ফর্ম 3CA-3CD ব্যবহারকারী নির্দেশিকা

1. সংক্ষিপ্ত বিবরণ

কর এড়ানোর চেষ্টা এবং কর ফাঁকি দেওয়া নিরুৎসাহিত করার জন্য, 1985-86 নির্ধারণ বর্ষে 44AB ধারার মাধ্যমে একটি নতুন বিভাগ চালু করে অর্থ আইন, 1984র দ্বারা একটি কর নিরীক্ষার প্রয়োজনীয়তা চালু করা হয়েছিল।

কর নিরীক্ষার প্রক্রিয়ায় আয়কর কর্তৃপক্ষের নিকট করদাতার পেশ করা কিছু নির্দিষ্ট তথ্যের সত্যতা ও যথার্থতা বিষয়ে একজন নিরীক্ষণকারীর মতামত পরিবেশিত হয়, যাতে সমস্ত ভাতা, কর্তন ক্ষতি, আর্থিক সামঞ্জস্যবিধান এবং অব্যাহতি সহ সমগ্র আয়ের সঠিক মূল্যায়ণের মাধ্যমে প্রদেয় করের অঙ্ক নির্ধারিত হয়। নিম্নলিখিত উদ্দেশ্যগুলি পূরণের জন্য এটি করা হয়:

  • করদাতার আর্থিক লেনদেনের বিবরণ সংক্রান্ত বই অর্থাৎ অ্যাকাউন্ট বইয়ের সঠিক রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করা এবং CA কর্তৃক উক্ত বিষয়ের শংসাপত্র প্রদান।
  • নিরীক্ষা চলাকালীন CA কর্তৃক উল্লিখিত পর্যবেক্ষণ/অসামঞ্জস্য সম্পর্কে প্রতিবেদন
  • ফর্ম 3CD তে উল্লিখিত আয়কর আইনের বিভিন্ন বিধান মেনে নির্ধারিত তথ্য রিপোর্ট করুন।

নিজের DSC ব্যবহার করে একজন CA কে এই ফর্মটি আপলোড করতে হবে।

বিধি 6G 44AB ধারার অধীনে জমা করা অ্যাকাউন্টের নিরীক্ষা সংক্রান্ত রিপোর্টের রিপোর্টিং এবং উপস্থাপনের পদ্ধতি নির্ধারণ করে। দুই প্রকারের ফর্ম রয়েছে:3CA-3CD এবং 3CB-3CD। সুতরাং, প্রত্যেক করদাতার জন্য দুটির মধ্যে মাত্র একটি ফর্ম প্রযোজ্য হবে।

  • ফর্ম 3CA-3CD সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে সংশ্লিষ্ট আইনের দ্বারা বা অধীনে যাঁর অ্যাকাউন্ট নিরীক্ষা প্রয়োজন।
  • ফর্ম 3CB-3CDসেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যিনি উপরে উল্লিখিত নন অর্থাৎ কোনও আইনের অধীনে যাঁর অ্যাকাউন্ট নিরীক্ষিত হওয়ার প্রয়োজন নেই।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্ত

  • করদাতা এবং CA বৈধ ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত
  • করদাতার এবং CA-এর PAN সক্রিয় রয়েছে
  • করদাতা ফর্ম 3CA-CD এর জন্য CA নিযুক্ত করেছেন
  • CA এবং করদাতার একটি বৈধ এবং সক্রিয় ডিজিটাল স্বাক্ষরযুক্ত শংসাপত্র (DSC) আছে।
  • করদাতা যদি ব্যক্তি হন সেক্ষেত্রে করদাতার PAN আধারের সঙ্গে সংযুক্ত করা আছে (এটি করার পরামর্শ দেওয়া হচ্ছে)

