Do not have an account?
Already have an account?

FAQs body

অধিক সংখ্যায় PAN এবং TAN একসাথে যাচাই করুন - FAQs।

1. কোন্ ব্যক্তি অধিক সংখ্যায় PAN/TAN একসাথে যাচাই করার পরিষেবা ব্যবহার করতে পারেন?
অধিক সংখ্যায় PAN/TAN একসাথে যাচাই করার পরিষেবা বহিরাগত সংস্থা (সরকারী এবং বেসরকারী) কেন্দ্রীয় সরককারী,রাজ্য সরকারী বিভাগ বা আধিনস্থ সংস্থা , স্বীকৃত স্বায়ত্তশাসিত সংস্থা, RBI- অনুমোদিত ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান যারা ই-ফিলিং পোর্টালে নথিভুক্ত করেছেন তাঁদের জন্য উপলব্ধ।

2. যদি আমি একজন বেসরকারী সংস্থা/অস্তিত্ত বা একজন ব্যক্তিগত করদাতা হই, তাহলে কি আমি এই অধিকসংখ্যায় PAN/TAN একসাথে যাচাই করার পরিষেবা উপভোগ করতে পারবো ?

না। এই পরিষেবাটি শুধুমাত্র কিছু বহিরাগত সংস্থার জন্য উপলব্ধ। এছাড়াও, এই সংস্থাগুলিকে অতিরিক্ত প্রমাণ (যেমন, স্বাক্ষরিত অনুরোধ পত্র) প্রদানের পরে একটি বহিরাগত সংস্থা হিসাবে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে এবং DGIT (সিস্টেম) থেকে অনুমোদনের পরে উপলব্ধ পরিষেবাগুলি ব্যবহার করতে পারে।

3. অধিক সংখ্যায় PAN/TAN একসাথে যাচাই করার পরিষেবা সংস্থাগুলিকে কি কি করতে অনুমতি দেয়?
অধিক সংখ্যায় PAN/TAN একসাথে যাচাই করার পরিষেবা ব্যবস্থায় বহিরাগত সংস্থাগুলি এই কাজগুলো করতে পারে।

  • ই-ফাইলিং পোর্টালে PAN/TAN যাচাই করার জন্য একসাথে অনেক সংখ্যায় PAN/TAN সংক্রান্ত জিজ্ঞাসা টেমপ্লেট আপলোড করতে পারে ।
  • ই-ফাইলিং পোর্টালে পূর্ববর্তী টোকেনের বিশদ বিবরণ দেখে নিন ।

4. আমি কি একসাথে একই ফাইল/টেমপ্লেটে অধিক সংখ্যায় PAN এবং TAN সংক্রান্ত জিজ্ঞাসা একসাথে আপলোড করতে পারি?
না। আপনাকে যে কোনও ধরণের জিজ্ঞাসা নির্বাচন করতে হবে যা আপনি একসঙ্গে আপলোড করতে চান: অধিক সংখ্যায় PAN জিজ্ঞাসা বা অধিক সংখ্যায় TAN জিজ্ঞাসা। দুইটি একসঙ্গে করা সম্ভব নয় - আপনাকে অধিক সংখ্যায় PAN জিজ্ঞাসা এবং অধিক সংখ্যায় TAN জিজ্ঞাসারঅধীনে পৃথকভাবে দুটি টেমপ্লেট আপলোড করতে হবে।

5. আমি কি অধিক সংখ্যায় PAN/TAN সংক্রান্ত জিজ্ঞাসাগুলি একটিমাত্র PDF/XML থেকে আপলোড করতে পারি?
না। You need to download the separate templates for PAN and TAN respectively from the e-Filing portal (Login > Verify Bulk PAN/TAN > Download template). আপনাকে প্রতি ধরণের জিজ্ঞাসার সাথে সম্পর্কিত টেমপ্লেট ব্যবহার করতে হবে - আপনি অন্য কোনও ফাইল ফরম্যাট ব্যবহার করতে পারবেন না। টেমপ্লেটটিতে সর্বোচ্চ 100টি জিজ্ঞাসা পূরণ করুন, তারপরে বৈধকরণ বোতামে এ ক্লিক করুন যাতে ত্রুটিগুলো সংশোধন করা যায় (যদি থাকে)। তারপরে, ই-ফাইলিং পোর্টালে আপলোড করার জন্য JSON সৃষ্টি করুন।

6. একটি অধিক সংখ্যায় যাচাইকরণ ফাইলে সর্বাধিক কত সংখ্যক প্রশ্ন থাকে?
আপনি একটি অধিক সংখ্যায় যাচাইকরণ ফাইলে সর্বোচ্চ 100টি প্রশ্ন যোগ করতে পারেন।

7. অধিক সংখ্যায় PAN/TAN জিজ্ঞাসা যাচাই করার প্রক্রিয়ায় আই.টী.ডী. র মধ্যে কি কি উত্তর আছে?
আপলোড করা PAN/TAN জিজ্ঞাসার থেকে বিশদ বিবরণ CBN ডাটাবেসের সঙ্গে মিলানো হবে এবং প্রতিটি টোকেনের জন্য একটি .csv ফাইলে রেকর্ড করা হবে। PAN জিজ্ঞাসার জন্য,এই বিশদগুলি যাচাই করা হবে: PAN, নাম, মধ্য নাম, পদবী,জন্ম তারিখ/সংস্থাপনের তারিখ, লিঙ্গ, সংস্থার নাম (প্রযোজ্য হলে)। TAN জিজ্ঞাসার জন্য, এই বিশদগুলি যাচাই করা হবে: TAN, নাম, মধ্য নাম, পদবী, সংস্থার নাম, সংস্থার PAN।

প্রতিটি বিবরণের (নাম, লিঙ্গ ইত্যাদি) এর জন্য একটি হ্যাঁ/না উত্তর প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে যে এটি মূল তথ্যতালিকার সাথে মিলছে কিনা। উদাহরণস্বরূপ, PAN/TAN মুলতালিকার সাথে যদি সংস্থার পূরণ করা PAN/TAN মিলে যায়, তাহলে "হ্যাঁ" প্রদর্শন করবে। PAN ডাটাবেসের সাথে যদি কোনো মিল না থাকে, তবে আপনি বার্তা পাবেন "PAN এর অস্তিত্ব নেই"। একইভাবে, যদি নাম, জন্ম তারিখ বা সংগঠনের নামের মতো অন্যান্য বিবরণ না মেলে, তবে এই বিবরণের জন্য "না" প্রদর্শন করবে।

8. ই-ফাইলিং পোর্টালে PAN/TAN যাচাইকরণের সংখ্যার সর্বাধিক দৈনিক সীমা আছে কি ?
না, দৈনিক কোনো সীমা নেই। আপনি একবারে 100 PAN/TAN জিজ্ঞাসা আপলোড করতে পারেন এবং তারপরে আরও 100আপলোড করতে পারেন।এই rokom করে প্রতিবারে 100 kore।

9. কোনো বহিরাগত সংস্থা একবার নিবন্ধিত হলে অধিক সংখ্যায় PAN/TAN যাচাইকরণ পরিষেবা কত দিন ব্যাবহার করতে পারে?
ই-ফাইলিং পোর্টালে একবার নিবন্ধিত হলে, অধিক সংখ্যায় PAN/TAN যাচাই করণ পরিষেবা কোনো বহিরাগত সংস্থা ততক্ষনই ব্যবহার করতে পারবে যতক্ষণ তাঁর নিবন্ধন বৈধ থাকবে।