Do not have an account?
Already have an account?

ফর্ম 52A

ফর্ম 52A সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. কাকে ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করতে হবে?

কোনো আর্থিক বর্ষের সম্পূর্ণ কিংবা যে কোনো অংশে, সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র নির্মাণ কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপে নিযুক্ত কিংবা উভয় বিষয়ের ক্ষেত্রে নিয়োজিত কোনো ব্যক্তি, এইরূপ নির্মাণ অথবা নির্দিষ্ট করা কার্যকলাপে তাঁর দ্বারা নিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে তাঁর দ্বারা প্রদত্ত অথবা তাঁর কাছে বকেয়া মোট পঞ্চাশ হাজার টাকার অধিক পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য জমা দিতে হবে।

2. নির্দিষ্ট করা কার্যকলাপগুলি কী কী?

নির্দিষ্ট কার্যকলাপ বলতে বোঝায় যেকোনো অনুষ্ঠান ব্যবস্থাপনা, তথ্যচিত্র নির্মাণ, টেলিভিশন বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম বা অন্য কোনো অনুরূপ প্ল্যাটফর্মে সম্প্রচারের জন্য অনুষ্ঠান নির্মাণ, ক্রীড়া অনুষ্ঠান ব্যবস্থাপনা, অন্যান্য পরিবেশন শিল্পকলা অথবা অন্য কোনো কার্যকলাপ যা কেন্দ্রীয় সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্দেশ্যে নির্দিষ্ট করতে পারে।

3. ফর্ম 52A জমা দেওয়ার পূর্বনির্দিষ্ট তারিখ কোনটি?

পূর্ববর্তী আর্থিক বছর শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফর্ম 52A জমা করা বাধ্যতামূলক।

4. ফর্ম 52A ফাইল করার পূর্বশর্তগুলি কী কী?

ফর্ম 52A এর জন্য পূর্বশর্ত গুলি নিম্নলিখিত:

  • করদাতার PAN থাকা বাধ্যতামূলক
  • করদাতার PAN সক্রিয় এবং ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার থাকা বাধ্যতামূলক

5. ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করার প্রক্রিয়াটি কী?

ই-ফাইলিং পোর্টালে অনলাইনে ফর্ম 52A ভর্তি করার ধাপ গুলি নিম্নরূপ:

ধাপ 1 : করদাতা আয়কর পোর্টালে www.incometax.gov.in লগ ইন করবেন PAN কে ব্যবহারকারী ID হিসেবে ব্যবহার করে

ধাপ2: ই-ফাইলে যান->আয়কর ফর্ম-> আয়কর ফর্ম ফাইল করুন->আয়কর আইন1961 অনুযায়ী ফর্ম->ফর্ম 52A

ধাপ3:4টি প্যানেলে প্রয়োজনীয় তথ্য লিখুন, "প্রাথমিক তথ্য","পার্ট-A","পার্ট-B","যাচাইকরণ,এবং CSV ফাইল যোগ করুন(যেখানে প্রযোজ্য)

ধাপ4 : প্রিভিউ স্ক্রিনে প্রদত্ত তথ্যসমূহ পর্যালোচনা করুন। সকল তথ্য ঠিক থাকলে ফর্মটির ই-ভেরিফিকেশন করুন।

6. কীভাবে ফর্ম 52A যাচাই করা যাবে?

EVC or DSC ব্যবহার করে ফর্ম 52A ই-ভেরিফাই করতে পারেন।

কীভাবে ই-ভেরিফাই করবেন তা ব্যবহারকারী নির্দেশিকায় বিশদে দেখতে পারেন (https://www.incometax.gov.in/iec/foportal//help/how-to-e-verify- your-e-filing-return)

7. ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করার জন্য কোন তথ্য/ বিবরণ প্রয়োজন?

ফর্ম 52A ফাইল করার জন্য নিম্নলিখিত তথ্য/বিবরণ প্রয়োজন:

  • পূর্ববর্তী বর্ষে নির্মিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপ কিংবা উভয়ের বিশদ বিবরণ, যেমন নির্মিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপ কিংবা উভয়ের নাম, শুরু হওয়ার তারিখ এবং শেষ হলে, সমাপ্তির তারিখ
  • চলচ্চিত্র নির্মাণ বা গৃহীত নির্দিষ্ট কার্যকলাপ বা উভয় কাজে নিযুক্ত করার জন্য যাদেরকে 50,000 টাকার বেশি অর্থ প্রদান করা হয়েছে/করতে হবে, সেই সকল ব্যক্তির নাম, PAN, আধার (যদি থাকে) এবং ঠিকানা।
  • উক্ত ব্যক্তিদের নগদে প্রদত্ত রাশি/নগদ ব্যতীত অন্য মাধ্যমে প্রদত্ত রাশি/ উক্ত ব্যক্তিদের কাছে প্রদেয় বকেয়া রাশি
  • এই ধরনের ব্যক্তিদের প্রদত্ত/প্রাপ্য পরিমাণের সাপেক্ষে উৎস থেকে কেটে নেওয়া করের বিবরণ, যেমন করের পরিমাণ এবং কোন ধারার অধীনে কেটে নেওয়া হয়েছে

8. আমি কীভাবে ফর্ম 52A-এর পার্ট – A-তে বিবরণ পূরণ করতে পারি?

