ফর্ম 10BB (A.Y. 2023-24-এর পর থেকে)
ফর্ম 10BB সম্পর্কিত (A.Y 2023-24 থেকে) প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
1. কোন মূল্যায়ন বর্ষ থেকে পুনঃবিজ্ঞাপিত ফর্ম 10BB প্রযোজ্য হবে?
বিজ্ঞপ্তি নং 7/2023 তারিখ 21শে ফেব্রুয়ারি 2023 দ্বারা বিজ্ঞাপিত ফর্ম 10B 2023-24 মূল্যায়ন বর্ষ থেকে প্রযোজ্য হবে।
2.বিজ্ঞপ্তি নং 7/2023 জারি করার পূর্বে যে ফর্ম 10BB ফাইল করা হয়েছিল, তা কি এখনও ই-ফাইলিং পোর্টালে পাওয়া যাবে?
বর্তমান ফর্ম 10BB পোর্টালে উপলব্ধ রয়েছে, এবং তা শুধুমাত্র মূল্যায়ন বর্ষ 2022-23 পর্যন্ত প্রযোজ্য।
2022-23 পর্যন্ত সকল মূল্যায়ন বর্ষের ফাইলিংয়ের জন্য, ফর্ম 10BB ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ রয়েছে এবং তা এখানে পাওয়া যেতে পারে–
ই-ফাইল ----->আয়কর ফর্মসমূহ -----> আয়কর ফর্মসমূহ ফাইল করুন -----> আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ> ফর্ম 10B" CA এর নিকট বরাদ্দ করার জন্য।
অথবা
বিকল্প হিসেবে "My CA" নামক কার্যকর ব্যবস্থাটি ব্যবহার করে ফর্মটি বরাদ্দ করা যেতে পারে।
3. কখন একজন নিরীক্ষিত (ব্যক্তি/প্রতিষ্ঠান) এর বিজ্ঞপ্তি নং 7/2023 অনুযায়ী 10BB ফাইল করা প্রয়োজন?
A.Y 2023-24 থেকে পুনঃবিজ্ঞাপিত ফর্ম 10B সেই ক্ষেত্রগুলিতেই প্রযোজ্য হবে, যেখনে নিম্ন-বর্ণিত শর্তগুলির যেকোনো একটি পূরণ হচ্ছে-
- উল্লিখিত ধারা/বিভাগের প্রযোজ্য বিধানাবলী কার্যকর না করে, নিরীক্ষিত ব্যক্তির মোট আয়-
- বিভাগ 10 এর 23C ধারার (iv), (v), (vi) এবং (via) উপধারা
- আইনটির 11 ও 12 নম্বর বিভাগ,
পূর্ববর্তী বর্ষে টাকার অংক পাঁচ কোটি ছাড়িয়ে গেছে
- নিরীক্ষিত (ব্যক্তি/প্রতিষ্ঠান) পূর্ববর্তী বর্ষে কোনও বৈদেশিক অবদান লাভ করেছেন
- নিরীক্ষিত (ব্যক্তি/প্রতিষ্ঠান) পূর্ববর্তী বর্ষে তার আয়ের কোনও অংশ ভারতের বাইরে কাজে লাগিয়েছেন/লগ্নি করেছেন।
অন্য সমস্ত ক্ষেত্রে পুনঃবিজ্ঞাপিত ফর্ম 10BB প্রযোজ্য হবে।
আরও জানার জন্য, আপনি আয়কর বিধি, 1962-এর নিয়ম 16CC এবং নিয়ম 17B দেখতে পারেন।
ay refer Rule 16CC and Rule 17B of Income tax Rules, 1962.
4. ই-ফাইলিং পোর্টালে কোন প্রক্রিয়ায় ফর্ম 10BB (A.Y 2023-24 থেকে) ফাইল করা হয়?
নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে (মূ.ব. 2023-24 থেকে) ফর্ম 10BB ফাইল করা হয়:
ধাপ 1) করদাতা লগইন: CA-কে ফর্ম বরাদ্দ করুন। ফর্মটি দুটি উপায়ে বরাদ্দ করা যেতে পারে-
- ই-ফাইল----> আয়কর ফর্মসমূহ----> আয়কর ফর্মসমূহ ফাইল করুন----> আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ----> ফর্ম 10BB (মূ.ব. 2023-24 থেকে)
- অনুমোদিত অংশীদারগণ----> আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) -----> CA যোগ করুন (যদি যোগ করা না হয়ে থাকে)---> আয়কর আইন 1961 অনুযায়ী ফর্মসমূহ----> ফর্ম 10BB বরাদ্দ করুন (মূ.ব. 2023-24 থেকে)
ধাপ 2) CA লগইন: CA কে বরাদ্দকৃত কাজ গ্রহণ করতে হবে এবং কাজের তালিকার "আপনার পদক্ষেপের জন্য” ট্যাবের মাধ্যমে ফর্ম আপলোড করতে হবে।
ধাপ 3) করদাতা লগইন: করদাতা কাজের তালিকার "আপনার পদক্ষেপের জন্য” ট্যাবের মাধ্যমে CA এর আপলোড করা ফর্মটিকে গ্রহণ করবেন।
অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ফর্মটি ধারা 44ABতে উল্লিখিত নির্দিষ্ট তারিখের আগে আপলোড এবং গৃহীত হয়েছে, অর্থাৎ ধারা 139 এর উপধারা (1) এর অধীনে আয়কর রিটার্ন পেশের নির্দিষ্ট তারিখের এক মাস আগের তারিখের আগে, যাতে বিলম্বিত ফাইলিং এর যেকোনো পরিণতি এড়ানো যায়।
5. উপরের 3 নং প্রশ্নে উল্লিখিত “নিরীক্ষিত” বলতে কী বোঝায়?
আইনটির 10 নং বিভাগের 23C ধারার (iv), (v), (vi) অথবা (via) উপধারায় উল্লিখিত কোনও তহবিল অথবা প্রতিষ্ঠান অথবা ট্রাস্ট অথবা কোন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনও হাসপাতাল বা অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানকে অথবা আইনটির 11 বা 12 বিভাগে উল্লিখিত প্রতিষ্ঠানকে এই ফর্মে "নিরীক্ষিত" বলে উল্লেখ করা হবে।
6. পুনঃবিজ্ঞাপিত ফর্ম 10BB প্রসঙ্গে 3 নম্বর প্রশ্নে উল্লিখিত “বিদেশী অবদান” কথার অর্থ কী?
16CC এবং 17B নিয়মে, “বিদেশী অবদান" শব্দের অর্থ বিদেশী অবদান (নিয়ন্ত্রণ) আইন, 2010 (2010-এর 42)-এর বিভাগ 2-এর উপবিভাগ (1) এর ধারা (h)-এ উল্লিখিত “বিদেশী অবদান" শব্দের অর্থের সঙ্গে সমার্থক হবে।
7. ফর্ম 10BB (A.Y 2023-24 এর পর থেকে) ফাইলিং করার নির্ধারিত তারিখ কোনটি?
44AB বিভাগে উল্লিখিত নির্দিষ্ট তারিখের পূর্বে, অর্থাৎ 139(1) বিভাগ দ্বারা পূর্বনির্দিষ্ট রিটার্ন ফাইল করার তারিখের এক মাস পূর্বে ফর্ম 10BB ফাইল করতে হবে।
8. কখন ফর্ম 10BB এর ফাইলিং (2023-24 A.Y থেকে ) সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে?
ফর্ম ফাইল করা সম্পূর্ণ হয়েছে বলে তখনই মনে করা হয় যখন করদাতা CA দ্বারা আপলোড করা ফর্মটি গ্রহণ করে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত সক্রিয় DSC বা EVC-এর সাহায্যে উক্ত ফর্মটি যাচাই করেন।
9. ফর্ম 10BB যাচাই করার জন্য (A.Y 2023-24 থেকে) কোন কোন পদ্ধতি উপলব্ধ রয়েছে?
