1. বার্ষিক তথ্য বিবৃতি (AIS) কী?
বার্ষিক তথ্য বিবৃতি (AIS) হল কোন করদাতার করপ্রদান সংক্রান্ত তথ্যের বিস্তারিত বিবরণ।
AIS-এর উদ্দেশ্যগুলি হল:
- এটি আয়কর রিটার্ন ফাইল করার পূর্বে করদাতাকে করসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে অনলাইন ফিডব্যাক পেতে সাহায্য করে।
- করদাতাকে স্বেচ্ছায় শর্ত পূরণে উৎসাহিত করে এবং রিটার্নের তথ্যাবলী নির্বিঘ্নে পূর্বে পূরণ করতে সক্ষম করে তোলে।
- (শর্ত) অমান্য করার প্রচেষ্টাকে নিবৃত্ত করে
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AISএর অধীনে AISএ যান।
2. বার্ষিক তথ্য বিবৃতি (AIS) এর উপাদানগুলি কী কী?
AIS-এ প্রদর্শিত তথ্যগুলি দুটি অংশে বিভক্ত:
পার্ট A-সাধারণ তথ্য: পার্ট A তে আপনার সঙ্গে সম্পর্কিত সাধারণ তথ্য, যেমন PAN, লুক্কায়িত আধার নম্বর, করদাতার নাম, জন্ম/সংস্থাপন/গঠনের তারিখ, মোবাইল নম্বর, ই-মেল অ্যাড্রেস এবং করদাতার ঠিকানা প্রদর্শিত হয়।
পার্ট B - TDS/TCS তথ্য: উৎস থেকে কর্তিত/সংগৃহীত কর সম্পর্কিত তথ্য এখানে প্রদর্শিত হয়।TDS/TCS-এর তথ্য কোড, তথ্য বিবরণ এবং তথ্য মূল্য দেখানো হয়।
• SFT তথ্য:এই অংশে আর্থিক লেনদেন বিবরণী (SFT) এর অধীনে রিপোর্টকারীর কাছ থেকে পাওয়া তথ্য প্রদর্শিত হয়। SFT কোড, তথ্য বিবরণ এবং তথ্য মূল্য উপলব্ধ করা হয়।
• কর প্রদান :সংশ্লিষ্ট আর্থিক বর্ষে বিভিন্ন খাতে প্রদেয় কর সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়, যেমন অগ্রিম কর এবং স্ব-মূল্যায়ণ কর।
দাবি এবং রিফান্ড :সংশ্লিষ্ট আর্থিক বর্ষে আপনার উত্থাপিত দাবি এবং যে রিফান্ডের প্রক্রিয়া শুরু হয়েছে (মূল্যায়ন বর্ষ এবং টাকার অঙ্ক) তার বিশদ বিবরণ আপনি দেখতে পাবেন। (দাবি সংক্রান্ত বিশদ তথ্য বর্তমানে উপলব্ধ নয়)।
• অন্য তথ্য: অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের বিশদ বিবরণ, যেমন সংযোজন II বেতন, রিফান্ডের উপর সুদ, বহির্মুখী বৈদেশিক অর্থ প্রেরণ/ বৈদেশিক মুদ্রা ক্রয় ইত্যাদি এখানে প্রদর্শিত হয়।
এছাড়াও, করদাতা AIS-এ প্রদর্শিত তথ্যে তাঁদের ফিডব্যাক প্রদান করতে পারেন। AIS প্রত্যেকটি বিভাগের অধীনে (যেমন TDS, SFT, অন্যান্য তথ্য) প্রতিবেদিত ও সংশোধিত উভয়প্রকার মূল্যই প্রদর্শন করে (করদাতার ফিডব্যাক গ্রহণের পরবর্তী মূল্য অথবা করদাতার ফিডব্যাকের উৎস সুনিশ্চিতকরণ)।
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AISমেনুর অধীনে AISতে যান।
3. AIS এ কি আয়কর রিটার্ন ফাইল করার জন্য কোনও করদাতার সমস্ত তথ্য উপলব্ধ থাকে?
আয়কর দফতরের কাছে বর্তমানে যে তথ্য রয়েছে তাই বার্ষিক তথ্য বিবৃতি (AIS)র অন্তর্ভুক্ত। করদাতার অন্যান্য লেনদেন সম্পর্কিত তথ্য থাকতে পারে যা বর্তমানে বার্ষিক তথ্য বিবৃতি (AIS)তে প্রদর্শিত হয় না। করদাতা এই সম্পর্কিত সকল তথ্য পরীক্ষা করবেন এবং আয়কর রিটার্নে সম্পূর্ণ ও নির্ভুল তথ্য রিপোর্ট করবেন এটাই প্রত্যাশিত।
