ITR-V সংক্রান্ত প্রায়শয়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী/ রিটার্নের ই- ভেরিফিকেশনের জন্য 30 দিনের সময়সীমা

Frequently Asked Questions

ITR-V সংক্রান্ত প্রায়শয়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী/ রিটার্নের ই- ভেরিফিকেশনের জন্য 30 দিনের সময়সীমা

1. ITR-V ই-ভেরিফিকেশন করার বা জমা দেওয়ার সময়সীমা কতদিন?

আয়ের রিটার্ন পূরণ করার পর অনধিক 30 দিনের মধ্যে ITR-V ই-ভেরিফিকেশন করতে বা জমা দিতে হবে।
(আরও জানতে, দেখুন: 31.03.2024 তারিখের বিজ্ঞপ্তি নং 2/2024, যা কার্যকর হওয়ার তারিখ 01/04/2024)

2. তথ্য প্রেরণ করার 30 দিনের মধ্যে যদি ITR-V জমা দেওয়া হয়, তবে আয়ের রিটার্ন প্রদান করার তারিখটি কী হবে?

যদি আয়ের রিটার্ন আপলোড করা হয় এবং আপলোড করার 30 দিনের মধ্যে ITR-V জমা দেওয়া হয়, তবে এই ক্ষেত্রে আয়ের রিটার্ন আপলোড করার তারিখটিই আয়ের রিটার্ন জমা দেওয়ার তারিখ হিসাবে বিবেচিত হবে।

নিচে ITR যাচাইকরণ-এর সময়সীমা কমিয়ে দেওয়ার প্রভাব বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হলো।

ITR আপলোডের তারিখITR ভেরিফিকেশনের তারিখITR পেশ করা/ফাইল করার নির্ধারিত তারিখ
5 জুলাই 202510 জুলাই 20255 জুলাই 2025
5 জুলাই 202510 অগাস্ট 202510 অগাস্ট 2025

 

(আরও জানতে দেখুন: 31.03.2024 তারিখের বিজ্ঞপ্তি নং 2/2024, যা 01/04/2024 তারিখ থেকে কার্যকর হবে)

3. 30 দিনের সময়সীমা অতিক্রম করে ই-ভেরিফিকেশন অথবা ITR-V জমা দিলে কী হবে?

যদি আয়ের রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে আপলোড করা হয়, কিন্তু আপলোডের 30 দিন পরে সেটি ই-ভেরিফাই করা হয় অথবা ITR-V জমা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ই-ভেরিফিকেশন বা ITR-V জমা দেওয়ার তারিখকেই রিটার্ন দাখিলের তারিখ হিসেবে গণ্য করা হবে। এর ফলে, প্রযোজ্য ক্ষেত্রে, আয়কর আইনের অধীনে বিলম্বে রিটার্ন দাখিলের সমস্ত পরিণতি প্রযোজ্য হবে। 30 দিনের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে, যে তারিখে যথাযথভাবে যাচাইকৃত ITR-V CPC-এ গৃহীত হয়, সেই তারিখটিই বিবেচনা করা হবে। এটি আরও স্পষ্ট করা হয়েছে যে,আয়ের রিটার্ন আপলোড করার পর যদি সেটি যাচাই করা না হয়,তাহলে সেই রিটার্নকে অবৈধ বলে গণ্য করা হবে। তবে, যদি বিলম্বটি প্রকৃত ও যৌক্তিক কারণে হয়ে থাকে,তাহলে করদাতা বিলম্ব মকুবের জন্য আবেদন করতে পারবেন।

নিচে ITR যাচাইকরণের জন্য কমিয়ে আনা সময়সীমার প্রভাব বোঝাতে একটি উদাহরণ দেওয়া হল।

ITR আপলোডের তারিখITR ভেরিফিকেশনের তারিখITR পেশ করা/ফাইল করার নির্ধারিত তারিখ
5 জুলাই 202510 জুলাই 20255 জুলাই 2025
5 জুলাই 202510 অগাস্ট 202510 অগাস্ট 2025

 

(আরও জানতে, দেখুন: 31.03.2024 তারিখের বিজ্ঞপ্তি নং 2/2024, যা 01/04/2024 তারিখ থেকে কার্যকর হবে)

4. ITR-V কোন ঠিকানায় পাঠাতে হবে?

নির্ধারিত বিন্যাসে এবং নির্ধারিত পদ্ধতিতে যথাযথভাবে যাচাইকৃত ITR-V সাধারণ ডাক, স্পিড পোস্ট বা অন্য কোনও অনুমোদিত ডাকব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে:
সেন্ট্রাল প্রসেসিং সেন্টার, আয়কর দপ্তর, বেঙ্গালুরু - - 560500,কর্ণাটক.

(আরও জানতে, দেখুন: 31.03.2024 তারিখের বিজ্ঞপ্তি নং 2/2024, যা 01/04/2024 তারিখ থেকে কার্যকর হবে)

5.যদি ITR-V স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়, তবে কোন তারিখটি যাচাইকরণের তারিখ হিসাবে বিবেচিত হবে?

CPC-তে যথাযথভাবে যাচাইকৃত ITR-V প্রাপ্তির তারিখটি 30 দিনের সময়সীমা নির্ধারণের উদ্দেশ্যে বিবেচনা করা হবে।

(আরও জানতে, দেখুন: 31.03.2024 তারিখের বিজ্ঞপ্তি নং 2/2024, যা 01/04/2024 তারিখ থেকে কার্যকর হবে)

6. ITR যাচাইকরণের পদ্ধতিগুলি কী কী?

ITR-এর যাচাইকরণ বৈদ্যুতিন বা ম্যানুয়ালি এই পদ্ধতিগুলির যে কোনও একটি পদ্ধতির দ্বারা সম্পন্ন করা যেতে পারেঃ:

ই-ভেরিফিকেশন

  • করদাতার PAN-সংযুক্ত আধার কার্ডের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরে জেনারেট হওয়া OTP
  • অনলাইন প্রাক-বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট, নেটব্যাঙ্কিং অথবা স্বয়ংক্রিয় টেলার মেশিনের মাধ্যমে জেনারেট করা বৈদ্যুতিন যাচাই কোড (EVC)
  • বৈদ্য়ুতিন স্বাক্ষর শংসাপত্র (DSC)

ম্যানুয়াল ভেরিফিকেশন

স্বাক্ষরিত ফর্ম ITR-V সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারে পাঠানো