ফর্ম 10BB (A.Y. 2023-24 থেকে) যাচাই করার মোডগুলি:
- CA দের ক্ষেত্রে ফর্ম আপলোড করার জন্য কেবলমাত্র DSC বিকল্পটি উপলব্ধ রয়েছে।
- সংস্থা ছাড়া অন্যান্য করদাতাদের (নিরীক্ষিত) ক্ষেত্রে, CA-র আপলোড করা ফর্ম গ্রহণ করার জন্য DSC এবং EVC উভয় বিকল্পই উপলব্ধ রয়েছে।
- সংস্থাগুলির ক্ষেত্রে CA-র আপলোড করা ফর্ম গ্রহণ করার জন্য কেবলমাত্র DSC বিকল্পটিই উপলব্ধ রয়েছে।
10. আমি গতবছর 10BB ফর্ম ফাইল করেছি। A.Y 2023-24 এবং তার পরবর্তী মূল্যায়ন বর্ষ গুলির জন্য কোন ফর্ম ফাইল করতে হবে? ফর্ম 10B অথবা ফর্ম 10BB?
আয়কর সংশোধন বিধি, (তৃতীয় সংশোধনী), 2023 অনুযায়ী 16CC এবং 17B নিয়মগুলি সংশোধন করা হয়েছে।পূর্ববর্তী মূল্যায়ন বর্ষগুলিতে কোন ফর্ম ফাইল করা হয়েছিল তা নির্বিশেষে, 2023-24 A.ঢ়- র পর থেকে সংশোধিত 16CC এবং 17B নিয়মের ভিত্তিতে ফর্ম 10B এবং ফর্ম 10BB এর প্রযোজ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
11. সারণীগুলিতে “বিবরণ সংযুক্ত করুন“ এবং ”CSV আপলোড করুন” এই বিকল্পগুলি একত্রে রয়েছে, এমন সময়সূচীগুলির ক্ষেত্রে কীভাবে রেকর্ড সরবরাহ করা সম্ভব?
ক্রমিক সংখ্যা 23(vii), ক্রমিক সংখ্যা 23(viii) এবং ক্রমিক সংখ্যা 32-এর অন্তর্ভুক্ত সমস্ত তফসিলের জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলি খেয়াল রাখবেন:-
- 50 পর্যন্ত রেকর্ড সংখ্যার জন্য: সারণি বা CSV -এর মধ্যে যেকোনো একটি বিকল্প ব্যবহার করা যেতে পারে। উভয় ক্ষেত্রেই তথ্য সারণিতে দেখতে পাওয়া যাবে।
- রেকর্ডের সংখ্যা 50-এর বেশি হলে: কেবলমাত্র CSV বিকল্পটি ব্যবহার করা যেতে পারে।তথ্যগুলি কেবলমাত্র CSV অ্যাটাচমেন্ট হিসেবে দেখা যাবে।
- আপলোড CSV বিকল্পটি ব্যবহার করার সময় নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:-
"এক্সেল টেমপ্লেট ডাউনলোড করুন- >রেকর্ড যোগ করুন- >এক্সেল টেমপ্লেটকে.csv ফাইলে রূপান্তরিত করুন- > .csv ফাইল আপলোড করুন"
- যখনই কোনো CSV ফাইল আপলোড করা হবে, তখন তা বিদ্যমান রেকর্ড বা তথ্যের (যদি থাকে) উপর চলে আসবে। পুরোনো রেকর্ডগুলো মুছে যাবে এবং সর্বশেষ CSV ফাইলের মাধ্যমে আপলোড করা রেকর্ডগুলোই প্রাধান্য পাবে।
12. ফাইল করা 10BB ফর্ম (A.Y 2023-24 থেকে) কি সংশোধন করা যেতে পারে?
হ্যাঁ, ফাইল করা ফর্ম 10BB এর জন্য সংশোধনের বিকল্পটি উপলব্ধ রয়েছে।
13. ফর্ম পূরণের জন্য কোনও নির্দেশিকা অথবা সহায়তা কি পাওয়া যায়?
