প্রথমবার নিবন্ধীকৃত ব্যবহারকারীদের জন্য দ্রুত নজরে
(আপনার জন্য কর সংক্রান্ত কাজগুলি সহজতর করা হচ্ছে)
(আপনার জন্য কর সংক্রান্ত কাজগুলি সহজতর করা হচ্ছে)
প্রথমবার নিবন্ধনের জন্য় ব্য়বহারকারী কর্তৃক প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীর দ্রুত এক ঝলক
1. আমি ই-ফাইলিং-এ নিবন্ধিত একজন বেতনভোগী কর্মচারী। ই-ফাইলিং পোর্টালে আমি আমার কর সংক্রান্ত সমস্ত তথ্য কোথায় পাব?
আপনি আপনার ই-ফাইলিং ড্যাশবোর্ডে আপনার কর সম্পর্কিত সমস্ত তথ্য এবং অবশ্য-করণীয় বিষয়সমূহ দেখতে পারেন। ড্যাশবোর্ডে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির লিংক রয়েছে যা আপনার আয়কর সংক্রান্ত কার্যক্রমের সময় প্রয়োজন হবে। এক নজরে, আপনি যা যা করতে পারেনঃ
- আপনার বৈধ PAN, আধার এবং ছবি দিয়ে আপনার প্রোফাইল আপডেট করে রাখুন।
- আপনার আধার এবং PAN লিঙ্ক করুন।
- আপনার যোগাযোগ সংক্রান্ত বিবরণসমূহ দেখুন এবং আপডেট করুন।
- ই-ফাইলিং ভল্ট উচ্চতর নিরাপত্তা পরিষেবার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করুন।
- বকেয়া দাবি দেখুন এবং আপনার প্রতিক্রিয়া জানান।
- একাধিক অর্থবর্ষ / মূল্য়ায়ন বর্ষ-এর জন্য আপনার আয়কর লেজার দেখুন।
- ITR ফাইলিং সম্পর্কিত আপনার করনীয় বিষয়গুলি দেখুন এবং সেই সংক্রান্ত প্রতিক্রিয়া জানান।
- প্রত্যাশিত অর্থ রিফান্ড এবং আনুমানিক দাবি সহ আপনার ফাইলিং এর অবস্থা দেখুন।
- সংশোধিত রিটার্ন ফাইল করুন এবং ফাইল করা রিটার্নসমূহ ডাউনলোড করুন।
- TDS, অগ্রিম কর এবং স্ব-মূল্যায়ন করের মতো আপনার কর জমার বিবরণ দেখুন।
- আপনার কর্মসূচীতে অসমাপ্ত ক্রিয়াকলাপগুলির সাপেক্ষে প্রতিক্রিয়া জানান।
- বিগত 3 বছরের রিটার্ন এবং সম্প্রতি ফাইল করা ফর্মগুলি দেখুন।
- আপনার অভিযোগের বিবরণ দেখুন।
2. আমি একজন করদাতা। আমার ই-ফাইলিং কার্যতালিকায় আমার জন্য় কী কী পরিষেবা উপলব্ধ আছে?