3. ফর্ম সম্পর্কে

3.1. উদ্দেশ্য

কর দেওয়া এড়িয়ে যাওয়া এবং কর ফাঁকি দেওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করতে অর্থ আইন, 1984 তে 44AB বিভাগ নিয়ে আসা হয়, যা মূল্যায়ণ বর্ষ 1985-86 থেকে কার্যকরী হয়েছে। 

ফর্ম 3CA-3CD সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনও আইনের দ্বারা বা অধীনে যাঁর অ্যাকাউন্ট নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

3.2. কারা এটি ব্যবহার করতে পারবেন?
ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত এবং করদাতা কর্তৃক 3CA -3CD নিরীক্ষার জন্য নিযুক্ত কোনও CA এই ফর্ম ব্যবহার করতে পারেন।

4. এক নজরে ফর্ম

ফর্ম জমা দেওয়ার আগে ফর্ম 3CA-3CD তে 2টি বিভাগ পূরণ করতে হবে।

  1. ফর্ম নম্বর 3CA
  2. ফর্ম নম্বর 3CD

এখানে 3CA-3CD ফর্মের বিভাগগুলির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।

  • প্রথম পেজটি আপনাকে ফর্ম 3CA এবং ফর্ম 3CD নেভিগেট করতে সাহায্য করে।
  • ফর্ম নম্বর 3CA পেজে CA করদাতার ব্যবসা বা পেশার অ্যাকাউন্ট নিরীক্ষার বিশদ বিবরণ প্রদান করে। ব্যবহারকারী প্রথমে ফর্ম নম্বর 3CA-তে বিশদ বিবরণ পূরণ করবেন এবং ফর্ম নং 3CD পূরণ করার জন্য এগিয়ে যাবেন।
  • Form 3CD has 5 further sections where the CA enters the particulars required to be furnished under Section 44AB of the Income Tax Act. Form 3CD is divided into two parts, Part A & Part B:
    • Part A (Clause 1 to 8) of Form 3CD requires the CA to furnish the basic details of the assessee. The user can move ahead only once Part A of the form has been filled and saved.
    • Part B of Form 3CD has further divisions basis clauses 9 to 44. Particulars of all the clauses are required to be filled here.

5. কীভাবে অ্যাক্সেস এবং জমা করা যাবে

আপনি ফর্মটি CA কে বরাদ্দ করতে এবং অনলাইন মাধ্যমে জমা দেওয়া ফর্মটি যাচাই করতে পারেন। CA শুধুমাত্র অফলাইন ইউটিলিটির মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন।

দ্রষ্টব্য: আরও জানতে বিধিবদ্ধ ফর্মের অফলাইন ইউটিলিটি সংক্রান্ত ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

5.1 একজন CA কে ফর্ম বরাদ্দকরণ

ধাপ 1:
আপনার ব্যবহারকারী ID ও পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

স্বতন্ত্র ব্যক্তি ব্যবহারকারীদের ক্ষেত্রে, PAN আধারের সাথে সংযুক্ত করা না থাকলে আপনি একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যে আপনার PAN-কে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ এটি আপনার আধারের সঙ্গে সংযুক্ত করা নেই।

PAN কে আধারের সঙ্গে সংযুক্ত করতে, ক্লিক করুন এখন সংযুক্ত করুন বাটন অথবা ক্লিক করুন চালিয়ে যান .

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে, ক্লিক করুন ই-ফাইল >আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্ম ফাইল করুন.

Data responsive

ধাপ 3: আয়কর ফর্ম ফাইল করুন পেজে, ক্লিক করুন ফর্ম 3CA-3CD  আয়কর আইন, 1961 অনুযায়ী ফর্মসমূহ ট্যাবের অধীনে। বিকল্প হিসেবে, প্রদান করুন ফর্ম 3CA-3CD অনুসন্ধান বক্সে ফর্ম পূরণ করার জন্য।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে, ক্লিক করুন ই-ফাইল >আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্ম ফাইল করুন. b> ধাপ 4: ফর্ম 3CA-3CD পেজে, নির্বাচন করুন ফাইলিং প্রকার এবং মূল্যায়ণ বর্ষ (A.Y.), বরাদ্দ করুন চাটার্ড অ্যাকাউন্টেন্ট এবং সংযুক্ত করুন যেকোনো সহায়ক নথি . ক্লিক করুন চালিয়ে যান এগিয়ে যেতে

