ফর্ম I SWF ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

ফর্ম I SWF একটি সার্বভৌম সম্পদ তহবিল দ্বারা ফাইল করা হয় যাতে লভ্যাংশ, সুদ, আয়কর আইন 2025 এর ধারা 92(2)(k)-তে উল্লিখিত যেকোনো রাশি এবং ভারতে একজন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক ঋণ বা শেয়ার মূলধন বা ইউনিটের আকারে করা বিনিয়োগ থেকে উদ্ভুত মূলধন লাভের উপর 100% কর অব্যাহতির সুবিধা গ্রহণ করা যায়।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ

  • করদাতা ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত।
  • করদাতার ই-ফাইলিং 2.0 পোর্টালের বৈধ ব্যবহারকারীর নাম (PAN) এবং পাসওয়ার্ড রয়েছে।
  • PAN ডেটাবেস অনুযায়ী করদাতার PAN এর স্থিতি "সক্রিয়"
  • DSC পদ্ধতিতে ফর্ম যাচাই করতে করদাতার একটি বৈধ DSC থাকতে হবে এবং এটি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে এবং যার মেয়াদ উত্তীর্ণ হওয়া চলবে না।

3. ফর্ম সম্পর্কে

3.1 উদ্দেশ্য

এই ফর্ম ফাইল করার উদ্দেশ্য হলো লভ্যাংশ, সুদ, আয়কর আইন 2025 এর ধারা 92(2)(k)-এ উল্লিখিত যেকোনো রাশি এবং ভারতে একজন নির্দিষ্ট ব্যক্তির দ্বারা ঋণ, শেয়ার মূলধন অথবা ইউনিট আকারে করা মূলধন বিনিয়োগ থেকে উদ্ভূত মূলধন লাভের ওপর 100% কর অব্যাহতির সুবিধা গ্রহণ করা।

3.2. এটি কারা ব্যবহার করতে পারবেন?

ফর্ম I SWF আয়কর আইন, 2025 এর তফসিল V [সারণি: ক্রমিক সংখ্যা 7, নোট 5(a)(ii)(G)] অনুযায়ী একটি সার্বভৌম সম্পদ তহবিল দ্বারা ফাইল করা হয়। একটি সার্বভৌম সম্পদ তহবিল যা কেন্দ্রীয় সরকার এই উদ্দেশ্যের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্ট করে এবং এই ধরনের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা শর্তাবলী পূরণ করে।

3.3 এক নজরে ফর্ম

ফর্ম I SWF-এ চারটি প্যানেল রয়েছে:
  1. পার্ট A - সার্বভৌম সম্পদ তহবিলের বিশদ বিবরণ
  2. পার্ট B - শর্তাবলী পূরণের শংসাপত্র
  3. সংযুক্তিসমূহ
  4. যাচাইকরণ
Data responsive

 

4. ধাপে-ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

 

ধাপ 2: ব্যবহারকারী ID (PAN) এবং পাসওয়ার্ড প্রদান করুন।

Data responsive

 

ধাপ 3: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।

Data responsive

 

ধাপ 4: তিনটি ট্যাবের মধ্যে, অনুগ্রহ করে আয়কর আইন 2025 অনুযায়ী ফর্মসমূহ ট্যাবটি নির্বাচন করুন, ফর্ম I SWF নির্বাচন করুন বা অনুসন্ধান করুন এবং এখনই ফাইল করুন বোতামে ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 5: জমা করার মোড, ফাইল করার ধরন পরীক্ষা করুন ও প্রযোজ্য কর বর্ষ (ক.ব) নির্বাচন করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 7: "শুরু করা যাক"-এ ক্লিক করার পর ব্যবহারকারীকে প্যানেল স্ক্রিন-এ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম প্যানেলটি নির্বাচন করুন: পার্ট A - সার্বভৌম সম্পদ তহবিলের বিশদ বিবরণ। প্রাসঙ্গিক বিবরণসমূহ পূরণ করুন, যাচাই করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে "আমার প্রোফাইল" বিভাগের অধীনে ঠিকানা সহ সমস্ত বাধ্যতামূলক বিবরণসমূহ সম্পূর্ণ করা হয়েছে। আপনি "আমার প্রোফাইল" হাইপারলিঙ্কে ক্লিক করে আপনার যোগাযোগ ও ঠিকানার বিবরণসমূহ আপডেট করতে পারেন।