হ্যাঁ, CA একবার অ্যাসাইনমেন্টটি গ্রহণ করে তাঁর ARCA লগইনের মাধ্যমে ফর্মটি পূরণ করতে অগ্রসর হলে, তিনি স্ক্রিনের উপরের অংশে একটি নির্দেশনা ফাইল ডাউনলোড করতে পারবেন, যেখানে ফর্ম 10BB (A.Y 2023-24 থেকে) প্যানেলগুলি দেওয়া আছে।
উল্লিখিত লিংক-এ ক্লিক করে নির্দেশিকার ফাইল ডাউনলোড করা যাবে।
14. ফর্ম ফাইলিং করার সময় কোনও অ্যাটাচমেন্ট যুক্ত করার কি প্রয়োজন আছে?
হ্যাঁ, ফর্মের ”অ্যাটাচমেন্ট“ প্যানেলে নিম্নলিখিত অ্যাটাচমেন্টগুলি যুক্ত করা বাধ্যতামূলক-
- আয় এবং ব্যয়ের হিসাব সংক্রান্ত অ্যাকাউন্ট/ লাভ এবং ক্ষতির হিসাব সংক্রান্ত অ্যাকাউন্ট
- ব্যালেন্স শীট
“বিবিধ অ্যাটাচমেন্ট” নামাঙ্কিত একটি ঐচ্ছিক অ্যাটাচমেন্টের বিকল্প রয়েছে যেখানে অন্য কোনও প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করা যেতে পারে।
অনুগ্রহ করে খেয়াল রাখবেন যে প্রত্যেক অ্যাটাচমেন্টের আয়তন 5MB এর চেয়ে বেশি হবে না। সমস্ত অ্যাটাচমেন্ট শুধুমাত্র PDF/ZIP ফরম্যাটে হবে এবং ZIP ফাইলের অন্তর্ভুক্ত সমস্ত ফাইল শুধুমাত্র PDF ফরম্যাটে থাকবে।
15. ফর্ম 10BB (A.Y 2023-24 থেকে) ফাইলিং করার পর ফাইল করা ফর্মের বিশদ বিবরণ কোথায় দেখতে পাওয়া যাবে?
ফাইল করা ফর্মের বিশদ বিবরণ ই-ফাইল ট্যাবে দেখা যাবে---> আয়কর ফর্মসমূহ---> ফাইল করা ফর্মসমূহ দেখুন---> আয়কর আইন 1961 অনুসারে CA এবং করদাতা লগইনের অধীনে থাকা ফর্মসমূহ।
16.আমি কীভাবে ফর্ম 10BB এর (A.Y 2023-24 থেকে)অফলাইন ইউটিলিটি ডাউনলোড করতে পারি?
হোম-এ যান | আয়কর দফতর----> ডাউনলোড এ যান ----> আয়কর ফর্মসমূহ----> ফর্ম 10BB (A.Y 2023-24 থেকে)----> ফর্ম ইউটিলিটি।
বিকল্প হিসেবে,ফর্ম আপলোড করার সময় অফলাইন ফাইলিং বিকল্পের ডাউনলোড বোতামে ক্লিক করে CA এই পথ অ্যাক্সেস করতে পারেন।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি সর্বদা ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ ইউটিলিটির সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করছেন।
17.ফর্ম 10BB (A.Y 2023-24 থেকে) ERI অর্থাৎ থার্ড পার্টি সফটওয়্যারসমূহের ব্যবহারের মাধ্যমে কি করা যেতে পারে?
হ্যাঁ, এই ফর্মটি “অফলাইন” ফাইলিং পদ্ধতি ব্যবহার করে ERI-এর মাধ্যমেও ফাইল করা যেতে পারে।
18. আমার আয় যদি প্রাথমিক অব্যাহতির সীমার নিচে থাকে, তাহলে কি ফর্ম 10BB ফাইল করার প্রয়োজন আছে?
ফর্ম 10BB কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে তা জানার জন্য অনুগ্রহ করে আয়কর আইন, 1961 এর ধারা 12A[1]-এর বিভাগ 10 এর ধারা [23C]-এর দশম অনুবিধির [b]-এর প্রাসঙ্গিক বিধান এবং ধারা [b]-এর উপ-ধারা [ii]-এর প্রাসঙ্গিক বিধানগুলি, আয়কর বিধি, 1962-এর নিয়ম 16CC এবং নিয়ম 17B সহ পড়ুন।
19. ফর্ম 10BB-এর ‘অ্যাকাউন্ট্যান্ট প্যানেলের রিপোর্ট’ অংশে “সমিতি/কোম্পানি/অলাভজনক সংস্থা/ইত্যাদি” নির্বাচন করার কোনো বিকল্প নেই। আমি কোন বিকল্পটি বেছে নেব?