বর্ষব্যাপী নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র বা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির বিবরণ প্রদানের জন্য করদাতার কাছে 2টি বিকল্প রয়েছে:

  1. বিবরণ প্রদান করুন:
    • করদাতাদের প্রতিটি চলচ্চিত্র বা নির্দিষ্ট কার্যকলাপগুলির জন্য সারণির ভিতর পৃথক সারি যুক্ত করে নির্মিত সিনেমাটোগ্রাফ ফিল্ম কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির নাম স্বহস্তে উল্লেখ করতে হবে।
    • প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত অনুসারে সকল সিনেমাটোগ্রাফ ফিল্ম কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির বিবরণ প্রদান করার পরেই কেবলমাত্র পার্ট – A সেভ করার জন্য "সেভ করুন" বোতামটি সক্রিয় হবে।
    • পার্ট – A তে প্রদত্ত সিনেমাটোগ্রাফ ফিল্ম বা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির বিবরণ প্রাথমিক তথ্য প্যানেলে প্রদত্ত সিনেমাটোগ্রাফ ফিল্ম কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির সংখ্যার সঙ্গে যাচাই করা হবে।সিনেমাটোগ্রাফ ফিল্ম কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির বিবরণ দেওয়া হয়ে গেলে “বিবরণ যুক্ত করুন” বোতামটি নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি যদি আরও সিনেমাটোগ্রাফ ফিল্ম কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলি যুক্ত করতে চান, তবে নতুন বিবরণ যুক্ত করার জন্য প্রথমে "প্রাথমিক তথ্যগুলি"তে সংখ্যাটি সংশোধন করুন।
  1. CSV যুক্ত করুন:
    • করদাতাদের একটি এক্সেল টেমপ্লেটে নির্মিত সিনেমাটগ্রাফ ফিল্ম কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির নাম উল্লেখ করতে হবে।
    • এক্সেল টেমপ্লেটে সমস্ত বিবরণ প্রদান করার পরে, এটি csv তে পরিবর্তন করুন এবং তারপর csv-টি আপলোড করুন।
    • csv আপলোড যাচাই করার পর কোনো ত্রুটি না পাওয়া গেলে "সেভ করুন" বোতামটি সক্রিয় হয়ে যাবে।

অনুগ্রহ করে মনে রাখবেন যে যদি করদাতা "বিবরণ যুক্ত করুন" নির্বাচন করার পরে CSV আপলোড করুন নির্বাচন করেন, এবং কয়েকটি সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের জন্য বিবরণ যুক্ত করতে থাকেন কিংবা তদ্বিপরীত কাজটি করেন, তবে নির্বাচিত পূর্ববর্তী বিকল্পের জন্য সংরক্ষিত তথ্য মুছে যাবে। করদাতাদের পুনরায় বিবরণ পূরণ করতে হবে এবং পার্ট – A সেভ করতে হবে।

9. আমি পার্ট– A-র জন্য csv আপলোড করার চেষ্টা করার সময় নিম্নলিখিত ত্রুটিগুলি পাচ্ছি। এটির অর্থ কী এবং আমি কীভাবে এটি সংশোধন করব?

ক্রমিক নম্বর।

ত্রুটি বার্তা

সমাধান/পদক্ষেপ প্রয়োজন

1.

csv-তে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যা প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যার সমান নয়

এই ত্রুটি বার্তা আসে যখন সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের বিবরণ "প্রাথমিক তথ্য" প্যানেলে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যার সমান হয় না। অনুগ্রহ করে ফর্মের প্রাথমিক তথ্য প্যানেলে আপনার প্রতিবেদিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রগুলির সংখ্যার সাপেক্ষে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের বিশদ বিবরণ প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

2.

csv তে উল্লিখিত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যা প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যার সমান নয়

এই ত্রুটি বার্তা আসে যখন সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের বিবরণ "প্রাথমিক তথ্য" প্যানেলে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যার সমান হয় না। অনুগ্রহ করে ফর্মের প্রাথমিক তথ্য প্যানেলে আপনার প্রতিবেদিত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যার সাপেক্ষে সকল নির্দিষ্ট কার্যকলাপের বিশদ বিবরণ প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

CSVতে প্রয়োজনীয় সংশোধন সম্পাদনার পর আপনি পুনরায় তা আপলোড করার চেষ্টা করতে পারেন।

 

 

10. আমি যখন পার্ট – B-এর জন্য csv আপলোড করার চেষ্টা করছি, তখন আমি নিম্নলিখিত ত্রুটি পাচ্ছি "প্রতিটি সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র/ অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের সাপেক্ষে পার্ট – B CSV-তে কমপক্ষে একটি এন্ট্রির উপস্থিতি থাকতে হবে। এটি কী বোঝাতে চাইছে এবং আমি কীভাবে এটি সংশোধন করব?

