1. আয়কর আইন, 2025-এর অধীনে TDS/TCS, অগ্রিম কর বা স্ব-মূল্যায়ন করের মাধ্যমে আয়কর পরিশোধের মৌলিক বাধ্যবাধকতা কি অব্যাহত থাকবে?

হ্যাঁ। আয়কর আইন, 2025-এর অধীনে আয়কর প্রদানের মূল বাধ্যবাধকতা—তা উৎসে কর কেটে নেওয়া বা সংগ্রহ (TDS /TCS), অগ্রিম কর, স্ব-মূল্যায়ন কর বা নিয়মিত মূল্যায়ন, যার মাধ্যমেই হোক না কেন—অপরিবর্তিত থাকছে। নতুন আইনটি কর প্রদানের পদ্ধতি নিয়ন্ত্রণকারী কাঠামোতে কোনো পরিবর্তন আনে না; এটি আইনের ভাষাকে সরল করার পাশাপাশি বিদ্যমান মান্যতাপ্রাপ্ত কাঠামোটিকে অক্ষুণ্ণ রাখে।

2. আয়কর আইন, 2025-এর অধীনে কর প্রদানের অনুমোদিত পদ্ধতিগুলিতে কি কোনো পরিবর্তন আনা হয়েছে?

না। আয়কর আইন,2025 অনুযায়ী কর জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত রয়েছে। সরকার কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞাপিত হতে পারে এমন অনুমোদিত ব্যাংকিং চ্যানেল, যার মধ্যে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থাও অন্তর্ভুক্ত, তার মাধ্যমেই কর পরিশোধ করতে হবে।

3. আয়কর আইন, 1961-তে অন্তর্ভুক্ত উৎসে কেটে নেওয়া কর (TDS) সংক্রান্ত বিধানের ক্ষেত্রে আয়কর আইন, 2025-এ কী পরিবর্তন আনা হয়েছে?

মূলত, নীতিগত ভাবে কোনো পরিবর্তন হয়নি, তবে নতুন আইনে TDS-এর বিধানগুলো সরলীকৃত এবং সারণিবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে।আয়কর আইন, 1961-এর সমস্ত TDS ধারাগুলি (ধারা 192 থেকে 194T) এখন আয়কর আইন, 2025-এর দুটি ধারা, ধারা 392 এবং ধারা 393-এর অধীনে একত্রীকরণ করা হয়েছে। নতুন আইনের 392 ধারায় ‘বেতন’ খাতের আওতায় প্রদত্ত অর্থের উপর উৎসে কর কেটে নেওয়া সংক্রান্ত নিয়ম নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, 393 ধারায় অন্যান্য ধরনের অর্থপ্রদান, যেমন— দালালি বা ব্রোকারেজ, ভাড়া, নির্দিষ্ট কিছু স্থাবর সম্পত্তি (কৃষি জমি ব্যতীত) হস্তান্তরের উপর প্রদত্ত অর্থ এবং অন্যান্য নির্দিষ্ট অর্থপ্রদানের উপর উৎসে কর কেটে নেওয়ার নিয়ম রয়েছে। নতুন আইনের 393 ধারায় তিনটি প্রধান শ্রেণীর প্রাপকদের জন্য প্রযোজ্য 3টি সারণী রয়েছে- বসবাসকারী, অনাবাসিক এবং যেকোনো ব্যক্তি। প্রতিটি শ্রেণীর জন্য সংশ্লিষ্ট সারণীতে পর্যায়ক্রমে আয় বা অর্থের প্রকৃতি, আর্থিক সীমা, প্রদানকারী/ব্যক্তি এবং প্রযোজ্য TDS-এর হার নির্দিষ্ট করা হয়েছে। নতুন আইনে TDS/TCS-এর হার এবং সীমাগুলো পুরোনো আইনের মতোই প্রায় একই। TDS/TCS-এর সঠিক হারের জন্য, প্রযোজ্য ক্ষেত্রে নতুন আইন এবং অর্থ আইনের প্রাসঙ্গিক বিধানগুলো দেখা যেতে পারে।

4. পরিবর্তনকালীন সময়ে TDS সংক্রান্ত বাধ্যবাধকতা কোন আইন দ্বারা পরিচালিত হবে?

যে অর্থ প্রদান বা জমা করা হয়, সেই অর্থবর্ষে প্রযোজ্য আইন দ্বারা TDS বাধ্যবাধকতা পরিচালিত হতে থাকবে। সেই অনুসারে, 31শে মার্চ, 2026 বা তার আগে প্রদত্ত বা জমা করা যেকোনো অর্থ আয়কর আইন, 1961-এর বিধান দ্বারা পরিচালিত হবে। অধিকন্তু, 1লা এপ্রিল, 2026 বা তার পরে প্রদত্ত বা জমা করা যেকোনো অর্থ আয়কর আইন, 2025-এর সংশ্লিষ্ট উৎসে কর সংক্রান্ত বিধান দ্বারা পরিচালিত হবে।

5. 1লাএপ্রিল 2026-এর পরে করা TDS/TCS-এর জন্য কোন ধারা উল্লেখ করতে হবে?

1লা এপ্রিল 2026-এ বা তার পরে করা লেনদেনের জন্য, আদায়কারী/সংগ্রাহকদের অবশ্যই আয়কর আইন, 2025-এর ধারা 393 (বা TCS-এর জন্য ধারা 394)-এর প্রাসঙ্গিক সারণির আইটেমটি উদ্ধৃত করতে হবে। এই ধরনের লেনদেনের জন্য আয়কর আইন, 1961-এর 194C, 194J, বা 194H-এর মতো পুরনো ধারার নম্বর উদ্ধৃত করার ফলে সিস্টেম-স্তরের বৈধতায় ত্রুটি হতে পারে। 
উদাহরণ: M/s. XYZ ইন্ডাস্ট্রিজ একজন ঠিকাদারকে 5ই এপ্রিল, 2026-এ অর্থ প্রদান করে।
2026-27 কর বর্ষে প্রথম ত্রৈমাসিকের জন্য TDS রিটার্ন দাখিল করার সময়, সংস্থাটিকে অবশ্যই ধারা 393(1) উদ্ধৃত করতে হবে [সারণি:নতুন আইনের 6(i)] পুরনো আইনের 194C ধারাটি নয়।

6. মার্চ– এপ্রিল 2026 সময়কালের চুক্তি বা পরিষেবার ক্ষেত্রে TDS কীভাবে নির্ধারণ করা হয়?

বাতিলকৃত আয়কর আইন, 1961-এর বিধানগুলির মতোই, আয়কর আইন, 2025-এ TDS-এর প্রযোজ্যতাও “জমা/ক্রেডিট অথবা অর্থপ্রদানের মধ্যে যেটি আগে ঘটে” এই পদ্ধতির উপর নির্ভর করে।
যদি ক্রেডিট অথবা পেমেন্টের পূর্ববর্তী ঘটনাটি 31শে মার্চ 2026 বা তার আগে ঘটে থাকে — তাহলে আয়কর আইন, 1961-এর অধীনে TDS-এর বিধানগুলি প্রযোজ্য হবে।
যদি ক্রেডিট অথবা পেমেন্টের পূর্ববর্তী ঘটনাটি 1লা এপ্রিল 2026 বা তার পরে ঘটে থাকে — তাহলে আয়কর আইন, 2025-এর 393 ধারার অধীনে TDS-এর বিধানগুলি প্রযোজ্য হবে।

7. সরকারি অ্যাকাউন্টে TDS জমা দেওয়ার শেষ তারিখ কবে এবং আয়কর আইন, 2025-এ এই সময়সীমার বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়েছে কি?

আয়কর আইন, 1961 অনুসারে, সাধারণত যে মাসে TDS, কর কেটে নেওয়া হয় তার পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে তা কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্টে জমা দিতে হয়। এই সাধারণ নিয়মের ব্যতিক্রমগুলি হলো;

(i) মার্চ মাসে কেটে নেওয়া TDS, যেখানে বেসরকারি আদায়কারীদের জন্য নির্ধারিত তারিখ হলো 30শে এপ্রিল; এবং

(ii)পুরাতন আইনের ধারা 194-IA, 194-IB, 194M, এবং 194S এর অধীনে TDS (স্থাবর সম্পত্তি ক্রয়, নির্দিষ্ট ব্যক্তি/হিন্দু অবিভক্ত পরিবার (HUF) কর্তৃক ভাড়া, ব্যক্তি/হিন্দু অবিভক্ত পরিবার কর্তৃক ঠিকাদার/পেশাদারদের অর্থ প্রদান, এবং ভার্চুয়াল ডিজিটাল সম্পদ হস্তান্তর সম্পর্কিত চালান-সহ-বিবরণী মালা), যেখানে কর কেটে নেওয়ার মাসটি শেষ হওয়ার দিন থেকে 30দিনের মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।
আয়কর আইন, 2025 অনুযায়ী, সরকারি অ্যাকাউন্টে অর্থ প্রদানের নির্ধারিত তারিখ বিধি দ্বারা নির্ধারিত থাকে। আয়কর বিধিমালা, 2026(বিধি 218, যা পুরোনো বিধিমালার বিধি 30-এর অনুরূপ) কোনো নীতিগত পরিবর্তন ছাড়াই একই সময়সীমা বজায় রাখে।

8. 2026 সালের মার্চ মাসে উৎসে কেটে নেওয়া কর জমা করার শেষ তারিখ কবে?

বেসরকারি কর আদায়কারীদের মার্চ, 2026 মাসে কেটে নেওয়া কর 30শে এপ্রিল, 2026 তারিখের মধ্যে সরকারি অ্যাকাউন্টে জমা দিতে হবে। সরকারি কর আদায়কারীরা চালানের মাধ্যমে TDS জমা দিলে, নির্ধারিত তারিখ হবে 7ই এপ্রিল 2026। কোনো খেলাপি বা ডিফল্টের ক্ষেত্রে সুদ এবং শাস্তিমূলক ব্যবস্থা প্রযোজ্য হতে পারে।

9. 31.03.26 তারিখের আগে প্রদত্ত/জমা হওয়া কোনো অর্থের উপর 1লা এপ্রিল 2026-এর পরে TDS জমা দেওয়ার জন্য, চালানটি কি 1961 সালের আইন নাকি 2025 সালের আইন অনুসারে হতে হবে?

মূল নীতিটি হলো যে, TDS কেটে নেওয়া এবং জমা উৎসে কর কেটে নেওয়ার তারিখের সাথে সংযুক্ত। যেহেতু প্রাপককে অর্থ প্রদান/জমা করার তারিখেই TDS-এর বাধ্যবাধকতা চূড়ান্ত হয়, তাই যদি প্রাপককে অর্থ প্রদান/জমা 31.03,2026 তারিখে বা তার আগে করা হয়ে থাকে, তবে পুরোনো চালানটি প্রযোজ্য হবে।
সুতরাং, যদি পরিবর্তনের তারিখের পূর্বে 1961 সালের আইন অনুযায়ী কর কেটে নেওয়া হয়ে থাকে, তবে জমা দেওয়ার বাধ্যবাধকতা 1961 সালের আইন অনুযায়ীই অব্যাহত থাকবে। অতএব, 1.04.2026 তারিখের পূর্বে কেটে নেওয়া কর জমা দেওয়ার জন্য আয়কর আইন 1961-এর সাথে সংযুক্ত বিদ্যমান চালান এবং অর্থপ্রদান কোডগুলি চালু থাকবে।

10. যদি প্রাপকের অ্যাকাউন্টে অর্থ জমা করার সময়, 1লা এপ্রিল 2026-এর পূর্বে উৎসে কর কেটে নেওয়া হয়ে থাকে, তাহলে 1লা এপ্রিল 2026 বা তার পরে প্রকৃত অর্থ প্রদানের ক্ষেত্রে পুনরায় কর কাটার কোনো প্রয়োজন আছে কি?

না। এই ধরনের পরিস্থিতিতে, আয়কর আইন, 1961-এর অধীনে প্রাপকের অ্যাকাউন্টে কোনো অর্থ জমা করার তারিখে একবার কর কেটে নেওয়া হয়ে গেলে, আয়কর আইন, 2025-এর অধীনে সেই একই অর্থ প্রদানের ক্ষেত্রে আর কোনো কর কেটে নেওয়ার প্রয়োজন হয় না।

11. যেখানে 1961 সালের আয়কর আইনের অধীনে 31শে মার্চ 2026 পর্যন্ত বৈধ একটি নিম্ন উৎসে কর সনদ অনুসারে কর কেটে নেওয়া হয়েছে, সেখানে 1লা এপ্রিল 2026-এর পরে সংশ্লিষ্ট কর সরকারকে পরিশোধ করা হলেও কি সেই কেটে নেওয়া কর আইনত বৈধ থাকবে?

হ্যাঁ, যেখানে 31শে মার্চ 2026 তারিখে বা তার আগে অর্থ প্রদান বা জমা করার ঘটনা ঘটে, সেখানে TDS সংক্রান্ত নিয়মকানুন—যার মধ্যে TDS 31শে মার্চ 2026 পর্যন্ত বৈধ একটি সার্টিফিকেটে উল্লিখিত নিম্ন হারে কর কেটে নেওয়াও অন্তর্ভুক্ত— আয়কর আইন, 1961 দ্বারা পরিচালিত হতে থাকবে। এমনকি যদি এই ধরনের কর 31শে মার্চ 2026-এর পরে সরকারি কোষাগারে জমা করা হয়, তাহলেও আয়কর আইন, 1961-এর বিধানাবলী, তদনুসারে জারি করা নিম্ন উৎস করের সার্টিফিকেট সহ, প্রযোজ্য হতে থাকবে।

12. পুরনো আইনের ধারা 197-এর অধীনে জারি করা নিম্ন/শূন্য উৎসে করের সার্টিফিকেটটি কি 1লা এপ্রিল, 2026 বা তার পরে করা পেমেন্ট/ক্রেডিটের জন্য বৈধ থাকবে?

হ্যাঁ। আয়কর আইন, 1961 এর ধারা 197-এর অধীনে জারি করা একটি সার্টিফিকেট 1লা এপ্রিল 2026 সালের বা তার পরে করা পেমেন্ট/ক্রেডিটের জন্য বৈধ থাকবে, যদি তা 2026 -27 করবর্ষের জন্য প্রত্যাশিত প্রাপ্য অর্থের ক্ষেত্রে কম/শূন্য কেটে নেওয়া করের জন্য জারি করা হয়ে থাকে।

13. নতুন আইন অনুযায়ী TDS/TCS দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হারে কি কোনো পরিবর্তন এসেছে?

না। TDS/TCS-এ কর কেটে নেওয়া বা জমা দিতে ব্যর্থতার ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার পুরানো আইনে নির্ধারিত হারের মতোই অপরিবর্তিত রয়েছে। আয়কর আইন, 2025 এর ধারা 398(3)(a) অনুসারে, সুদ নিম্নরূপ গণনা করা হয়:
(i) TDS/TCS কেটে নেওয়া /সংগ্রহ করতে ব্যর্থতা: কর কেটে নেওয়া /সংগ্রহযোগ্য হওয়ার তারিখ থেকে প্রকৃতপক্ষে কর কেটে নেওয়া /সংগ্রহের তারিখ পর্যন্ত প্রতি মাসে বা মাসের আংশিক সময়ের জন্য 1% হারে সুদ — ধারা 398(3)(a)(i)।
(ii) কর কেটে নেওয়া /সংগ্রহের পর TDS/TCS জমা দিতে ব্যর্থতা: কর কেটে নেওয়া /সংগ্রহের তারিখ থেকে প্রকৃত অর্থ প্রদানের তারিখ পর্যন্ত প্রতি মাসে বা মাসের আংশিক সময়ের জন্য 1.5% হারে সুদ — ধারা 398(3)(a)(ii)।

14. নতুন আয়কর আইন, 2025-এ অগ্রিম কর সংক্রান্ত নিয়মাবলীতে কি কোনো পরিবর্তন আনা হয়েছে?

অগ্রিম কর পরিশোধ সংক্রান্ত নিয়মাবলীতে কোনো নীতিগত পরিবর্তন আনা হয়নি। তবে, নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে অগ্রিম কর পরিশোধ সংক্রান্ত নিয়মগুলিকে সহজবোধ্য করা হয়েছে:
(i) বিভ্রান্তি এড়ানোর জন্য, করদাতার স্বতঃপ্রণোদিত হয়ে এবং মূল্যায়নকারী কর্মকর্তার আদেশ অনুযায়ী অর্থ প্রদান সংক্রান্ত বিধানগুলিকে দুটি ভিন্ন বিভাগে পৃথক করা হয়েছে।
(ii) অপ্রয়োজনীয় নিয়মগুলি অপসারণ করা হয়েছে।
(iii) নতুন আইনের 405 ধারায় অগ্রিম কর দায় গণনার জন্য একটি সূত্র প্রদান করা হয়েছে।

15. মূল্যায়ন বর্ষ 2026 -27 (FY 2025 -26)-এর জন্য অগ্রিম করের শেষ কিস্তি 15ই মার্চ 2026 তারিখে পরিশোধ করার কথা রয়েছে। কোন আইন এই পরিশোধকে নিয়ন্ত্রণ করে?

অগ্রিম করের দায়বদ্ধতা নতুন আইন কার্যকর হওয়ার তারিখের সাথে নয়, বরং আয়টি যে কর বছরের সাথে সম্পর্কিত, সেই কর বছরের সাথেই যুক্ত। যেহেতু এই কিস্তিটি FY 2025 -26-এ অর্জিত আয়ের সাথে সম্পর্কিত এবং 1লা এপ্রিল 2026-এর আগে পরিশোধ করা হচ্ছে, তাই এই অগ্রিম কর পরিশোধটি আয়কর আইন, 1961 দ্বারা নিয়ন্ত্রিত হবে।

16. যদি FY 2025 –26 (মূল্যায়ন বর্ষ 2026 -27)-এর অগ্রিম কর কম পরিশোধ করা হয় এবং অর্থবর্ষ 2026 -27-এ সুদ আরোপ করা হয়, তাহলে কোন আইন দ্বারা উক্ত সুদ নিয়ন্ত্রিত হবে? উত্তর:

2025 –26 অর্থবর্ষে অগ্রিম কর পরিশোধের বাধ্যবাধকতা উদ্ভূত হয়েছিল এবং এই বাধ্যবাধকতাটি আয়কর আইন, 1961-এর নিয়মাবলীর অধীনে সৃষ্টি করা হয়েছিল। প্রদেয় অগ্রিম কর পরিশোধে খেলাপি হওয়ার ঘটনাটিও নতুন আইনটি কার্যকর হওয়ার পূর্বেই ঘটেছিল। সেই অনুসারে, এর ফলস্বরূপ সুদ প্রদানের দায় আয়কর আইন, 1961 সালের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই পরিস্থিতিতে, করদাতা আয়কর আইন, 1961-এর ধারা 234B (অগ্রিম কর পরিশোধে খেলাপি) এবং ধারা 234C (অগ্রিম কিস্তি স্থগিতকরণ)-এর অধীনে অগ্রিম কর পরিশোধে খেলাপি হওয়ার জন্য সুদ প্রদানে দায়বদ্ধ থাকবেন।

17.নতুন আইন অনুযায়ী অগ্রিম কর পরিশোধের সীমা কত?

আয়কর আইন, 2025-এর ধারা 404 অনুযায়ী, অগ্রিম কর বিধান অনুসারে গণনাকৃত বছরে প্রদেয় করের পরিমাণ 10,000 টাকা বা তার বেশি হলে অগ্রিম কর পরিশোধ করতে হবে। এই সীমাটি পুরোনো আইনের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

18. 2026 -27 করবর্ষের (2026 -27 অর্থবর্ষ) অগ্রিম করের প্রথম কিস্তি 15ই জুন 2026 সালের তারিখে পরিশোধযোগ্য। এই ধরনের অর্থপ্রদানের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে?

2026 –27 অর্থবর্ষে অর্জিত আয় আয়কর আইন,2025-এর বিধান অনুযায়ী করযোগ্য হবে। সেই অনুসারে, 2026 –27 করবর্ষের জন্য অগ্রিম কর প্রদানের দায় নতুন আইনের অধীনে উদ্ভূত হবে এবং পরিশোধিত হবে।

19. অনুমানমূলক কর ব্যবস্থার অধীনে ব্যবসায়িক আয়ের উপর কর প্রদানকারী করদাতাদের জন্য নতুন আইন অনুযায়ী অগ্রিম করের আবশ্যকতা কী?

নতুন আইন অনুসারে, অনুমানমূলক কর ব্যবস্থা (ধারা 58) বেছে নেওয়া করদাতাদের ধারা 408(2) অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক বছরের 15ই মার্চ বা তার আগে এক কিস্তিতেই তাদের সম্পূর্ণ অগ্রিম কর দায় পরিশোধ করতে হবে। এই প্রয়োজনীয়তা পুরোনো আইনের অধীনেও একই রয়েছে।

20. নতুন আইন অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ঘাটতির ক্ষেত্রে সুদের হারে কি কোনো পরিবর্তন আনা হয়েছে?

না। অগ্রিম কর পরিশোধে খেলাপের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার পুরোনো আইনে নির্ধারিত হারের মতোই অপরিবর্তিত রয়েছে। আয়কর আইন, 2025 অনুযায়ী, সুদ নিম্নরূপে গণনা করা হয়:
(i) ধারা 424 (পুরোনো আইনের ধারা 234B-এর অনুরূপ) অনুযায়ী সুদ — অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য অথবা যেখানে প্রদত্ত অগ্রিম কর নির্ধারিত করের 90%-এর কম, সেখানে নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে বা মাসের আংশিক সময়ের জন্য 1%;
(ii) ধারা 425 (পুরোনো আইনের ধারা 234C-এর অনুরূপ) অনুযায়ী সুদ — অগ্রিম করের কিস্তি স্থগিত করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য 1% বা 3%।  

21. মূল্যায়ন বর্ষ 2026-27 (অর্থবর্ষ 2025 -26)-এর স্ব-মূল্যায়ন কর 2026 সালের জুলাই মাসে পরিশোধ করা হয়। কোন আইন এই অর্থপ্রদান কে নিয়ন্ত্রণ করে?

স্ব-মূল্যায়ন কর হলো কর দায় পরিশোধের একটি পদ্ধতি মাত্র, এবং প্রযোজ্য আইন পরিশোধের তারিখ দ্বারা নয়, বরং আয়বর্ষ দ্বারা নির্ধারিত হয়। এই পরিস্থিতিতে স্ব-মূল্যায়ন কর পরিশোধ 1961 সালের আয়কর আইনের 140A ধারা দ্বারা নিয়ন্ত্রিত হবে।

22.পরিবর্তনকালীন বর্ষে (অর্থবর্ষ 2026 -27) কর পরিশোধের সময় করদাতাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?

