সাধারণ প্রায়শই প্রশ্নাবলী
সাধারণ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
1. কর পরিশোধের জন্য কোন আইনটি প্রযোজ্য হবে?
যদি আপনি 2026–27 করবর্ষ বা তার পরবর্তী সময়ের জন্য কর পরিশোধ করেন, তাহলে আয়কর আইন, 2025 প্রযোজ্য হবে। 2026–27 করবর্ষের পূর্ববর্তী সময়ের (অর্থাৎ,মূল্যায়ন বর্ষ 2026–27 বা তার আগের)পরিশোধের ক্ষেত্রে, আপনাকে আয়কর আইন,1961 নির্বাচন করতে হবে।
2. 2026–27,মূল্যায়ন বর্ষের স্ব-মূল্যায়ন কর পরিশোধের জন্য কোন আইনটি প্রযোজ্য হবে?
2026–27 করবর্ষের স্ব-মূল্যায়ন কর পরিশোধের জন্য, আয়কর আইন,1961 প্রযোজ্য হবে। 2026–27-এর করবর্ষ এবং তার পরবর্তী বছরগুলোর কর পরিশোধের জন্য,আয়কর আইন,2025 নির্বাচন করতে হবে।
3.2026–27 করবর্ষের অগ্রিম কর পরিশোধের জন্য কোন আইনটি প্রযোজ্য হবে?
2026–27 করবর্ষ সম্পর্কিত অগ্রিম করের ক্ষেত্রে প্রযোজ্য আইন হলো আয়কর আইন, 2025।
4. আয়কর আইন,2025 অনুযায়ী কোন অর্থ প্রদান গুলি প্রযোজ্য নয়?
আয়কর আইন,2025 অনুযায়ী, নিম্নলিখিত কর প্রদানগুলি বাদ দেওয়া হয়েছে এবং তাই সেগুলি প্রযোজ্য নয়:
1.সারট্যাক্স (192)
2.কোম্পানির বণ্টিত মুনাফার উপর কর (106)
3.ইউনিট হোল্ডারদের বণ্টিত আয়ের উপর কর (107)
4.আয়কর আইন,1961-এর ধারা 115QAঅনুযায়ী শেয়ার পুনঃক্রয়ের জন্য দেশীয় কোম্পানির বণ্টিত আয়ের উপর কর (108)
5.কালো টাকা আইন,2015 অনুযায়ী দাবি/জরিমানা/সুদ প্রদান (109)
6.ব্যাঙ্কিং নগদ লেনদেন কর (0036)
7.ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স (0026)
8.হোটেলের রসিদের ওপর কর (0023)
9.সুদের ওপর কর (0024)
10.এস্টেট ডিউটি (0031)
11.সম্পদ কর (0032)
12.উপহার কর (0033)
13.ডিজিটাল পরিষেবা কর (119)
5.মূল্যায়ন বর্ষ (AY) এবং কর বর্ষ কি একই?
না।আয়কর আইন, 1961-এর অধীনে মূল্যায়ন বর্ষের ধারণাটি বিদ্যমান, যেখানে কর বর্ষ পরিভাষাটি আয়কর আইন, 2025-এর মাধ্যমে প্রবর্তন করা হয়েছে।
আয়কর আইন, 2025-এর অধীনে মূল্যায়ন বর্ষের কোনো ধারণা নেই।
6. করবর্ষ কী?
করবর্ষ বলতে 1লা এপ্রিল থেকে শুরু হওয়া বারো মাসের আর্থিক বছরকে বোঝায়।
উদাহরণস্বরূপ, আয়কর আইন, 2025 অনুযায়ী করবর্ষ 2026–27 বলতে 2026–27 আর্থিক বছরটিকে বোঝায়।
7. চালানগুলি কখন সংরক্ষিত খসড়া ট্যাবের অধীনে সংরক্ষিত হয় এবং কত সময় ধরে সেগুলি রাখা হয়?
যখন কোনো ব্যবহারকারী “খসড়া হিসাবে সেভ করুন” বোতামে ক্লিক করেন, তখন সেই পর্যন্ত পূরণ করা বিবরণগুলি সংরক্ষিত হয় এবং সংরক্ষিত খসড়া ট্যাবের অধীনে একটি এন্ট্রি তৈরি হয়।
সংরক্ষিত খসড়া চালানগুলি (CRN তৈরির আগে) সর্বশেষ আপডেটের তারিখ থেকে 15 দিনের জন্য সংরক্ষিত থাকে।
8. সংরক্ষিত খসড়া ট্যাবের অধীনে সংরক্ষিত চালানগুলোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
করদাতা অ্যাকশনস ট্যাব ব্যবহার করে সংরক্ষিত খসড়া চালানগুলো সম্পাদনা বা মুছে ফেলতে পারেন।
মুছে ফেলার জন্য এক বা একাধিক খসড়া নির্বাচন করার জন্য একটি চেকবক্সও দেওয়া আছে।
9. চালানগুলি কখন জেনারেট করা চালান ট্যাবের অধীনে সংরক্ষিত হয়?
