Do not have an account?
Already have an account?

সাধারণ ফর্ম

প্রায়শই জিজ্ঞাসিত সাধারণ প্রশ্নাবলী

1. ফর্ম 3CB-3CD ফাইল করার সময় ‘UDIN’ পৃষ্ঠাটি প্রদর্শিত হচ্ছে। কর অডিট প্রতিবেদন আপলোড করার আগে আমরা যথাযথভাবে UDIN গ্রহণ করেছি, কিন্তু UDIN-এর বিবরণ যোগ করতে পারছি না। এই ক্ষেত্রে কি ‘আমার UDIN নেই / আমি পরে আপডেট করব’ বিকল্পটি নির্বাচন করা উচিত?

বর্তমানে UDIN-এর বাল্ক আপলোড সুবিধা শুধুমাত্র ফর্ম 15CB-এর জন্য চালু রয়েছে। অন্যান্য ফর্মের জন্য এই সুবিধা শীঘ্রই চালু করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি “আমার UDIN নেই / আমি পরে আপডেট করব” বিকল্পটি নির্বাচন করে ফর্ম ফাইল করতে পারেন। সকল ফর্মের জন্য UDIN সুবিধা চালু হলে, পরবর্তীতে পোর্টালে UDIN-এর বিবরণ আপডেট করতে পারবেন।

2. আমি ফর্ম 10B পূরণ করে ফাইল করার চেষ্টা করছি। কিন্তু ফাইল করার সময় পৃষ্ঠায় “ARN-এর জন্য অবৈধ বিন্যাস” ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

ফর্ম 10B ফাইল করার আগে ‘আমার প্রোফাইল’ অংশে গিয়ে আপনার প্রোফাইল আপডেট করুন এবং নিশ্চিত করুন যে সকল বাধ্যতামূলক তথ্য পূরণ করা হয়েছে। প্রোফাইলের তথ্য আপডেট করার পর পুনরায় লগ-ইন করে আবার চেষ্টা করুন।

3. আমাকে কেন ফর্ম 67 ফাইল করতে হবে?

ভারতের বাইরে কোনো দেশ বা নির্দিষ্ট অঞ্চলে পরিশোধিত বিদেশি করের জন্য কর-জমার দাবি করতে চাইলে আপনাকে ফর্ম 67 ফাইল করতে হবে। এছাড়া, চলতি বছরের লোকসান পূর্ববর্তী বছরে বহন করার ফলে যদি বিদেশি কর ফেরত পাওয়া যায় এবং সেই করের জন্য পূর্ববর্তী কোনো অর্থবছরে কর-জমার দাবি করা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে ফর্ম 67 ফাইল করতে হবে।

4. কোন্ কোন্ উপায়ে ফর্ম 67 ফাইল করা যায়?

ফর্ম 67 শুধুমাত্র ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে ফাইল করা যাবে। ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে, ফর্ম 67 নির্বাচন করুন, ফর্মটি ঠিকভাবে প্রস্তুত করুন এবং জমা করে দিন।
 

5. কীভাবে ফর্ম 67-এর ই-ভেরিফিকেশন করা যাবে?

আপনি EVC অথবা DSC ব্যবহার করে ফর্মটির ই-ভেরিফিকেশন করতে পারেন। এ সম্পর্কে আরও জানতে ‘ই-ভেরিফিকেশন কীভাবে করবেন’ ব্যবহারকারী নির্দেশিকা দেখুন।
 

6. আমার পক্ষে ফর্ম 67 ফাইল করার জন্য কি আমি একজন অনুমোদিত প্রতিনিধিকে যুক্ত করতে পারি?

হ্যাঁ, আপনি আপনার তরফে ফর্ম 67 ফাইল করার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি যোগ করতে পারেন।

7. ফর্ম 67 ফাইল করার সময়সীমা কত?

139(1) ধারার অধীনে রিটার্ন ফাইল করার পূর্বনির্দিষ্ট তারিখের আগে ফর্ম 67 ফাইল করা উচিত।

8. আইনানুগ ফর্ম ফাইল করার সময় সংযুক্তি আপলোড করতে গেলে পেজে কিছু ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। ই-ফাইলিং পোর্টালে সংযুক্তি আপলোড করার সময় আমার কী কী বিষয় মনে রাখা উচিত?