Data responsive

দ্রষ্টব্য:

  • যদি আপনি ইতিমধ্যে একজন CA নিয়োগ করে থাকেন, তাহলে ফাইলিং অথবা স্বীকৃতির জন্য CA-এর কাছে বকেয়া ফর্ম 3CA-3CD এর বিশদ বিবরণ প্রদর্শিত হবে।
  • যদি CA নিযুক্ত করা না হয়, তাহলে আপনি পূর্বে নিযুক্ত করা CA দের বিদ্যমান তালিকা থেকে বিদ্যমান CA দের লিঙ্ক থেকে একজন CA নিযুক্ত করতে পারেন।
  • যদি কোনও CA যুক্ত করা না থাকে, তাহলে ড্যাশবোর্ড > অনুমোদিত অংশীদার > আমার CA > নতুন CA যুক্ত করুন এ ক্লিক করে আপনি CA যুক্ত করতে পারেন।

CA-কে ফর্ম বরাদ্দ করার পরে, একটি লেনদেন ID সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য লেনদেন ID টি সংগ্রহে রাখুন।

Data responsive

5.2 CA কর্তৃক ফর্ম ফাইলকরণ

ধাপ1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে ,ক্লিক করুন অসমাপ্ত কাজ >কাজের তালিকা যেখানে বাকি থাকা বিষয়ের তালিকা প্রদর্শিত হয়েছে।

Data responsive

ধাপ 3: নিচে আপনার কাজের জন্য  ট্যাবে, ক্লিক করুন গ্রহণ করুন  আপনাকে বরাদ্দ করা ফর্ম 3CA-CD এর সাপেক্ষে

Data responsive

করদাতার PAN আধারের সাথে সংযুক্ত করা না থাকলে, ফর্ম গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার জন্য CA স্ক্রিনে একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন। বার্তায় প্রদর্শিত হবে যে, করদাতার PAN নিষ্ক্রিয় কারণ এটি আধারের সঙ্গে সংযুক্ত করা নেই।

ফর্ম গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার জন্য চালিয়ে যান বাটনে ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:যদি আপনি অনুরোধটি প্রত্যাখ্যান করেন, তবে আপনাকে পরিষেবা অনুরোধ প্রত্যাখ্যানের কারণ জানাতে হবে।

ধাপ 4: যদি অনুরোধটি গ্রহণ করেন, তাহলে লেনদেন ID সহ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ার একটি বার্তা প্রদর্শিত হবে। অনুগ্রহ করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য লেনদেন ID টি লিখে রাখুন। ক্লিক করুন কাজের তালিকায় ফিরে চলুন এ ফর্মটি পূরণ করার জন্য।

Data responsive

ধাপ 5: আপনার কাজের তালিকায় বাকি থাকা ফাইলিং ট্যাবের অধীনে, ক্লিক করুন ফর্ম ফাইল করুন আপনার গ্রহণ করা ফর্ম 3CA-3CD এর সাপেক্ষে।

Data responsive

করদাতার PAN আধারের সাথে সংযুক্ত না হলে, ফর্ম ফাইলিং/আপলোড করার সময় CA একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যে করদাতার PAN নিষ্ক্রিয়, কারণ এটি আধারের সঙ্গে সংযুক্ত করা নয়। ফর্ম ফাইলিং/ আপলোড করার জন্য চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ6:ফর্ম 3CA-3CD পেজে এগিয়ে যাওয়ার জন্য চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: অফলাইন ইউটিলিটি ডাউনলোড করুন (যা আপনার হোমপেজের ডাউনলোড বিভাগে উপলব্ধ) এবং ইউটিলিটি ব্যবহার করে ফর্ম ফাইল করুন। ফর্ম 3CA-3CD পেজে অফলাইন ইউটিলিটি ব্যবহার করে JSON ফাইলটি আপলোড করুন। প্রয়োজনীয় সমর্থক নথি আপলোড করুন এবং ক্লিক করুন জমা দিন .