জেনারেট করা চালান ট্যাবে সেইসব চালান দেখানো হয়, যেগুলোর জন্য CRN তৈরি করা হয়েছে কিন্তু CIN তৈরি, গ্রহণ বা আপডেট করা হয়নি।
10. জেনারেট করা চালান ট্যাবের অধীনে চালানগুলির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেগুলি কত দিন সংরক্ষিত থাকে?
নির্বাচিত অর্থপ্রদান মোডের উপর নির্ভর করে উপলব্ধ পদক্ষেপগুলি হলো:
•অর্থপ্রদান করুন (নেট ব্যাঙ্কিং,ডেবিট কার্ড,বা পেমেন্ট গেটওয়ের জন্য)
•চালান ফর্ম/ম্যান্ডেট ফর্ম ডাউনলোড করুন (OTC এবং NEFT/RTGS-এর জন্য)
•কপি করুন এবং বিবরণ দেখুন (সকল মোডের জন্য একইরকম)
CRN তৈরির পর T+15 দিন পরে একটি তৈরি চালানের মেয়াদ শেষ হয়ে যায়।
মেয়াদোত্তীর্ণ চালানগুলি বৈধতার মেয়াদ-এর তারিখ থেকে 30 দিন পর্যন্ত জেনারেট করা চালান গুলি ট্যাবের অধীনে দৃশ্যমান থাকে।
11. অর্থপ্রদানের ইতিহাস ট্যাবের অধীনে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
করদাতারা পারেন:
•চালান রসিদ ডাউনলোড করতে(পিডিএফ ফরম্যাটে)
•চালানের সারাংশ দেখতে বিস্তারিত দেখুন
•পূর্বে-পূরণ করা বিবরণ সহ একটি নতুন পেমেন্ট শুরু করতে চালানের প্রতিলিপি করতে
12. ই-ফাইলিং পোর্টালে অর্থপ্রদানের কী কী পদ্ধতি উপলব্ধ আছে?
ই-ফাইলিং পোর্টাল থেকে তৈরি চালান ব্যবহার করে নিম্নলিখিত মোডগুলির মাধ্যমে কর পরিশোধ করা যেতে পারে:
•নেট ব্যাঙ্কিং
•ডেবিট কার্ড
•পেমেন্ট গেটওয়ে (নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইউপিআই)
•NEFT/RTGS(ম্যান্ডেট ফর্মের মাধ্যমে)
•নির্বাচিত ব্যাঙ্ক শাখায় কাউন্টারে (ওটিসি) (নগদ, চেক, ডিডি দ্বারা)
13. আমি কীভাবে নেট ব্যাঙ্কিং ব্যবহার করে কর পরিশোধ করতে পারি?
করদাতাকে অবশ্যই ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে হবে, ই-ফাইল → ই-পে ট্যাক্স-এ যেতে হবে, একটি নতুন অর্থপ্রদান শুরু করতে হবে, প্রযোজ্য করের বিবরণ নির্বাচন করতে হবে, অর্থপ্রদানের মাধ্যম হিসেবে নেট ব্যাঙ্কিং বেছে নিতে হবে, বিবরণ যাচাই করতে হবে এবং অর্থপ্রদান সম্পন্ন করতে হবে।
সফলভাবে অর্থপ্রদান করার পর, ইমেল এবং এসএমএস-এর মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয় এবং চালান রসিদটি অর্থপ্রদান এর হিস্ট্রি-তে পাওয়া যায়।
14. আমি কীভাবে ওভার দ্য কাউন্টার (OTC) মোড ব্যবহার করে কর পরিশোধ করতে পারি?
ই-ফাইলিং পোর্টালে চালান তৈরি করার পর এবং ব্যাংক কাউন্টারে অর্থপ্রদান করুন নির্বাচন করার পর চালান ফর্ম (CRN) অবশ্যই প্রিন্ট করে নির্বাচিত ব্যাংক শাখায় নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
অর্থপ্রদান সম্পন্ন হলে, অর্থপ্রদান হিস্ট্রি-তে অর্থপ্রদানএর সুনিশ্চিতকরণ বার্তা এবং চালান রসিদ পাওয়া যাবে।
15. আমি কীভাবে NEFT/RTGS -মোড ব্যবহার করে কর পরিশোধ করতে পারি?