এই ত্রুটিটি ফাইলের নামকরণের কারণে হতে পারে। অনুগ্রহ করে ফাইলের নামে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করবেন না এবং ফাইলের নাম সংক্ষিপ্ত রাখুন। এছাড়া, সংযুক্ত ফাইলের আকার 5 MB-এর কম হতে হবে এবং ফাইলের বিন্যাস শুধুমাত্র পিডিএফ অথবা জিপ ফরম্যাটে হতে হবে।

9. আমি ফর্ম 29B আপলোড করতে পারছি না। কীভাবে ফর্ম 29B ফাইল ও জমা দিতে পারি?

করদাতা কর্তৃক তাঁদের CA-কে ফর্ম 29B-এর দায়িত্ব দিতে হবে।

করদাতা একবার ফর্মটির দায়িত্ব দিয়ে দিলে, CA তাঁর কার্যতালিকায় এই ফর্মটি অ্যাক্সেস করতে পারবেন।

10. ফর্ম ফাইল করার সময় পেজে “অবৈধ মেটাডেটা” ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

যদি এই ত্রুটিটি থেকেই যায়, তাহলে নির্বাচিত করা করদাতা, ফাইলিং এর ধরন (মূল/সংশোধিত) অথবা মূল্যায়ন বর্ষ (AY)-এর সঙ্গে আপনার লগ-ইন তথ্যের অমিল থাকতে পারে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, উল্লিখিত বিষয়গুলোর ক্ষেত্রে কোনো অমিল নেই।

11. আমি মূল্যায়ন বর্ষ 2021–22-এর জন্য ফর্ম 29B ফাইল করতে পারছি না। পেজে “জমা দেওয়া ব্যর্থ হয়েছে: অবৈধ ইনপুট” ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

‘হিসাবরক্ষকের রিপোর্ট’-এর Part 3 খালি থাকলে এই ত্রুটি দেখা দিতে পারে। যদি বিষয়টি প্রযোজ্য না হয়, তবে আপনি "একজন হিসাবরক্ষকের রিপোর্ট"-এর অনুচ্ছেদ 3-এর নিম্নে প্রদত্ত টেক্সট বক্সে "NA" লিখতে পারেন এবং ফর্মটি পুনরায় জমা দেওয়ার চেষ্টা করতে পারেন।

12. আমি মূল্যায়ন বর্ষ 2021–22-এর জন্য ফর্ম 29B ফাইল করতে পারছি না। পৃষ্ঠায় “ARN-এর জন্য অবৈধ বিন্যাস” ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

ব্যবহারকারীর ‘প্রোফাইল’ সঠিকভাবে আপডেট না থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, ফর্মে প্রদত্ত তথ্য এবং আপনার প্রোফাইলের তথ্যের মধ্যে কোনো অমিল নেই। প্রোফাইল আপডেট করার পর ই-ফাইলিং পোর্টালে পুনরায় লগ-ইন করে আবার চেষ্টা করুন।

13.ফর্ম 29B ফাইল করার সময় অংশ C (বুক প্রফিটের যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে হবে তার বিবরণ)-এ আমি বুক প্রফিটের যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে হবে, সেই পরিমাণ লিখতে চাইছি। কিন্তু ফর্মটি ঋণাত্মক মান গ্রহণ করছে না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

সম্ভবত আপনি ফর্ম 29B-এর পুরনো খসড়ায় কাজ করছেন। অনুগ্রহ করে সেই খসড়াটি ডিলিট করে নতুন করে ফর্মটি ফাইল করুন।

14. ধারা 10AA-এর অধীনে ফর্ম 56F ফাইল করার সময় পৃষ্ঠায় ত্রুটি প্রদর্শিত হচ্ছে। 29 শে ডিসেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম 56F বাতিল করে তার পরিবর্তে 56FF (শুধুমাত্র পুনর্বিনিয়োগ-সংক্রান্ত তথ্যের জন্য) চালু করা হয়েছে। তবে ধারা 10AA-এর সঙ্গে পঠিত ধারা 10A-এ কোনো পরিবর্তন হয়নি। এই ক্ষেত্রে কি আমাকে ফর্ম 56F ফাইল করতে হবে?

উভয় ফর্মই পোর্টালে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। আয়কর বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি/নির্দেশিকা এবং আইন/বিধির প্রযোজ্য বিধান অনুযায়ী আপনি প্রয়োজনীয় ফর্মটি ফাইল করতে পারেন।

15. আমাকে কখন ফর্ম 10E ফাইল করতে হবে?

আয়কর রিটার্ন ফাইল করার আগে ফর্ম 10E ফাইল করতে হবে।

16. ফর্ম 10E ফাইল করা কি বাধ্যতামূলক?

