ফর্ম 67 ব্যবহারকারী নির্দেশিকা
1.সংক্ষিপ্ত বিবরণ
আয়কর আইন, 1962-এর বিধি 128 অনুসারে, একজন আবাসিক করদাতা ভারতের বাইরে কোনও দেশ বা নির্দিষ্ট অঞ্চলে প্রদত্ত যে কোনও বিদেশী করের জন্য ক্রেডিট দাবি করার যোগ্য। যদি মূল্যায়নকারী/করদাতা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম 67-এ প্রয়োজনীয় বিশদ সরবরাহ করেন তবেই ক্রেডিট অনুমোদিত হবে।
ফর্ম 67 শুধুমাত্র অনলাইন মোডের মাধ্য়মেই জমা করা যাবে।এই পরিষেবাটি নিবন্ধিত ব্যবহারকারীদের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে ফর্ম 67 ফাইল করতে সক্ষম করে।
2.এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
•আপনাকে ই-ফাইলিং পোর্টালে একজন নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে।
•করদাতার PAN-এর স্থিতি অবশ্য়ই "সক্রিয়"
হতে হবে। •করদাতাদের PAN ও আধার সংযুক্ত করা থাকবে। (প্রস্তাবিত)
3. ফর্মটি সম্পর্কে তথ্য
3.1উদ্দেশ্য
ভারতের বাইরে কোনও দেশে ছাড়ের মাধ্যমে বা অন্য কোনোভাবে প্রদত্ত কোনও বিদেশী করের পরিমাণের জন্য ক্রেডিট আছে এমন কোনও আবাসিক করদাতাকে এই ধরনের করের ক্রেডিট দাবি করার জন্য 139 ধারার উপ-ধারা (1)-এর অধীনে আয়ের রিটার্ন জমা দেওয়ার জন্য নির্ধারিত তারিখে বা তার আগে ফর্ম 67-এ বিবৃতি জমা দিতে হবে।
চলতি বছরের লোকসান পূর্ববর্তী বছরে স্থানান্তর করার ফলে পূর্ববর্তী যে কোনও বছরে যার জন্য় ক্রেডিট দাবি করা হয়েছে এরূপ বিদেশী করের রিফান্ডের ক্ষেত্রেও, ফর্ম 67 জমা দিতে হবে।
3.2 এটি কারা ব্যবহার করতে পারেন?
একজন আবাসিক করদাতা যার কাছে ভারতের বাইরে কোনও দেশে ছাড়ের মাধ্যমে বা অন্য কোনও উপায়ে প্রদত্ত কোনও বিদেশী করের পরিমাণের জন্য় ক্রেডিট রয়েছে।
3.3 এক নজরে ফর্ম
ফর্ম 67 -এর চারটি পার্ট/অংশ রয়েছে:
1. পার্ট A
2. পার্ট B
3. যাচাইকরণ
4. সংযুক্তিসমূহ
4. ধাপে-ধাপে নির্দেশিকা
ধাপ 1: আপনার ব্যবহারকারী/ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।
ধাপ 2: ইউজার ID (PAN) এবং পাসওয়ার্ডটি দিন।
ধাপ 3: ই-ফাইলে যান > কর ফর্ম > আয়কর ফাইল করুন
ধাপ 4: আয়কর আইন 1961 অনুসারে ফর্মসমূহ ট্য়াবের অধীনে ফর্ম 67 নির্বাচন/অনুসন্ধান করুন।
ধাপ 5: মূল্যায়ন বর্ষ/AY নির্বাচন করুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।
ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন
ধাপ 7.1.a: শুরু করা যাক-এ ক্লিক করার ফলে ফর্ম 67 প্রদর্শিত হবে। “পার্ট A” ট্য়াবে ক্লিক করুন।
ধাপ 8.1.b: এই অংশে করদাতার মৌলিক বিবরণ এবং ভারতের বাইরে কোনও দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে অর্জিত আয় এবং বিদেশী কর ক্রেডিটের বিবরণ রয়েছে।
দ্রষ্টব্য়: যোগাযোগের বিবরণ আপডেট করতে, “আমার প্রোফাইল"-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য়: আপনি "বিবরণ যোগ করুন" বোতামটি ব্যবহার করে আয়ের বিবরণ নিজে নিজে প্রদান করতে পারেন,আপনার কাছে যদি 50 টির বেশি রেকর্ড থাকে, তাহলে একই পৃষ্ঠা থেকে CSV টেমপ্লেটটি ডাউনলোড করে, সেই অনুযায়ী টেমপ্লেটটি পূরণ করুন এবং তারপর "CSV ফাইল সংযুক্ত করুন" বিকল্পটি ব্যবহার করে এটি আপলোড করুন । CSV টেমপ্লেটটি পূরণ করার জন্য আরও তথ্য পেতে অনুগ্রহ করে নির্দেশাবলী ডাউনলোড করুন এবং সেভ ক্লিক করুন।
ধাপ 7.2.a: পার্ট A ট্য়াবটি এখন নিশ্চিত হয়ে গেছে, পার্ট B ট্য়াবে ক্লিক করুন।
ধাপ 7.2.b: এই অংশটিতে বৈদেশিক কর সংক্রান্ত দুইটি প্রশ্ন রয়েছে।
বিবরণসমূহ দিন এবং সেভ-এ ক্লিক করুন।
ধাপ 7.3.a:পার্ট B এখন নিশ্চিত হয়ে গেছে,যাচাইকরণ ট্য়াবে ক্লিক করুন।
ধাপ 7.3.b: বিবরণসমূহ দিন এবং সেভ-এ ক্লিক করুন।
ধাপ 7.4.a: যাচাইকরণ ট্য়াবটি এখন নিশ্চিত হয়ে গেছে, সংযুক্তি ট্য়াবে ক্লিক করুন।
ধাপ 7.4.b: এখানে প্রদত্ত বৈদেশিক কর সংক্রান্ত বিবরণ রয়েছে।
দ্রষ্টব্য়: এখানে করদাতাকে বৈদেশিক কর প্রদান/ছাড়ের প্রমাণ সংযুক্ত করতে হবে। যদি একাধিক ফাইল থাকে, তবে একটি জিপ ফাইল তৈরি করে সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় ফাইলগুলি সংযুক্ত করার পর সেভ ক্লিক করুন।
ধাপ 8: সকল ট্য়াব এখন নিশ্চিত করা হয়ে গেছে। প্রিভিউ-তে ক্লিক করুন।
ধাপ 9: এটি ফর্মের প্রিভিউ। প্রিভিউতে বিশদ বিবরণ সঠিক থাকলে, ই-ভেরিফাই জন্য এগিয়ে যান-এ ক্লিক করুন, অথবা আপনি বিবরণগুলি পরিবর্তন করতে পারেন।
ধাপ 10:আপনি যাচাইকরণের যে কোনও পদ্ধতির মাধ্যমে ফর্মটি ই-ভেরিফাই করতে পারবেন।
ই-ভেরিফিকেশনের পর, ফর্ম 67 জমা করা হবে। একটি স্বীকৃতি নম্বর তৈরি করা হবে এবং নিবন্ধিত ই-মেল ID ও মোবাইল নম্বরে পাঠানো হবে।
5. দাখিল করা ফর্ম কীভাবে দেখতে হবে?
ই-ফাইল-এ যান > আয়কর ফর্মসমূহ > দাখিল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ।