Do not have an account?
Already have an account?

12A ধারার অধীনে ফর্ম 10A-এর জন্য ক্ষমার অনুরোধ

12A ধারার অধীনে FAQ ফর্ম 10A-এর জন্য বিলম্ব মকুবের আবেদন

1. আমি কি অফলাইন মোডে ফর্ম 10A-এর জন্য বিলম্ব মকুবের আবেদন দাখিল করতে পারি?

না, ফর্ম 10A-এর জন্য বিলম্ব মকুবের আবেদন অফলাইন মোডে দাখিল করা যাবে না, শুধুমাত্র অনলাইন মোডের বিকল্প উপলব্ধ।

2.বিলম্ব মকুবের আবেদন দাখিল করার সময় কি কোনও বাধ্যতামূলক সংযুক্তির প্রয়োজন আছে?

যদি করদাতা ক্রমিক নং 2(f)-এর "ফর্মটি কি ইতিমধ্যে দাখিল করা হয়েছে?" প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ নির্বাচন করেন, তাহলে দাখিলকৃত ফর্মটির PDF আপলোড করা বাধ্যতামূলক।

3. একজন করদাতা কীভাবে দাখিলকৃত বিলম্ব মকুবের আবেদন ডাউনলোড করতে পারেন?

যে করদাতারা বিলম্ব মকুবের আবেদন জমা দিয়েছেন, তিনি এইভাবে ফর্মটি ডাউনলোড করতে পারেন: ড্যাশবোর্ড--> পরিষেবাগুলি--> বিলম্ব মকুবের আবেদন-- >বিধিবদ্ধ ফর্মের জন্য আবেদন--> উত্থাপিত বিলম্ব মকুবের আবেদনের জন্য় বিবরণ দেখুন বোতাম --> ডাউনলোড ফর্ম বোতামে ক্লিক করুন।

4. একজন করদাতা বিলম্ব মকুবের আবেদনের অনুমোদন বা প্রত্যাখ্যান সংক্রান্ত আদেশনামা কীভাবে দেখতে পারেন?

করদাতা নিম্নলিখিত উপায়ে অনুমোদন/বাতিল সংক্রান্ত আদেশনামাটি দেখতে পারবেন:
ড্যাশবোর্ড --> পরিষেবাসমূহ --> বিলম্ব মকুবের আবেদন --> বিধিবদ্ধ ফর্মের জন্য আবেদন -->এখানে অনুমোদিত/প্রত্যাখ্যাত বিলম্ব মকুবের আবেদনের জন্য় দ্রষ্টব্যে উল্লিখিত বোতামটি ক্লিক করুন--> আপনার তথ্যের জন্য --> ক্লোজার অর্ডার বোতাম ডাউনলোড করুন।

5. একজন করদাতা কি একাধিক বিলম্ব মকুবের আবেদন দাখিল করতে পারেন?

হ্যাঁ, একজন করদাতার বিভিন্ন মূল্যায়ন বর্ষ (AY) এবং ধারা কোড সমন্বয়ের জন্য একাধিক বিলম্ব মকুবের আবেদন দাখিল করতে পারেন

6. বিলম্ব মকুবের আবেদন অনুমোদিত হওয়ার পর ফর্ম 10A কীভাবে দাখিল করতে হবে?

বিলম্ব মকুবের আবেদনের জন্য় অনুমোদন পাওয়ার পরে, করদাতাকে ফর্ম 10A দাখিল করার জন্য নিম্নোলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

ড্যাশবোর্ডে যান --> আয়কর ফর্ম --> আয়কর ফর্ম দাখিল করুন -->
আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ --> ফর্ম 10A--> এখনই ফাইল করুন

আপনাকে ফর্ম 10A-এর ল্যান্ডিং স্ক্রিনে নিয়ে যাওয়া হবে:

A) “ইতিমধ্যে অনুমোদিত বিলম্ব মকুব” হিসেবে বিলম্ব মকুব এবং বিলম্ব মকুবের ধরণ হিসেবে দাখিলের ধরণ নির্বাচন করুন
B) “DIN নম্বর আনুন” বোতামে ক্লিক করুন
C) অনুমোদিত বিলম্ব মকুব আবেদনের DIN-গুলি DIN নম্বর ড্রপ-ডাউনে প্রদর্শিত হবে।
D) DIN নম্বর নির্বাচন করার পরে, অনুমোদিত বিলম্ব মকুবের DIN নম্বরের জন্য় বিলম্ব মকুব বছর পূর্বে পূরণ করা হবে। আপনি ফর্ম 10A দাখিল করার জন্য় এগিয়ে যেতে পারেন।

দ্রষ্টব্য: কোনও অনুমোদিত কনডোনেশনের সাথে সংযুক্ত DIN ব্যবহার করে একবার ফর্ম 10A দাখিল করা হলে, ফর্ম 10A প্রত্যাহার করা ব্য়তীত সেই একই DIN ব্যবহার করে তা পুনরায় দাখিল করা যাবে না।

অনুগ্রহ করে নীচে উল্লিখিত স্ক্রিনশটটি দেখুন:

Data responsive

শব্দকোষ

 

সংক্ষিপ্ত রূপ/সংক্ষেপণবর্ণনা/সম্পূর্ণ রূপ
AOমূল্য়ায়নকারী আধিকারিক
AYমূল্যায়ন বর্ষ
CAচার্টার্ড অ্যাকাউন্টেন্ট/সনদপ্রাপ্ত হিসাবরক্ষক
CPCকেন্দ্রীভূত প্রক্রিয়াকরণ কেন্দ্র
EVCবৈদ্যুতিন যাচাইকরণ কোড