ফর্ম 41 ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

দ্বৈত কর ছাড় সেই সব করদাতাদের জন্য উপলব্ধ, যাদের আয়ের উপর কর চুক্তির অধীনে ভারতে এবং অন্য দেশে উভয় ক্ষেত্রেই কর আরোপ করা হয়। আয়কর বিভাগকে এই ধরনের দাবি যাচাই করার অনুমতি দেওয়ার জন্য, অনাবাসী করদাতাদের কিছু অতিরিক্ত তথ্য জমা দিতে হয়।

ফর্ম 41 হল এই বিবরণ প্রদানের জন্য নির্ধারিত ফর্ম। কোনও অনাবাসী যখন আয়কর আইনের 159 ধারায় প্রদত্ত ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট (DTAA)-এর অধীনে ছাড় দাবি করতে চান, তখন অবশ্যই এটি ফাইল করতে হবে। ফর্ম 41 ফাইল করার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, বিধি 75 অনুযায়ী প্রয়োজনীয় সহায়ক তথ্য যথাযথভাবে সরবরাহ করা হয়েছে, যাতে ছাড়ের দাবিটি সঠিকভাবে করা যায়।

ফর্ম 41 ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ এবং এটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই জমা দেওয়া যাবে।

2. এই পরিষেবাটি গ্রহণের পূর্বশর্তসমূহ

  • আপনাকে ই-ফাইলিং পোর্টালে একটি বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড সহ একজন নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে।
  • যেসব অনাবাসীদের PAN নেই এবং যাঁদের PAN থাকার প্রয়োজন নেই ("অনাবাসী করদাতা"), তাঁরা বিশেষভাবে এই শ্রেণীর করদাতাদের জন্য তৈরি একটি পৃথক লগইনের মাধ্যমে এই ফর্মটি ফাইল করবেন
  • আবেদনকারীর আবাসের দেশ বা অঞ্চলের কর শনাক্তকরণ নম্বর
  • ধারা 159 (8)-এ উল্লিখিত শংসাপত্রের অনুলিপি
  • আপনি যদি DSC এর মাধ্যমে ফর্মটি যাচাই করতে চান, তাহলে আপনার একটি বৈধ DSC থাকতে হবে এবং সেটি অবশ্যই ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিকৃত ও মেয়াদ উত্তীর্ণ হয়নি এমন হতে হবে (PAN লগইনের ক্ষেত্রে)।

3. ফর্ম সম্পর্কে

3.1 উদ্দেশ্য

আয়কর আইন, 2025 একজন অনাবাসী করদাতাকে ছাড় দাবি করার অনুমতি দেয় যখন কর চুক্তির অধীনে ভারতে এবং অন্য দেশে একই আয়ের উপর কর আরোপ করা হয়। এই ধরনের দাবির সমর্থনে করদাতাকে কর কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট তথ্য ও নথি দিতে হয়।

এই বিবরণগুলি প্রদানের জন্য নির্ধারিত ফর্ম হল ফর্ম 41। এটি একজন অনাবাসীকে ধারা 159 এবং বিধি 75-এর অধীনে প্রয়োজনীয় বিবরণ পেশ করার সুযোগ দেয়, যাতে তিনি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট (DTAA)-এর অধীনে উপলব্ধ ছাড় দাবি করতে পারেন।

3.2 এটি কারা ব্যবহার করতে পারেন?

ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত সকল অনাবাসী ব্যবহারকারীরা আয়কর আইন, 2025 এর ধারা 159(8)-এর অধীনে বাধ্যতামূলক তথ্য প্রদানের জন্য ফর্ম 41-এ প্রয়োজনীয় বিবরণ জমা দিতে পারেন।

3.3 এক নজরে ফর্মটি দেখুন

ফর্ম 41-এ তিনটি প্যানেল রয়েছে:

1. অংশ A: আবেদনকারীর বিবরণ
2. অংশ B: বাসস্থানের তথ্য
3. ঘোষণা ও যাচাইকরণ

4. ধাপে-ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: ব্যবহারকারী ID লিখুন (PAN- যেসকল অনাবাসীদের PAN রয়েছে তাঁদের ক্ষেত্রে এবং NR ID- যেসব ব্যবহারকারী অনাবাসী হিসেবে নিবন্ধন করেছেন কিন্তু যাঁদের PAN নেই, তাঁদের ক্ষেত্রে) এবং পাসওয়ার্ড লিখুন।