Data responsiveData responsive

 

ধাপ 8: প্রথম প্যানেল সংরক্ষণ করার পরে, দ্বিতীয় প্যানেল নির্বাচন করুন: পার্ট B - শংসাপত্র।

অনুগ্রহ করে চেকবক্সে ক্লিক করুন এবং তারপর সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 9: দ্বিতীয় প্যানেলটি সংরক্ষণ করার পরে, তৃতীয় প্যানেলটি নির্বাচন করুন: সংযুক্তিসমূহ। অনুগ্রহ করে এই "সংযুক্তিসমূহ" প্যানেলে প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 10: তৃতীয় প্যানেলটি সংরক্ষণ করার পরে, "যাচাইকরণ" প্যানেলটি নির্বাচন করুন। যাচাইকরণ প্যানেলটি নিশ্চিত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 11: যাচাইকরণ প্যানেল সংরক্ষণ করার পরে, প্যানেলের স্থিতি প্রদর্শিত হবে সম্পূর্ণ হিসাবে এবং তারপর প্রিভিউ বোতামটি সক্রিয় হবে।

Data responsive

 

ধাপ 12: প্রিভিউ পৃষ্ঠায়, বিবরণসমূহ যাচাই করুন এবং ই-ভেরিফাই এর জন্য এগিয়ে যান-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: "ডাউনলোড" বোতামে ক্লিক করে, ব্যবহারকারী প্রিভিউ PDFটি ডাউনলোড করতে পারেন এবং ই-ভেরিফিকেশন করার জন্য এগিয়ে যাওয়ার আগে বিবরণসমূহ যাচাই করতে পারেন।

Data responsive

 

ধাপ 13: ই-ভেরিফাই করার জন্য় এগিয়ে যান বোতামে ক্লিক করার পর, একটি পপ আপ নিশ্চিতকরণ প্রদর্শিত হবে যে আপনি ই-ভেরিফাই করতে এগিয়ে যেতে চান। হ্যাঁ-তে ক্লিক করুন।

Data responsive

 

ধাপ 14: ‘হ্যাঁ’-তে ক্লিক করলে আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি DSC/EVC ব্যবহার করে ফর্ম I SWF যাচাই করতে পারবেন।

দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

ধাপ 15: সফলভাবে ই-ভেরিফিকেশন এর পর, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বর সহ সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে উল্লেখের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বরটি সংরক্ষণ রাখুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল ID (গুলি) এবং মোবাইল নম্বর(গুলি)-তে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

স্বীকৃতিপ্রাপ্ত রসিদ ডাউনলোড করতে ডাউনলোড বোতামে ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

  1. আপনার ড্যাশবোর্ডে, ক্লিক করুন ই-ফাইল > আয়কর ফর্মসমূহ ফাইল করুন > ফাইল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন 2025 এর অধীনে ফাইল করা ফর্ম দেখুন ট্যাব-এ।
  2. বিস্তারিত জানার জন্য ফাইল করা ফর্ম দেখার ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন

6.শব্দকোষ

আদ্যক্ষরসমষ্টি/সংক্ষিপ্ত রূপ বর্ণনা/সম্পূর্ণ রূপ
DSC ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র
EVC বৈদ্যুতিন যাচাই শংসাপত্র
ARN স্বীকৃতি প্রাপ্তি নম্বর
PY পূর্ববর্তী বর্ষ
FY অর্থ বর্ষ
TY কর বর্ষ