অর্থপ্রদানের মোড হিসেবে NEFT/RTGS নির্বাচন করার পর একটি ম্যান্ডেট ফর্ম তৈরি হয়।
করদাতাকে অবশ্যই ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করতে হবে এবং সুবিধাভোগীর বিবরণ যোগ করার পর কোনো ব্যাঙ্ক শাখায় অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে NEFT/RTGS ব্যবহার করে অর্থপ্রদান করতে হবে।
অর্থপ্রদান সফল হলে, চালানের বিবরণ অর্থপ্রদানের হিস্ট্রি-তে দেখা যায়।
16. আমি কীভাবে ডেবিট কার্ড ব্যবহার করে কর পরিশোধ করতে পারি?
করদাতা অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ডেবিট কার্ড নির্বাচন করেন, বিবরণ যাচাই করেন এবং নির্বাচিত ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন করেন।
সফল অর্থপ্রদানের নিশ্চিতকরণ ইমেল এবং এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়।
17. আমি কীভাবে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কর পরিশোধ করতে পারি?
পেমেন্ট গেটওয়ে নির্বাচন করার পর, করদাতাকে নেটব্যাঙ্কিং,ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড বা ইউপিআই ব্যবহার করে অর্থপ্রদান সম্পন্ন করার জন্য পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইটে পুনঃনির্দেশিত করা হয়।
গেটওয়েভেদে লেনদেন চার্জ ভিন্ন হতে পারে।
অর্থপ্রদান সফল হলে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয়।
18. CSI ফাইল কাকে বলে?
CSI ফাইলে পরিশোধের পরিমাণ, তারিখ, ধারা এবং করের প্রকারের মতো গুরুত্বপূর্ণ চালান তথ্য থাকে।
TDS রিটার্ন ফাইলের সময় কর পরিশোধের হিসাব সঠিকভাবে করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য এটি ব্যবহৃত হয়।
19. কারা CSI ফাইলটি ডাউনলোড করতে পারে?
শুধুমাত্র TAN ব্যবহারকারীরাই তাদের ব্যবহারকারী আইডি হিসেবে TAN দিয়ে লগ ইন করে CSI ফাইলটি ডাউনলোড করতে পারবেন।
20. আমি কীভাবে CSI ফাইলটি ডাউনলোড করতে পারি?
TAN দিয়ে লগ ইন করার পর, ই-ফাইল → ই পে ট্যাক্স → অর্থপ্রদানের হিস্ট্রি-তে যান, একটি অর্থপ্রদান তারিখ ফিল্টার প্রয়োগ করুন, এবং বিকল্পটি সক্রিয় হয়ে গেলে CSI ফাইলটি ডাউনলোড করুন।
মূল্যায়ন বর্ষ বা অর্থপ্রদান টাইপ ফিল্টার ব্যবহার করে CSI ফাইল ডাউনলোড করা যাবে না।
21. CSI ফাইল সর্বোচ্চ কত সময়ের জন্য ডাউনলোড করা যাবে?
তারিখের পরিসীমা ফিল্টার ব্যবহার করে CSI ফাইলগুলো সর্বোচ্চ 24 মাসের জন্য ডাউনলোড করা যাবে।
22. আমি কি 01 জুলাই 2022-এর পূর্ববর্তী সময়কালের CSI ফাইলটি ডাউনলোড করতে পারি?
না। 01 জুলাই 2022-এর পূর্ববর্তী সময়কালের CSI ফাইল ই-ফাইলিং পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে না।
এর পূর্ববর্তী সময়কালের জন্য, ব্যবহারকারীদের অবশ্যই প্রোটিয়ান (NSDL) পোর্টাল থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে।
23. CSI ফাইলটি কোন ফরম্যাটে ডাউনলোড করা হয়?
CSI ফাইলটি .csi ফরম্যাটে ডাউনলোড করা হয়, যা RPU-এর মতো TDS রিটার্ন তৈরির ইউটিলিটিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।
24. লগ ইন না করে আমি কীভাবে আমার কর পরিশোধের স্থিতি পরীক্ষা করতে পারি?
ব্যবহারকারীরা ই-ফাইলিং পোর্টালে প্রি-লগইন পরিষেবার অধীনে আপনার পেমেন্টের স্থিতি জানুন এর মাধ্যমে PAN, CRN এবং মোবাইল নম্বর প্রদান করে এবং তারপরে OTP যাচাইকরণের মাধ্যমে তাদের পেমেন্টের স্থিতি জানতে পারবেন।
25. আমি BSR কোড, চালান নম্বর এবং অর্থ প্রদানের তারিখের মতো বিবরণ কোথা থেকে পেতে পারি?
সংশ্লিষ্ট চালানের অ্যাকশন বোতামে ক্লিক করে অর্থপ্রদানের হিস্ট্রি ট্যাবের অধীনে এই বিবরণগুলি পাওয়া যাবে।