Data responsive

ধাপ 3: ই-ফাইলে যান> আয়কর ফর্ম> আয়কর ফর্ম ফাইল করুন।

Data responsive

ধাপ 4: আয়কর আইন 2025 ট্যাব অনুযায়ী ফর্ম নির্বাচন করুন, ফর্ম 41 অনুসন্ধান করুন এবং এখন ফাইল করুন বাটনে ক্লিক করুন।

Data responsive

ধাপ 5: প্রযোজ্য কর বর্ষ (T.Y) নির্বাচন করুন এবং 'চালিয়ে যান' বাটনে ক্লিক করুন।

Data responsive

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7:শুরু করা যাক- বাটনে ক্লিক করার পর, ব্যবহারকারীকে প্যানেল স্ক্রিনে নিয়ে যাওয়া হবে এবং তিনি প্রথম প্যানেলটি নির্বাচন করবেন:পার্ট A: আবেদনকারীর বিবরণ"।

Data responsive

ধাপ 8: বিবরণগুলো নিশ্চিত করুন এবং সেভ-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে "আমার প্রোফাইল" বিভাগের অধীনে ঠিকানা সহ সমস্ত বাধ্যতামূলক বিবরণ পূরণ করা হয়েছে। আপনি "আমার প্রোফাইল" হাইপারলিঙ্কে ক্লিক করে আপনার যোগাযোগের এবং ঠিকানার বিবরণগুলি আপডেট করতে পারেন।

Data responsive

ধাপ 9: প্রথম প্যানেলটি সেভ করার পরে, প্যানেলের অবস্থা সম্পূর্ণ হিসাবে প্রদর্শিত হবে এবং তারপর দ্বিতীয় প্যানেলটি নির্বাচন করুন: "পার্ট B: বাসস্থানের তথ্য"।

Data responsive

ধাপ 10: দ্বিতীয় প্যানেলে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন এবং সেভ-এ ক্লিক করুন।

Data responsive

 

Data responsive

ধাপ 11: দ্বিতীয় প্যানেলটি সেভ করার পর, প্যানেলের স্ট্যাটাস হিসেবে সম্পূর্ণ প্রদর্শিত হবে, তারপর তৃতীয় প্যানেল "ঘোষণা এবং যাচাইকরণ" নির্বাচন করুন।

Data responsive

ধাপ 12: তৃতীয় প্যানেলে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন এবং সেভ-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 13: তৃতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর, প্যানেলের স্ট্যাটাস সম্পূর্ণ হিসাবে প্রদর্শিত হবে, তারপর প্রিভিউ-তে ক্লিক করুন।

Data responsive

ধাপ 14: প্রিভিউ পেজে, বিস্তারিত যাচাই করুন এবং ই-যাচাই করতে এগিয়ে যান এ ক্লিক করুন।

Data responsive

 

Data responsive

ধাপ15: ই-যাচাই করতে এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে, একটি পপআপ-এ নিশ্চিতকরণ বার্তা আসবে যেখানে দেখাবে আপনি ই-যাচাই করতে চান কি না। হ্যাঁ-তে ক্লিক করুন।

Data responsive

ধাপ 16: হ্যাঁ -তে ক্লিক করার পরে, আপনাকে ই-যাচাই পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি আপনার লগইনের ধরনের ওপর ভিত্তি করে ফর্ম 41 যাচাই করতে পারবেন:

1. প্যান লগইন: EVC বা DSC ব্যবহার করে যাচাই করুন (প্রযোজ্য হিসাবে)
2. NR ID লগইন: আপনার ইমেল এবং মোবাইল নম্বরে পাঠানো OTP ব্যবহার করে যাচাই করুন

দ্রষ্টব্য: আরও জানতে কিভাবে ই-যাচাই করতে হয় এই বিষয়ে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন

সফল ই-যাচাই এর পর, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি রসিদ নম্বর সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে ব্যবহারের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি রসিদ নম্বরটি লিখে রাখুন। এছাড়াও, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত ইমেল ID(গুলি) এবং মোবাইল নম্বরে(গুলি)তে আপনি একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।

Data responsive

5. সম্পর্কিত বিষয়গুলি

  • লগইন করুন
  • ড্যাশবোর্ড এবং কাজের তালিকা (করদাতা)
  • EVC জেনারেট করুন
  • প্রতিনিধি হিসাবে অনুমোদন/নিবন্ধন করুন

6. শব্দকোষ

আদ্যক্ষরসমষ্টি/সংক্ষিপ্ত রূপ বিবরণ/পূর্ণরূপ
DSC ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র
EVC বৈদ্যুতিন উপায়ে যাচাই করা শংসাপত্র
ARN স্বীকৃতি প্রাপ্তি নম্বর
FY অর্থ বর্ষ