. কীভাবে করদাতা তাঁর আবেদনের ত্রুটি দূর করবেন?

করদাতা ই-ফাইলিং পোর্টালে ই-প্রক্রিয়ার অধীনে প্রতিক্রিয়া জানিয়ে ত্রুটি অপসারণ করতে পারেন। করদাতা প্রয়োজনীয় নথি/তথ্য 'প্রতিক্রিয়া দাখিল ক্রুন'এই বাটনের মাধ্যমে DRCএর কাছে জমা করতে পারবেন।

24. DRCতে আবেদন খারিজ হলে বিচারাধীন আপিলের কী হবে? অথবা,DRCর নিকট আবেদন করার পূর্বে যদি CIT(আপিল)এর নিকট কোনো আবেদন দাখিল না করা হয়ে থাকে তাহলে কী হবে?

  1. যদি করদাতা DRC-এর নিকট আবেদন করার পূর্বেই CIT(আপিল)এর কাছে আপিল করে থাকেন, তবে DRC কর্তৃক ফর্ম 34BC এ ফাইল করা আবেদন গৃহীত হবার পর বিচারাধীন আপিল কার্যক্রম স্থগিত/অবলুপ্ত হবে। তবে DRC দ্বারা আবেদন প্রত্যাখ্যাত হলে করদাতা CIT(আপিল) এর কাছে পূর্বে ফাইল করা আপিলের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন;
  1. যদি করদাতা নির্দিষ্ট আদেশের বিরুদ্ধে সরাসরি DRCর কাছে আবেদন করে থাকেন, তবে DRC কর্তৃক তাঁর আবেদন প্রত্যাখ্যান করার পরে, তাঁকে CIT (আপিল)-এর কাছে নতুন করে আপিল করতে হবে।

25. আবেদন গৃহীত হয়েছে বলে DRC থেকে যোগাযোগ করার পরে করদাতাদের কী করা উচিত?

আবেদন গৃহীত হয়েছে বলে DRC থেকে যোগাযোগ করার 30 দিনের মধ্যে করদাতাকে CIT(আপিল)-এর কাছে দায়ের করা আপিল প্রত্যাহারের প্রমাণ জমা দিতে হবে অথবা তাঁর মামলায় কোনও আপিলের কার্যক্রম বিচারাধীন নেই তা জানাতে হবে।

26. এই আইনের 246A ধারার অধীনে দায়ের করা আপিল প্রত্যাহার বা বিরোধ নিষ্পত্তি সমিতির কাছে আবেদন প্রত্যাহারের প্রমাণ কী?

CIT(আপিল)-এর কাছে লিখিত অনুরোধ পত্রের প্রতিলিপি একটি পর্যাপ্ত প্রমাণ।

27.DRC যদি করদাতার আবেদন খারিজ করে দেয় তাহলে কী হবে?

DRC কর্তৃক আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে, করদাতা CIT (আপিল)-এর কাছে আপিল করতে পারেন এবং ভর্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে DRC কর্তৃক গৃহীত সময়কাল এই জাতীয় আপিল দায়েরের জন্য উপলব্ধ সময়কাল থেকে বাদ দেওয়া হবে। যদি ইতিমধ্যে CIT (আপিল)-এর কাছে আপিল দায়ের করা হয়ে থাকে, DRCতে আবেদন করার আগে, তাহলে করদাতা CIT (আপিল)-এর কাছে আপিলের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন।

28.DRC কর্তৃক আবেদন গ্রহণ করা হলে CIT (আপিল)-এর কাছে দায়ের করা মূল আপিলের কী হবে?

DRC এর কার্যক্রমের নিষ্পত্তির পর CIT(আপিল)বিচারাধীন আপিলটি 'প্রত্যাহৃত হিসেবে খারিজ'বলে গণ্য করে সেই মর্মে আদেশ জারি করবে।

29. DRCতে কী বিচার ব্যবস্থা নেওয়া হবে?

করদাতা ই-ফাইলিং পোর্টালে ই-প্রক্রিয়া ট্যাবের মাধ্যমে এবং তাঁর নিবন্ধিত ই-মেল ID এবং 34BC ফর্মের 12 নং পয়েন্টে তাঁর দ্বারা উল্লিখিত ই-মেল IDতে DRC থেকে সমস্ত তথ্য পাবেন।

30. করদাতারা কি DRC প্রক্রিয়ার সময় অতিরিক্ত নথিমূলক প্রমাণ দিতে পারবেন?

হ্যাঁ, তিনি DRC প্রক্রিয়ার সময়ও অতিরিক্ত নথিমূলক প্রমাণ ফাইল করতে পারেন।

31. করদাতারা কি DRCর সামনে ব্যক্তিগত শুনানির সুযোগ পেতে পারেন?