4. AIS এর অধীনে করদাতা সংক্রান্ত তথ্যের সারাংশ (TIS) এ কী থাকে?
করদাতা সংক্রান্ত তথ্যের সারাংশ (TIS) হল একজন করদাতার ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন তথ্য বিভাগ অনুসারে একত্রিত তথ্যের সারাংশ।এটি প্রতিটি তথ্য বিভাগের অধীনে (যেমন বেতন, সুদ, লভ্যাংশ ইত্যাদি) সিস্টেম কর্তৃক প্রক্রিয়াকৃত মূল্য (অর্থাৎ পূর্বনির্দিষ্ট নিয়ম অনুসারে তথ্যের পুনরাবৃত্তি দূরীকরণের পর জেনারেট করা মূল্য) এবং করদাতা কর্তৃক স্বীকৃত/ উৎস কর্তৃক সুনিশ্চিতকৃত মূল্য (করদাতার ফিডব্যাক গ্রহণের পর করদাতা কর্তৃক আহরিত মূল্য অথবা করদাতার ফিডব্যাকের উৎস সুনিশ্চিতকরণ এবং সিস্টেম কর্তৃক প্রক্রিয়াকৃত মূল্য)।যদি প্রযোজ্য হয় তাহলে TIS এ করদাতা কর্তৃক স্বীকৃত তথ্য/উৎসে সুনিশ্চিতকৃত তথ্য রিটার্নের পূর্ব-পূরণের জন্য ব্যবহৃত হবে।
আপনাকে করদাতা সংক্রান্ত তথ্যের সারাংশের মধ্যে বিভিন্ন বিবরণ দেখানো হবে, যেমন
- তথ্যের শ্রেণিবিভাগ
- সিস্টেম কর্তৃক প্রক্রিয়াকৃত মূল্য
- করদাতা কর্তৃক স্বীকৃত/ উৎস কর্তৃক সুনিশ্চিতকৃত মূল্য
উপরন্তু, একটি তথ্য শ্রেণির মধ্যে নিম্নলিখিত তথ্য প্রদর্শিত হয়:
যে অংশের মাধ্যমে তথ্য পাওয়া গেছে
- তথ্যের বিবরণ
- তথ্যের উৎস
- অর্থরাশির বিবরণ
- অর্থমূল্য (উৎস কর্তৃক রিপোর্টকৃত, সিস্টেম কর্তৃক প্রক্রিয়াকৃত, করদাতা কর্তৃক স্বীকৃত/উৎস কর্তৃক সুনিশ্চিতকৃত)
আরও জানতে, ই-ফাইল/AISমেনুর অধীনে AISতে যান।
5. AIS এবং ফর্ম 26AS (বার্ষিক কর বিবৃতি) এর পার্থক্য কী?
TRACES পোর্টালে উপলব্ধ বার্ষিক কর বিবৃতি (Form 26AS) তে কেবলমাত্র করদাতার TDS/TCS সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়। করদাতা সংক্রান্ত অন্যান্য তথ্য AIS (বার্ষিক তথ্য বিবৃতি) তে উপলব্ধ থাকে।
AIS এছাড়াও করদাতাকে রিপোর্ট করা লেনদেনের বিষয়ে ফিডব্যাক দেওয়ার বিকল্পও প্রদান করে।উপরন্তু, তথ্যের উৎসে একত্রীকৃত লেনদেনসমূহ AIS এর অধীনে থাকা TIS এ রিপোর্ট করা হয়।
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AISমেনুর অধীনে AISএ যান ।
6. আমি কীভাবে বার্ষিক তথ্য বিবৃতি দেখতে পাব?
আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে বার্ষিক তথ্য বিবৃতির সুবিধাটি গ্রহণ করতে পারেন:
- ধাপ 1: https://www.incometax.gov.in/ এই URL এ লগইন করুন।
- ধাপ 2: লগইনের পর ড্যাশবোর্ডে বার্ষিক তথ্য বিবৃতি (AIS) মেনুতে ক্লিক করুন।
- ধাপ 3: এগিয়ে যান বাটনে ক্লিক করলে আপনাকে AIS পোর্টালে নিয়ে যাওয়া হবে এবং বার্ষিক তথ্য বিবৃতি দেখতে AIS টাইলে ক্লিক করুন।
অথবা,
- ধাপ 1:https://www.incometax.gov.in/এই URLএ লগইন করুন ।
- ধাপ 2: লগইনের পর ই-ফাইল মেনুতে ক্লিক করুন।
- ধাপ 3: আয়কর রিটার্ন > AIS দেখুন এ ক্লিক করুন
- ধাপ 4: এগিয়ে যান বাটনে ক্লিক করুন যা আপনাকে AIS পোর্টালে নিয়ে যাবে এবং বার্ষিক তথ্য বিবৃতি দেখতে AIS টাইলে ক্লিক করুন।
7. AIS এ কি আমি পূর্ব কার্যকলাপের ইতিহাস ট্র্যাক করতে পারব?
হ্যাঁ, আপনি AIS হোমপেজে কার্যকলাপের ইতিহাস বাটনে ক্লিক করে কার্যকলাপের ইতিহাস ট্র্যাক করতে পারেন। কমপ্লায়েন্স পোর্টালে কৃত কার্যকলাপের একটি সারাংশ আপনাকে দেওয়া হবে। প্রতিটি গৃহীত পদক্ষেপের জন্য সিস্টেম দ্বারা জেনারেট করা ID (কার্যকলাপ ID) তৈরি করা হবে এবং পদক্ষেপ গ্রহণের তারিখ, গৃহীত পদক্ষেপের বিবরণ এবং বিশদ তথ্য এই ট্যাবের অধীনে প্রদর্শিত হবে।
আরও জানতে, লগইনের পর ই-ফাইল/AISমেনুর অধীনে AISএ যান।
8. আমি কী কী ফরম্যাটে আমার AIS ডাউনলোড করতে পারব?