ফর্ম 10BB " হিসাবরক্ষকের প্রতিবেদন" প্যানেলের অধীনে নিরীক্ষিতের বিশদ বিবরণ নির্বাচনের জন্য নিম্নলিখিত বিকল্পগুলি প্রদান করে- তহবিল, ট্রাস্ট, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান।
নিরীক্ষিত (প্রতিষ্ঠানের) ক্ষেত্রে, যে ধরনের সংগঠনের জন্য অস্থায়ী/চূড়ান্ত নিবন্ধীকরণ মঞ্জুর করা হয়েছিল তার ভিত্তিতে, অথবা সংগঠনটি যে ধরণের কার্যকলাপ সম্পাদন করে তার প্রকৃতি অনুসারে অথবা অন্য কোনও প্রাসঙ্গিক কারণের ভিত্তিতে আপনি নির্বাচন করতে পারবেন।
20. আমি জমা দিতে ব্যর্থ হচ্ছি। ফর্ম জমা দেওয়ার সময় সিস্টেম বিভিন্ন ত্রুটি দেখাচ্ছে, যেমন: অবৈধ/ পুরো নাম, ফ্ল্যাগ, ইনপুট, শতকরা হার, ফ্ল্যাট, ঠিকানা ও পিনকোড। এই সমস্যা সমাধানের জন্য আমার কী করা উচিত?
অনুগ্রহ করে এই বিষয়টি নিশ্চিত করুন যে মুখ্য ব্যক্তির বিশদ বিবরণ সহ করদাতা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রোফাইলের সমস্ত আবশ্যিক ফিল্ডগুলি সম্পূর্ণরূপে পূরণ করা হয়েছে। ফিল্ডগুলি পূর্ণ করার কাজ সমাপ্ত হলে পুরনো খসড়া মুছে দিয়ে নতুন করে একটি ফর্ম ফাইল করার জন্য আবার চেষ্টা করুন।
21.ফর্ম 10BB এর ক্রমিক সংখ্যা 28-এ কি আইনের বিভাগ 13(3) এ নির্দিষ্টায়িত ব্যক্তির বিশদ বিবরণ আবশ্যিকভাবে দিতে হবে? যদি সংশ্লিষ্ট আইনের বিভাগ 13 এর উপবিভাগ (1) অথবা (2) এর (c) ধারায় বর্ণিত শর্তসমূহ/ নির্ণায়ক মানদণ্ডগুলি প্রযোজ্য না হয়, তাহলেও কি উপরোক্ত বিবরণ প্রদান আবশ্যিক?
ক্রমিক সংখ্যা 28-এ নির্দিষ্ট ব্যক্তিগণের বিবরণ প্রদান আবশ্যিক। এর সঙ্গে আপনি 9 অক্টোবর 2023 তারিখের বিজ্ঞপ্তি নং 17/2023 দেখে নিতে পারেন এবং উপলব্ধতা অনুযায়ী উক্ত ব্যক্তিগণের বিশদ বিবরণ দেওয়া যেতে পারে।
22. A.Y 2023-24-এর ফর্ম 10BB-এর জন্য UDIN কীভাবে জেনারেট করবেন?
অনুগ্রহ করে মনে রাখবেন যে , পুনঃবিজ্ঞাপিত ফর্ম 10BB, যা A.Y 2023-24 থেকে প্রযোজ্য হবে, তার UDIN জেনারেট করার জন্য "UDIN বিবরণ দেখুন/ আপলোড করুন" এ এই নামবিশিষ্ট ফর্মটি নির্বাচন করতে হবে "ফর্ম 10BB- বিভাগ 10(23C)(b)(iv)/(v)/(vi)/(via) এর দশম অনুবিধি এবং বিভাগ 12A(1)(b)(ii)"।