Do not have an account?
Already have an account?

ফর্ম 15CC

ফর্ম 15CC সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. ফর্ম 15CC কী?

যে কোনো অনুমোদিত ডীলার যদি কোনো অনাবাসী (কোম্পানি ব্যতীত)অথবা কোনো বিদেশী কোম্পানির কাছে অর্থ পাঠান তবে সেই অর্থ প্রেরণের তথ্য প্রতি তিন মাস অন্তর ফর্ম 15CC তে ফাইল করা বাধ্যতামূলক।

2. ফর্ম 15CC জমা দেওয়ার পদ্ধতি কী কী?

ফর্ম 15CC কেবলমাত্র অনলাইন মোডে জমা দেওয়া যাবে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য, ই-ফাইলিং পোর্টালে লগ ইন করার পর ফর্মটি নির্বাচন করুন, পূরণ করুন এবং জমা করুন।

3. ফর্ম 15CC ফাইল করার আগে কি বাধ্যতামূলকভাবে ITDREIN তৈরি করা প্রয়োজন?

হ্যাঁ। রিপোর্টিং সংস্থা দ্বারা যোগ করা অনুমোদিত ব্যক্তিকে ই-ফাইলিং পোর্টালে লগ ইন এবং ফর্ম 15CC ফাইল করার জন্য ITDREIN ব্যবহার করতে হবে।

4. কখন ফর্ম 15CC ফাইল করা প্রয়োজন?

আর্থিক বছরের ত্রৈমাসিক, যার সাথে এই ধরনের অর্থপ্রেরণ সম্পর্কিত, শেষ হওয়ার পনের দিনের মধ্যে আয়কর বিভাগের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বৈদ্যুতিনভাবে জমা করতে হবে

5. আমি কীভাবে বুঝব যে ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে?

আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ইমেল ID এবং মোবাইল নম্বরে সুনিশ্চিতকরণ বার্তা পাবেন। এছাড়াও, আপনার নেওয়া পদক্ষেপ ট্যাবের অন্তর্গত কাজের লিস্টে ফর্মটির স্থিতি দেখতে পাবেন।

6. ফর্ম 15CC জমা দেওয়ার জন্য কি ই-ভেরিফিকেশন প্রয়োজন? যদি প্রয়োজন হয়, তাহলে আমি কিভাবে ফর্ম 15CC ই-ভেরিফাই করতে পারি?

হ্যাঁ, ফর্ম 15CC-এর ই-ভেরিফাই করা প্রয়োজন। আপনাকে ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র ব্যবহার করে ই-ভেরিফাই করতে হবে।