নিম্নলিখিত 2টি প্রেক্ষাপটে এই ত্রুটি বার্তা প্রদর্শিত হতে পারে:

ক্রমিক নম্বর।

প্রেক্ষাপট

সমাধান/পদক্ষেপ প্রয়োজন

1.

পার্ট – A-তে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র/নির্দিষ্ট কার্যকলাপের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু পার্ট – B CSV-তে সেটির জন্য কোনো বিবরণ প্রদান করা হয়নি

অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, প্রযোজিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র বা নির্দিষ্ট করা কার্যকলাপে নিয়োজিত ব্যক্তিদেরকে 50,000টাকার বেশী অর্থপ্রদানের বিবরণের অন্তত একটি এন্ট্রি উপস্থিত রয়েছে।

অনুগ্রহ করে পার্ট – A-তে উল্লিখিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপগুলির বিশদ বিবরণ পার্ট – B CSV-তে প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

2.

সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপে নিযুক্ত থাকা ব্যক্তিদেরকে 50,000 টাকার অধিক অর্থপ্রদান করা হলে, পার্ট – B CSV-তে সেই অর্থপ্রদানের বিশদ বিবরণ প্রদান করা হয়েছে কিন্তু পার্ট – A-তে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নাম উল্লেখ করা হয়নি

অনুগ্রহ করে মনে রাখবেন যে পার্ট – A-তে উল্লিখিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নামের সঙ্গে পার্ট – B-তে উল্লিখিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নাম যাচাই করা হবে।

অনুগ্রহ করে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নামগুলিকে, পার্ট – A এবং পার্ট – B উভয় পার্টে প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

11. আমি প্রাথমিক তথ্য প্যানেল-এ কোনো পরিবর্তন করলে পার্ট - A কিংবা পার্ট - B-তে সংযুক্ত csv-টি মুছে যাচ্ছে কেন?

অনুগ্রহ করে মনে রাখবেন যে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের সংখ্যা ও বিশদ বিবরণ, তিনটি প্যানেল যথা "প্রাথমিক তথ্য প্যানেল", "পার্ট - A" এবং "পার্ট - B"-তে যাচাই করা হয়। যদি করদাতা প্রাথমিক তথ্য কিংবা পার্ট - A প্যানেলে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র অথবা নির্দিষ্ট কার্যকলাপের সাপেক্ষে প্রদত্ত বিবরণে কোনোরূপ পরিবর্তন/ সংশোধন করেন, তবে পার্ট - A এবং পার্ট - B-তে করদাতা কর্তৃক প্রদত্ত বিবরণগুলি মুছে যাবে। করদাতাকে পার্ট - A এবং পার্ট - B-তে পুনরায় বিবরণ প্রদান করতে হবে বা csv আপলোড করতে হবে।

12.আমাকে কি পূর্ববর্তী বর্ষে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের প্রতিটির জন্য পৃথক ফর্ম 52A ফাইল করতে হবে?

না, পূর্ববর্তী বর্ষে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের প্রতিটির জন্য আপনাকে পৃথক ফর্ম 52A ফাইল করতে হবে না। প্রতিটি TAN-এর জন্য পূর্ববর্তী সময়ে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র এবং/অথবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের জন্য বিশদ বিবরণ সংগ্রহ করতে হবে এবং প্রতিটি TAN নিবন্ধীকরণের জন্য একটি করে পৃথক ফর্ম 52A জমা দিতে হবে।

13. পার্ট – A কিংবা পার্ট - B-তে CSV আপলোড করার পরে আমি একটি ত্রুটি সংক্রান্ত ফাইল পাচ্ছি?

আপনি পার্ট – A কিংবা পার্ট – B-এর কোনো একটিতে CSV আপলোড করার পরে, প্রদত্ত বিবরণটি যাচাই করা হবে এবং যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তবে এই ধরনের ত্রুটিগুলিরর বিশদ বিবরণ একটি এক্সেল ফাইলে আপনাকে প্রদান করা হবে। উল্লিখিত সারিতে সংঘটিত ত্রুটিগুলির জন্য অনুগ্রহ করে এক্সেল ফাইলটি দেখুন এবং সেগুলি সংশোধন করুন। সকল প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার পরে, আপনি এটি পুনরায় আপলোড করার চেষ্টা করতে পারেন।

আপনি প্রতিটি ফিল্ডের জন্য বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য ফর্ম্যাটগুলির বিশদ বিবরণের বিষয়ে পার্ট – A এবং পার্ট – B তে প্রদত্ত CSV নির্দেশনা ফাইলগুলি দেখতে পারেন।