Data responsive

ধাপ 8: অনন্য শনাক্তকরণ নম্বরপেজে, ক্লিক করুন এগিয়ে যান. এ

Data responsive

ধাপ 9: যদি আপনি এগিয়ে চলুন , নির্বাচন করেন তাহলে আপনাকে ই-ভেরিফিকেশন পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি

ডিজিটাল স্বাক্ষরযুক্ত শংসাপত্র ব্যবহার করে যাচাই করতে পারবেন। দ্রষ্টব্য: কেমন করে ই-ভেরিফাই করতে হয় এই সংক্রান্ত ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

সফল ই-ভেরিফিকেশনের পরে, একটি লেনদেন ID সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। অনুগ্রহ করে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য লেনদেন IDটি লিখে রাখুন।করদাতা ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিকৃত ইমেল ID এবং মোবাইল নম্বরেও নিশ্চিতকরণ বার্তা লাভ করবেন।

Data responsive

5.3.করদাতা কর্তৃক যাচাইকরণ

ধাপ 1: আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন

Data responsive

স্বতন্ত্র ব্যক্তিদের ক্ষেত্রে, PAN যদি আধারের সাথে সংযুক্ত না হয় তবে আপনি একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যে আপনার PAN নিষ্ক্রিয় করা হয়েছে কারণ এটি আপনার আধারের সাথে সংযুক্ত নয়।

আধারের সঙ্গে PAN সংযুক্ত করার জন্য এখন সংযুক্ত করুন বাটনে ক্লিক করুন অথবা চালিয়ে যান বাটনে ক্লিক করুন।

Data responsive

ধাপ 2: আপনার ড্যাশবোর্ডে ক্লিক করুন অসমাপ্ত কাজসমূহ > কাজের তালিকা

Data responsive

ধাপ 3: আপনার কাজের তালিকায় , গ্রহণের জন্য পড়ে রয়েছে -এর অধীনে ক্লিক করুন গ্রহণ করুন আপনার CAর জমা দেওয়া ফর্ম 3CA-3CDএর সাপেক্ষে।

Data responsive

দ্রষ্টব্য: যদি আপনি অনুরোধটি প্রত্যাখ্যান করেন তাহলে পরিষেবা প্রদানের অনুরোধ প্রত্যাখ্যানের জন্য আপনাকে কারণ দর্শাতে হবে।

ধাপ 4: অনুরোধ গ্রহণের পর আপনাকে ই- ভেরিফিকেশন পেজে নিয়ে যাওয়া হবে যেখানে ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র ব্যবহার করে আপনি যাচাই করতে পারবেন।

দ্রষ্টব্য :
আরও জানতে কেমন করে ই-যাচাই করতে হয় এই সংক্রান্ত ব্যব্যহারকারী নির্দেশিকা দেখুন।

সফল ই-যাচাইকরণের পরে, একটি লেনদেন ID এবং স্বীকৃতিপত্র রসিদ নম্বর সহ একটি সাফল্য বার্তা প্রদর্শিত হয়।ভবিষ্যতে ব্যবহারের জন্য লেনদেন ID এবং স্বীকৃতিপত্র রসিদ নম্বর টি লিখে রাখুন। আপনি ই-ফাইলিং পোর্টালে আপনার নিবন্ধীকৃত ইমেল ID এবং মোবাইল নম্বরে একটি সুনিশ্চিতকরণ বার্তাও লাভ করবেন।

Data responsive