হ্যাঁ, আপনি যদি আপনার বকেয়া / অগ্রিম আয়ের উপর কর ছাড় দাবি করতে চান তাহলে ফর্ম 10E ফাইল করা বাধ্যতামূলক ।

17. আমি যদি ফর্ম 10E ফাইল না করেও আমার আয়কর রিটার্নে ধারা 89-এর অধীনে কর-ছাড়ের দাবি করি, তাহলে কী হবে?

আপনি যদি ফর্ম 10E ফাইল করতে ব্যর্থ হন কিন্তু আপনার ITR-এ 89 ধারার অধীনে ছাড়ের দাবি জানান, তবে আপনার ITR-টি প্রক্রিয়া করা হবে, তবে 89 ধারার অধীনে দাবিকৃত ছাড় অনুমোদিত হবে না।

18. আমি কীভাবে জানতে পারব যে, আয়কর বিভাগ আমার আয়কর রিটার্নে দাবি করা কর-ছাড় অনুমোদন করেনি?

আপনার ধারা 89-এর অধীনে দাবি করা কর-ছাড় অনুমোদিত না হলে, আয়কর রিটার্নের প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার পর আয়কর বিভাগ ধারা 143(1)-এর অধীনে একটি অবহিতকরণের মাধ্যমে আপনাকে তা জানাবে।

19. আর্থিক বছর 2019-20-এর জন্য ফর্ম 10E ফাইল করার সময় আমি আয়ের বিবরণ যোগ করতে পারছি না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

মূল্যায়ন বর্ষ 2021-22 এর জন্য আপনি ফর্ম 10E ফাইল করছেন, তা নিশ্চিত করুন। মূল্যায়ন বর্ষ 2021-22 এর জন্য ফর্ম 10E ফাইল করতে ই-ফাইল > আয়কর ফর্মসমূহ >, আয়কর ফর্মসমূহ ফাইল করুন > আয়কর আইন, 1961 অনুযায়ী ফর্মসমূহ > ফর্ম 10E > এখন ফাইল করুন -এ ক্লিক করুন। মূল্যায়ন বর্ষ হিসেবে 2021-22 নির্বাচন করুন এবং চালিয়ে যান -এ ক্লিক করুন।

20. আমি মূল্যায়ন বর্ষ 2021-22-এর জন্য আয়কর রিটার্ন ফাইল করছি। ফর্ম 10E ফাইল করার সময় মূল্যায়ন বর্ষ হিসেবে কী নির্বাচন করব?

যদি আপনি নির্ধারণ বর্ষ 2021-22-এর জন্য আয়কর রিটার্ন ফাইল করেন, তবে ফর্ম 10E জমা দেওয়ার সময়ে আপনাকে নির্ধারণ বর্ষ 2021-22 নির্বাচন করতে হবে।

21. ফর্ম 10E ফাইল করার সময় মূল্যায়ন বর্ষে প্রযোজ্য কর দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

নিশ্চিত করুন যে, আপনি আয়ের সকল বিবরণ (সারণি A-এ পূর্ববর্তী বছরের আয়ের বিবরণসহ) পূরণ করেছেন। করের স্ল্যাব হার অনুযায়ী প্রযোজ্য কর স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। পোর্টালে উপলব্ধ আয়ের বিবরণ আপনার হিসাবের সঙ্গে মিলে কি না, তা যাচাই করুন এবং সংশ্লিষ্ট সারণিতে করের পরিমাণ লিখুন।

22. ফর্ম 10BA ফাইল করার সময় পেজে “ত্রুটি: অনুগ্রহ করে বৈধ মান লিখুন” বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

ফর্ম ফাইল করার সময় যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রোফাইল আপডেট করার জন্য উল্লেখিত ধাপগুলো সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করুন। এছাড়া, “ড্রাফট ডিলিট করুন”-এ ক্লিক করে ফর্মটির পুরোনো ড্রাফট ডিলিট করুন। এরপর ই-ফাইলিং পোর্টালে পুনরায় লগইন করে আবার চেষ্টা করুন।

23.ফর্ম 35 ফাইল করার সময় আপিল ফি-এর চালানের বিবরণ লিখতে গেলে পেজে “মামলার প্রকার অনুযায়ী আপিল ফি 250, 500 অথবা 1000 টাকা হতে হবে” ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

4th প্যানেল, অর্থাৎ “আপিলের বিবরণ” খুলুন।

  • "নির্ধারিত আয়ের পরিমাণ" ইত্যাদির মতো বাধ্যতামূলক বিষয়গুলি আপডেট করা হয়েছে কিনা সেটি নিশ্চিত করুন।
  • TDS আপিলের ক্ষেত্রে, এটি "প্রযোজ্য নয়" হিসাবে নির্বাচন করা যেতে পারে।