কোনো ব্যক্তিগত শুনানির সুযোগ প্রদান করা হবে না। তবে তিনি ভিডিও টেলিফোন বা ভিডিও কনফারেন্সের সুবিধার মাধ্যমে শুনানির জন্য আবেদন করতে পারেন। ওয়েবেক্স, গুগল মিট ইত্যাদির মাধ্যমে ভিডিও শুনানি করা যেতে পারে।

32. DRC কর্তৃক কার্যক্রম শেষ করার কোনো সময়সীমা আছে কি?

হ্যাঁ, DRC [DRS,2022-এর অনুচ্ছেদ 4(1)(xv)] যে মাসে আবেদনটি গ্রহণ করেছে, সেই মাসের শেষ থেকে ছয় মাসের মধ্যে DRC আদেশ জারি করবে।

33. DRC কর্তৃক কী ধরনের আদেশ জারি করা হয়

DRC তিন ধরনের আদেশ জারি করতে পারে। সেগুলি নিম্নরূপ:

(i)নির্দিষ্ট আদেশে প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন করা

(ii)বিধি44DAC অনুযায়ী জরিমানা মকুব/হ্রাস এবং মামলায় অব্যাহতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা

(iii)নির্দিষ্ট আদেশে প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন না করা

34. করদাতারা কীভাবে জানবেন যে বিতর্ক নিষ্পত্তি সমিতির পূর্ববর্তী কার্যক্রম শেষ হয়েছে?

বিবাদ নিষ্পত্তি সমিতি আবেদন খারিজ করে দেওয়া রায়/আদেশের একটি প্রতিলিপি করদাতার মেল ঠিকানায় পাঠাবে এবং তা কার্যকর করার জন্য বিচার বিভাগের মূল্যায়ন কর্মকর্তার কাছে পাঠাবে।এছাড়াও ফাইল করা ফর্ম 34BC সংক্রান্ত আদেশ ই-ফাইলিং অ্যাকাউন্টে লগ ইন করে দেখা যাবে। এর জন্য "অসমাপ্ত কাজ"----->ই-প্রসিডিংস---->তথ্য ট্যাবে যান

35. DRC কর্তৃক গৃহীত আদেশ প্রাপ্তির পর বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তা কর্তৃক অনুসরণ করার পদ্ধতি।

DRC নির্দেশাবলীর পরিপ্রেক্ষিতে, বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তা (JAO) করদাতার কাছে দাবির বিজ্ঞপ্তি সহ সংশোধিত আদেশের একটি প্রতিলিপি প্রেরণ করবেন/পাঠাবেন, যেখানে অর্থপ্রদানের তারিখ উল্লেখ থাকবে।

36. দাবি অনুযায়ী অর্থপ্রদানের পর করদাতারা কী করবেন?

করদাতাকে DRC এবং বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তার কাছে দাবির অর্থ প্রদানের প্রমাণপত্র প্রদান করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে, DRC দাবি পরিশোধের নিশ্চিতকরণ প্রাপ্তির পরে, একটি লিখিত আদেশের মাধ্যমে, মামলা থেকে দায়মুক্তি এবং জরিমানার অব্যাহতি / হ্রাস প্রদান করে।

37. সংশোধিত আদেশের বিরুদ্ধে আপিল বা পুনর্বিবেচনার আবেদন কি করা যাবে?

DRC নিষ্পত্তির আদেশ কার্যকর করার জন্য মূল্যায়নকারী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা সংশোধন করা যাবে না।

38. DRCর আদেশে সন্তুষ্ট না হলে করদাতারা কি CIT (আপিল)তে ফিরে যেতে পারবেন?

না, আবেদনটি DRC গ্রহণ করার পরে তিনি CIT(আপিল)তে ফিরে যেতে পারবেন না।

39. করদাতা কি তাঁর নামে ফর্ম 34BC ফাইল করার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি যোগ করতে পারেন?

হ্যাঁ, করদাতা তার পক্ষে ফর্ম 34BC ফাইল করার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি যুক্ত করতে পারেন। আরও জানতে অনুগ্রহ করে 'প্রতিনিধি হিসাবে অনুমোদন / নিবন্ধন ব্যবহারকারী নির্দেশিকা' দেখুন।

40. DRC যদি জরিমানা অব্যাহতি/ছাড় দেয়, তাহলে কী হবে?

এমন পরিস্থিতিতে ফেসলেস পেনাল্টি ইউনিটে জরিমানা আদায়ের জন্য যে জরিমানা ধার্য করা হয়েছে তা বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। জরিমানা কার্যক্রম হস্তান্তরের পরে, বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তা জরিমানা অব্যাহতি/হ্রাস মঞ্জুর করে DRC আদেশ কার্যকর করে একটি যথাযথ আদেশ জারি করবেন।