আপনি PDF, JSON, CSV ফাইল ফরম্যাটে বার্ষিক তথ্য বিবৃতি (AIS) ডাউনলোড করতে পারেন।
9. আমি সংশ্লিষ্ট তথ্যের উপর ফিডব্যাক কীভাবে জমা দেব?
আপনি TDS/TCS তথ্য, SFT তথ্য অথবা অন্যান্য তথ্য এর অধীনে প্রদর্শিত সক্রিয় তথ্যের উপর নিম্নলিখিত ধাপ অনুসরণ করে ফিডব্যাক জমা দিতে পারেন:
ধাপ 1: তথ্যের উপর ক্লিক করুন এবং তারপর ফিডব্যাক কলামের অপশনাল বাটনে ক্লিক করে প্রাসঙ্গিক তথ্য জানুন। আপনাকে ফিডব্যাক দিন স্ক্রিনে নিয়ে যাওয়া হবে।
ধাপ 2: প্রাসঙ্গিক ফিডব্যাক বিকল্প বেছে নিয়ে ফিডব্যাকের বিশদ বিবরণ দিন (ফিডব্যাক বিকল্প অনুযায়ী)।
ধাপ 3: জমা দেওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন।
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AIS মেনুর অধীনে AISএ যান।
10. আমি ফিডব্যাক জমা দেওয়ার পর কী হবে?
AIS সংক্রান্ত তথ্যের বিষয়ে সফলভাবে ফিডব্যাক জমা দেওয়ার পরে, ফিডব্যাকটি তথ্য সমেত প্রদর্শিত হবে এবং তথ্যের পরিবর্তিত মূল্যও রিপোর্ট করা মূল্য সমেত দেখতে পাওয়া যাবে। কার্যকলাপের অতীত ইতিহাস ট্যাবটিও আপডেট করা হবে এবং আপনি
স্বীকৃতি প্রাপ্তি রসিদ ডাউনলোড করতে পারবেন। ফিডব্যাক জমা দেওয়ার জন্য ইমেল এবং SMS-এর মাধ্যমেও নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AIS মেনুর অধীনে AISএ যান।
11. AIS ফিডব্যাক জমা দিলে আমি কি কোনও সুনিশ্চিতকরণ বার্তা পাব?
হ্যাঁ, AIS সংক্রান্ত তথ্য সম্পর্কে আপনার ফিডব্যাক সফলভাবে জমা দেওয়ার পরে কার্যকলাপের অতীত বিবরণ নামক ট্যাবটি আপডেট করা হবে এবং আপনি এটির স্বীকৃতি রসিদটি ডাউনলোড করতে পারবেন। ফিডব্যাক জমা দেওয়ার জন্য ইমেল এবং SMS-এর মাধ্যমেও নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
12. AIS একত্রীকৃত ফিডব্যাক ফাইল কী?
AIS একত্রীকৃত ফিডব্যাক ফাইল (ACF)-এর মাধ্যমে করদাতারা যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য AIS সংক্রান্ত তাঁদের যাবতীয় প্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য (‘তথ্যটি সঠিক’ প্রতিক্রিয়াটি ব্যতীত) একটিমাত্র pdf ফাইলের মাধ্যমে দেখার সুযোগ পাওয়া যায়। AIS এর ফিডব্যাক জমা দেওয়ার পর AIS একত্রীকৃত ফিডব্যাক ফাইল (PDF) আপনি ডাউনলোড করতে পারবেন।
আরও জানতে লগইনের পর ই-ফাইল/AIS মেনুর অধীনে AISএ যান।
13. দেওয়া ফিডব্যাকটি কতবার সংশোধন করা যাবে সেই সংক্রান্ত কোনও সীমা আছে কি?
বর্তমানে পূর্বে দেওয়া ফিডব্যাক কতবার সংশোধন করা যাবে সেই সংক্রান্ত কোনও সীমা নির্দিষ্ট করা হয়নি।
14. AIS এ আমি কি GST টার্নওভার যাচাই করতে পারব?
হ্যাঁ, AIS-এ তথ্য কোড (EXC-GSTR3B)-এর অধীনে GST টার্নওভার সম্পর্কিত তথ্য প্রদর্শিত হয়। এটি AIS এর অপর তথ্য ট্যাবেও দেখা যাবে।
15. AIS এর জন্য কোনও ভিডিও টিউটোরিয়াল উপলব্ধ রয়েছে কি?
হ্যাঁ, ইউটিউবে AIS সংক্রান্ত একটি তথ্যমূলক ভিডিও রয়েছে। এই ভিডিওটি এখানে পাওয়া যাবে।