ITD দ্বারা জারি করা বিজ্ঞপ্তি/আদেশ প্রমাণীকরণ করুন
(সম্পূর্ণ আস্থার জন্য আজ প্রমাণীকরণ করুন)
(সম্পূর্ণ আস্থার জন্য আজ প্রমাণীকরণ করুন)
ITD FAQ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি যাচাই করুন।
1. কেন আমাকে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নোটিশ/আদেশ যাচাই করতে হবে?
1লা অক্টোবর, 2019-এ বা তার পরে আয়কর বিভাগ কর্তৃক প্রেরিত প্রতিটি বার্তার একটি অনন্য নথি সনাক্তকরণ নম্বর থাকবে(DIN)। আপনার দ্বারা প্রাপ্ত বিজ্ঞপ্তি/আদেশনামা বা যে কোনও বার্তা আসল কিনা এবং সেটি আয়কর কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়েছে কিনা সেই বিষয়ে নি:সংশয় হওয়ার জন্য, আপনি এই পরিষেবাটি ব্যবহার করে যে কোনও বিজ্ঞপ্তি/আদেশনামা বা যে কোনও বার্তার যাচাই করতে পারবেন।
2. যদি ITD বিজ্ঞপ্তি/আদেশনামা-এ কোন DIN না থাকে তাহলে কী হবে?
এই ক্ষেত্রে, আপনার দ্বারা প্রাপ্ত বিজ্ঞপ্তি/আদেশনামা/চিঠিটি অবৈধ হিসাবে বিবেচিত হবে এবং এটি আইনত অকার্যকর বা কখনই জারি করা হয়নি বলে মনে করা হবে। এই জাতীয় বার্তার ক্ষেত্রে আপনার কোনও পদক্ষেপ নেওয়ার বা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই।
3. ITD দ্বারা জারি করা আদেশনামাটি আমি কোথায় যাচাই করতে পারি?
ই-ফাইলিং পোর্টালে ITD পরিষেবা দ্বারা জারি করা বিজ্ঞপ্তি/আদেশনামা যাচাই করুন ব্যবহার করে আপনি আয়কর কর্তৃপক্ষ কর্তৃক জারি করা আদেশনামাটি যাচাই করতে পারবেন।
4. ITD দ্বারা জারি করা বিজ্ঞপ্তিটি যাচাই করার জন্য আমাকে কি লগ ইন করতে হবে?
না, বিজ্ঞপ্তি/আদেশনামাটি যাচাই করার জন্য় আপনাকে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে না। আপনি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ ITD দ্বারা জারি করা বিজ্ঞপ্তি/আদেশনামা যাচাই করুন লিঙ্কটিতে ক্লিক করে বিজ্ঞপ্তিটি যাচাই করতে পারবেন।
5. আমার বিজ্ঞপ্তিটি যাচাই করার জন্য কি আমাকে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত একই মোবাইল নম্বর দিতে হবে?
না, আয়কর বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি/ চিঠি অথবা কোনও বার্তা যাচাই করার জন্য় ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বরটি প্রদান করা বাধ্যতামূলক নয়। মোবাইল নম্বর টেক্সটবক্সে, আপনার কাছে উপলব্ধ রয়েছে এমন যেকোনও মোবাইল নম্বর লিখে, আপনি সেই নম্বরে OTP প্রাপ্ত করার সুবিধাটি গ্রহণ করতে পারেন।
6. DIN কী?
DIN হল নথি সনাক্তকরণ নম্বর। এটি কম্পিউটার দ্বারা তৈরি একটি অনন্য নম্বর যা কোনও আয়কর কর্তৃপক্ষ কর্তৃক যে কোনও করদাতাকে জারি করা প্রতিটি বার্তা (চিঠি/বিজ্ঞপ্তি/আদেশ/অন্য কোনও চিঠিপত্র)- তে যথাযথভাবে উল্লেখ করতে হবে।