নিম্নলিখিত পরিষেবাগুলি স্বতন্ত্র করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), কোম্পানি, সংস্থা, ট্রাস্ট, কৃত্রিম আইনী সত্তা (AJP),ব্যক্তিদের সমিতি (AOP),ব্যক্তি সংস্থা (BOI), স্থানীয় কর্তৃপক্ষ,সরকারের জন্য তাদের ই-ফাইলিং কর্মসূচীতে উপলব্ধ।
- আপনার পদক্ষেপের জন্য:
- যে ফর্মগুলি এখনও গৃহীত হয়নি
- রিফান্ড পরিশোধ করা হয়নি
- ITDREIN অনুরোধ
- ই-ভেরিফিকেশন-এর জন্য অপেক্ষমান/ITR-V-এর প্রাপ্তি ঘটেনি/প্রত্যাখ্যাত
- আপনাকে অনুমোদিত স্বাক্ষরকারী হিসাবে যুক্ত করার জন্য বকেয়া অনুরোধগুলি (শুধুমাত্র স্বতন্ত্র করদাতাদের জন্য)
- আপনাকে অনুমোদিত স্বাক্ষরকারী হিসাবে যুক্ত করার জন্য বকেয়া অনুরোধগুলি (শুধুমাত্র স্বতন্ত্র করদাতাদের জন্য)
- নির্ধারিত তারিখের পরে ITR-V প্রাপ্ত হয়েছে
- বকেয়া ফাইলিং
- কর কর্তনকারী এবং আদায়কারী নিবন্ধনের অনুমোদন এবং সংশোধন (সংগঠনের PAN-এর জন্য়)
- আপনার জ্ঞাতার্থে:
- আপলোড করা ফর্মের বিবরণসমূহ দেখুন
- প্রতিনিধি করদাতা হিসাবে যুক্ত করার জন্য জমা দেওয়া অনুরোধসমূহ
- অনুমোদিত স্বাক্ষরকারী হিসাবে যুক্ত করার জন্য জমা দেওয়া অনুরোধসমূহ
- অনুমোদিত প্রতিনিধি হিসাবে যুক্ত করার জন্য জমা দেওয়া অনুরোধসমূহ
- প্রাপ্ত অনুমোদিত স্বাক্ষরকারী অনুরোধসমূহ (শুধুমাত্র স্বতন্ত্র করদাতাদের জন্য)
- প্রাপ্ত অনুমোদিত প্রতিনিধি করদাতার অনুরোধসমূহ (শুধুমাত্র স্বতন্ত্র করদাতাদের জন্য)
- ITDREIN অনুরোধের বিশদ বিবরণ দেখুন (এমন ব্যক্তিদের জন্য যাদের রিপোর্টিং সত্তা দ্বারা অনুমোদিত PAN হিসাবে যুক্ত করা হয়েছে)
- অনুমোদিত / খারিজ করা TAN নিবন্ধনের বিবরণ (PAN-এর সংগঠনের জন্য়) দেখুন
3. আমার ড্যাশবোর্ড দেখতে কি আমাকে লগইন করতে হবে?
হ্য়াঁ। ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরেই ড্যাশবোর্ড দেখা যাবে এবং সেখানে লগইন করা PAN সম্পর্কিত নির্দিষ্ট তথ্য রয়েছে।
4. নতুন ই-ফাইলিং পোর্টালে ড্যাশবোর্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে?
পূর্ববর্তী ই-ফাইলিং পোর্টালে করদাতাদের জন্য দুটি কাজ ছিলঃ আয়কর রিটার্ন ফাইল করা এবং ই-ফাইল করা রিটার্ন/ফর্মগুলি দেখা। নতুন ই-ফাইলিং পোর্টালে ড্যাশবোর্ডে আরও অনেক পরিষেবা রয়েছে। এটি খুব ব্যবহারকারী বান্ধব, কারণ এটি আপনার প্রোফাইল, নিবন্ধিত যোগাযোগের বিবরণসমূহ, রিটার্নের অবস্থা, আয়কর জমা, অপেক্ষমান পদক্ষেপ, সাম্প্রতিক ফাইলিং এবং অভিযোগের বিবরণ সামনে তুলে ধরে।
5. আমার PAN কার্ডটি নিষ্ক্রিয় বা আধারের সাথে সংযুক্ত করা নেই। আমি কি ড্যাশবোর্ডে উপলব্ধ বিভিন্ন পরিষেবা পেতে পারি?
প্রদত্ত PAN-টি নিষ্ক্রিয় হলে, পরিষেবা গ্রহণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। নিষ্ক্রিয় PAN দিয়ে লগইন করার পরে নীচের সতর্কতা পপ-আপটি ড্যাশবোর্ডে প্রদর্শিত হবেঃ "আপনার PAN নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ এটি আপনার আধারের সাথে লিঙ্ক করা নেই। কয়েকটি পরিষেবা গ্রহণ সীমিত হতে পারে। 234H ধারার অধীনে প্রয়োজনীয় ফি প্রদানের পরে আপনি আপনার PAN লিঙ্ক করতে এবং কার্যকর করতে পারেন।”
6. PAN নিষ্ক্রিয় হলে ব্যবহারকারীকে কীভাবে অবহিত করা হবে?
ব্যবহারকারী ই-ফাইলিং পোর্টালে লগইন করলে বা ড্যাশবোর্ড পেজে গেলে একটি পপ-আপ এবং টিকার বার্তা প্রদর্শিত হবে "আপনার PAN নিষ্ক্রিয় করা হয়েছে কারণ এটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা নেই"।