আয়কর ক্যালকুলেটর ব্যবহারকারী নির্দেশিকা
1. সংক্ষিপ্ত বিবরণ
আইন অনুযায়ী অর্জিত আয় এবং দাবিকৃত কেটে নেওয়া কর সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে আয়কর ক্যালকুলেটর কার্যকারিতা নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় ই-ফাইলিং ব্যবহারকারীদের আয়কর আইন, আয়কর বিধি, বিজ্ঞপ্তি ইত্যাদির বিধান অনুসারে করের গণনা করার সুযোগ করে দেয়।
এই পরিষেবাটির মাধ্যমে পুরনো বা নতুন কর ব্যবস্থার অধীনে করের হিসাব প্রদান এবং পুরনো ও নতুন ব্যবস্থার মধ্যে করের তুলনাও করা যায়।
2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
ই-ফাইলিং পোর্টালে অ্যাক্সেস।
3. ধাপে-ধাপে নির্দেশিকা
ধাপ 1: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে যান।
ধাপ 2: 'কুইক লিংকস' বিভাগে ‘আয়কর ক্যালকুলেটর’-এ ক্লিক করুন।
আপনাকে 'আয়কর ক্যালকুলেটর' পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে।
এখানে আপনি আয়কর আইন, 2025 এবং আয়কর আইন, 1961 —উভয় অনুসারে আপনার কর গণনা করতে পারেন।।
সেখানে দুটি ট্যাব রয়েছে –
1. বেসিক ক্যালকুলেটর' এবং
2. অ্যাডভান্সড ক্যালকুলেটর'।
সাধারণত ‘বেসিক ক্যালকুলেটর’ ট্যাবটি নির্বাচিত হয়ে থাকে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন:
• আয়কর আইন, 2025 সাধারণত স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে, এবং কর বর্ষ শুধুমাত্র 2026-27 হিসাবে উপলব্ধ থাকবে।
•আপনি যদি আয়কর আইন, 1961 অনুসারে কর গণনা করতে চান, প্রযোজ্য আইন আয়কর আইন, 1961 নির্বাচন করুন এবং মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন।
ধাপ 3a: 'বেসিক ক্যালকুলেটর' ট্যাবে PAN, করদাতাদের নাম, প্রযোজ্য আইন (আয়কর আইন 2025 বা আয়কর আইন 1961), কর বর্ষ /মূল্যয়ন বর্ষ, করদাতার শ্রেণী, বয়স, আবাসিক অবস্থা, মোট বার্ষিক আয় এবং মোট ভাতা/ছাড় এবং পুরানো কর ব্যবস্থার অধীনে অধ্যায় VIA/VIIIA ছাড়ের মতো প্রয়োজনীয় বিবরণসমূহ লিখুন। আপনার ফাইল করা বিবরণ অনুযায়ী করের গণনা 'করের সারাংশ' বিভাগে প্রদর্শিত হবে।

দ্রষ্টব্য 1:অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, করদাতার শ্রেণি এবং আবাসিক অবস্থা নির্বাচনের ওপর ভিত্তি করে 'কর ক্যালকুলেটর' স্ক্রিনের সংশ্লিষ্ট ফিল্ডগুলি ব্যবহারকারীর ইনপুটের জন্য সক্রিয় বা নিষ্ক্রিয় করা হবে।
উদাহরণস্বরূপ, যদি উপরের স্ক্রিনে করদাতার শ্রেণি হিসেবে HUF এবং আবাসিক অবস্থা হিসেবে আবাসিক নির্বাচন করা হয়, তাহলে বয়সের শর্ত-সংক্রান্ত ফিল্ড টি নিষ্ক্রিয় হয়ে যাবে।
দ্রষ্টব্য 2: পুরানো এবং নতুন কর ব্যবস্থার অধীনে করের আরও বিশদ তুলনা পেতে 'তুলনা করে দেখুন'-এ ক্লিক করুন।

ধাপ 3বি:আপনি যদি ‘অ্যাডভান্সড ক্যালকুলেটর’ নির্বাচন করেন, তবে নিচের তথ্যগুলো লিখুন:
PAN, করদাতার নাম, প্রযোজ্য আইন (আয়কর আইন 2025 বা আয়কর আইন 1961),ITR-এর প্রকার (আপডেট করা রিটার্ন বা আপডেট করা রিটার্ন ব্যতীত অন্যটি), পছন্দের কর ব্যবস্থা, কর বর্ষ /মূল্যয়ন বর্ষ , করদাতার শ্রেণী, বয়স, আবাসিক অবস্থা, নির্ধারিত তারিখ এবং রিটার্ন জমা দেওয়ার প্রকৃত তারিখ।
অনুগ্রহ করে লক্ষ্য করুন:
• আয়কর আইন, 2025 ডিফল্টরূপে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে, এবং কর বর্ষ শুধুমাত্র 2026-27 হিসাবে উপলব্ধ থাকবে।
• আপনি যদি আয়কর আইন, 1961 অনুসারে কর গণনা করতে চান, তাহলে প্রযোজ্য আইন আয়কর আইন, 1961 নির্বাচন করুন
• আপনি যদি আপডেট রিটার্নের জন্য করের গণনা করতে চান, তাহলে আয়কর আইন, 1961 হিসাবে প্রযোজ্য আইন নির্বাচন করুন এবং তারপর আপডেট রিটার্নের জন্য মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন। কর বর্ষ 2026-27 আপডেট রিটার্ন ফাইলিংয়ের বিষয়টি 01/01/2028-এর পরে প্রযোজ্য হবে, সেই অনুযায়ী এটি পোর্টালে সক্ষম করা হবে।
আয় ও কর গণনার বিবরণের অধীনে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন:
•বেতনখাতের আওতাধীনে আয়,
• বাড়ির সম্পত্তিখাতের আওতাধীনে আয়,
• মূলধন লাভখাতের আওতাধীনে আয়,
•ব্যবসা বা পেশাখাতের আওতাধীনে আয় এবং
•অন্যান্য উৎসখাতের আওতাধীনে আয়।
'কেটে নেওয়া কর'-এর অধীনে, PPF, LIC, আবাসন ঋণ, NPS, মেডিক্লেইম, উচ্চশিক্ষার ঋণ সহ আপনার জন্য প্রযোজ্য প্রাসঙ্গিক ছাড়গুলি লিখুন।
'করযোগ্য আয়'-এর অধীনে, TDS/TCS/MAT/AMT ক্রেডিট এবং স্ব-মূল্যায়ন কর/অগ্রিম কর লিখুন।

আপনার দ্বারা প্রদেয় মোট কর ও সুদ পৃষ্ঠার শেষে প্রদর্শিত হবে।
ধাপ 4: ‘ডাউনলোড করুন’ বোতামে ক্লিক করে আপনি গণনার pdf ফাইলটি ডাউনলোড করতে পারেন।
ধাপ 5: গণনার Pdf ডাউনলোড করা যাবে।