এই পরিবর্তনকালীন সময়ে সরকার কর ফাইলিং পোর্টালে উভয় আইনের জন্য একযোগে কার্যকারিতা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। যাইহোক, করদাতাদের উচিত অর্থবর্ষ 2025 -26 সম্পর্কিত কর প্রদানের জন্য সঠিক মূল্যায়ন বর্ষের (AY 2026 -27) নির্বাচন নিশ্চিত করা; এবং অর্থবর্ষ 2026 -27 এর সঙ্গে সম্পর্কিত কর পরিশোধের জন্য করবর্ষ 2026 -27 এর সঠিক নির্বাচন করা, যাতে 2025 -26 কর ক্রেডিট সঠিক বছরে দেওয়া হয়।
উদাহরণ: 2025 -26 অর্থবর্ষের জন্য স্ব-মূল্যায়ন কর যা 2026-এর জুনে পরিশোধ করা হবে - তার জন্য করদাতা মূল্যায়ন বর্ষ 2026 -27 নির্বাচন করবেন।
এপ্রিল 2026 থেকে মার্চ 2027 পর্যন্ত অর্জিত আয়ের উপর অগ্রিম করের জন্য - করদাতা নির্বাচন করবেন 
কর বর্ষ 2026 -27।

23. নতুন আইনের অধীনেও কি বার্ষিক তথ্য বিবৃতি চালু থাকবে?

বার্ষিক তথ্য বিবৃতি আয়কর আইন, 1961 দ্বারা পরিচালিত কর মেয়াদের জন্য (2026-27 অর্থবর্ষ পর্যন্ত) অব্যাহত থাকবে এবং কর বর্ষ 2026-27 থেকে আয়কর আইন, 2025-এর অধীনে, এটি ফর্ম নং 168 দ্বারা পরিবর্তিত বার্ষিক তথ্য বিবৃতি হিসাবে প্রতিস্থাপিত হবে।

24. পুরানো আইনের অধীনে ন্যূনতম বিকল্প কর (MAT)/ বিকল্প ন্যূনতম কর (AMT) ক্রেডিটগুলির কী হবে যা এগিয়ে নেওয়ার জন্য অনুমোদিত কিন্তু এখনও 1লা এপ্রিল 2026-এর আগে ব্যবহার করা হয়নি?

MAT/AMT-এরজন্য যে কোনও অব্যবহৃত ক্রেডিটের অধীনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে
যা আয়কর আইন, 1961-এর 115JAA বা 115JD ধারার বিধানগুলি আয়কর আইন, 2025-এর অধীনে যোগ্য ক্রেডিট হিসাবে বিবেচিত হয়।
উদাহরণস্বরূপ, যদি কোনো করদাতা 2024 –25 মূল্যায়ন বর্ষ থেকে MAT ক্রেডিট পরবর্তী বছরে বহন করে থাকেন, তবে সেই ক্রেডিট নতুন আইনের অধীনে উপলব্ধ হবে এবং আয়কর আইন, 2025-এ নির্ধারিত শর্ত সাপেক্ষে ভবিষ্যতের বছরগুলিতে ব্যবহার করা যেতে পারে।

25. পুরোনো আইন থেকে স্থানান্তরিত এই ধরনের কর ছাড় নতুন আইনের অধীনে কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে?

অব্যবহৃত ক্রেডিটগুলি যে বছর প্রথম উপলব্ধ হয়েছিল, সেই বছর থেকে মোট 15 বছর পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া যেতে পারে। অব্যবহৃত MAT ক্রেডিট, আয়কর আইন, 2025-এ নির্ধারিত শর্ত সাপেক্ষে, 01.04.2026 বা তার পরে শুরু হওয়া একটি কর বর্ষের জন্য সমন্বয় করা যেতে পারে।

26.যদি কোনো ব্যক্তির পুরোনো আইনের অধীনে বকেয়া কর থাকে, তাহলে নতুন আইন কার্যকর হওয়ার পরেও কি সেই কর পরিশোধ করতে হবে?

হ্যাঁ, পুরোনো আইন অনুযায়ী গণনাকৃত কর দায়বদ্ধতা অপরিবর্তিত থাকবে। উদাহরণস্বরূপ, যদি কোনো করদাতাকে পুরোনো আইনের অধীনে মূল্যায়ন বর্ষ 2022 –23-এর জন্য কর দাবির নোটিশ দেওয়া হয়ে থাকে এবং তিনি এখনও তা পরিশোধ না করে থাকেন, তাহলে নতুন আইন কার্যকর হওয়ার পরেও তাঁকে সেই পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

27. আয়কর আইন, 2025 কার্যকর হওয়ার পর কর বিভাগ কি পুরোনো কর আদায় করতে পারবে?