এই ফিল্ডের তথ্য আপডেট করার পর 7th প্যানেল অর্থাৎ “আপিল ফাইলের বিবরণ”-এ যান এবং চালানের বিবরণ ডিলিট করে পুনরায় লিখুন।

24. ফর্ম 10IC ফাইল করার সময় “ধারা 115BA(4)-এর অধীনে ফর্ম 10-IB-এ বিকল্পটি গ্রহণ করা হয়েছে কি?” প্রশ্নের উত্তরে আমি “হ্যাঁ” নির্বাচন করেছি। তবুও আগে থেকে পূরণকৃত “পূর্ববর্তী বছর” এবং “ফর্ম 10-IB ফাইলের তারিখ” ফিল্ড দুটি প্রদর্শিত হচ্ছে না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

আপনাকে ফর্ম 10-IC থেকে 'ড্রাফ্ট'টি মুছে ফেলতে হবে যেটি ইতিমধ্যে "আয়কর ফর্ম ফাইল করুন"-এ সেভ করা হয়েছে এবং ফর্মটির নতুন ফাইলিং শুরু করতে হবে।

25. ফর্ম 10IC ফাইল করার সময় “ধারা 115BA(4)-এর অধীনে ফর্ম 10-IB-এ বিকল্পটি গ্রহণ করা হয়েছে কি?” প্রশ্নের উত্তরে আমি “হ্যাঁ” নির্বাচন করেছি। কিন্তু “আমি এতদ্বারা … তারিখে ধারা 115BA(4)-এর অধীনে গ্রহণ করা বিকল্পটি প্রত্যাহার করছি” চেকবক্সটি সেভ হচ্ছে না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

আপনাকে ফর্ম 10-IC থেকে 'ড্রাফ্ট'টি মুছে ফেলতে হবে যেটি ইতিমধ্যে "আয়কর ফর্ম ফাইল করুন"-এ সেভ করা হয়েছে এবং ফর্মটির নতুন ফাইলিং শুরু করতে হবে।

26. ফর্ম 10-IB ফাইল করার সময় ‘আমার প্রোফাইল’ থেকে কোম্পানির প্রাথমিক বিবরণ সঠিকভাবে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হচ্ছে না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

‘আয়কর ফর্ম ফাইল করুন’-এ আগে থেকে সেভ করা ফর্ম 10-IB-এর ‘ড্রাফট’ ডিলিট করে নতুন করে ফর্মটি ফাইল করুন।

27.ফর্ম 10-ID ফাইল করার সময় ‘আমার প্রোফাইল’ থেকে ‘কর নির্ধারণকারী কর্মকর্তা’-এর বিবরণ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হচ্ছে না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

‘আয়কর ফর্ম ফাইল করুন’-এ আগে থেকে সেভ করা ফর্ম 10-ID-এর ‘ড্রাফট’ ডিলিট করে নতুন করে ফর্মটি ফাইল করুন।

28. আমি ফর্ম 10DA ফাইল করতে পারছি না। ‘জমা দেওয়া ব্যর্থ হয়েছে’ ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

“আয়কর ফর্মসমূহ ফাইল করুন”-এ আগে থেকে সংরক্ষণ করা পুরনো ফর্মটি প্রত্যাহার/মুছে ফেলে নতুন করে ফর্মটি ফাইল করুন। এছাড়া, যাচাইকরণ প্যানেলে ঠিকানাসহ সব ক্ষেত্রের তথ্য সম্পূর্ণভাবে পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করে পুনরায় ফর্মটি জমা করতে চেষ্টা করুন।

29. কর্ণাটক ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটিজ আইন, 1959-এর অধীনে আমার PAN একটি ক্রেডিট কো-অপারেটিভ ব্যাংক হিসেবে নিবন্ধিত। আমি ধারা 115BAD-এর অধীনে নিম্ন কর হার গ্রহণ করতে চাই। সব শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আমি ফর্ম 10-IF ফাইলকরতে পারছি না। এই ক্ষেত্রে আমার কী করা উচিত?

ধারা 115BAD অনুযায়ী, এই ধারার সুবিধা শুধুমাত্র সমবায় সমিতির জন্য প্রযোজ্য। সম্ভবত আপনি AOP হিসেবে নয়, বরং কৃত্রিম আইনগত ব্যক্তি হিসেবে নিবন্ধিত আছেন। তাই ফর্ম 10IF ফাইলের জন্য উপলব্ধ নয়। এই ক্ষেত্রে, অনুগ্রহ করে NSDL-এর মাধ্যমে আপনার নিবন্ধন-সংক্রান্ত তথ্য আপডেট করুন।