হ্যাঁ। পুরোনো আইন অনুযায়ী প্রদেয় যেকোনো পরিমাণ অর্থ আয়কর আইন, 2025-এর অধীনে আদায়যোগ্য থাকবে। বিভাগটি আয়কর আইন, 1961-এর অধীনে উদ্ভূত অপরিশোধিত কর বকেয়া আদায়ের জন্য আয়কর আইন, 2025-এ প্রদত্ত আদায় ব্যবস্থা ব্যবহার করতে পারে।

28. নতুন আইন কার্যকর হওয়ার পরেও কি পুরোনো আয়কর আইনের অধীনে জারি করা কর আদায় শংসাপত্র বা বাজেয়াপ্তির আদেশ বলবৎ থাকবে?

হ্যাঁ। আয়কর আইন, 1961-এর অধীনে ইতিমধ্যে গৃহীত আদায় ব্যবস্থা কার্যকর থাকবে এবং নতুন আইনে প্রদত্ত আদায় পদ্ধতির মাধ্যমে অবশিষ্ট অর্থও আদায় করা যাবে।
উদাহরণস্বরূপ, যদি কোনো করদাতার সম্পত্তি আয়কর আইন, 1961-এর বিধান অনুসারে ক্রোক করা হয়ে থাকে, তবে আয়কর আইন 2025 কার্যকর হওয়ার পরেও সেই ক্রোক বৈধ থাকবে। 

29.আয়কর আইন, 2025 কার্যকর হওয়ার সময় আয়কর আইন 1961-এর অধীনে উদ্ভূত যেসকল রিফান্ড দাবি বিচারাধীন রয়েছে, সেগুলোর কী হবে?

পুরোনো আইনের অধীনে উদ্ভূত অধিকার, সুবিধা, বাধ্যবাধকতা বা দায়বদ্ধতা বিদ্যমান থাকবে। সুতরাং, যদি কোনো করদাতা নতুন আইন কার্যকর হওয়ার আগে কোনো কর বর্ষে পুরোনো আইনের অধীনে অর্থ রিফান্ড দাবি করার অধিকারী হয়ে থাকেন, তবে নতুন আইন কার্যকর হওয়ার পরেও তিনি সেই অর্থ রিফান্ডের অধিকারী থাকবেন।

30. একজন আদায়কারী 2024-25 অর্থবর্ষে অতিরিক্ত TDS কেটেছেন। 1লা এপ্রিল, 2026 তারিখে নতুন আইন কার্যকর হওয়ার পর, এই অতিরিক্ত কেটে নেওয়া করের জন্য কি তখনও ফেরতের দাবি করা যাবে? যদি হ্যাঁ হয়, তাহলে কোন আইনটি প্রযোজ্য হবে —কর কেটে নেওয়ার সময় বলবৎ থাকা আইনটি নাকি নতুন আইনটি?

পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, পুরোনো আইনের অধীনে উদ্ভূত অধিকার, সুবিধা, বাধ্যবাধকতা বা দায়বদ্ধতাগুলো পরেও বিদ্যমান থাকবে। সুতরাং, যদি কোনো কর আদায়কারী নতুন আইন কার্যকর হওয়ার আগে কোনো কর বর্ষের জন্য পুরোনো আইনের অধীনে অর্থ ফেরতের দাবি করার অধিকারী হন, তবে নতুন আইন কার্যকর হওয়ার পরেও তিনি সেই অর্থ ফেরতের অধিকারী থাকবেন, এই শর্তে যে, যে আর্থিক বছরে কর কেটে নেওয়ার যোগ্য ছিল, সেই আর্থিক বছর শেষ হওয়ার পর থেকে 2 বছরের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরতের দাবি ফাইল করতে হবে।

এই দাবিটি আয়কর বিধি, 1962-এর ফর্ম নং 26B-তে দাখিল করতে হবে, যা আয়কর আইন, 1961-এর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া করা হবে।